এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৪৪400260
  • একচুয়ালি নানান জায়গা থেকে ঝেড়েছে। থুপ্পাকি থেকে খানিকটা। গানের কিছু সিকোয়েন্স থালাপতি থেকে। যেখানে যা পেয়েছে আরকী :))
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৩৯400259
  • ঠিক নকল বলা যায় কী। থালাপাত্তি তে মনিরত্নম আর ইলায়য়ারাজা। জমাট সিনেমা ছিল।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৩৬400258
  • আরে ওটা তামিল সিনেমার নকল। ডায়লগ গুগল ট্রান্সলেটারে ফেলে "তৈরী" করা হয়েছে।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৩৪400257
  • গেম। শুভশ্রী আছেন।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:৩০400256
  • কোন সিনেমা ?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:২৫400254
  • আরে সে ভয়ঙ্কর সিনেমা, মেয়ে দেখা দিয়ে শুরু হলো, তারপর সে মেয়ে বক্সিং লড়ল, তারপর সে সীন থেকে হাওয়া ....টেররিস্ট এর পেছনে দৌরচ্ছে জিত।

    ডায়ালগ বড্ড দুর্বল। গপ্পটা এমনি খারাপ না। ডায়ালগে টেনশন তৈরী করার বদলে নষ্ট করে দিচ্চে :|
  • lcm | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:২৫400255
  • জিত গাঙ্গুলি ?
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:২৩400253
  • জিত তো বিবাহিত। তার জন্য আবার মেয়ে দেখা হবে কেন?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:১৩400252
  • @ অর্জুন

    অভিজ্ঞানের অলৌকিক রহস্য গল্পের কথা আমিও শুনেছি কিন্তু পড়ে দেখা হয়নি। পত্র ভারতী বের করেছে।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:১১400251
  • বেশ কয়েক বছর আগে শারদীয়া দেশ বা আনন্দবাজারে অশোক সেন নামের এক লেখকের রহস্য/থ্রিলার টাইপের গল্প পড়েছিলাম, ভালো লেগেছিল।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:১০400250
  • কাঁকড়া প্রসঙ্গে, কলকাতায় ভাল কাঁকড়ার প্রিপারেশন কোন রেস্টুরেন্টে পাওয়া যায়?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০৩:০৮400249
  • কোথাকার ঘটনা শুনেছিলেন? বাঙ্গালোরের হলে আমিও সেখানে ছিলুম। শাক্য ছিল। অনেকেই ছিল। রিতব্রত মমতার ফ্লাইটের টাইম ভুল জানিয়েছিল, তাও ধাওয়া করে কয়েক মুহূর্ত আগে সিএম এর গাড়ি বেড়িয়ে যায়। এটা হতেই পারে। সিকীয়রিটি রিসনে যে কোনো ভিআইপির রুট ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার পাল্টানো হয়। লাস্ট মিনিট ইনফরমেশন ডিসি ট্রাফিক ছাড়া কারো কাছে থাকেনা। সবাই জানেন এ সব। অন্তত যাঁরা জীবনে কখনো চলন্ত কনভয় কে কালো পতাকা দেখিয়েছেন। আপনি অন্যের মুখে শুনে বলছেন, আপনার কোনো দোষ নেই, কিন্তু যারা জেনেবুঝে এই ঘটনাটা নিয়ে ভুলভাল রটায় তাদের অন্য জায়গায় অন্য হিসেবের জ্বালা আছে কল্লোলদার ক্ষেত্রে। তাই নোংরামি করে। নৈরাজ্যের রাজনীতি নিয়ে মজা করুন নো প্রবলেম :))) কিন্তু কাইন্ডলি টিপিকাল ক্যালকাটান কাঁকড়াবৃত্তির শরিক হবেন না, না জেনে।

    নৈরাজ্যের ও নোটার নামে দু ছিলিম :))) নেভার মাইন্ড :)
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৮400247
  • এহে আর দেখা গেলনা, ডায়ালগে কোনো ঝাঁঝ নেই :( ঝার্পিট এর সিনেমা এট্টু ঝাঁজ না হলে পোষায় নাকি ধুর্ধুর।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৮400248
  • অ রা চৌ এর একটা ভুতের গল্প পড়েছিলাম। ভুতের বাড়ি দু'দিন ডিনার করে গেল একটা লোক, কিছুই বুঝতে পারল না যে ওগুলো ভৌতিক খাবার। ঃ-)
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৬400246
  • না না, আন্দোলন করেন তো! মাঝে মাঝেই কালো পতাকার কথা বলেন তো।
    একবার শুনেছিলাম নেতাদের গাড়ি টাড়ি নিরাপদে পার হয়ে যাবার পর কালো পতাকা দেখিয়েছিলেন ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৪400245
  • স্টারমার্কে অভিজ্ঞান রায়চৌধুরী নামে একজনের বই দেখেছি। সে কেমন লেখক। শিশু সাহিত্যিক।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫২400244
  • কল্লোলদা কবেই বা ভাটে লেখেন? তিনি আন্দোলনটাই বা কবে করলেন ! দোষের মধ্যে মানুষটা একটু কম পার্টিজান আর একটু বেশি আবেগবান। শুখা শুখা গাল খায় :))
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫১400243
  • নচির সাইকোথ্রিলার। পড়তে হবে। ঃ-)
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫০400242
  • অর্জুন, এখন বাংলায় আছেন বাংলার জেমস বন্ড, অদম্য সেন। তিনি পিঠে করে অ্যাটম বোম নিয়ে ঘোরেন। ঃ-)
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪৮400241
  • নৈরাজ্যদাকে খুব মিস করি। এত কিছু হয়ে যাচ্ছে, নৈরাজ্যদা চুপ! সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হল সেই বিতর্কিতা লেখিকা যাকে নিয়ে নৈরাজ্যদারা আন্দোলন করেন, স্বয়ং তিনিও চুপ!!!
    কবে শুনবো গেরুয়া পরে কপালে তিলক কেটে পদ্মফুলের মালা পরে কীর্তন গাইতে গাইতে নাচছেন রূপার সঙ্গে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪৬400239
  • বাংলায় এখন গোয়েন্দা গল্প কারা লেখে?
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪৬400240
  • পড়েছি ওনার লেখা। নানারকম সাইকো থ্রিলার ও লিখছেন। সে তো ভালই।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪৪400238
  • শুনছিলাম নাকি আজকাল গোয়েন্দাগল্প লেখেন! কিছু বই ও দেখ্লাম নেটে। অবশ্য সেটা অন্য নচি হতেও পারেন।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪৩400237
  • উনি তো বিরোধ এর মুখে নিরোধ দিয়ে চুপ হয়ে গেছেন !
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪১400235
  • একক, আরে নচিকেতার এমন একটা গান ছিল না? ইটস এ গে এ এ ম? ঃ-)
    ভালো কথা, নচিবাবুর কী হল? অনেককাল শোনা যায় না!
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৪১400236
  • ওয়াও ! নায়িকা বক্সিং লড়ছে।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩৮400234
  • বড়েস,
    তবু তো সিনেমার প্রয়োজনে দহনের শেষটা গপ্পো থেকে একটু পাল্টেছে। গপ্পে তো সু ভ স্রেফ বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন। গা চিড়বিড় করে। এত লড়াই টড়াই করে শেষে ওই ছেলেটাকেই, যে ওকে মামলা থেকে নিজেকে তুলে নিতে বলছিল আসামীর বড়লোক বাপের এজেন্ট হয়ে, তাকেই বিয়ে করল। (সিনেমাতেও অবশ্য বড়লোক বাপেরাই জিতে গেল, আসামী তো খালাস! )
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩৫400233
  • আদিত্য বিক্রম সেনগুপ্তের ' আসা যাওয়ার মাঝে' আমার খুব ভাল লেগেছে।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩২400230
  • টিম, এই কটাই ঘুরে ঘুরে দেখি, বা ও, দ, চো বা, নৌ ডু, উ এ। ঃ-)
    তবে কাল মখমলবাফের "সকৌত" দেখে একেবারে ফ্ল্যাট হয়ে আছি। আজও দেখবো আবার। ঃ-)
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩২400231
  • এবার জিতের জন্যে মেয়ে দেখা হচ্চে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত