এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ১৮ অক্টোবর ২০১৮ ১৪:০৭401010
  • আপনারা চিন্তায় ছিলেন, ডিডি বলেছিলেন, রোজ যেন কেউ আপডেট দেয়। তাই চেষ্টা করেছি এই সময় রোজ একবার আসতে।

    আজ ভালো খবর নিয়ে এসেছি। পাই বাড়ি ফিরছে আজ।

    পাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক দ্রুত - আমাদের সবার ঐকান্তিক শুভেচ্ছা রইল।
  • | ১৮ অক্টোবর ২০১৮ ১২:০৪401009
  • j | ১৮ অক্টোবর ২০১৮ ১০:৪২401008
  • আয়ুব বাচ্চু :-(
  • j | ১৮ অক্টোবর ২০১৮ ১০:৪১401007
  • Ayub baachchu :-(
  • dc | ১৮ অক্টোবর ২০১৮ ০৯:০০401006
  • ফোনের ডিটেলস বলতে তো মোটে মডেল আর ভার্শান নং! এটুকু শেয়ার করা যায়।
  • | ১৮ অক্টোবর ২০১৮ ০৮:৫৪401005
  • এঃ নাদান ডিসি! দ্রি মোটেও পাবলিক ফোরামে নিজের ফোনের ডিটেলস শেয়ার করবেন না।
  • kumu | ১৮ অক্টোবর ২০১৮ ০৮:৪৫401004
  • উৎসব সংখ্যায় আমার গল্প প্রকাশ করার জন্য গুরুকে আন্তরিক ধন্যবাদ।

    সকলকে শারদ শুভেচ্ছা।
  • dc | ১৮ অক্টোবর ২০১৮ ০৮:৪৪401003
  • কথা হচ্ছে, কিভাবে অ্যানড্রয়েড ফোন রুট করতে হয়। রুটিং আর রাউটিং এ গোলাবেন্না, রাউটিং মানে হলো প্যাকেটে করে জিনিসপত্তর এখান থেকে ওখানে পৌঁছে দেওয়া আর রুটিং মানে হলো গোড়ায় গলদ খুঁজে বের করা।

    অ্যান্ড্রয়েড ফোন রুট করার মানে হলো অ্যাক্সেস লেভেল বাড়ানো, বা সিস্টেম পারমিশান পাওয়া। অ্যান্ড্রয়েড যেহেতু লিনাক্স এর ওপর বানানো, তাই যেকোন ফোনে একটা রুট ইউজার লেভেল থাকে (ইউনিক্স এর সুপারইউসার এর মতো), যার কাছে সবরকম অ্যাক্সেস পারমিশান থাকে। একটা ফোন কিনে যখন আপনি প্রথম সেটাকে সেটাপ করেন, তখন এই সুপারইউজার আপনাকে একটা ইউজার আইডি দেয়, যার লিমিটেড অ্যাক্সেস থাকে। রুট করা মানে হলো আপনার ইউজার আইডির বদলে এই রুট ইউজার লেভেলে ফোনটায় বুট করা, যাতে করে আপনি ফাইল সিস্টেমে ফুল অ্যাক্সেস পেয়ে যান।

    তো এই রুট লেভেল অ্যাক্সেস পাওয়ার জন্য যেটা করা হয়, সেটা হলো বুট পাথে SubstituteUser নামে একটা বাইনারি ফাইল কপি করা হয়। এই ফাইলটা দিয়ে আপনার ইউজার আইডি থেকে রুট আইডিতে যাওয়া যায়, ফলে যেকোন অ্যাপ, যেটা এই ফাইলের পাথে আছে, সেটা যদি এই ফাইলটাকে কল করে, তাহলে সেই অ্যাপটা রুট অ্যাক্সেস পেয়ে যায়। আর এই বাইনারি ফাইলটা কপি করার জন্য প্রথম স্টেপ হলো ফোনের বুটলোডার আনলক করা। কিছু ফোন নির্মাতারা বুটলোডার নিজেরাই আনলক করে রাখে (যেমন মি), তবে বেশীর ভাগেরই আনলক করতে হয়। এটা করা খুব সোজা, এর জন্য আপনার কম্পুতে দুটো জিনিস ইনস্টল করতে হবেঃ ADB আর Fastboot ড্রাইভার। (এছাড়া আপনার ফোনের ইউএসবি ড্রাইভারও ইনস্টল করতে হতে পারে)। এখানে লেখা আছে কিভাবে ইনস্টল করতে হবেঃ

    https://www.theandroidsoul.com/how-to-install-adb-and-fastboot-with-drivers-on-windows-quickest-setup/

    (ওপরের লিংকটা আপডেটেড মেথড, বেশী সোজা। আগে এটা করার জন্য একটা বিশাল ফাইল ডাউনলোড করতে হতো, এখন আর হয়না)।

    তো এই ড্রাইভারগুলো কম্পুতে ইনস্টল করে ফেলার পরের স্টেপটায় একটু খোঁজাখুঁজি করতে হবে। মানে যদি কাস্টম রম ইনস্টল করতে চান তো আপনার ফোনের মডেল নং আর অ্যান্ড্রয়েড ভার্শান জানতে হবে, সেইমতো রম ইমেজ ডাউনলোড করতে হবে। দ্রি যদি মডেল আর ভার্শান নং দেন তো পরের স্টেপটা বলতে পারি।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৮ ০৩:৪৭401002
  • এ শব্দ গোটা পঞ্চাশবার জপের মতন করে শুনলেই অসুখ সেরে যাবে, বাপরে!!!!!! ঃ-)
  • একক | ১৮ অক্টোবর ২০১৮ ০২:৫৬401001
  • বাপ্স কত্ত খটোমটো !
  • I | ১৮ অক্টোবর ২০১৮ ০১:৫২401000
  • এটা একটা সার্জারির নাম।সহজ বাংলায় বলে হুইপল`স প্রসিডিওর।পিত্তনালীর ক্যান্সারের অপারেশন। ডুওডেনাম -প্যাংক্রিয়াস থাকলেও এর মধ্যে কোলন নেই।
  • একক | ১৮ অক্টোবর ২০১৮ ০১:৪৬400999
  • বাপ্রে এই সমাসবদ্ধ পদের মানে কী ? কোলন - প্যানক্রিয়াস -ডিওডেনাম সব কিছু ঘেঁটে ট্যামটেমি বাজিয়ে দেওয়ার ভয় দেখানো যাতে রুগী শেষে এনজাইনার প্রকোপে পটল তোলে ? ! বেশ ভালো গোর স্টোরি দাঁড় করানো যাবে তাহলে :)
  • I | ১৮ অক্টোবর ২০১৮ ০১:৩৯400998
  • আপনারা কী যে সব বলেন কিসুই বুঝি না।কোল্যাঞ্জিওপ্যাংক্রিয়াটোডুওডেনেকটমির চেয়েও খটোমটো।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৮ ০১:২১400997
  • আমি করেছি, উইন্ডোজ মোবাইল করেছি, অ্যান্ড্রয়েড করেছি, আইওস-এ একবার।
    লাভ বলতে, পুরোনো ফোন প্রায় বাতিল করে দিতে হচ্ছিল, সেটিকে আরও ব্যবহারযোগ্য এবং মসৃণ - ঘষে চকচকে নয়, ইন্টারফেসটিকে জাংক, ব্লোটওয়্যার মুক্ত, সহজ করে তোলা।
  • Tim | ১৮ অক্টোবর ২০১৮ ০০:৪৪400996
  • ফোন থেকে গুরু খুল্লেই যথেষ্ট ব্যায়াম হয়। আর বেশি ব্যায়াম করলে ফোন রোগা হয়ে যাবে। ;-)
  • Ekak | ১৮ অক্টোবর ২০১৮ ০০:৩৯400995
  • যাই করুন রুটিং কল্লে ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় খ্যাল রাখবেন।
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৮ ০০:৩২400994
  • আমি কোনো লাভ দেখিনা। কিন্তু দ্রি বল্লেন ওতে নাকি ফোনের ব্যায়াম হয়। মনের ব্যায়ামের মতো ফোনের ব্যায়াম। :-)
  • Tim | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:৪৪400993
  • এসব করে কী লাভ হয়? একটু সরোলভাষায় জানলে ভেবে দেখতাম করতে হবে কিনা।
  • র২হ | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:২৮400992
  • ও আচ্ছা। জটিল বিষয় সব।
  • S | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:২৭400990
  • rooting আর routing
  • S | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:২৭400991
  • না রুট মানে হলো গোড়া। মানে ফোনের রুট ডিরেক্টরি/ফাইলে যেতে চাচ্ছে। ওএস চেন্জ করতে চাইছে।

    রাউট কে আমরা রুট বলি বটে। কিন্তু সেটা আলাদা।
  • র২হ | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:২২400989
  • আমেরিকার রাউট মানেই তো আমাদের রুট, নাকি?
  • S | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:১৪400988
  • ফোনের রুটে যাওয়ার কি দরকার?
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৮ ২৩:১২400987
  • এটা রাউটিং নয়, রুটিং।
  • S | ১৭ অক্টোবর ২০১৮ ২২:৫৭400986
  • রাউটিং।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৮ ২২:২০400985
  • আমি তো রুটিং কী জিনিস তাই জানিনা। ঃ-(
  • dc | ১৭ অক্টোবর ২০১৮ ২২:১২400984
  • কয়েকটা ওয়ান টাচ রুটিং টুল বেরিয়েছে, তবে আমি সেগুলো ব্যবহার করিনি। আমি ম্যানুয়ালি করেছি। এমনিতে রুট করা কিন্তু খুব সোজা, স্রেফ ইনস্ত্রাকশান ফলো করলেই হয়। কাল সকালে বড়ো করে লিখবো। আপনার মোবাইলের মডেল আর অ্যান্ড্রয়েড মডেল নং দিয়ে রাখুন, সেইমতো লিংক দিয়ে দেবো।
  • দ্রি | ১৭ অক্টোবর ২০১৮ ২১:০৯400983
  • ব্যায়াম করলে যেমন মানুষের শরীর ভালো থাকে, রুটিং করলে তেমন ফোনের শরীর ভালো থাকে।

    তা তুমি তো ব্যায়াম করো না, এসব কী বুঝবে?
  • Ishan | ১৭ অক্টোবর ২০১৮ ২০:০১400982
  • রুটিং করার দরকার টা কী? কী এমন জিনিস করেন আপনারা?
  • দ্রি | ১৭ অক্টোবর ২০১৮ ১৯:২৩400981
  • গীকদের (যথাঃ অর্জিত, কেলোবাবু, ডিসি প্রমুখ) প্রতি প্রশ্ন।

    অ্যান্ড্রয়েড ফোনে রুটিং করতে কোন সফটোয়্যার সবচেয়ে ওয়েলবিহেভড? কোন সাইড এফেক্ট আছে কি? অধিকাংশ সফটওয়্যার যারা ক্লেম করে স্নুপিংএর থেকে তোমায় রক্ষা করব, তারা নিজেরাই একরকমের স্নুপার। কার কিরকম অভিজ্ঞতা।

    এই নিয়ে কোন টই থাকলে সেখানে লিখলেও চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত