এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:২৯400410
  • আমি চিরকালই অ্যান্টি পুজো, কিছুই ভালো লাগে নি। এখোনো না।

    এদানী আরেক উৎপাত হয়েছে - সেটা হোয়াট্সয়াপ গ্রুপ। উফ্ফ্ফ। পুজোর ৯০ দিন আগে থেকেই কাউন্টডাউন শুরু - "আর তিনমাস পরেই মা আসছেন", আর সেটা চলতেই থাকে যদ্দিন না পুজো শেষ হয় আর মহালয়ায় তো শেষ রাত থেকে শুরু হয়ে যায় মহালয়ার শুভেচ্ছা। আর তার সাথে সেই এক ছবি।ডিলিট করে করে আঙুল ব্যাথা হয়ে যায়। আর তো পারি নে।
  • kujhatikaa | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:১৯400409
  • কমরেড, আপ্নেরা আজকাল্কে ভুলে যাবেন না! এমনকি এবেলা ও হ্যাংলা হেঁসেল ও চমকপ্রদ শারদীয় ছাপায়!
  • | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:১৬400407
  • বাবা আবাপ র ফ‍্যান রা তো গেরিলা বাহিনী, গোপন, আড়াল এবং ঝটিকা আক্রমণ।
  • list | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:১৬400408
  • শীর্ষেন্দু ও বাণী বসু ও ছিল না

    এমন্কি স্মরণযোগ্য চক্কত্তি ও ছিল না, আর থাকবেই বা কেন?
  • | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:০৮400406
  • আকার বার বার ফিরে আসা টপিক এ, লিস্টে পুজো বা অন্তত পুজো পুজো গন্ধ ছিল না, খুব অবাক ব‍্যাপার
  • Manto to Bani Basu | ০৮ অক্টোবর ২০১৮ ০৮:০৫400405
  • একটা ভাল ইতিহাসঘেঁসা লেখা দিন দিকি যেখানে গতো সাত হাজার বছরের বঙ্গভূখন্ডবাসি জনতার এক্টা কন্টিনিউটির ন্যারেটিভ আছে

    বাণী বসু বলে কি আর মান্টো নয়?
  • dc | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:৫৭400404
  • ত্তবে হ্যাঁ, অ্যাসোশিয়েশানটায় ভালো খাওয়ায় এটা মানতেই হবে। পুজোর তিনদিন দুপুরবেলায় বেশ ভালো ভোজন হয়।
  • dc | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:৫৪400403
  • ইন ফ্যাক্ট এই দুর্গাপুজোর সময়টা মহা আতংকের, আর চেন্নাইতেও এসব উত্পাত শুরু হয়েছে। বছর খানেক হলো আমরা টি নগরের একটা বেঙ্গলি অ্যাসোশিয়েসানে মেম্বার হয়েছি, মানে আমার স্ত্রী করিয়েছে। আগের বছর সেখান থেকে কে একজন কাকু ফোন করে বলে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে আসছো তো? আমি বললাম আমি লাইফে কোনদিন অঞ্জলি দিই নি, এবারও প্রথমবারের জন্য দেবার কোন প্ল্যান নেই। শুনে তাঁর কি হ্যাজ!
  • dc | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:৫০400402
  • আমি মহালয়া শুনিনি। সেই ছোটবেলায় বাবা মহালয়া শোনানোর জন্য টেনেটুনে ঘুম থেকে ওঠাতো, কি বিরক্তি যে লাগতো! আধা ঘুমের মধ্যে খালি মনে হতো কে এরকম যাত্রাপালার মতো গলা কাঁপিয়ে চিল্লিয়ে যাচ্ছে কে জানে! তারপর আবার গান টান শুরু হতো, ততক্ষনে আবার ঘুমিয়ে পড়তাম। আরেকটু বড়ো হয়ে বাবার হাত থেকে ছাড় পেয়ে যাবার পর আর শুনিনি। য়ুটুবে এক দুবার শোনার চেষ্টা করেছিলাম, একই রকম বিরক্তিকর মনে হয়েছিল।
  • | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:৪৭400401
  • কেস টা এক রাতে মান্তো থেকে বাণী বসু হয়ে গেল।
  • Kaju | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:২৮400400
  • এবারেও রেডিওতে সেই গতবারের মত ১৯৬৬ সালের ভার্সন মহিষাসুরমর্দিনী সম্প্রচার করল আকাশবাণী। মানে আমাদের যেটা ক্যাসেটে শুনে অভ্যস্ত সেটা নয়। অনেকেই ওইটা শুনেছে নিশ্চয়ই, তারা জানবে না। প্রতি বছরই এটা কেন চালাচ্ছে বুঝছি না। এতে যেন ফাইনাল ভার্সনের সেই মেজাজটা একটু কম কম লাগে। সবচেয়ে বড় কথা শিপ্রা বসুর "ওগো আমার আগমনী আলো" বড় মিস করি, ওই গান বাদ দিয়ে দেবীপক্ষ যেন এসেও আসে না। যা চন্ডী দিয়ে শুরু হয় না, ভাল লাগে না।
  • aro nabonita | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:২০400399
  • কেউ বলেছিল গতবারের শারদীয় আজ্কাল এ নবনীতা স্মৃতিকথা লিখেছেন, সেটা সত্যি কিনা জানি না আর পাই ও নি - তবে পড়ার ইচ্ছেটা রয়ে গেছে
  • Purono gaappo | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:০৯400398
  • হ্যা হ্যা নবনীতা বড় চমত্কার লিখ্তেন। তো সেই থেকে আমি ভাব্লুম নবনীতা নামধারিণী সবাই বুঝি চমত্কারিণী। আর আপিসে আলাপ হল একজনের সাথে, সে খালি হন্তদন্ত হয়ে এদিক থেকে সেদিকে যায়।
    ভাব্লুম তাকে বলেই দি, আপ্নি মশায় মিলছেন না তো, কিন্তু সেটা বাকি রয়ে গেলো
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৭:০৩400397
  • বাণী বসু একবার একটা সাক্ষাৎকারে সাংবাদিক 'আপনি এখন কি নিয়ে লেখালেখি করছেন?' জিজ্ঞেস করায় বলেছিলেন 'বলে দিলে যদি অন্য লেখকরা সেই নিয়ে কাজ করে ফেলেন, তখন!' (কাজেই বললেন না।) ঃ-) ঃ-) এত ইন্সিকিওরিটি!!
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৫৮400396
  • আর একটা গল্প ছিল, একটা কলেজে ঘেরাও নিয়ে। উনি বাইরে থেকে গিয়ে বলেছেন, রাইটার। ওরা সবাই, "ওরে ওরে রাইটার্স থেকে " বলে সন্ত্রস্ত হয়ে ওঁকে ঢুকতে দিল। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৫৪400395
  • ঐ নিয়ে লেখাটাই তো 'জরা হটকে এবং অন্যান্য'। ঃ-)
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৫২400394
  • এসব কার কাছে কী বলছি, মায়ের মাছে মাসীর গল্প। আমার তো লেখা পড়ে টড়ে জানা, আপনার হয়তো অনেক কাছের মানুষ। ঃ-)
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৪৯400393
  • তারপরে অমর্ত্য সেন নোবেল পাবার পর ওঁকে নানা অনুষ্ঠানে যেতে হবে, টিভিতে সম্প্রচার হবে, মেয়ে বলছে, "মা, ক্যামেরার সামনে নাক খুঁটে ফেলো না আবার।" ঃ-) এসব কী চমৎকার সরস ভঙ্গীতে লিখে গ্যাছেন, যেন অন্য কারুর কথা লিখছেন।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৪৬400392
  • আরে নীরদ চৌধুরীর একশো বছর বয়স না কী একটা উপলক্ষে মেয়েকে নিয়ে দেখা করতে যাচ্ছেন। মেয়ের তো আধুনিক পোশাক পরা, উনি মেয়েকে একটা চাদর দিয়েছেন, বলছেন এটা উপরে জড়িয়ে নে, কারণ পৃথিবীতে একশো বছরের বেশি যাঁরা বাঁচে তাঁদের চটাতে নেই।
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৪২400391
  • নীরদ চৌধুরীকে বলে দিয়েছিলেন 'অন্তত আপনার চাইতে আমার সাবজেক্টে আমি বেশী জানি।' ঃ-)
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৩৯400389
  • আগের লেখাগুলো তিক্ততাশূন্য আনন্দে আর মজায় ঠাসা। একটা লেখায় ছিল, মাছের নানা প্রিপারেশন খাওয়ানোর নেমন্তন্ন করেছিলেন এক ভদ্রলোক, লেখিকা গেছেন দুই মেয়েকে নিয়ে, গিয়ে দ্যাখেন ভদ্রলোক উধাও, বাড়িতে কিছু বলেও যান নি। বাড়ির লোকেরা মুড়ি আর শসাকুচি খেতে দিল। খুব গরম ছিল," ওহ, দিদি কি ঘামাইসে" বলে এক মহিলা হাওয়া করলেন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৩৯400390
  • বাংলাদেশী টেলিবিশনে দেওয়া ওর এই সাক্ষাৎকারটি শুনতে পারেন।



    রেডিও তে এখনো দারুণ গান হচ্ছে।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:৩৫400388
  • নবনীতা কিন্তু আশ্চর্য ভাবে তিক্ত নন। ওর আরেকটা লেখা পড়েছিলাম, শান্তিনিকেতনে যাচ্ছেন, প্রচণ্ড ভিড়ে লেডিস কম্পার্টমেন্টে উঠেছেন, এক মুসলমান ডিমওয়ালি তাকে জোর করে মাটিতে কাগজ পেতে বসিয়ে দিয়েছে। এবার দুজনের মধ্যে কথাবার্তা। দুজনেই বিবাহ বিচ্ছিন্না। দারুণ লেখাটা।

    ওর লেখায় এই ফিকশন, নন-ফিকশনের মোড়কটা দারুণ লাগে।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:২৯400387
  • সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হল ওই আগের ভালো ভালো লেখাগুলোর মধ্যে একটা যেকোনো পরিস্থিতিতে মজা করার ব্যাপার, সেই লক্ড আউট হয়ে গিয়েই হোক, মই দিয়ে জানালা গলে ঢোকাই হোক, ট্রাকবাহনে ম্যাকমাহনে নিয়ে নানা অনিশ্চিত পরিস্থিতিতে পড়াই হোক, যমুনোত্রীর পথেই হোক- একটা ফ্রী স্পিরিটের ব্যাপার লেখাগুলো উপচে পড়ে, কোথাও শো অফ বোঝা যেত না। নিজেকে ছাড়িয়ে নিয়ে পাখির মতন উপর থেকে যেন লিখতেন।
    পরের দিকের লেখায় আর সেইটা পাই নি, পাখির ডানায় তিক্ততা জড়িয়ে গেছে, নানা বাধ্যতামূলক জিনিসপত্র এসে পড়েছে। আর মনকে টানে নি।
  • pi | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:২৬400386
  • আমি তো অনলাইন রেডিও নামিয়ে নিয়েছি। শুনলাম। এখন ডিডি বান্গ্লায় চলছে দেখে বেরোনো ডেফারই করে দিলাম।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:২৪400385
  • দেবসেন বোধহয় বাংলায় একমাত্র লেখিকা যার লেখায় সারা পৃথিবীর এত কথা থাকে। ঘুরেছেনও সারা পৃথিবী ডজন ডজন বার।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:২১400384
  • নবনীতা দেবসেনের ভলও ভালো লেখাগুলো সব আশি বা নব্বইয়ের দশকে বেরিয়েছে। তখন কী দিনকাল ছিল! বাংলা গল্প উপন্যাস রম্যরচনা ইত্যাদি সবকিছুরই সুবর্ণযুগ।
    বঁ ভইয়াজ এর কথাই বলতে যাচ্ছিলাম। ঃ-)
    আরেকটা ছিল ক্রস কানেকশন নিয়ে। ফোনে ক্রস কানেকশন হয়ে গিয়ে সব কল এক হোটেলে চলে যায়, সেই নিয়ে গল্প। অপূর্ব ছিল কাহিনির শেষটা।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:১৯400383
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাণী বসুর একটা খুব সাহসী লেখা পড়েছিলাম। রিলেটেড টু প্রস্টিটিউশন।

    সেও অনেক বছর আগে। শক্তিশালী লেখা।
  • অর্জুন অভিষেক | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:১৬400382
  • আমার খুব প্রিয় লেখিকা। নিজের কথা এই ভাবে কেউ যে বলতে পারে, খুব কম হয়! ওর লেখা মনে হয় ওর কন্টেম্পরারিদের মধ্যে সবচেয়ে বেশী পড়েছি।

    'বুঁ ভুইয়াজ' পড়েছেন? আমেরিকায় যাবার দিন, ভুল করে মাথায় ফিনাইল ঢেলে দেওয়া! ঃ-) ঃ-)

    তবে ওর লেখায় বেশ কিছুকাল একটু এক ঘেয়েমি টের পাচ্ছি।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৮ ০৬:১৫400381
  • বাণী বসুর কিছু কিছু লেখা খুবই ভালো। বহুকাল আগে উনি কিছু কল্পবিজ্ঞানের গল্প উপন্যাসও লিখেছেন, জেগে ওঠো, দ্বিতীয় পৃথিবী, অপারেশন অরিন্দম ইত্যাদি। তখন খুব ভালো লেগেছিল, এখন ফিরে পড়তে গিয়ে আর ততটা ভালো লাগে নি। ছোটোবেলার মন, সময়, পরিবেশ সবই অন্যরকম ছিল কিনা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত