এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০৪:১৬401040
  • ভালো কোনো নতুন সিনেমা বা নতুন গল্প বা নতুন উপন্যাস এর সন্ধান পেলে দেবেন প্লীজ। আগাম ধন্যবাদ। ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০৪:১৩401039
  • ইদিগে শুনি আমাদের পাড়াকে পাড়া ফেলে রেখে বহু পুরনো লোক চলে গ্যাছেন ফ্ল্যাটে। কত কষ্ট করে, কত শখ করে বানানো বাড়িঘর সব বিক্রি করে দিয়ে ফ্ল্যাট কিনে চলে গেছেন।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০৪:০৮401038
  • আরে আমাদের সেই ইঁদুর টেস্ট! একটা উল্টো জার এর মধ্যের হাওয়ায় মোমবাতি জ্বালিয়ে অক্সিজেন ফিনিশ করে দিয়ে সেই শুধু নাইট্রোজেন হাওয়ায় ইঁদুর রাখলে ইঁদুর মরে যায়। শুনে কেমিস্ট্রির স্যর ক্ষেপে বোম। বলেন, ইঁদুর আর কোনো গ্যাসে মরবে না? মরবে শুধু নাইট্রোজেনে? ই কী?
    কিন্তু উনি ল্যাভয়সিয়ের এর মূল পয়েন্টটা মিস করে গেলেন। সে বেচারা বলেছিলেন, হাওয়ায় কোনো বিষ গ্যাস ছিল না, শুধু অক্সিজেনটুকু সরিয়ে দিয়েছি, তাতেই দেখুন কী কান্ড হল।
    ঃ-)
  • একক | ১৯ অক্টোবর ২০১৮ ০২:৫৮401037
  • এইযে ছপি দেখুন। এর নাম স্যাক্রো। ঢুকে সুইচ টিপলে গুলগুল গুলগুল করে নাইট্রোজেন বেরিয়ে গপ্পো শেষ।

  • S | ১৯ অক্টোবর ২০১৮ ০২:৫৭401036
  • আমি সোশাল মিডিয়ায় নেই। গুরু কি সোশাল মিডিয়া?
  • একক | ১৯ অক্টোবর ২০১৮ ০২:৫১401035
  • রাইট টু সুইসাইড নিয়ে কত তর্ক চারপাশে। ডক্টর ডেথ তো এবার একটা কোম্পানি খুলে পোর্টেবল সুইসাইড চেম্বার বিক্কিরি করছেন। আমার একটা টই ছিল সুইসাইড কীকরে করবেন তাই নিয়ে, কোথায় যে গ্যালো কে জানে :/
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০২:৩১401034
  • ডঃ জেকিল আর মিঃ হাইডে ভাগাভাগি হয়ে যাচ্ছে মনে হয়। সোশাল মিডিয়ায় জেকিল সেজে অনেক সেন্সিটিভিটি দেখিয়ে ভীষণ ক্ষেপে গিয়ে হাইড হয়ে যায়। আবার চান টান করে সেজেগুজে জেকিল হয়ে আসে। আবার হাইড, আবার জেকিল, সিম্পল হার্মোনিক মোশনের মতন।
    ঃ-)
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৮ ০২:২৩401033
  • রেগে যান কেন? :-)যত বেশি সোশাল মিডিয়া হচ্ছে। যত ইন্টার‌্যাকশান বাড়ছে, যত বেশি সেন্সিটিভিটির কথা বলা হচ্ছে, তত বেশি করে তিক্ত মানুষজন দেখছি চারপাশে। রহস্যটা কী?
  • S | ১৯ অক্টোবর ২০১৮ ০১:৪০401032
  • কল্লোলিনী তিলোত্তমা = ভাঁটের শহর।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০১:৩৩401031
  • আজকে কী? নবমী না দশমী? যাই হোক, সবাইকে তদনুযায়ী শুভেচ্ছা জানাই, নিজ নিজ তিথি অনুসারে বুঝিয়া লইবেন। ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৮ ০১:৩১401030
  • জটায়ুর একটা উপন্যাস লেখার কথা ছিল, "লন্ডন লন্ডভন্ড"। ঃ-)
  • Ishan | ১৯ অক্টোবর ২০১৮ ০১:২৪401029
  • হবে লিখেছিলেন তো। ফিউচার টেন্স। উনি নস্ট্রাডামুস ছিলেন না বলে সেসব না হয়ে লন্ডন হয়েছে। :-)
  • S | ১৯ অক্টোবর ২০১৮ ০০:৫৯401028
  • কবি লিখেছিলেন কোলকাতা শহর নাকি কল্লোলিনী তিলোত্তমা।
  • S | ১৯ অক্টোবর ২০১৮ ০০:৩৭401027
  • আর হাউসিংগুলোর তো আর্ধেক ফ্ল্যাটে কেউ থাকেইনা মনে হয়। থাকলেও ভাড়াটে, যাদের এইসব পাড়ার ব্যাপারে কোনও উৎসাহ নেই। কারণ তারা কয়েকদিন পরেই অন্যত্র চলে যাবেন।
  • S | ১৯ অক্টোবর ২০১৮ ০০:৩৫401026
  • হ্যাঁ। কোলকাতায় সবাইকে বলতে শুনি যে রিটায়ার্ডদের শহর হয়ে গেছে। পাড়ায় একটাও ইয়ং ছেলে পুলে নেই। সন্ধ্যের পরে কি করবো? সবাই খুব নিঃসঙ্গ। তাই এইসব বস্তাপচা সিরিয়াল দেখতে হয়।
  • Tim | ১৯ অক্টোবর ২০১৮ ০০:০৬401025
  • হ্যাঁ, ক
  • একক | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:৪২401023
  • হ্যা সেত ভালই। কলকাতায় হাউসিং এর জীবনগুলো এখন এত কালার্লেস ভাবা যায়না। সবাই শহর ছেড়ে গিয়ে কিছু বুড়ো বুড়ি আছেন শুধু। মাঝেমধ্যে পরস্পরের খোঁজ নেওয়া। ব্যাস আবার সব নিস্তব্ধ।
  • র২হ | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:৪২401024
  • এককের পোস্টটা ভাল্লাগলো।

    আমি যদিও সচরাচর বেড়ালের সঙ্গে বিষন্নতাকে অ্যাসোসিয়েট করিনা, তবে সে অন্য কথা।
  • dc | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৭401022
  • আমার আগের পোস্টটা একেবারে বেখাপ্পা লাগছে। আসলে বলতে চেয়েছিলাম পাই ম্যাডামের সেরে ওঠাটা ভালো খবর।
  • S | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৬401021
  • ভালো তো। বোরিং জেবনের বাইরে কিছু পেলেন অন্তত। আমিও থাকলে খুব এন্ঝয় করতাম। কিন্তু থাকা আর হয়্না। পুজোর সময় শুধু একটাই অসুবিধে হয়। রেস্টুরেন্টগুলো খাওয়া দাওয়া মুখে তোলা যায়্না।
  • একক | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:৩৩401020
  • কিছু লোক এইসব পুজোফুজো কী লেভেলে এনজয় করে !

    আমার মা, কলকাতায় ফোন করলেই যাঁর গলা শুনি, যেন অনাদিকালের বিষাদ কম্বল জড়ানো চিরধুসর মেনিবেড়াল ........তিনি গ্রামের পুজোয় গিয়ে বিচিত্র হিন্দি গানের সঙ্গে মিউজিকাল চ্যার খেলচেন বাড়ির মেয়ে বৌদের সঙ্গে। এবং আমি নিশ্চিত, পুনরায়, ফিরে এসেই ধুসর কম্বলের ভেতর সারাবছরের এন্টাসিড ও জ্যাপিজ সহ সেঁদিয়ে যাবেন :| কী সব পাবলিক !
  • S | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:২৮401019
  • আম্রিগানদের দিয়ে বলান।
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৮ ২৩:২২401018
  • এছাড়াও সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশমীতে সবাইকে বলতে হবে -- মা দুর্গা জিন্দাব্বৌদ।
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৮ ২২:৫৭401017
  • আমি কোথাও পালাইনা। পুজোই আমাকে দেখে পালায়। হা হা হা।
  • dd | ১৮ অক্টোবর ২০১৮ ২২:৩৮401016
  • আরে আমি তো গতো চার বছোর ধরে পুজোর হাত থেকে পালাতে নানান জায়গায় পালাই।এইবারে এয়েছি গোয়ায়।

    বিস্তারিতো পরে লিখবো। সঙ্গে থাকুন।
  • dd | ১৮ অক্টোবর ২০১৮ ২২:৩৪401015
  • এক এক করে লিখছি। একটু স্থির হয়ে বসুন

    ফার্স্ট অব অল, ফাইদির হসপিটাল মুক্তির খপরে নিতান্তো খুসী। সবই লরেন বাবুর আশীর্বাদ।

    আর ডিসি জে ক্যামনে পোস্ট করে। উফ।
  • অভি | ১৮ অক্টোবর ২০১৮ ২২:০৬401014
  • বেলকাম বেলকাম পাইদি।
  • pi | ১৮ অক্টোবর ২০১৮ ২১:৩৬401013
  • সবইকে ওনেক অনেক ক থ্যাম্কু।

    আর পুজোর শেষবেলার শুভে্ছা।

    এলুম।
  • dc | ১৮ অক্টোবর ২০১৮ ১৪:৫৮401012
  • বাঃ ভালো খবর।
  • cb | ১৮ অক্টোবর ২০১৮ ১৪:১৫401011
  • পৌলমী সেনগুপ্ত মারা গেলেন :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত