এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ১০:২২401309
  • কী একটা nanodigital বলে সাইট দিয়ে চলে যাচ্ছে।
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ১০:২২401310
  • মোবাইলে তো হচ্ছিলই, ল্যাপটপ খুলেও হল।
    গুরু বলে না, অন্য লিন্কেও একই কেস হল।
  • S | ২৬ অক্টোবর ২০১৮ ১০:২১401308
  • ওয়ালটন ফ্যামিলির পয়সা আসছে গুরুতে? এদিনও দেখতে হলো?
  • থানোসাসুর | ২৬ অক্টোবর ২০১৮ ১০:২০401307
  • হ্যাঁ, এক দুবার হল - মোবাইলে।
  • pi | ২৬ অক্টোবর ২০১৮ ১০:১৯401306
  • গুরুর কোন টই খুলতে গেলেই ফ্লিপকার্ট খুলে যাচ্ছে কারুর ?
  • S | ২৬ অক্টোবর ২০১৮ ১০:১৬401305
  • জয়ন্ত ঘোষালএর লেখার লিন্ক আছে?

    দিল তো পাগল হ্যায়, ডিডিএলজে, আর কুছ কুছ হোতা হ্যায় দেশের পুরো একটা জেনারেশনকে নস্ট করে দিয়ে গেছে।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ০৮:০১401303
  • বাঃ, ডিসি, এ তো সম্মিলিত প্রয়াস হত! নানাদেশের অভিনেতা অভিনেত্রী মিলে একটা চমৎকার ব্যাপার হত। ঃ-)
  • dc | ২৬ অক্টোবর ২০১৮ ০৭:০২401302
  • r2h এর আইডিয়াটা দারুন। ইনফিনিট টাকা থাকলে আমি রিডলি স্কটকে দিয়ে বাংলায় নিউরোম্যান্সার বানাতাম। চিত্রনাট্য লিখতেন উইলিয়াম গিবসন স্বয়ং, সেটা কেউ বাংলায় অনুবাদ করে দিত। কেস এর ভূমিকায় অভিনয় করতেন খৃশ্চান বেল, মলির ভূমিকায় পাওলি দাম, আর উইলি কর্টোর ভূমিকায় স্যামুয়েল জ্যাকসন। পিটার রিভিয়েরার ভূমিকায় রজতাভ দত্ত আর লেডি 3Jane হতেন স্বস্তিকা। ব্যাপক হতো।
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৮ ০৬:৩৬401301
  • ভোর ভোর লিখে যাই -

    দিল তো পাগল হ্যায় আমি পাঁচবার দেখেছিলাম। বাসেটাসে নয়, হলএ। রীতিমত টিকিস কেটে।

    দুই, জয়ন্ত ঘোষালকে আমি ক্যালাতে চাই। মাথায় একটা নোংরা বস্তা চাপা দিয়ে, একটা শিকভাঙা ছাতা নিয়ে উত্তম মধ্যম ক্যালাতে চাই।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ০৫:৫৯401300
  • অবিলম্বে এই সৃজিত অনিন্দ্য শিবপ্রসাদ ইত্যাদিদের মধ্যে কেউ দুর্গেশনন্দিনী সিনেমা বানালে চমৎকার হয়। নাম অন্য দেবেন।
    বিমলা চরিত্রে রূপা গাঙ্গুলি দারুণ মানাবেন। তিলোত্তমা কে হবেন? বীরেন্দ্রসিংহ কে হবেন? অভিরাম স্বামী হিসেবে সৌমিত্র খুবই ভালো হবেন। ওসমান কে হবেন? আয়েষা কে হবেন? কতলু খাঁ ই বা কে হবেন? জগৎসিংহ কে হবেন?
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ০৫:৪২401299
  • হে হে। না না এ আর খ্বী এমন, এর জহন্যে আর ধহন্যবাদের খ্বি আছে ! ঃ-)
  • Du | ২৬ অক্টোবর ২০১৮ ০৫:১৪401298
  • থ্যাংকু থ্যাংকু এতোজ।
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৮ ০১:৫৫401297
  • তুলে দিলাম দু দি। ঃ-)
  • Ishan | ২৬ অক্টোবর ২০১৮ ০০:৪৬401296
  • লাফালাফিটা বন্ধ করে দেব। আগে খেয়াল থাকলে আগেই করা যেত। আমার ক্রোমে লাফাচ্ছেনা বলে খেয়াল করিনি।
  • Du | ২৬ অক্টোবর ২০১৮ ০০:৩৮401295
  • সবাই এত কিছু বললো কিন্তু নরক নন্দিনী খুঁজে না দিয়ে দুর্গেশ নন্দিনী অব্দি চলে গেলো। পায় নি আসলে। বাংলা ভুতের গল্পকে এগোতে কেউ এক্টু হেল্প করলো না।ঃ(((
  • ~ | ২৬ অক্টোবর ২০১৮ ০০:১৮401294
  • ও আর একটা জিনিস, প্রতিবার কমেন্ট করার জন্য, আগের পাতার কমেন্ট পড়ার জন্য, লেখা বাদে শুধু কমেন্ট পড়ার জন্য, অন্য কমেন্ট কিছু এল কিনা দেখার রিফ্রেশ এর জন্যো ## বার পঠিত কাউন্ট বাড়তে থাকে। এসব আইটি গুলে খাওয়া লোকেদের বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। তবু ## বার পঠিত শব্দটি এমন মায়াময় ##সংখ্যক পাঠকের কল্পনা করতে মন চায়। ভাষা এমনই।
  • tania | ২৬ অক্টোবর ২০১৮ ০০:১৪401293
  • টই বাদে বাকি লেখার নীচে (কমেন্টের ওপরের সেকশানে) আরও লেখা বলে একটা বাক্সো বাক্সো করে লিঙ্ক আসছে। সেটা আবার সেকেন্ডে সেকেন্ডে রিফ্রেশ হচ্ছে। ফলত, স্ক্রল করে কমেন্ট পড়তে গেলেই সেকেন্ডে সেকেন্ডে টেক্স্টটা লাফাচ্ছে। ফাফ (উইন্ডোজ), সাফারি (ম্যাক) দুটোতেই। চোখে খুব লাগছে। এই লাফালাফি বন্ধ করা যায়না?
  • ~ | ২৫ অক্টোবর ২০১৮ ২৩:৫৫401292
  • গুরুর কোনো লিংকে ক্লিক হলেই সেটা পঠিত কাউন্ট এক বাড়িয়ে দেখাবে। লোকে যদি জাস্ট খুলে কি লিখেছে দেখি বলে দুলাইন পড়ে কাটিয়ে দেয় তাহলেও। ভুল করে ক্লিক হয়ে পরমুহূর্তে অন্য পাতায় চলে গেলেও। আমি প্রতি লিংক থেকে টইপত্তরের পাতায় ফিরে তারপর অন্য লিংকে যাই। দিনে না হলেও শখানেকবার টইপত্তর লিনক ক্লিকাচ্ছি তারমানে। রিফ্রেশ মেলালে আরো ২০-৩০ বার। প্রতিটি লেখা/লিংক সম্পর্কেই এটা মনে রাখা ভালো। তবে ছাপা ম্যাগের চেয়ে ওয়েবম্যাগের রিচ যে অনেক বেশি তা নিয়ে সন্দেহ করার মানে নেই। শুধু ক্লিক মাত্রই পঠিত নয়, এটা মনে রাখলেই শ্লাঘা আর বিনয়ের মাঝের গ্রে এরিয়াটা থিনার হতে থাকে না।
  • Ishan | ২৫ অক্টোবর ২০১৮ ২৩:৪৫401291
  • হুতোর ফেলে দেবার মতো টাকা থাকলে আলাদা কথা, কিন্তু ব্যবসায়ী লোক কক্ষনো বাংলায় সিনেমা বানানোর বরাত দেবেনা। গ্রুপে লিখলাম এই নিয়ে। মারাঠি, পাঞ্চাবি, গুজরাতি, ওড়িয়া, আসামী, এদের মধ্যে কমন জিনিস কী? এরা হিন্দি বোঝে এবং হিন্দি সিনেমা ভালোবাসে (এই যেমন ডিডি ডিডিএলজে ভালোবাসেন)। ফলে ব্যবসায় বেশি লাভ করতে হলে আপনি কোথায় বিনিয়োগ করবেন? অবশ্যই এই সাধারণ ভাষায়। নেটফ্লিক্সও তাইই করছে। অতঃপর ডারউইনের তত্ত্বানুযায়ী হিন্দি ভাষাটি নির্বাচিত হবে এবং বাকিরা ক্রমশ ভোগে যাবে। :-)
  • dc | ২৫ অক্টোবর ২০১৮ ২৩:২৩401290
  • ডিদিএলজে আঠেরো উনিশবার!! এও কি সম্ভব? ডিডিদাকে তো অনায়াসে সার্ভাইভার অফ দি মিলেনিয়াম বলা যায়!
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৮ ২৩:১৭401289
  • বাংলায় প্রচুর ইতিহাসভিত্তিক সিনেমা করা উচিত। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো থেকে ভালো ভালো হতে পারে। এই তো দুর্গেশনন্দিনী, সে তো শুনি বাঙালি। জগৎসিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সব টাকা উড়িয়ে দিল, এইসব তো বলেওছিলেন বিরিঞ্চিবাবা।
    তারপর মৃণালিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম ---প্রত্যেকটা থেকেই সিনেমা হতে পারে।
  • dd | ২৫ অক্টোবর ২০১৮ ২২:৪৫401288
  • ঈশেন আর হনু ডায়ালগাচ্ছে, এ তো খুব ভালো কথা। নিবিষ্ট মনে পড়ছি। কিন্তু দু একটা আলফাল কমেন্ট না করেও পারছি না।

    যেমন ধরুন ঈশেন এইমাত্র ডিডিএল্জে'র কথা বল্লো। দেখুন, ও ই শুরু করেছে। আমি না।

    জানেন। যখন চেন্নাইতে চাগ্রী করি তখন প্রতি শুক্কুরবারে বিকেল চাট্টের বাসে ব্যাংগালুরু ফিরতাম। ড্রাইভারও মুখ চেন হয়ে গেছিলো। কিন্তু জানেন, প্রতিবার, ফি বার ওরা ডিভিডিতে ঐ ডিডিএল জে চালাতো। কতো আর চোখ বুঁজে থাকবো, বা কান বন্ধ করে রাখবো ?

    ফলতঃ আমি আঠেরো উনিশবার দেখেছি ঐ সিনেমা। আই অ্যাম স্কাররড ফর লাইফ। মানে য্তটুকু বাকী আছে।

    একটাই অনুরোধ, হিন্দি সাম্রাজ্যবাদ, বলিউডি বিভীষিকা, যা খুসী বলুন,কিন্তু এগজাম্পল হিসেবে ঐ ফিলিমের নাম নিয়েন্না। প্লীজ।
  • r2h | ২৫ অক্টোবর ২০১৮ ২২:৪৩401287
  • আমার যদি একটা ড্লার পাউন্ড ইওরোর পাহাড় থাকতো তবে আমি বাঘা বাঘা ফরাসী বৃটিশ আর আমেরিকান সিনেমাওয়ালাদের বাংলা সিনেমা বানানোর বরাত দিতাম।
    প্রচন্ড ভালো সিনেমা কিন্তু পাঁচপেঁচী লোক হইহই করে দেখতে আসেনা, এমন জিনিস আমি চাইনা। আবার পাঁচপেঁচী লোক দেখে কিন্তু জিনিসটা আসলে ঢপ, ওসব তো হরদম হচ্ছেই।

    বিভুতিভূষণের ছোট গল্প নিয়ে কি ভয়ানক ভালো টিভি সিরিজ টাইপ হতে পারে।
    নেটফ্লিক্সে রবিবাবুর গল্প নিয়ে একটা সিনেমা মত আছে, ঐ এক সিনেমায় অনেক গল্প, কিন্তু সে মিনিট দশেকের বেশি দেখে উঠতে পারিনি।

    এই যে চিট ফান্ড করে লোকজন এত টাকাকড়ি করলো, এরা তো একটু এইসব ভালো কাজে ব্যয় করতে পারতো। তা না, যত হাবিজাবিতে খরচা করেছে। সেইতো টাকাগুলো সব বারোভুতে লুটে নিল, দিনের শেষে জলের লপসি।

    বিটিডাব্লু লাস্ট স্টোরিস আমার ঢপ লেগেছে। সত্যি বলতে কি দেড়খানা গল্পের বেশি দেখিওনি।
    আর ভারতীয় সমাজের উৎকট শ্রেণী বৈষম্যের পটভূমিকায় পরিচারিকার সঙ্গে যৌনতা দেখানো নিয়ে আমার কিঞ্চিৎ নৈতিক ডিলেমাও আছে। একে শুচিবাই হয়তো বলা যেতেও পারে, কিন্তু আমাদের এই তৃতীয় বিশ্বে হায়ারার্কি, শোষন ইত্যাদির যা ভয়ানক সব ব্যাপার স্যাপার দেখি ও পড়ি যে মাথা আউলা হয়ে যায়।
  • pi | ২৫ অক্টোবর ২০১৮ ২২:৩৫401286
  • আকচুয়ালি ১৮ না, সেপ ১৯ থেকে। কিন্তু ৯, ১৮, ১৮ দেখতে ভাল লাগে। এটাই লিখে দিলে পারে তো মামু।
  • dc | ২৫ অক্টোবর ২০১৮ ২২:৩০401285
  • ঈশানের কথায় খেয়াল হলো, অনেকদিন হলো আবাপ পড়া ছেড়ে দিয়েছি। সেটা অবশ্য ওদের যাচ্ছেতাই ওয়েবসাইটটার জন্য।
  • pi | ২৫ অক্টোবর ২০১৮ ২২:১৭401284
  • হিট কাউন্ট তো সেপ ১৮, ১৮ থেকে!
  • Ishan | ২৫ অক্টোবর ২০১৮ ২২:০৬401283
  • অসীম প্রবন্ধটার হিট কাউন্ট অনেক পর থেকে নেওয়া শুরু হয়েছে। ফলে হিসেবটা ঠিক নেই। তবে টিপিকালি ওটায় লোকের কম ইন্টারেস্ট থাকারই কথা। আবারও সেই গ্র্যান্ড ন্যারেতিভ। মান্টো হলেন মান্টো, প্লাস সিনেমা প্লাস নন্দিতা দাশ। আর অসীম হলেন বীরভূম। বাউল টাউল হলেও হত, তারা ফ্রান্সে যায়, একটা আন্তর্জাতিক ব্যাপার, খানিকটা মান্টোর মতই। কিন্তু বীরভূমের গদ্য কোনো গ্র্যান্ড ন্যারেটিভের অংশই না।
  • | ২৫ অক্টোবর ২০১৮ ২১:৫৭401282
  • এগজ্যাকট্লি সে কথাটাই বলতে যাচ্ছিলাম, মহান লোকেরা একই ভাবে ভাবে, অমহান লোকেরাও একই ভাবে ভাবে, কারণ প্রবলেম টার কন্টেম্পোরারিটি টা রয়েছে ঃ-)))) কিন্তু এ কথা টা অসীম দার লেখার বিষয়ে প্রবন্ধে বলার পরে কোন কাউন্ট নাই, ইদিকে ফ্লপ সিনেমার বিষয়ে পোবোন্দে কত কাউন্ট। যাক সে কথা ঃ-)))) খ
  • pi | ২৫ অক্টোবর ২০১৮ ২১:৫৫401281
  • এদিকে জঘোর কালকের উস কেউ পড়েছেন? নাহলে প্লিজ পড়বেন। প্রথম দু প্যারা পড়ে কী বলব বুঝে পাচ্ছিলাম না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত