এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১০ অক্টোবর ২০১৮ ০৮:৩০400620
  • কোনও কিছু নিষিদ্ধ থাকলেই আমি নেই।
  • dd | ১০ অক্টোবর ২০১৮ ০৮:২৮400619
  • ইসে পান, আমিষ ভক্ষন, ইঃ এইসবে নিষেধ থাকলে আমি নেই। তবে এককের উপর ভরোসা রয়েছে, উনি রাজনীশ হব্ব্যা।
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ০৮:২৪400618
  • আহা, চপ তো আম্মো খেলাম। কিন্তু এসব কবিত্ব, নবীত্ব, লেজ - ভেতরে না থাকলে বেরোয় না।
  • dc | ১০ অক্টোবর ২০১৮ ০৮:১৮400616
  • এঃ একটা নতুন ধর্মের থেকে পৃথিবী বঞ্চিত হলো।
  • S | ১০ অক্টোবর ২০১৮ ০৮:১৮400617
  • ঐ কচুরি আর চপে কিছু একটা ছিলো। বা হয়তো আমরাই পাগল।
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ০৮:১৫400615
  • আমি একবার এক ধর্ম সংস্থাপনের সাথে যুক্ত ছিলাম। তখন মেডিক্যাল কলেজের ভেতরে একটা পুঁচকে হস্টেলে থাকি, লাশকাটা ঘরের ওপরে। আমার এক স্কুলের বন্ধু, সে কম্পু ইঞ্জি পড়ছে, এসে হানা দিল। বিকেলে এদিক ওদিক ঘুরে, পুঁটিরামের কচুরী আর কালিকার চপ খেয়ে সন্ধেয় ফিরলাম। তখন ছেলে বলে একটু কাগজ আর কলম চাই। দিলাম। সেটাই আমার অবদান। ছেলে কীসব লিখতে বসল। আমি ঘুমিয়ে গেছি। সকালে দেখি সে চোখ লাল করে তখনও লিখে যাচ্ছে। পাতা বিশেক লিখে ফেলেছে, জোশ অন্য লেভেলে। ধর্মের নাম জল। তার আদিগ্রন্থ লেখার কাজ চলছে। রুমে রুমে সাড়া পড়ে গেল। এবার আমি তো ভালো ছেলে, ক্লাস করতে গেলাম। ফিরে এসে দেখি সে এক বৃহৎ খিল্লিবাজ ভক্তমন্ডলী নিয়ে জলের ব্যাখ্যা করেই চলেছে, মাঝে মাঝেই পাণ্ডুলিপিতে সংযোজিত হচ্ছে কিছু কিছু। সেদিন মাঝরাত অব্দি তাকে থামানো যায় নি। পরের ভোরে আমি ওঠার আগেই চলে যায়। হপ্তাখানেক পর ওর বাবা জানান ডাক্তার দেখিয়ে ওষুধ শুরু করা হয়েছে। সেই পাণ্ডুলিপি আর পাইনি, কলমটাও না। :(
  • dc | ১০ অক্টোবর ২০১৮ ০৮:১১400614
  • একক যদি নতুন ধর্ম নামায় তো আমি আছি।
  • T | ১০ অক্টোবর ২০১৮ ০৭:৫৬400613
  • একক বড়সড় কিছু নামাতে চলেছে। গুরুর পাতায় চোখ রাখুন।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০৭:১১400612
  • হুঁ, ওরা ওদের কম্বলের নিচে নিয়ে নেয় সব।
  • একক | ১০ অক্টোবর ২০১৮ ০৭:০৮400611
  • এতো সোজা নয়। এই "হিঁদুধর্ম " টা ফিউডাল মার্কেট বিরোধী ক্লাউড। এরা কখনোই চায় না ছোট ছোট ধর্ম স্বীকৃতি পাক। প্রচুর ধর্মকে গিলে বসে আছে। ধর্মের ব্যবসা করতে গেলে হিন্দুধর্মের পিন্ডদান জরুরি।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০৭:০৪400610
  • আরে অনুকূলের শিষ্যরাও তো শুনেছি কয়েক লাখের বেশি। কেউ কেউ বলে নাকি কোটিখানেক। এরা করছেটা কী?
  • একক | ১০ অক্টোবর ২০১৮ ০৭:০২400609
  • তার মানে কয়েক লাখ মেম্বারশিপ হলে নতুন রিলিজিওন হিসেবে রেজিস্টার করা যাবে | নতুন সেট অফ রুলস তৈরী করে রাষ্ট্রের সঙ্গে দরাদরি করা যাবে যাতে এক্স ওয়াই রিলিজিওন পারসনাল ল্য হিসেবে স্বীকৃতি পায়।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৮ ০৬:৫৭400608
  • বহুকাল ভাটে এমন নির্মল আনন্দ পাই নি। বেড়ে চলচে কিন্তু :)
  • T | ১০ অক্টোবর ২০১৮ ০৬:৫৪400607
  • সিকি পাবলো এস্কোবারের টেলিফোং নাম্বার চাইছিল। পেয়েছে কি? জাতি উদগ্রীব। :)
  • অভি | ১০ অক্টোবর ২০১৮ ০৬:৪২400606
  • অবিশ্যি উইকিও খুব নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সবসময় নয়।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০২:১৫400605
  • গবেষকদেরও তো করে খেতে হবে।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০২:১২400604
  • গবেষকে গবেষকে একেবারে ছয়লাপ! হীরক রাজার সেই বিখ্যাত দৃশ্য মনে পড়ে। " আহা কী সৌজন্য! এ ফুল কি আমার জন্য? "
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০২:০৮400603
  • আজকাল একটা গবেষণা ক্রেজ চলছে বটে। আমার মেমরি ভাল হওয়া সত্ত্বেও কিছু বিষয়ে পোস্ট দিলে, উইকি চেক করে নিই। বলা যায়না, ফস করে কে ভুল ধরে বসবে।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০২:০৬400602
  • আমি তো বলেইছিলাম, "ঝটপট লিখে ফ্যাল্‌ দিকি"। কিন্তু সে বলে এইসব ইতিহাসের ব্যাপার, তাই নাকি গবেষণা প্রয়োজন।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০২:০৪400601
  • সোনি তারাপুরওয়ালার লেখায় পড়েছিলাম, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী গোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ হাজারের কম হলে, তাদের গোষ্ঠীকে ট্রাইব বলা হয়। তারা আর প্রতিষ্ঠিত রিলিজিয়নের আওতায় পড়বে না। আমাদের সংবিধানে নাকি তাই আছে। তারাপুরওয়ালা অবশ্য পার্সিদের সম্পর্কে ব্যাপারটা উল্লেখ করেছিল।

    বর্তমান ব্রাহ্ম পপুলেশন কত?
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫৯400600
  • দারুণ। লিখে ফেলতে বলুন।
  • একক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫৮400599
  • নতুন ধর্ম বানিয়ে সরকারের কাছে রেজিস্টার করার নিয়ম কানুন কেও জানেন ? মানে, ধর্ম হিসেবে রেজিস্টার করা থাকলে এডুকেশন, লাইফস্টাইল সব প্যাকেজে আসবে। সেগুলো সেই ধর্মের দিস্ত্রিবিউসনের আন্ডারে। সাবসিডি চ্যানেল সেটাই। এইভাবে লোকে যখন দেখবে বাহ এই ধর্মের লোকেরা বেটার আছে তারাও এসে মেম্বার হবে | কজন এগিয়ে আসবেন ? নতুন ধর্ম বানান একটা ইভলভিং সোসাইটির পরিচয়।

    ব্রাহ্ম ধর্মের সময়ে লোকগুলো মাইরি সব কান্সাল্ত্যাননট ছিলেন, যা ভেবেছেন। করেও দেখেছেন।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫৭400598
  • আপনার কাব্য-কল্পনা শক্তির তারিফ করলাম।

    চিত্ররথ দত্তের লেখাটা আমার খুব দরকার। কেউ জানলে জানাবেন।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫৫400597
  • হুঁ, চন্দ্রাবতী রামায়ণের চন্দ্রাবতী। সুন্দরী মলুয়া পালার চন্দ্রাবতী। দ্বিজ বংশীদাসের কন্যা।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫৪400596
  • সে তো "রূপসী বাংলা"য়। কিন্তু জীবনানন্দের কবিতায় মহাজগৎ ও উপস্থিত। সেই যে এত এত নক্ষত্র! সেই হাওয়ার রাত! নীল হাওয়ার সমুদ্রে উড়ছেন কবি। অথবা "রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সাথে/ তারে আমি পাই নাই", অথবা, "হে অনন্ত সময়গ্রন্থি, হে মাঘনিশীথের কোকিল, আমাকে জাগাতে চাও কেন?"
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৫১400595
  • মৈমনসিংহ গীতিকার চন্দ্রাবতী?
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৪৯400593
  • আর তার কবিতায় বড় বেশী মাটির গন্ধ। বিষয় গ্রাম বাংলা।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৮ ০১:৪৯400594
  • আমার এক বন্ধুনি, সামান্য লেখালিখি করে, দু চাট্টে বইপত্তরও বেরিয়েছে। তো, সে নবনীতা দেবসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য খুব আকুল। কারণ চন্দ্রাবতী। চন্দ্রাবতী বিষয়ে বিশদ জেনে সে একটা উপন্যাস লিখতে চায়। চন্দ্রাবতী বিষয়ে প্রথম যে লেখাটা সে পড়েছিল, সেটা নবনীতার। দেশ এ বেরিয়েছিল বহুকাল আগে। সেটায় মোল্ল র কথাও ছিল।
    কিন্তু নবনীতার হয়তো আর সেসব মনে নেই, অনেক বয়স হয়ে গেল তো! আর অনেক বছর কেটেও গিয়েছে ওই লেখার পর।
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৪৮400592
  • জীবনানন্দ বড্ড বেশী উদার ও আধুনিক। ব্রাহ্মদের পছন্দ হবে কি!
  • অর্জুন অভিষেক | ১০ অক্টোবর ২০১৮ ০১:৪৩400590
  • একটা লেখার সন্ধান করছি। জানালে উপকৃত হব।

    চিত্ররথ দত্ত (কবি অজিত দত্তের পুত্র) বুদ্ধদেব বসু ও তার কবিতা ভবন গোষ্ঠীকে নিয়ে তীব্রভাবে কটাক্ষ করে একটি লেখা লেখেন। Mid 90s এর দিকে বেরিয়েছিল। সাহিত্যিক মহলে খুব রিএকশন হয়েছিল।

    লেখাটা কি ভাবে পাওয়া যায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত