এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৭:৪২400560
  • শারদীয় কি বার বার ফিরে আসা পুজো টপিকের মধ্যে পড়বে, লাইক মার্কসিজম অর শিশুসাহিত্য ? ;-)

  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৫:৪৭400559
  • 'সৃহ্টির একুশ শতক' নমে শরদীয়া কেমন কিছু ফীডব্যাক আছে কারো?
  • cb | ০৯ অক্টোবর ২০১৮ ১৫:৩৪400558
  • এই রে আগেই লোকে বলে দেছে। :)
  • cb | ০৯ অক্টোবর ২০১৮ ১৫:৩৩400557
  • দ দি, অহল্যা তো তে টোটা রায়চৌধুরী ছিল
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৪:৪৯400556
  • বি,
    আরে গ্রেট। খুচরো ছড়ানো আছে। এই খুচরো ছড়ানোগুলো দেখে আমার মনে হয় বাংলায় প্রফেশনাল সম্পাদকের খুব খুউব অভাব। এটা একজন সজাগ সম্পাদক মোটামুটি ফার্স্ট রীডে ধরতে পারার কথা। যেটা আমার ধারণা ইংরিজিতে হয় বলেই বইগুলো অনেক গোছানো লাগে।
    প্রচেষ্টাখানা চমৎকার। মানে এই তিনটে কালে তিনখানা ভাষা পালটে পালটে গেছে। মোটামুটি তফাৎ বোঝা যাচ্ছে।

    পরের বইটা গতকাল প্রকাশিত। কিনবো কিনা ঠিক করতে পারি নি।
  • b | ০৯ অক্টোবর ২০১৮ ১৪:৩০400555
  • @ দ,
    নাপভি পড়লাম। লেখক অল্পবিস্তর ছড়িয়েছেন, মানে যে প্রেমিস নিয়ে শুরু করেচিলেন, অতটা বহরে আঁটাতে পারেন নি। সবাই কি কুর্রতুলয়েন হায়্দার হয়? কখনো ভাষা খাপ খায় নি। কি্ছু কিছু জায়গাতে (অতীশের সাথে রিনপোচের তর্ক) তাড়াহুড়োর ছাপ পষ্ট। কিন্তু তা সত্ত্বেও, বেশ ভালো প্রচেষ্টা।

    লেখক হোমিওপ্যাথি ডোজে ন্যাশনালিস্টিক ও অ্যান্টি কং, তা ঠিক আছে।
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১৪:১৬400554
  • হ্যাঁ কুমুদি - তোমার নাম্বারো হারিয়ে ফেলিচি - একবার সময় করে মেলে পাঠিও - ফোং ফর্ম্যাট কত্তে হয়েচিলো বাধ্য হয়ে -
  • কুমু | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:৪৩400553
  • অহল‍্যার টোটার মত গোবেচারা একাবোকা পুলিশ দেখা যায় না।
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:৪২400552
  • @kanban,

    বাজারে গিয়ে জিরা খুঁজুন। ওতে ভালো কানবান পেয়ে যাবেন। আমাদের দোকানও বেচে, জিরার মতই, অনেক রিচ ফিচারসমেত, আলাদা নামে। নিজস্ব প্রোডাক্ট।
  • কুমু | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:৪০400551
  • দে, আবার দেখে।ভাল লাগল।ফোন নং পালটে গেছে?
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:৩৫400550
  • হ্যাঁ হ্যাঁ টোটা। সরি।
  • কানবান | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:৩২400549
  • আপনাদের দোকানে 'কানবান' আছে? এটা কোনো ভালো কোর্স পাওয়া যায়?
  • Tim | ০৯ অক্টোবর ২০১৮ ১৩:০৫400548
  • ভালো আছি দে দি ঃ-)

    হ্যাঁ অহল্যায় টোটা বোধহয়, পরমব্রত অনুকূল।
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১২:৫৭400547
  • অহল্যায় টোটা না?
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১২:৫৫400546
  • ইদিকে উতুবে নরমব্রতর এট্টা শর্ট ফিলিম দেখলাম 'অহল্যা' নামে, সৌমিত্রও ছিলেন। সেথয় নরমব্রত পুতুল হয়ে গেল, মনে পুতুলের মধ্যে বন্দী হয়ে গেল। খুবই পাতি গল্প, শেষটা কেমন অস্বস্তিকর।
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১২:৪০400545
  • বড়েস - ওটা টি ভালো বলতে পারবে - ও সব বাংলা সিনিমা দ্যাখে -
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১২:৩৮400544
  • ভালো আছি টিম - তুমি, হুচি ভালো? এখন কোথায়?

    আমি ফেবুতে যাবার সময় পাই না বলে এখানেই জিগালাম -
  • Tim | ০৯ অক্টোবর ২০১৮ ১২:০৬400543
  • শুদ্ধদার জীবনানন্দকে নিয়ে নাটকের নাম "জলের প্রতিভা"। হয়ে গেল মনে হয় প্রথম পারফারম্যান্স। আবার হবে আশা করছি।

    দে দি, এখন ভালো আছো তো? নানাকথায় জিগানো হয়নি।
  • S | ০৯ অক্টোবর ২০১৮ ১১:৫০400542
  • রোলটা কে করবেন?
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১১:৪৯400541
  • জীবনানন্দের স্ত্রী -
  • S | ০৯ অক্টোবর ২০১৮ ১১:৪৫400540
  • লাবণ্য দাশ কে?
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১১:৩৩400539
  • পাই - খুব জ্বর হলে অবশ্যই ব্লাড টেস্ট করিও - এই সময়ে ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া ইঃ র বড়ো ঝামেলা -
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১১:৩০400538
  • ঝম্পুকে ওয়াক্সিংয়ে পাঠানো হৌক - কুমুদির থেকে নাম্বার নিয়ে -
  • de | ০৯ অক্টোবর ২০১৮ ১১:২৮400537
  • জীবনানন্দকে নিয়ে সিনিমা চাই না - বাংলায় সব ক্যারেকটার রোল শাশ্বতকে দেয় - আমার মেঘে ঢাকা তারা দেখতে গিয়ে এটা সবচে' অসুবিধার লেগেছিলো -
    আর লাবণ্য দাশকে ভ্যাম্পের রোলে দেখাতে বাঙালী বড়ো পছন্দ করে - ওখানে নিশ্চয়ই সিরিয়ালের কোন মুখ বেঁকানো ভ্যাম্পকে নিয়ে নেবে -

    মাঝে একদিন উতুবে ভরা বাদর (বাঁদর নয়, চন্নোবিন্নু নে' গুলোবেন্না) খুঁজতে গিয়ে দেখলাম পরমব্রত দাড়িগোঁফ লাগিয়ে মুচকি হেসে হেসে রোবিঠাকুর সেজে গাইছেন - সে যে কি ভইয়ানক্‌ জিনিস, না দেখলে বুইবেন্না!
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১১:২৬400536
  • সিকির গল্পটা বেশ। কিন্তু ... কিন্তু এই পুরো গল্পে হাউ ঝম্পুর 'লোমশ' হাত ইজ রেলেভ্যান্ট হিয়ার?
  • | ০৯ অক্টোবর ২০১৮ ১১:১২400535
  • অর্জুন,

    শুদ্ধস্বত্ত্ব জীবনানন্দকে নিয়ে কিছু একটা করছেন স্টেজে। দেখতে পারেন।
  • b | ০৯ অক্টোবর ২০১৮ ১০:৪৭400534
  • যদুপুএর একজন সিবিল প্রফের কতা শুনেছি। উনি হাতে নোট নিয়ে সেটা বোর্ডে কপি করতেন। একদিন বোর্ডে লেখা শুরু হল say that ইত্যাদি ইত্যাদি। কারণ আগের দিন From here, we can লেখার পরে ঘন্টা পড়ে গেছিলো।
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৮ ১০:৩৯400533
  • টি - এগারোটা ছাপ্পান্ন উপলক্ষ্যে :)

    আমাদের কলেজে ছিল ঝম্পু। ইলেকট্রিকালের কী একটা পড়াতেন, যখন পড়াতেন, তখন ফার্স্ট বেঞ্চে কেউ বসত না। তার কারণ ছিল। উনি প্রায়শই পোডিয়াম ছেড়ে ফার্স্ট বেঞ্চের সামনে এসে লোমশ দুই হাত ডেস্কে রেখে লেকচার দিতেন। আর পান খেতেন লাগাতার, ফলে ফার্স্ট বেঞ্চে যে বা যারা বসত, তাদের খাতায় পুউরো লাল রঙের স্প্রে পেন্ট হয়ে যেত।

    এই ঝম্পুর কথার অ্যাকসেন্ট ছিল একটা অদ্ভুতরকমের। শিলিগুড়ির ডায়ালেক্টের সাথে প্রতি বাক্যের শেষে একটা করে "ক্কে" ছাড়তেন। ওটা ঠিক ক্কে ছিল না, এ-কার আর ই-কারের মাঝামাঝি একটা জিনিস বেরোত। কথিত আছে, বাপ্পি লাহিড়ী তাঁর বিখ্যাত গান ইন্তেহাঁ হো গয়ি ইন্তেজার "ক্কে" গানটা ঝম্পুর কাছ থেকেই শিখে গেছিলেন, পরে তা সুপারহিট হয়।

    তো, এই ঝম্পু যাবতীয় সেলিব্রিটিকে চিনতেন। মানে ইঞ্জিনীয়ারিং কলেজের ভারপ্রাপ্ত টিপিও হলে যে সব সেলিব্রিটিকে চিনতে হয় আর কি। কলেজ তো সরকারি, কস্মিনকালেও ক্যাম্পাসিং হত না। ছেলেরা মাঝেমাঝে সেফ ডিসটেন্স রেখে (কাছে এলেই জামায় স্প্রে পেন্ট) ঘ্যানঘ্যান করতে আসত, স্যার পড়ে কী হবে, কেউই তো চাগ্রি দেবে না স্যার। কেউই তো আসে না স্যার।

    ঝম্পু নির্বিকার মুখে বলতেন, আরে zআও zআও, সাগরির zঅন্য কতো সিন্তা, ক্কে? ভালো করে পড়ে নাও নে, রতনকে বলি দিব, ক্কে, ট্রাক নিয়ে এসে ইঞ্জিনীয়ার ভরে তুলে নি zআবে, ক্কে?

    রতন অর্থে রতন টাটা। তখন যাদপ্পুরে টিসিএস লিটারেলি ট্রাক ভর্তি করে ছেলেমেয়ে নিয়ে যেত।

    তো, এইভাবে চলছিল। আমরা ঢপের ইউনিট রেখেছিলাম ঝম্পু। এক ঝম্পু, দেড় ঝম্পু ইত্যাদি।

    এমনি করেই একদিন ছেলেমেয়েদের ঘ্যানঘ্যান শুনতে শুনতে ঝম্পু বললেন, আরে অতো স্যাঁসামিসি কইর‌্যো না। ক্কে। শঙ্করকে বলি দিব নে, ট্রাকে করে ইঞ্জিনীয়ার নিয়ে zআবে। ক্কে।

    এইবারে ছেলেপুলে পড়েছে চাপে। রতনকে সবাই চিনত, কিন্তু শঙ্কর কে? একজন সাহস করে জিজ্ঞেস করল, স্যার, শঙ্কর সেন? তিনি তখন বাংলার বিদ্যুৎমন্ত্রী।

    ঝম্পু চশমার ফাঁক দিয়ে একবার তাকালেন ছেলেতির দিকে। খানিক পান চিবোলেন। তারপর বললেন, না হে। শঙ্করদয়াল শর্মা। তোমাদের রাষ্ট্রপতি। ক্কে?
  • dc | ০৯ অক্টোবর ২০১৮ ০৮:৫৯400531
  • ফ্লাইটে খুব ডিহাইড্রেশান হয়। গুচ্ছের জল খাবেন আর কফি খাবেন ণা।
  • | ০৯ অক্টোবর ২০১৮ ০৮:৫৯400532
  • যদি টুয়ার্ডস ফিউচার এ কেউ ডোনেট করবেন ভেবে ছিলেন, যদি পুজোর আগে করেন ভালো হয়, এই সয়য়টায় জামাকাপড় ব ইখাতা, কেনা হয়, নো প্রেসার দো,।সারা বছরই দিতে পারেন,তবে একটু ব‍্যক্তি গত ভাবে জানিয়ে দিলে রসিদ ও ৮০জি সার্টিফিকেট দিতে সুবিধা হবে। কারো এই পোস্টে আপত্তি থাগলে জানা বেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত