এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ অক্টোবর ২০১৮ ১১:১৮400650
  • এদিকে শিবসেনা গিয়ে গুরগাঁওয়ের মাংসের দোকান বন্ধ করতে চাইছে, শবরিমালায় আন্দোলন করছিল। ওদিকে পুনেতে অন্তত আমাদের এলাকায় আজ কাগচের সাথে একটা নতুন মাংসে দোকান খোলার অ্যাডের পাতলা কাগচ এসেছে। দোকানটার নাম 'চিকেন বোলে তো কুক্কুড় কু'।
    একটা নতুঙ্গ মিষ্টির দোকানও খুলেছে নাম 'প্রেম সাগর'।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ১১:১৪400649
  • Post Colonial Exotic বইয়ে লেখক Graham Huggan দেখিয়েছেন ব্রিটিশ কলোনির দেশগুলোর সাহিত্য, সংস্কৃতি, লোককথা, লোকশিল্প কি ভাবে Neo-colonialist রা mainstream discourse নিয়ে আসছেন। যার জন্যে এখন অধিকাংশ অ্যামেরিকান বিশ্ববিদ্যালয়ের এশীয় স্টাডিজ শাখা গুলোয় এই লোক সাহিত্য, সংস্কৃতি গবেষণার আখড়া হয়ে উঠছে। লেখক জানাচ্ছেন, এই চর্চার কারণে এই ভূমিজ সাহিত্য, সংস্কৃতির দখল নিচ্ছে এই নয়া ঔপনিবেশিক শক্তি- English Speaking Fraternity। আঞ্চলিক ভাষা থেকে সেসব সাহিত্য পুরোপুরি ইংরেজিতে শিফট করবে।

    উনি এই জন্যে যে সব ভারতীয় লেখক ইংরেজিতে লেখেন, তাদের দায়ী করেছেন। রুশদি, অমিতাভ ঘোষ ও অরুন্ধতী রায়কে এক হাত নিয়েছেন।

    আমি এই নিয়ে একটা সেমিনারের জন্যে পেপারও লিখেছিলাম।
  • b | ১০ অক্টোবর ২০১৮ ১১:০৭400648
  • https://www.amazon.in/Tamasha-Urdu-Saadat-Hasan-Manto/dp/1720710643/ref=sr_1_5?s=books&ie=UTF8&qid=1539149505&sr=1-5&keywords=urdu+books+manto

    বিভিন্ন লাইব্রেরিতে উর্দু সেকশনেও পাবেন মনে লয়। এক সময় কষ্ট করে কিছুটা শিকেছিলাম। যা পুঁজি, তাতে মান্টোর অরিজিনাল (শুধু মান্টো কেনো, কারু-র-ই অরিজিন্যাল) পড়ার ধক নেই। তারপরে চর্চর অভাব ইত্যাদি।
  • saikat | ১০ অক্টোবর ২০১৮ ১০:৫৫400647
  • মান্টোর লেখার বই হয়ে প্রকাশ নিয়ে আর একটা কথা ছিল। গত কয়েক বছরে, মান্টোর লেখার বিবিধ রকমের সংগ্রহ বেরিয়েছে। প্রথমে ছিল মোটামুটি তিনটি বই, সব কটাই পেঙ্গুইনের - গল্পের কালেকশনটা, গাঞ্জে ফেরেস্তের অনুবাদ আর 'বিটার ফ্রুটস' বলে হলুদ মলাটের প্রায় সব লেখার সংকলনটা। কিন্তু এর পরে আরও বই বেরিয়েছে, বম্বে নিয়ে গল্পের সংকলন, যে গল্পগুলো 'বিটার ফ্রুটস'-এ নেই সেগুলো নিয়ে, পার্টিশনকেন্দ্রিক গল্পগুলো, নন-ফিকশনের সংকলন ইত্যাদি। অনুবাদ কতটা কী সঠিক, কতখানিই বা এডিটেড সে নিয়ে সন্দেহ হয়। নন-ফিক্শনের যে সংগ্রহটার কথা লিখলাম, সেখানে সম্পাদক (আকার প্যাটেল) লিখেইছিলেন, যে এডিট করেছেন এবং কিছু পুনর্লিখনও করেছেন !! কিন্তু সেসব কতখানি, কেন, তার উত্তর পাওয়া যায় না। মোটাসোটা সংকলন হয়ত বেশী বিক্রি হবে না, ফলে লেখাগুলো আলাদা করে ছাপানো, যার যেমন পছন্দ বেছে নেবে, সেসব হয়ত কারণ কিন্তু গল্পগুলোও, তার প্রথম পাঠ বা খসড়া কেমন ছিল, মান্টো কী প্রথম চেষ্টাতেই দু-তিন পাতায় গল্পটা লিখে ফেলতেন নাকি জীবনানন্দের কবিতার মত অজস্র কাটাকুটি করে ছাপার আকারে পৌছতেন, এই তথ্যগুলো, খসড়া খাতাগুলো পেলে ভালই হত।

    তবে হ্যাঁ, নন ফিকশনের বইটাতেই, কেন লিখি ধাঁচের একটা লেখা আছে। কিছুতেই সোজা ভাবে লিখলেন না, লিখবেনই না যেন, ঘুরিয়ে আর ইঙ্গিতে যা বলার !
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ১০:৪৬400646
  • @টিম

    সেটাই বলছি। মান্টোর উর্দু বইগুলো কোথায় পাওয়া যায়? উর্দু বই আদপেই কোথায় পাওয়া যায়? দিল্লীর দরিয়াগঞ্জেও রবিবারের বই বাজারে দেখেছি দু- একটা জায়গায়।

    স্টারমার্ক, অক্সফোর্ডে বাংলা বইয়ের সেকশন আয়তনে বাড়ছে, কিন্তু ওখানে উর্দু বই বিক্রি হয়না।

    কলেজ স্ট্রীটে পাওয়া যায় ?
  • pi | ১০ অক্টোবর ২০১৮ ১০:৩১400645
  • ভাটের পোস্টগুলোর মানেবই লিখে দিতে হবে মনে হচ্ছে।
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ১০:২২400644
  • @ অর্জুন অভিষেক,

    অনুবাদগুলোর কথা জানি। আমি উর্দূ ভার্সনের কথাই জানতে চাইছিলাম।
  • dc | ১০ অক্টোবর ২০১৮ ১০:২০400643
  • যাব্বাবা বাল দেব অলরেডি বুকড? এ কি বালামো?
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ১০:১৫400641
  • মানটোর লেখা উর্দু থেকে ইংরেজিতে হাইজেক হয়ে গেছে অনেকদিন। @টিম
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ১০:১৫400642
  • গুরুতে ডিসি ডিডি পরপর পোস্ট করলে বেশ একটা লালবাজারের গন্ধ পাওয়া যায়।
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ১০:১৩400640
  • অর্জুন, ওটা মাথায় রেখেই...
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ১০:০৭400638
  • থ্যাঙ্কস। ইরফানও আছেন, আর রজত কাপুর, ট্রেলারে দেখলাম।
  • saikat | ১০ অক্টোবর ২০১৮ ১০:০৪400637
  • এটা আর একটা, ২০০২-এর, কে কে মেনন ছিলেন।

    https://scroll.in/reel/894682/the-other-film-about-urdu-writer-saadat-hasan-manto-kali-salwaar

    গল্পের চরিত্রদের সিনেমায় ব্যবহার, মান্টোর সাথে, নন্দিতা দাস যেটা করেছেন বলে পড়েছি, সেই ব্যাপারটা এই সিনেমাটাতেও ছিল।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ১০:০২400636
  • 'কেশ' র চলতি বাংলা হল 'বাল'
  • pi | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৫৮400635
  • উল্টো দিক দিয়ে। টিম টিম ডিসি ছিল, যখন টই খুল্লাম।
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৫৪400632
  • অভি টিমটিম করার কথা না?
  • pi | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৫৩400629
  • ভাটে এতক্ষণ ডিসি টিমটিম করছিলেন!
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৫৩400630
  • গুরুতে কেউ উর্দূ জানে? মান্টোর লেখা উর্দূতে কেউ পড়েছেন কিনা জানতে চাইছি।
  • dc | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৫৩400631
  • পুনেতেই তো আবার দোকান খোলা যায়। তবে ননভেজ না হলে এই ধর্মে দীক্ষা নেওয়া যাবে না। কারন এই নতুন ধর্ম সর্ব জীবে আর সর্ব জিভে ভালোবাসা আর শ্রদ্ধা দেখাবে, জীবে আর জিভের মেলবন্ধন ঘটানোর জন্য সদা ব্যাকুল থাকবে। আর যেসব ভক্তরা মাঝে মাঝে দু এক পাত্র পান করেন না তাঁদের একটু নীচু নজরে দেখা হবে, যদিও এটা ভক্তদের ওপরেই ছেড়ে দেওয়া হবে।
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ০৯:৪৮400628
  • সাহিত্য প্রসঙ্গে এখন ডিসিডিডি অভি লিখছেন ঃ-)
  • Tim | ১০ অক্টোবর ২০১৮ ০৯:২৮400627
  • রজনীশ আবার কি, ওশো বলতে হয়। কদিন পরে তো সেই আম্রিকাতেই আসতে হবে। তারচে এদিকেই একেবারে দোকানটা দিলে হতো।
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ০৯:২১400626
  • প্রধান মন্ত্র হবে,
    অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিন্তয়েৎ।
    গৃহীত ইব 'কেশে'ষু মৃত্যুন ধৰ্ম্মমাচরেৎ।
  • lcm | ১০ অক্টোবর ২০১৮ ০৯:১৮400625
  • আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে দেখানো হবে সিনেমা 'ধর্মাত্মা', প্রধান অতিথি হিসেবে থাকবেন ধর্মেন্দ্র, খাবারের মধ্যে থাকবে 'কেশ'রী চমচম।
  • | ১০ অক্টোবর ২০১৮ ০৯:০৪400624
  • আহ্নিকে গাঁজা বাধ্যতামূলক না হলে আমি নেই।
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ০৮:৫৪400623
  • আর ধর্মের নাম হবে 'কেশ'।
  • saikat | ১০ অক্টোবর ২০১৮ ০৮:৫৩400622
  • হুঁ, সেটা এ(ক)কেশ্বরবাদী ধর্ম হবে ঃ-) আর একক হবে তার ধর্মঠাকুর।
  • dc | ১০ অক্টোবর ২০১৮ ০৮:৩৮400621
  • আমি আছি :p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত