এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ অক্টোবর ২০১৮ ০১:১৪401130
  • ইংরাজিতেই লিখুন না। গুরুতে আর যাই হোক না কেন ট্রান্সলেটারের অভাব নেই। আমিই তো একবার করেছিলাম।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০১:১০401129
  • আহা বলতে তো পারেন! উনি বাংলায় বলে যাবেন, কেউ টাইপিয়ে দেবে। স্পীডে টাইপাতে হবে।
    ঃ-)
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০১:০৭401127
  • একজন গাইতেন, "চন্দন চিতায় শুয়ে একা একা কী হবে/ মরণে তোমায় যদি পেলাম না?" বোধকরি ওটা সতীদাহের আমলের গান। খুবই ভয়ানক।
  • Ishan | ২৩ অক্টোবর ২০১৮ ০১:০৭401128
  • সুমন কেন? অঞ্জন দত্তকে লিখতে বলব ভাবলাম। এখানে পোস্ট ডেল করার কোনো উপায় নেই। কিন্তু তিনি আবার বাংলায় লিখতে পারেন না।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০১:০৫401126
  • চন্দন পালঙ্কে ঃ-)
  • অন্জন | ২৩ অক্টোবর ২০১৮ ০০:৫৯401125
  • একটা গান ছিল না - অন্জন পালঙ্কে শুয়ে একা একা কি হবে ইত্যাদি
  • S | ২৩ অক্টোবর ২০১৮ ০০:৪১401124
  • উফ কি জটিল ব্যাপার স্যাপার। তা এই সুমন সরকারের রিভিউটা পাওয়া যাবে? উনাকে বলুন না রিভিউটা গুরুতে লিখতে। এখানে তো সবই চলে।
  • সোশাল মিডিয়া | ২৩ অক্টোবর ২০১৮ ০০:৩৬401123
  • এত চেষ্টা করেও ফেবু ভাল লাগাতে পার্লাম না। আমার কি কোন ভবিষ্যত আছে?
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০০:২৯401121
  • যাই হোক, সবাইকে আসন্ন শুভ কোজাগরী পূর্ণিমা জানিয়ে যাই। ঃ-)
  • dhananjay | ২৩ অক্টোবর ২০১৮ ০০:২৯401122
  • ধুর মহায়! আমি এক্টু ফাজিল আছি, মগন্লালের মতো
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০০:১৫401120
  • মুভিটা একটা বইয়ের উপরে ভিত্তি করে।
  • dhannjay | ২৩ অক্টোবর ২০১৮ ০০:১২401119
  • তার মানে কি? মুভি হিট করার জন্য ধনন্জয়কে ফাঁসি দেওয়া হয়?
  • tatto | ২৩ অক্টোবর ২০১৮ ০০:১১401118
  • স্মরনযোগ্য মান্টো ছেড়ে চেতনায় পার্থ?
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৮ ০০:০৯401117
  • এই বইবেচা-সিনেমা বিতর্ক গলাগলির কায়্দা এরা ধনঞ্জয় থেকে টোকেন নি তো? ঃ-)
  • Ishan | ২৩ অক্টোবর ২০১৮ ০০:০৬401116
  • ওহো এইটুকুই না। এরপরে আমি একটি গূঢ় তত্ত্ব আবিষ্কার করি। যে, এই হট্টগোলের মূল হোতা আসলে পার্থ চট্টোপাধ্যায়। তিনি নিজের বইয়ের পাবলিসিটির জন্য সিনেমা বানিয়েছেন, নিন্দে করিয়েছেন এবং হট্টগোল লাগিয়েছেন। এবার আসল ভাওয়াল সন্ন্যসীর গপ্পো পড়তে সবাই ওনার বই কিনবে। কয়েকজন কুচুটে এই তত্ত্বের বিরোধিতা করলেও, আসল ফিল্ম বাফরা সবাই এর পক্ষেই আছেন। একজন প্রকৃত ফিল্ম সমঝদার জানিয়েছেন, এই ভাবেই প্রতিটি সিনেমার পর সৃজিত মুখার্জি একতি একটি করে নতুন দরজা খুলে দেন। গতবার রাজকাহিনী নামের একটি সিনেমা রিলিজ হবার পর ইন্টারনেটের বইপ্রেমীদের 'আপনি কি বই পড়েন?' জিজ্ঞাসা করলেই নাকি উত্তর আসছিল 'কেন? স্মরণজিৎ আর মান্টো?' এবার নাকি চেতন ভগত ও পার্থ চট্টোপাধ্যায়ের কাটতি বাড়তে চলেছে।
  • Ishan | ২৩ অক্টোবর ২০১৮ ০০:০১401115
  • পুরো গল্পটা অনেক বড়। ছোটো করে এইঃ
    ১। সুমন সরকার এক যে ছিল রাজা নিয়ে একটি লেখা লেখেন। তাতে বাংলা সিনেমার সঙ্গে 'রাংতায় মোড়া গু' এর একটা অ্যানালজি ছিল।
    ২। তাতে রেগে গিয়ে অঞ্জনবাবু একটি ইংরিজিতে পোস্ট দেন। তাতে তারান্তিনো থেকে হিউমার নিইয়ে অনেক ভারি কথা ছিল। তবে সবটা আমি বুঝতে পারিনি।
    ৩। সুমনবাবু এর পরে খুব বিনীত ভাবে 'আমি কাউকে আঘাত করতে চাইনি' মোডে চলে গিয়ে নিজের লেখা মুছে দেন।
    ৪। এই বিনয় দেখে বহু লোক সন্দেহ করেন, যে, গপ্পোটা আসলে অন্য কিছু। সুমনবাবুকে আসলে থ্রেট দেওয়া হয়েছে। তাই তাঁরা সদলবলে অঞ্জনবাবুকে ট্রল করতে থাকেন।
    ৫। এর মধ্যে এক পুরুষমানুষ বলেন অঞ্জনবাবুর বিরুদ্ধে মিটু হতে চলেছে। কারণ হিসেবে তিনি দেখান অঞ্জনবাবু তাঁর রঞ্জনা আমি আর আসবনাকে রেপ কাল্চার প্রোমোট করেছেন। পোস্টটি অনেকবার শেয়ার টেয়ার হয়।
    ৬। অঞ্জনবাবুও তাঁর পোস্ট তুলে নেন। বা 'অনলি মি' সেতিং এ নিয়ে যান। একেই অনেকে 'মিটু বনাম অনলি মি' বলছেন।

    আপাতত এই।
  • S | ২২ অক্টোবর ২০১৮ ২৩:১৬401114
  • কেন দত্তবাবু আবার কি করলেন?
  • pi | ২২ অক্টোবর ২০১৮ ২২:৪৬401113
  • কিম্বা দুটৈ অনলি মি !
    এখন মিটু আর অনলি মি, যেদিকে যাই !

    তবে রন্জনা আমি আর আসব না থেকে মিটু টা টুমাচ হয়ে গেছিল।
  • Ishan | ২২ অক্টোবর ২০১৮ ২২:৩০401112
  • পোস্ট ডিলিট। শোধবোধ। :-D
  • pi | ২২ অক্টোবর ২০১৮ ২২:০৬401111
  • কী চলছে রে ভাই অন্জন দত্তের দেওয়ালে!
  • S | ২২ অক্টোবর ২০১৮ ১২:০৬401110
  • একটু শুনুন এঁদের কথাও।
  • pi | ২২ অক্টোবর ২০১৮ ১০:৫৩401109
  • ইন্দোদাকে ফোন করে পাইইনা। একবার কল করবে?
  • dc | ২২ অক্টোবর ২০১৮ ১০:১৬401107
  • হ্যাঁ, থানোস ভিলেনের মতো ভিলেন। সেরা স্ট্র্যাটেজিস্ট, অসীম শক্তিধর, ইনডেস্ট্রাকটিবল, যেমন ফিজিকাল তেমন অকাল্ট পাওয়ার। অথচ সেলফ ডিনায়ালে ভোগে। অনেকবার মাল্টিভার্সকে বাঁচিয়েছে। আর মিসট্রেস ডেথ এর ওপর অনন্ত ব্যথা।
  • Tim | ২২ অক্টোবর ২০১৮ ১০:১৫401106
  • পাঁচটি বলেছিলেন, না? স্মৃতিশক্তির বড়োই দুরবস্থা।
  • Du | ২২ অক্টোবর ২০১৮ ০৯:২৪401105
  • নরক নন্দিনীটা কেউ বের করে দাও না হ্যালোয়িনের আগে। লেখক তো আপডেটও দিতে পারবেন না।
  • S | ২২ অক্টোবর ২০১৮ ০৮:৩৮401104
  • পাঁচটি।
  • Tim | ২২ অক্টোবর ২০১৮ ০৮:৩৪401103
  • সেসব ঠিক আছে, কিন্তু আমার অন্য একটা কথা মনে পড়ে হাসি পেয়েছিলো থানোসকে দেখে। সেই জটায়ু মগনলাল সম্পর্কে বলেছিলো না, "ভিলেন যা দেখলুম ফেলুবাবু, একটা ভেঙে দশটা হয়"। থানোসের সৃষ্টিকর্তা এই ডায়লগ যেন আক্ষরিক অর্থে নিয়েছেন। থান ইঁটের মত ভিলেন। ঃ-)
  • থানোসাসুর | ২১ অক্টোবর ২০১৮ ২২:৩৭401102
  • থানোসের আইডিয়াটা তো খারাপ না, স্পেশ্যালি ও কোনো বিশেষ গোষ্ঠী/সম্প্রদায়কে টার্গেটও করেনি। র‍্যান্ডম সিলেকশন। অ্যালগোটা বলে দিলেই ট্রান্সপারেন্সি এসে যেত :-p
  • I | ২১ অক্টোবর ২০১৮ ১৫:২০401101
  • আমার ছেলে তাহলে আপনার পরম বন্ধু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত