এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩২400232
  • '"হারবার্ট" ভাল, তবে একটু বোরিং।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩১400229
  • সত্যজিত আর ঋত্বিকের সিনেমার বাইরে যে বাংলা সিনেমাটা দেখে আমি সবথেকে বেশি মুভড হয়েছিলাম সেটা হলো "হারবার্ট"। এটার নাম না লিখলে চলছে না।

    এখন এ সিনেমাও অনেকের অপছন্দ হতেই পারে।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩০400227
  • আমার তো ঐ জেনারেশনে তপন সিংহ' র ছবি সবচেয়ে ভাল লাগে। অজয় কর ও ভাল।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:৩০400228
  • উফফ এখানে আপ্নেরা আড্ডার ঝুলি নিয়ে বসেছেন, আর ওদিকে ক্লায়েন্ট পিং করে কাজের কথা না বলে, হ্যাপি ফেস্টিভ বলছে :( আর সামনে ল্যাপটপে জিৎ ধেই ধেই করে নাচ চে - গেম চলেছে গেম জীবনটাই গেম :))) কী বিটকেল :(
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৯400226
  • ঋত্বিক, মৃণালকে বাজে বললে অসুবিধে নেই তো ?
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৮400225
  • যে আলোচনাটা হচ্ছে এখানে এটা হওয়া খুব জরুরি। আঁতলামো / মেকি আঁত্লামোর পিছনে ক্যাৎ করে লাথি মেরে তবে সিনেমা নিয়ে আলোচনা করা উচিত। আমার যা ভালো লেগেছে আমি বলবো ভালো, আপনার যা ভালো লেগেছে আপনি বলবনে ভালো। যা ভালো লাগেনি তাও বলবো নিস্চিন্তে। আমাকে কে কি ভাবলো, আর আবাপ কি লিখলো, আর সিনেক্লাবের মেম্বাররা কি বললো সেটা তারা নিজেদের জাঙ্গিয়ার পকেটে রাখতে পারেন।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৭400224
  • এতজ আজকাল সিনিমা দেখছে। গুড ঃ-)
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৬400223
  • @আতজ, কি যেন নাম মহিলার? গোপা ঘোষ? আইচ?

    খুব ভাল ইংরেজি গান করেন। সামনাসামনি শুনেছি। আমার মা'দের জেনারেশনের।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৪400221
  • 'ফড়িং' এর সবথেকে ভালো লেগেছে বাচ্চা ছেলেটার অ্যাক্টিঙ্গ আর ন্যারেশান।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৪400222
  • আমার সন্দেহ ঋতুবাবু "দহন" করেছিলেন ওই রমিতার মায়ের চারফলা ঠোঁট দেখানোর জন্য। চিবিয়ে চিবিয়ে মর্ফিন খাওয়া মর্বিড হরিণীর(সৌজন্যঃ একক) মতন ঋতুপর্ণাকে বলছেন, "কে বলে, তোর শাশুড়ী বলে বুঝি? আমি নামকেনার জন্য এইসব করি?"
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২৩400220
  • গান্ডু অদ্ভুত রকমের ভালো লেগেছে। পরিচালক নিজের কাছে সৎ থেকেছেন। কোনও ভনিতা নেই।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২২400219
  • 'ফড়িং' এর পরিচালক কে? ভাল সিনেমা।

    'চোখের বালী' র সিনেম্যাটগ্রাফি দারুণ। ছবিটা ঝুল। তবে সুদীপ্তা চক্রবর্তী আর শ্রীলা মজুমদারের ডাবিং দারুণ।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:২০400218
  • *দম নেই বলে
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৯400217
  • কে আবার অসৎ মানে আঁতেল ?? বাংলা সিনেমায় খুব পেটি কাজপত্র হয় তো। এর মধ্যে কিছু লোকে দ্যাখে আবাপর তোয়াক্কা না করে। আর কিছু ক্ষেত্রে, ডিরেক্ট মার্কেটিং করার দম এই বলে বন্ধুবৃত্ত -আবাপ এইসব কাজে লাগিয়ে একটা হাওয়া তুলে সেটাকে আল ওয়েভ বাল ওয়েভ মুভি নাম দেওয়া হয়। আঁতেল হতে কিছু বেসিক ক্যাপা লাগে সেটা ওই ঋতুপর্ণ র ও অনেক আগে ফিনিশ হয়ে গেছে। বরং নাম করে আবাপ মুভি / নন আবাপ মুভি বললে বোঝা যাবে :)
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৮400216
  • শিবু আর কৌশিকবাবুর সিনেমায় এই সত্যজিত হওয়ার চেস্টাটা দেখিনা। রিতুপর্নের সব সিনেমায় সেটা থাকতো। এখন অরিন্দম শীল তো নিজের নামটা না কোনদিন চেন্জ করে সত্যজিত বা মানিক করে ফেলে।

    বাঙালীর মনে রাখা দরকার যে সত্যজিতের আগেও বাংলা সিনেমা হয়েছে, পরেও হবে। এবং সত্যজিতের সিনেমা ছাড়াও ভালো সিনেমা করা সম্ভব। সত্যজিত মানে আমি সেখানে তিনজনকেই বোঝাচ্ছি। এখানে ডিসক্লেমার দিইঃ আমি কিন্তু সত্যজিত এবং ঋত্বিকের বিশাল বড় গুনমুগ্ধ। কিন্তু বাংলা সিনেমা তো একজায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনা।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৭400215
  • 'আবহমান' এ ওপেনিং সিন ঋতুর সব ছবির মধ্যে অসাধারণ।

    কুয়াশা ভেজা সকালে কার্শিয়ং এ বাবা- ছেলের কথোপকথন।

    দীপঙ্কর দে'র অস্ফুট স্বরে ' What is a film all about?'
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৪400212
  • বাড়িয়ালি ভালো হয়েছিলো। কিন্তু যাতা কাস্টিং।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৪400213
  • 'শুভ মহরৎ' এর এন্ডিং খুব খারাপ।

    সত্যজিৎকে ফলো করতে করতে ঋতু'র ওর সিনেমাগুলোর শেষটা ফেলুদার অনেক গল্পের মত করে ফেলত। ছবিতে অনেক কিছু মেটিরিয়াল থাকত দর্শকের টানার, কিন্তু শেষটা ভাল না।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৪400214
  • হ্যাঁ আবহমান ও বাড়িওয়ালি। তবে আমার এদুটো নিয়ে একটু আধটু অভিযোগ আছে, তবে সে তেমন কিছুনা।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৩400210
  • হিরের আংটি দেখে ভালো লেগেছিলো। কমার্শিয়ালি সাকসেসফুল হওয়ার সমস্ত ব্যাপার ছিলো। আঁতালামো ছিলোনা। অথচ ভালো সিনেমা।

    শুভ মহরৎ জঘণ্য। ওটা দেখেই আমার সব শ্রদ্ধা চলে গেছিলো। বরন্চ তার থেকে রেইনকোট ভালো লেগেছিলো। দহনের মতন একটা ফালতু গল্প নিয়ে যে কেন উনি সিনেমা বানিয়েছিলেন সেটাও বুঝিনি কোনও দিন। দহনের গল্পের কোয়ালিটি "ভাগের মা" এর থেকেও খারাপ ছিলো।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১৩400211
  • এটা খুব বোল্ডলি বলতে গেলে এভাবে বলা যায়। যেকোনো শিল্পমাধ্যমেই দুরকম কাজ হয়, গোদা ভাবে বলতে গেলে। সৎ ও অসৎ। অসৎ হলো সেই মাল যা আমি আসলে বুঝিনা কিন্তু এরকম করলে লোকে ভাববে আমি জানি তাই করলাম। বাংলা সিনিমা এখন সতেরও মা অসতেরও মা টাইপ কেস খেয়ে বসে আছে।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:১১400209
  • উনিশে এপ্রিল, দহন, দোসর, বাড়িওয়ালি, হিরের আংটি অনবদ্য।

    'আবহমান' ভাল লেগেছিল। 'সব চরিত্র কাল্পনিক' বাজে।

    'চিত্রাঙ্গদা' ও ভাল।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৮400207
  • হিরের আংটি, শুভ মহরৎ এবং চিত্রাঙ্গদা ঋতুপর্ণ ভালো বানিয়েছিলেন। বিশেষ করে চিত্রাঙ্গদা আমার মনে থাকবে।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৮400208
  • অনিক দত্ত ঐ একটাই সিনেমা বানিয়েছেন। বাকি দুটো দেখার মতন না।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৭400204
  • আদিত্য বিক্রম সেনগুপ্ত' র কনসেপ্টও দারুণ।
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৭400205
  • আমি মিনিট দশেকের বেশি টানতে পারিনি। এই নস্টালজিয়া পর্ণগ্রাফি একদম পোষায় না বাল :|
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৭400206
  • হ্যাঁ অনীক দত্ত। ভূ-ভ ভালো ছিলো।
  • S | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৬400202
  • সম্ভাবনাময় কিনা জানিনা। এমন সিনেমা দরকার যেটা পয়সাও তুলবে এবং পিছন পাকা আঁতেলরাও দেখতে পারবে। সেটা কৌশিকবাবু আর শিবুবাবু দক্ষতার সঙ্গে করেন। বাকিরা ছড়িয়ে লাট করেন। এটা না করতে পারলে ইন্ডাস্ট্রি বাঁচবেনা।

    রিতুপর্নের সিনেমা আমার বড্ড একঘেয়ে লাগতো। মনে হতো এবং রিতুপর্ণের বিভিন্ন এপিসোড দেখছি।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৬400203
  • মিউজিক ভিডিওকে টেনেটুনে দিলেই সিনিমা হয় এরকম মনে হয় অনেক পরিচালক মনে করেন। দূর্ভাগ্যজনক।
  • অর্জুন অভিষেক | ০৬ অক্টোবর ২০১৮ ০২:০৫400200

  • 'ওপেনটি বায়স্কোপ' বেশ ভাল লেগেছে।

    'ভূতের ভবিষ্যৎ' ফাটাফাটি লেগেছিল। ওইরকম আরও দেখতে চাই।

    অনীক দত্ত, পরিচালকের নাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত