এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৯ অক্টোবর ২০১৮ ২২:২২401400
  • মোগল্সরাই স্টেশন এ পোস্টার লাগাতে পারলে বেশ হত --- দীনদয়াল উপাধ্যায়কো কিসনে মারা?
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৫৮401399
  • সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন সবাই? সব কুশল তো?
  • Ishan | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৫৭401398
  • আমার ছেলে তো আগে ম্যাও ভাষায় কথা বলত। ছোটো ছিল যখন। আহ্লাদ করতে হলে বলত মিইইউ। 'ওকে' বলতে হলে বলত ম্যাও (সোজা সাপ্টা, সাপাট তানের মতো। রেগে গেলে বা ক্ষোভ প্রকাশ করতে হলে বলত ম্‌হ্যাও। গর্জনের মতো। এইসব। দিব্যি বোঝা যেত। ও, এছাড়াও মাকে ম্যাও এবং বাপকে ব্যাঁও বলে ডাকত।
  • Ekak | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৫৪401397
  • টেস্ট।
  • .. | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৪২401395
  • টেস্ট
  • Ishan | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৪২401396
  • আমার ছেলে তো আগে ম্যাও ভাষায় কথা বলত। ছোটো ছিল যখন। আহ্লাদ করতে হলে বলত মিইইউ। 'ওকে' বলতে হলে বলত ম্যাও (সোজা সাপ্টা, সাপাট তানের মতো। রেগে গেলে বা ক্ষোভ প্রকাশ করতে হলে বলত ম্‌হ্যাও। গর্জনের মতো। এইসব। দিব্যি বোঝা যেত। ও, এছাড়াও মাকে ম্যাও এবং বাপকে ব্যাঁও বলে ডাকত। সবই দিব্যি বোঝা যেত টেত।
  • ছাগলছানা | ২৯ অক্টোবর ২০১৮ ২১:৪১401394
  • কি চলছে এখানে?
  • মেকুর | ২৯ অক্টোবর ২০১৮ ১৮:৫৫401393
  • এদিকে সাইমন`স ক্যাট বলছে আজ নাকি বিশ্ব বিড়াল দিবস।

    আর 'এথিস্ট ক্যাট' ফেবু পেজটা বেশ।
  • মেকুর | ২৯ অক্টোবর ২০১৮ ১৮:৫১401392
  • মিউ মিউ টা ঐরকম? আমি আবার কোথায় পড়লাম বেড়াল মিউভাষা ছোটবেলায় মায়ের সঙ্গে কমিউনিকেট করতে বলে, মূলত বায়নাক্কা ও দাবীদাওয়া করার জন্যে; বড় হলে আর বলে না। কিন্তু পোষা বেড়াল আহ্লাদী/ন্যাকা/উপশিশু থেকে যায় তাই বড় হয়েও ঐটা চালায়, তাছাড়া পোষা হলেই তো দাবীদাওয়া বা বায়না শোনার প্রশ্ন।
    একক শিকারী হওয়ার কারনে স্বজাতির সঙ্গে মারপিট বা যৌনতা ছাড়া কমিউনিকেট করার দরকারই পড়েনা নাকি বিশেষ।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:৫৭401391
  • b-র সঙ্গে দেখা হলে আমি হুলোবেড়ালের ঝগড়া শোনাবো। স্বকণ্ঠে।
  • b | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:২৯401389
  • বিভূতি মুখোর ঐ গল্পটা মনে পড়ে।স্বরূপ মন্ডল। দেশে বৃষ্টি নেই দেখে এক জমিদার নানা জায়গা থেকে শ খানেক ওস্তাদ, পন্ডিত, গাইয়ে বাজিয়েদের ডেকে এনেছেন,সবাই কোরাসে মেঘ মল্লার গাইবে/ বাজাবে। তাতে বৃষ্টি নামবে। এদিকে এক এক ওস্তাদের এক এক ঘরানা, চলন। একজন শুরু করতে আরেকজন ভুল ধরেন, তাঁকে আবার চতুর্থজন গালাগালি দেন, এই ভাবে চলতে চলতে তানপুরা, তবলা এসব নিয়ে তুমুল মারামারি। শেষে মন্ডপের এক কোণে দপ করে আগুন ধরে উঠল।

    "সবাই বললে মল্লার ক্রেমে দীপক হয়ে গেছে।"
  • | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:২৯401390
  • ভিনিগার বা লেবুর রস মেশানো জল আচ্ছাসে স্প্রে করে রাখলে ব্যাড়াল ধারে ঘেঁষে না, যতক্খণ গন্ধ থাকে। এইভাবে মাস খানেক ভিনিগারে ইনভেস্ট করলে মোটামুটি ব্যাড়ালমুক্ত বাড়ি পাওয়া যায়।

    আর ন্যাটজিওতে নিশ্চয় পড়েছেন ব্যাড়ালরা মানুষের বাচ্চার নকল করে মিউ মিয়াও ইত্যাদি ডাকে মানুষের সহানুভুতি উদ্রেকের জন্য। আদতে নিজের জাতভাইদের সথে মিউ বা মিয়াও বলে কমিউনিকেট করে না। কিরকম শয়তান মতলববাজ ভাবুন একবার।
  • b | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:২০401388
  • উপর থেকে জল ঢেলে দিলেও একই ফল পাওয়া যায়। তখন অবশ্য ফ্যাঁশ, গোঁশ এরকম অসাংবিধানিক গালাগালি দিতে দিতে পালায়।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:০৭401387
  • যুগলবন্দী যখন তুঙ্গে পৌঁছেছে, সেই মুহূর্তে তারা নিজেদেরই উৎকর্ষে আবেগাপ্লুত বিভোল হয়ে ঝাঁপ মারে একে অন্যের দিকে। তারপর টাল সামলাতে না পেরে আত্মমগ্ন দুই গায়ক অ্যাসবেসটস বেয়ে ধড়াম করে ভূপতিত হয়ে যায়।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৭:০০401386
  • ওরা জানে কনসার্ট নিশীথলগ্নেই জমে ভালো। মধ্যরাত কেঁপে ওঠে জানলার বাইরে গমগমে দরবারি কানাড়ায়।
  • b | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৫২401385
  • সেই হুলোরা যখন একতলায় বসে গান গায়। যুগল বন্দি। একজন বলে ওয়ায়য়ঁআঅঅ, একজন বলে গ্যাঁআয়আঅঅ।
  • থানোসাসুর | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৪৮401384


  • আমাদের তো আবার ওই সময়ে যাওয়ার কথা।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৪৫401383
  • আবার সেদিন শান্তনু মৈত্র অবন্তীকে মুখ ভালো করে খুলে গাইবার পরামর্শ দেবার সময় একটা অভ্যেস করতে বললেন - ভালো করে 'মিয়া-আ-আ-ও-ও-' করতে বললেন। কারণ ওতে সব ভাওয়েল-ই আছে। বেড়ালদের সঙ্গে গানের খুবই অন্তরঙ্গ সম্পক্ক।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৪৩401382
  • আমি বহুকাল আগে বেড়ালদেরই সমবেত সঙ্গীতের একটা ক্লিপিং দেখেছিলাম টিভিতে। ক্যাঁওম্যাঁও করে কী অভূতপূর্ব যে তারা গেয়েছিল যন্ত্রানুষঙ্গ সহযোগে আহা !
  • i | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৩২401381
  • ২রা অক্টোবরের দেশে স্মৃতিনগরের বেদুইনরা পড়লাম এই মাত্র। @ টিম, হুচি। এখানে ছাড়া আর কোথায় জানাব ভেবে পেলাম না।
  • dc | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:৩১401380
  • নানা বেড়ালরা গানবাজনা ভারি ভয় পায়।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:১৩401379
  • বলেন কি একুবাউ ! হুলোরা তো তোয়াক্কাই করে না, এক্কেরে গেঁড়ে বসে থাকে এমন ঠ্যাঁটা। সিমিলার জিনিস আরশোলা টিকটিকি-র জন্যে হলে আরো উবগার হ্ত। সেরম কিছু হয়েছে কহনো?
  • একক | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:১০401378
  • আরে সে তো আমাকেও কেও পোঁছে না। অথচ এই লোক্কিপুজর রাতে লাইটমত আন্ধারে পাড়ার সোনালী হুলো, ব্যালকনির পাশের পাঁচিলে গাঁতিয়ে বসে ছিল ; তো আমার একটা বাঁশি আচে ( বন্ধু গিফট করেচে, বাজাতে জানিনে ) সেইটে নিয়ে গম্ভীর সুরে পা ধা সা ধরলুম আর হুলোটা স্প্রিং এর মত নাপ দিয়ে উটে সেই যে পাড়া ছাড়া হলো, আর দেখছিনা :| এসব গুনের কদর কেই বা করবে :(
  • b | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:০৯401377
  • এলাহাবাদের নাম প্রয়াগরাজ হয়ে গেলো। এখনো স্টেশনের নাম পাল্টায় নি অবশ্য। মুঘলসরায় অবশ্য বহুদিন ধরেই পদীদু (পন্ডিত দীন দয়াল উপাধ্যায়) জংশন।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৮ ১৬:০৮401376
  • তার জন্যে আগে b-দার বাঁশি ও গান শুনতে হবে তো। ইউটিউবে আপলোডিয়ে দিন দেখি।
  • dc | ২৯ অক্টোবর ২০১৮ ১৫:৫০401375
  • আপনি বোধায় অতোটা রসিক নন।
  • b | ২৯ অক্টোবর ২০১৮ ১৫:৪৯401374
  • আপনেরা রসিকা নিয়ে পড়েছেন! এই তো, আমাকেও, যেমন দেখতে, তেমনই বাঁশি বাজাই, আবার সেরকমই গান গাই। কই, আমার গুণের কদর তো কেউ করে না। ফোরেন ফেরত হতে লাগে, না?
  • একক | ২৯ অক্টোবর ২০১৮ ১৫:২৩401373
  • ওটা তো বক্স এ ঢুকিয়ে নেওয়ার কায়দা :))) নইলে আর সদ্য বই স্ক্যান করে আপলোড করেছে কেন খেটেখুটে।

    ঐজন্যেই বল্লুম ক্যানভাসিং করেছেন যখন খেটে করুন, গল্পের লিস্ট, একটা করে ব্লার্ব এসব সাপ্লাই দিন টই খুলে। নইলে কার দায় পড়েছে :)
  • cb | ২৯ অক্টোবর ২০১৮ ১৫:১৬401372
  • ডাউনলোড করতে গেলে লগ ইন করতে বলে ক্যান?
  • একক | ২৯ অক্টোবর ২০১৮ ১৪:৪৫401371
  • এগুলো একটা টই খুলে দিয়ে, কোন কোন লেখাগুলি অবস্যই পড়া উচিত সাজেস্ট করুননা :) তাহলে বেশ ভালো হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত