এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ অক্টোবর ২০১৮ ০৩:৩৯400890
  • হ্যাঁ ক্যালিফোর্নিয়া গেলেই দেশে যেতে ইচ্ছে করে।
  • Tim | ১৩ অক্টোবর ২০১৮ ০৩:২৪400889
  • বে এরিয়াতে কোন কনফারেন্সও নাই। সেই একবার গেলাম, ব্যস। আর এই ক্যালিফোর্নিয়া কি বদখৎ শেপের। এলে থেকে গাড়িতে এসেফো যাওয়ার থেকে মনে হয় প্লেন ধরে দেশে চলে যাওয়া সোজা।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৮ ০২:৫২400888
  • আকা যখন বে এরিয়া-তে এসেছিল তখন আমরা দুটো জিনিস খেয়েছিলাম - নেহারি, আর, প্যায়া - অনবদ্য ছিল। ইদানিং, দশ ডলারে এক জায়গায় ল্যাম্ব শ্যাংক খেলাম - খাসা - নরম তুলতুলে মাংস হাড়ের গায়ে ঝুলছে কিন্তু গলে পরে যায় নি, শস্তার মধ্যে ভারি সুস্বাদু, তবে কি কপাল, পরে আবার একদিন ভরসা করে গেলে হয়ত তেমন ভালো লাগবে না।

    তোমরা আবার এদিকে এলে খবর কোরো, খাওয়া হবে।

    পরোটার মধ্যে লাচ্চা পরোটা, বা, কেরালার ভাঁজ পরোটা (মাল্টিপ্‌ল্‌ লেয়ার), কলকাতার পেটানো পরোটা (লিটারেলি পরোটার তাল মুগুর দিয়ে পেটাতো) - এসব জিনিস কোথায় বা পাবো !
  • S | ১৩ অক্টোবর ২০১৮ ০২:৪৬400887
  • তার জন্য সেরকম নরম পরোটা আর রসালো কাবাব চাই। লসাগুদা খাইয়েছিলেন। শিক কবাব হলেও খাওয়া যায়। কিমা কবাব হলেও খাওয়া যাবে।
  • aka | ১৩ অক্টোবর ২০১৮ ০২:১৯400886
  • পরোটা আর কাবাবের কম্বি ওভাররেটেড, দুইই শুকনো, গলা দিয়ে নামে না।
  • aka | ১৩ অক্টোবর ২০১৮ ০২:১৭400885
  • আন্তার্জতিক মান দিতে গেলে বলতে হবে - লাইক এ রোলিঙ্গ স্টোন।
  • S | ১৩ অক্টোবর ২০১৮ ০২:১১400883
  • ঘী থাকলে গরুর মাংস নয় কেন? দুটই গরুর থেকে আসে। একই ব্যাপার।
  • parotaa dharmo | ১৩ অক্টোবর ২০১৮ ০২:১১400884
  • ভাষা নিয়ে ভাববেন না (ওটা ঈশানের কাজ)! কেবল ভাবটুকু তুলে আনুন, তাপ্পর যার যার দরকার নিজের ভাষায় ভাসিয়ে নেবে।
    আর, না খেলে যে মরবে সবাই তাতে সন্দেহ কি! সে টাইসন ই হোক, কি বাইসন, কিংবা গ্যালাক্সি।
    সে জন্যই তো ধর্মে পরোটা ও কাবাবের সুস্বাদু মেলবন্ধনের দরকার - মানববন্ধন রাখীবন্ধন ও আরো অন্যতর বন্ধনের মত!
  • Tim | ১৩ অক্টোবর ২০১৮ ০১:১৯400882
  • ঐটেই তো অরণ্যদা কাল বলছিলো, মানুষ এসে সবকিছুকে মেরেধরে দখল করেছে। তোমাদের সবেতেই ইংরেজি। আমি হলে নাম দিতাম বস্তুধর্ম। ট্যাগলাইন, " যদি পাথরে লেখ নাম"। তা বাঙালিকে কে কবে পাত্তা দেয়।
  • aka | ১৩ অক্টোবর ২০১৮ ০১:০৭400881
  • ওরে পাগল সব, এই দুনিয়ায় সবেরেই প্রাণ আছে, নিজের মতন করে, এমনকি একটা নুড়ি পাথরেরও প্রাণ আছে। আমি ইয়ং শেলডনকে দেখে অনুপ্রাণিত হয়েছি, ভাবছি একটা ধর্ম তৈরী করব - লাইফিজকুয়াল - মানে সব প্রাণেরই একই মান। মানে সবাই না খেতে পেয়ে মরবে।
  • khNoja | ১৩ অক্টোবর ২০১৮ ০০:৪২400880
  • আর এভাবেই খনন করতে করতে আপ্নারা হননের পথে চলে এলেন
  • Tim | ১৩ অক্টোবর ২০১৮ ০০:৩৬400879
  • বাছুর দৌড়োবেই বা কেন। বাছুরের ওপর এই পিয়ার প্রেশার একেবারেই অন্যায়। বাছুরকে বাছুরের মত থাকতে দাও। তাছাড়া বাছুর ছোটোবেলায় রোগা হলে বড়ো হয়েও রোগাই থাকবে, চাষিরাই খেতে পায়না তো গবাদি পশুর খাবার কে দেবে, তায় আবার পশুখাদ্য বেচে অনেক পয়সা হয়। মোদ্দা এই রোগা গোরুমোষদের তখন তাদের গোমাতার সন্তানেরই চটপট জুতোর কারখানায় বিক্রি করে দেবে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৮ ০০:৩০400878
  • বেশি দুধ খেয়ে বাছুর মোটা হয়ে গেলে ওবেসিটি সমস্যা দেখা দেবে। দৌড়োতে পারবে না, পড়ে যাবে। অনেক ঝামেলা হবে। তারপর আরো অনেক কিছু হবে।
  • Tim | ১৩ অক্টোবর ২০১৮ ০০:২০400877
  • ঘি কলোনিয়াল মানসিকতার প্রতীক। আমরা সকলেই জানি যে কুকুরের পেটে ঘি সহ্য হয়না। আমরা এও জানি কুকুর ও নেটিবদের ঔপনিবেশিক প্রভুরা একই চোখে দেখেন এবং বাতিল করেন। সুতরাং বোঝাই যাচ্ছে ঘি =কলোনিয়াল মানসিকতা। এরপরেও যদি আপনারা ঘি খেতে চান, খাবেন। এছাড়াও, বাছুরকে বঞ্চিত করে সেই দুধে ঘি হয়। নির্যাতিত হিন্দুদের কথা ভেবে আপনাদের কি গোমাতার দুধের প্রতিরক্ষাহেতু ঘি বাদ দেওয়া উচিত নয়?
  • parotaa | ১৩ অক্টোবর ২০১৮ ০০:১৪400876
  • দানিকেন এর সাথে এক্টু যোগাযোগ করে দেখতে হবে গ্রহান্তরে ও পরোটা কাবাব চলে কি না!
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৮ ০০:০৯400875
  • যে গ্রহেই মানুষ বসতি করুক, খেতে তো হবে, নাকি? ঃ-)
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৮ ০০:০৮400874
  • এমনকি পৃথিবীর গন্ডীতেও বাঁধা যাবে না। গ্রহে গ্রহে ছড়িয়ে পড়বে এই আন্দোলন। ঃ-)
  • kabab | ১৩ অক্টোবর ২০১৮ ০০:০৫400873
  • দেশ? তুচ্ছ দেশের গন্ডিতে এই পরোটা কাবাব মুভমেন্টকে ধরে রাখা যাবে না!
  • S | ১৩ অক্টোবর ২০১৮ ০০:০৪400872
  • আমিও সুপ্রিম কোর্টে যাবো সবাইকে গরুর মাংস খেতেই হবে এই দাবী নিয়ে।
  • S | ১৩ অক্টোবর ২০১৮ ০০:০১400871
  • কাবাব? কারা যেন সুপ্রিম কোর্টে গেছিলো দেশের সবাইকে নিরামিশাষি বানানোর জন্য।
  • paroTaa | ১২ অক্টোবর ২০১৮ ২৩:৫৯400870
  • একেবারে গোড়া থেকে শুরু করতে হবে।
    আগে দেখতে হবে শুদ্ধ পরোটা কাকে বলে, তার্পর দেখতে হবে তার রূপ রস স্পর্শ গন্ধ স্বাদ ও আত্মা, তার্পর দেখতে হবে ...
    এরকম খোসা ছাড়াতে ছাড়াতে জানা যাবে পরোটার লেয়ারে তেল ও ঘিএর ইতিবৃত্ত
  • S | ১২ অক্টোবর ২০১৮ ২৩:৫৬400869
  • কি কি ধরনের কাবাব সে বিষয়ে স্পেসিফিক ইনফর্মেশন না দিলে কিকরে ডিসিশান নিই?
  • Atoz | ১২ অক্টোবর ২০১৮ ২৩:৪০400868
  • পরোটা কীসে ভাজা হবে? ঘীয়ে না তেলে?
  • parotaa dharma | ১২ অক্টোবর ২০১৮ ২৩:৩৮400867
  • একটা ধর্ম রেজিষ্টার করাতে হবে, তার মূলতত্ত্ব - সকাল, দুকুর ও সন্ধ্যার খাদ্য পরোটা কাবাব, হরেক কিসিমের! পার্মুটেশান-কম্বিনেশান করে যত রকমের পরোটা ও সব রকমের কাবাবের স্বাদ অনুভব করাচাই।

    কেননা এর মধ্যেই লুকিয়ে আছে শুদ্ধ আত্মা, নির্বাণ, আল্লাহ, পরমাত্মা এবং পরম কারুনিকের স্পর্শ।

    ইউ এন তে রেজিস্ট্রেশানের নিয়ম খুঁজে দেখি।
  • T | ১২ অক্টোবর ২০১৮ ২২:৪১400866
  • দূর বাবা। 'হলে', 'হ'লে' নয়।
  • T | ১২ অক্টোবর ২০১৮ ২২:৩৩400865
  • কী আশ্চর্য ডিডিদা! সর্ব্বদা বডি কাউন্ট কল্লে হবে নাকি! খুন খারাবি না হোক, হ'লে সিঁটিয়ে থাগার মতন উপাদান ভরপুর।
  • Tim | ১২ অক্টোবর ২০১৮ ২২:২২400864
  • আর সবথেকে ভালো এফবিআই এজেন্টরা। কি সরোল ভালোমানুষ ভাবা যায়না, আমার ধারণা পাহাড়ি সান্যাল বেঁচে থাকলে ঐসব চরিত্রে ওঁকে নেওয়া হতই। বহু এজেন্ট প্রচন্ড সতর্কতার সাথে ইনটেল নিয়ে, পা টিপে টিপে, দরকার হলে কার্পেটের মেঝেতেও মোজা পরে চলে, যাতে শব্দ না হয় এমনি করে অকুস্থলে এসেই বাজখাঁই গলায় "এফ বি আই" বলে চিল চিৎকার জুড়ে দেয়। এত মজার। বাংলায় ফিলিম মেকিং এর একটা ঠিকঠাক কোচিং সেন্টার থাকলে আজ সিজিত হলিউড কাঁপাতেন।
  • দ্রি | ১২ অক্টোবর ২০১৮ ২২:২১400863
  • আই সী!

    মেকস সেন্স। হননেন্দ্রর চেয়ে খননেন্দ্র এনিডে বেটার।

    কোথায় অ্যাসাসিন, আর কোথায় রোডেন্ট।
  • দ্রি | ১২ অক্টোবর ২০১৮ ২২:১৮400861
  • রচনা নয়, রচনা নয়। প্রবন্ধ।

    আ ডায়ালেক্টিক ডিসকোর্স অন পোস্ট-পরাঠা ফিউটিলিটি।
  • Ishan | ১২ অক্টোবর ২০১৮ ২২:১৮400862
  • হনুর ভালো নাম হননেন্দ্রনাথ বলা হয়েছিল। তাই রাগ করে। @দ্রি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত