এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২০ অক্টোবর ২০১৮ ০৭:৪৯401070
  • জীবনানন্দের সেই ট্রাঙ্কে তোলা উপন্যাসগুলো কিন্তু পরে প্রকাশিত হয়েছে। একটা সংকলন দেখছিলাম সেদিন।
  • Tim | ২০ অক্টোবর ২০১৮ ০৭:৪৮401069
  • ডিডিদার কথাটা ভারি পছন্দ হলো। হাগু ও লেখা, পেলে না করে উপায় নেই। কিন্তু করে ফেললেই তো হলোনা, তারপর সেটা নিয়ে কী করা হবে এইটাও ভাবার। অবশ্য সফ্ট কপি হয়ে একটু সুবিধে হয়েছে।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৮ ০৬:৪৮401068
  • এইরকম ভাগে ভাগে পুজো হওয়াই ভালো। একদিকে পুজো শেষ হয় তো অন্যদিকে শুরু হয়। বেশ একটা অখন্ড মন্ডলাকার লুচি-রাবড়ি ব্যাপার। ঃ-)
  • Aranya | ২০ অক্টোবর ২০১৮ ০৬:২৪401067
  • আমাদের উত্সব শুরু হল। ব্যাপক পুজো পুজো গন্ধ চাদ্দিকে
  • S | ২০ অক্টোবর ২০১৮ ০০:৩২401066
  • দেখে ফেলুন সিনেমাটা।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৮ ০০:২৩401065
  • হরিপদ শুনে মনে পড়ে গেল।
    কেশব কেশব
    গোপাল গোপাল
    হরি হরি
    হর হর

    ঃ-)
  • S | ২০ অক্টোবর ২০১৮ ০০:০৮401064
  • তার থেকে হরিপদ ব্যান্ডওয়ালা দেখুন।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:৫৬401063
  • মনে হয় টেম্প্লেট করা আছে। এগুলো মনে হয় সব টেমপ্লেটে ফেলে দেয়। খানিক খানিক বদলে দেয়, কিছু ব্যান্ড গান ঢোকায়, কিছু কন্টেম্পোরারি বস্তু ঢোকায়, কিছু সাম্প্রতিক বিতর্কের জিনিস ছুঁয়ে যায়,কয়েক চামচ বাঙালিয়ানা দেখায়, ব্যস, হয়ে গেল নতুন সিনেমা। ঃ-)
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:৫১401062
  • সমান্তরাল দেখেছি। কী কী যেন সব হল। কিছুই মনে নেই। আজকাল সব বাংলা সিনেমাই একরকম লাগে। :-(
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:৪৯401061
  • পিটি, অনেক ধন্যবাদ। "সমান্তরাল" দেখবো।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:৩৬401060
  • শ্বশুর ভৃগু কী একটা সৌজাত্য ওষুধ দিয়েছিলেন বৌমাকে আর বৌমার মাকে, উল্টোপাল্টা হয়ে গিয়ে রাজার ঘরে বিশ্বামিত্র(ব্রাহ্মণ স্বভাবের) আর মুনির ঘরে পরশুরাম(ক্ষত্রিয় স্বভাবের) জন্মে গিয়ে গন্ডগোল হল না?
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:৩৩401059
  • ডিডি, একটা প্রশ্ন আছে। জমদগ্নি মুনির বৌ রেণুকা রাজকন্যা ছিলেন না? রাজা গাধীর কন্যা? ঋষি অগস্ত্যের কন্যা বলে তো শুনি নি কোথাও!
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:১৫401058
  • এক ভদ্রলোক বলতেন তিনি বসে থাকলেই তাঁর স্ত্রী বাজার থেকে জিরে মৌরী লঙ্কা নুন কয়লা এইসব আনতে পাঠাতেন। তাই তিনি লেখালিখি ধরলেন। লিখতে ব্যস্ত দেখলে আর বাজারে পাঠাতেন না ভদ্রমহিলা। ঃ-)
  • dd | ১৯ অক্টোবর ২০১৮ ২৩:১০401057
  • আমি সব জানি। আমার কথাটাই শুনুন।

    যে মত হাগু পায়, হিসি পায়, কৈশোরে হর্মোনের ঠেলায় অহৈতূকী উত্তেজনা হয়, সেরকম লেখা পায়। তখন লিখতেই হয়।

    ভবিশ্যতে, হতেই পারে, ল্যাসিক্সের মতন, জোলাপের মতন, ভায়গ্রার মতন অসুদ বেরোবে। সেই মতন লেখা হভে বা হবে না।

    তদ্দিন ওয়েত করুন।
  • dc | ১৯ অক্টোবর ২০১৮ ২২:৪৬401056
  • পয়সা আর খ্যাতি কমন কারন হতে পারে, কিন্তু আসল কারন না।
  • Prasno | ১৯ অক্টোবর ২০১৮ ২১:৫১401055
  • পোকার কথাটাই ভাবছি।
    সত্যি যদি লেখা প্রকাশের ডন অপসান বন্ধ হয়ে যায় তাহলে তখনো পোকার তাড়নায় লেখা চলবে।
    পোকাটা জরুরী, আরো ভাব্তে হচ্ছে
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৮ ২১:১৭401054
  • অনেকেই স্রেফ মাথায় পোকা কামড়ায় বলে ফিকশন লেখে। এই যেমন আমি। এবার বলতেই পারেন, পোকা কামড়ানো বন্ধ হয়ে গেলে জীবনানন্দের মতো ট্রাঙ্কে পুরে ফেললেই তো পারেন, খামোখা প্রকাশ করার দরকার কী। তা, অন্যের কথা বলতে পারিনা, নিজের কথাই বলি। কিছু কিছু জিনিস সত্যিই ট্রাঙ্কে পোরা থাকে। কিছু কিচু জিনিস আধা খ্যাঁচড়া হয়ে থাকে, ব্যাপারটা হয়ে যাবে বোঝা গেলে কাটিয়ে দেওয়া হয়। কিন্তু এর পরেও কিছু কিছু জিনিস প্রকাশ করতে ইচ্ছে করে। কারণ কিছু লোককে পড়াতে ইচ্ছে করে। যাদেরকে আমি আমার সমমানের মনে করি (একেবারেই বিনয় ছাড়া বললাম)।

    এর বাইরে গুরুগতভাবে কিছু অ্যাজেন্ডা আছে। কিন্তু সেগুলো এর মধ্যে ঢোকালাম না। এ একেবারেই পার্সোনাল ফিলিং।
  • কুমু | ১৯ অক্টোবর ২০১৮ ২০:৫৩401053
  • সকলকে নাড়ু (৪),মাছের চপ(২),গুজিয়া।(৬) ও লবঙ্গলতিকা (২) সহ।বিজয়ার শুভেচ্ছা।
  • Prasno | ১৯ অক্টোবর ২০১৮ ২০:৪৩401052
  • পয়সা আর খ্যাতি তো কমন কারণ বটে। এই ধরুন রমাপদ চৌধুরী রিটায়ার করেছিলেন উনার কোনোটাই আর দর্কার ছিল না বলে, বোধায়।

    যারা বলেন নিজের জন্য লিখি তারা কি আসলে ডায়েরি লেখেন?
  • অর্জুন অভিষেক | ১৯ অক্টোবর ২০১৮ ১৮:৫৮401051
  • শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে।
  • T | ১৯ অক্টোবর ২০১৮ ১৮:৪৪401050
  • সেই, সেসময়টা আরো বিস্তারিত মাল্লু কামানোর কাজে লাগালে ভালো কত্ত।
  • dc | ১৯ অক্টোবর ২০১৮ ১৮:৩৩401049
  • ফিকশানধর্মী লেখক লেখে পাঠককে চমকে দেবার জন্য। পাঠক লেখা পড়ে আহাউহু করবে আর লেখক ভাও খাবে। এই তো হলো ব্যপার।
  • একক | ১৯ অক্টোবর ২০১৮ ১৭:০৪401048
  • আলাদা আলদা লেখকের আলাদা আলাদা ইনসেনটিভ। সকলে একই কাজ একই কারনে করে না।
  • prashna | ১৯ অক্টোবর ২০১৮ ১৭:০৩401047
  • একজন ফিকসানধর্মী লেখকের উদ্দেশ্য কি? সে লেখে কেন?
  • PM | ১৯ অক্টোবর ২০১৮ ১০:৫৪401046
  • পাই এই পুজোর সময় হাসপাতালে
  • PT | ১৯ অক্টোবর ২০১৮ ১০:৪৫401045
  • @Atoz
    সমান্তরাল সিনেমাটা দেখেছেন? ইউটিউবে পাবেন।
  • Amit | ১৯ অক্টোবর ২০১৮ ১০:১০401044
  • ভয় একটু পেয়েছে বোঝা যাচ্ছে
  • Pujo | ১৯ অক্টোবর ২০১৮ ০৭:৪৭401042
  • এদিকে আমি যে শুনলাম কলকাতায় নাকি সব ফ্ল্যাট সম্মিলনিতে দুর্গা পূজো হয়! মিচিমিচি বলল নাকি রে!
  • b | ১৯ অক্টোবর ২০১৮ ০৭:৪৩401041
  • মুর্শিদাবাদের কোনো এক স্কুলে ছাত্র পরম্পরায় একটা খাতা দেখানো হত। তাতে ল্যাভয়সিয়ারের পরীক্ষার বর্ণনা লেখা ছিলোঃ
    " একটি ইন্দর ধরিলাম। ধরিয়া উহাকে একটি বেলজারের নিচে চাপা দিলাম। এইবার একটি দেশলাই কাঠি জ্বালাইয়া বেলজারের মধ্যে প্রবেশ করাইলাম। ইন্দরটি ভস করিয়া জ্বলিয়া উঠিলো। ইহার দ্বারা প্রমাণিত হইল বাতাসে অসকিজেন ও জলাবাষ্প আছে" ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত