এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২২400169
  • ওরা নির্ঘাৎ অনিন্দ্যকে বলেছিল "মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ/ ফুটবল খেলে মরতে হবে এ আবার কোন্‌ আহ্লাদ?"
    ঃ-)
  • b | ০৬ অক্টোবর ২০১৮ ০১:২২400170
  • অ্যানিমেশন নিয়ে বলার্চ্ছিলো। দেখুন, আমার পোনা খাবার সময় হুইলস অন দ্য বাস দেখবে বলে বায়না করে। সে কি জিনিস জিগোবেন না। কিন্তু ব্যাপারটা হল, সেই এক জিনিস চারবেলা খাবার সময়ে চালিয়ে শেষদিকে জাস্ট পাগল পাগল লাগে।
    ভাবলাম বাঙ্লা চালাই। সেই লাল+নীল কমল, কিম্বা সুখু দুখু, কিম্বা কথামালার গল্প, কিম্বা অন্তরা চৌধুরীর গানগুলো। কথা হচ্ছে, বাঙ্লা অ্যানিমেশন বসে দেখা যায় না, সে যে কি বিকট দ্রব্য। পোনা তো তিন সেকেন্ড বাদে উইজ, উইজ বলে চিৎকার করেই, আমার রীতিমত রাগ লাগে।
    কোনো যত্ন নেই। জাস্ট বানাতে হবে বলে বানিয়ে ইউটিউবে তুলে দেছে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:৫৮400168
  • ঃ-)
    অনিন্দ্য সাক্ষাত্করে বলেছিলেন, মূল অভিনেতাদের ফুটবল প্র্যাক্টিস করানো হয়েচিলো। এটাও বলেন, যে ওরা কিছুই শেখেনি, ইন্টারেস্ট ছিলোনা। এখন, সেসব তো ঠিকই আছে, কিন্তু তাসত্ত্বেও তাদের দিয়েই কাজ করাতে হলো কেন এই প্রশ্নের উত্তর নেই।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০০:৪১400167
  • লাভ পার স্কোয়ার ফিট দেখি নি। ওপেন টি আম্রিগায় এক বন্ধুর বাড়ীর বেসমেন্টে দেখি, অনিন্দ্য উপস্থিত ছিল।
    সিনেমাটা মোটামুটি, কিন্তু সেশ দৃশ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অদ্ভুত একটা গোলের সিন ছিল। স্ট্রাইকার ঋদ্ধি ফাঁকা গোলে বল ঠেলার আগে অপেক্ষা করে আছে, কোন এক দর্শকের (বোধহয় মা) আবির্ভাবের জন্য, তার পর প্রয়োজন ছাড়াই গোলের দিকে পিছন ফিরল, আর খুব আস্তে গোলে ব্যাক হিল করল। শম্বুক গতিতে বল গোলে ঢুকছে

    অনিন্দ্য-কে বলেছিলাম - ঐ দৃশ্য-টা পাল্টাও সম্ভব হলে, বাস্তবে কোন ম্যাচে, গোলের সামনে স্ট্রাইকার অমন ব্যবহার করলে ক্যাল খেয়ে যাবে
  • একক | ০৬ অক্টোবর ২০১৮ ০০:৩২400166
  • আমার ও মনে হয়না অযোগ্যতাকে ঐভাবে ঢাকা যায়। তবে বাজার এইটুকুই ম্যাটার করে যে, বেটার সিচুয়েশনে অনেকেই মাইক ধরে স্তানিস্লাভস্কি নিয়ে হ্যাজ মারার চান্স টুকুও পেতেন না। খুব লো কম্পিটিশন বলে পাচ্ছেন।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:৩১400165
  • অরণ্যদা ছবিটা দেখেছে কিনা জানিনা। ঐ জায়গাটা মজার খুব। মেয়েটা ফুটবলে পুশ করার মত করে পায়ের ভেতর দিক দিয়ে মারছে। পাশেই মা দাঁড়িয়ে আছেন, অপ্রস্তুত হয়ে বললেন "আসলে স্কুলে ফুটবল ফেলতো তো!"। পুশটা নিখুঁত ছিলো, আর কি জোরালো ভাবতে পারবেনা। ঃ-))
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:৩০400164
  • অরণ্যদা ছবিটা দেখেছে কিনা জানিনা। ঐ জায়গাটা মজার খুব। মেয়েটা ফুটবলে পুশ করার মত করে পায়ের ভেতর দিক দিয়ে মারছে। পাশেই মা দাঁড়িয়ে আছেন, অপ্রস্তুত হয়ে বললেন "আসলে স্কুলে ফুটবল ফেলতো তো!"। পুশটা নিখুঁত ছিলো, আর কি জোরালো ভাবতে পারবেনা। ঃ-))
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:২৭400163
  • মিনি-স্টার, মন্তিরি নয় ;-)
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:২৬400162
  • বাংলা হিন্দি নিয়ে খুব কচকচি হলো। তা প্রোডাকশান কোয়ালিটির একটা অঙ্গ তো, ফিল্মে অন্তত, অভিনেতাদের সৎ হোমওয়ার্ক ও চেষ্টা। কদিন আগে দেখলাম "লাভ পার স্কোয়ার ফিট"। আর আরো কিছুদিন আগে "ওপেন টি বাইস্কোপ"। প্রথমটা হিন্দি ছবি, নাইকা বিয়ের পর ঘটে লাথি মারতে গিয়ে ফুটবলের পুশ করে ফেলছে। আর দ্বিতীয়টায় তো ফুটবল কেন্দ্রীয় ব্যাপার, নায়কের একটা পরিচয় সে পোতিভাবান প্লেয়ার। একেবারেই অনামী অঙ্গিরা ধরের ঘটে লাথি মারা দেখুন। আর অলরেডি মিনিস্টার হয়ে যাওয়া রিদ্ধির ফুটবল খেলা দেখুন। আমার মনে হয়না এই তফাৎ বাজার, হিন্দি আগ্রাসন, এইসব দিয়ে ঢাকা যায়। এরাই আবার সাক্ষাৎকার দেওয়ার সময় মেথড অ্যাকটিং ইত্যাদি বলে।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০০:২৪400161
  • তবে মনে হয় অনিন্দ্য-র পক্ষে ভাল কিছু করা মুশকিল, ক্ষমতার অভাব
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০০:২৩400160
  • নাঃ
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:১৮400158
  • তুমি এখনও ট্রেলার দেখনি, অরণ্যদা?
  • Tim | ০৬ অক্টোবর ২০১৮ ০০:১৮400159
  • প্রথম ক্যাটেগরিটা বাংলা শিশু সাহিত্য না লিখলে মনে হবে বাকি বিশ্বের থেকে রাশান শিশুদের আলাদা করা হলো। খনুদা রাগ করবে, ভালো লেখা হলেও।
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০০:০৮400157
  • btw, মনোজদের অদ্ভুত বাড়ি সিনেমাটা কি রিলিজ করেছে? কেমন করেছে অনিন্দ্য?
  • aranya | ০৬ অক্টোবর ২০১৮ ০০:০৩400156
  • 'পেন্সিল সর্বকর্মা, মনোজদের অদ্ভুত বাড়ি, আকাশদস্যু, এই তিনটে আমার পড়া শ্রেষ্ঠ বাংলা ভাষায় লেখা বা অনুদিত শিশুসাহিত্য'

    - ঈশেন লিখেচে দেখলাম। খ খ্যাল করেচে নিশ্চই :-)
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:৪২400155
  • চন্দ্রবিন্দু কোথায় গেল?
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:৩৮400154
  • ১। শিশু সাহিত্য
    ২। রাশান শিশু সাহিত্য
    ৩। বাঙলা ভাষা
    ৪। মার্ক্সসিজম
    ৫। খাওয়া দাওয়া

    সব্বার ফাসি অরডার হল
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:৩৪400153
  • নিজের স্টোরিলাইন, নিজের চরিত্র ইত্যাদি নিয়ে কমিক্স হলেই তো ভালো। অন্যের গোয়েন্দা গল্প কি অন্য গল্প টান দিয়ে কমিক্স করে ফেলছে, তাও আবার যা তা বাজে করে, বিরক্তিকর।
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:২৯400152
  • একেবারেই তাই। অতি বাজে কমিক্সায়ন। আগে ওগুলো গল্প হিসেবে পড়ে যে ভালোলাগাটা তৈরী হয়েছিল, সেটাই নষ্ট করে দেয়।
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:২৭400151
  • এটা তো চরম দৈন্য। কমিক্স একটা টপ লেভেলের আর্ট ফর্ম আর এরা "কমিক্স করে ছেড়ে দিচ্চে " এস ইন ডেরোগেটরি :| মানে, আপনাকে গাল দিচ্ছিনা, ওই গোয়েন্দা গল্পের কমিক্স কী হয়েছে দেখেছি, বাজে কাজ। আমাদের ছোটরা এইসবের মধ্যে দিয়ে কমিক্স এর জগতের সঙ্গে পরিচিত হচ্ছে ভাবতেই প্যানিক হয়।
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:২৩400150
  • কিশোর পার্টে পুরনো গল্প উপন্যাসকে কমিক্স করে ছেড়ে দেওয়া, খুব চলছে। ফেলুদা কমিক্স, শঙ্কু কমিক্স। কী অবস্থা! ভালো ভালো গল্পগুলোর টংলিং সিনেমা(বানালে যেমন হবে) বানিয়ে ছেড়ে দিচ্ছে।
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:২২400149
  • তিস্তাপার বেশ এক্সেপশন। বাংলার পরিধিতে দাঁড়িয়ে, লেখা -মঞ্চরূপ দুই ই সলিড। তিন বার দেখেছিলুম :)) আর বিকট ভীড়ের মধ্যে দিয়ে :)
  • | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:১৬400147
  • ইয়েস ইইয়েসসস তিস্তাপারের বৃত্তান্ত ভোলাটা খুবই অন্যায় হয়েছে!
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:১৬400148
  • "ছাতার বাট দিয়ে কার পিঠে খোঁচা দিত " ----ওরে বাবা। হি হি।
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:১২400146
  • আমি এত হ্যাজাচ্চি ইইই বা কেন :( যে ভাষায় শিশুপাঠে হাত মিলিয়েছেন সেই সময়ের শ্রেষ্ঠ কবি আর পেইন্টার সেখানে তাদের নতুন করে কিছু মনে করানো আইদার বেকার অর অপ্রয়োজনীয় :|
  • b | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:১০400145
  • সৈয়দ ওয়ালিউল্লাহঃ কাঁদো নদী কাঁদো।
    তিস্তাপারের বৃত্তান্ত কেউ বললেন?
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ২৩:০৭400144
  • এই ভুত সিরিজ আম্মো পড়ি তবে তোমার মত অত ধৈর্য্য নেই আমার আধ পাতার বেশি সহ্য করার :( গোয়েন্দা সিরিজে কুটিরশিল্প সংস্কৃতির খুব পারভার্ট একটা ভার্সন চলছে, যেখানে উত্পটাং নকলনবিশি, জঘন্য ইলাস্ট্রেশন সব মিলিয়ে একদম পচাদার বেলাউজের দোকান যাহা গারান্টি সহকারে মিনিমাম কস্ট এ নন ফিটিং বেলাউজ নেমন্তন্নের দিন বিকেলে সরবরাহ করিয়া থাকে। কেলুকা পড়েচ নিশ্চই :) তাহলে আমাকে আর বিশদে বলতে হবেনা। তবে এটা কিশোর পার্ট। শিশু না।

    এবার একটু শিশু নিয়ে বলি, আমি যেটা বারংবার ঘ্যান ঘ্যান কচ্চি সেটা খুব বেসিক দাবি, যে ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে একটা এসথেটিক এন্ড ভিজুয়াল লিটেরেসি চারিয়ে দেওয়া থ্রু শিশু সাহিত্য বা লার্জলি লিটারারি কন্টেন্ট। যা আগেও বাংলায় হয়েছে, বিশাল কোনো বিপ্লব না, এখনো ইংরেজি ভাষায় হয়ে চলেছে, বাংলায় পুরোপুরি বন্ধ।

    তুমি, এমনকি ইন্ডিয়ানদের লেখা, ইংলিশে বাচ্চাদের বই ঘাঁটতে পারো, আমার এটা নেশার মত, ওই ৬ বছর অবধি বাচ্চাদের বই পড়া, ধর প্রভা মাল্য নিজে কাজ করেছেন একটা কোয়ান্টিটেটিভ নাউনের বইতে। দুর্দান্ত ইলাস্ট্রেশন। "মার্ডার অফ ক্রোজ " লিখে তিনটে রো জুড়ে কাকেদের বিভিন্ন অভিব্যক্তি যার মধ্যে একটি কাক মৃত। এত সিম্পল বাট এপিলিং কাজ আমি এই সময়ে বাচ্চাদের বইতে বিশেষ দেখিনি। ইনি কিন্তু সো কল্ড বাচ্চাদের জন্যেই আঁকেন তা না। ভিয়া মাতাসের প্রচ্ছদ এনার করা। আন্তর্জাতিক শিল্পী। এরকম বাদদিলেও তুমি হাত বাড়ালে ১২ খানা দেশী বিদেশী শিশু সাহিত্য পাবে যা সো কল্ড ক্লাসিক বা মিথলজির জ্ঞান দেওয়ার অপচেষ্টা না। একদম আলাদা করে লিখেই ছবিতে / লেখাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো এইযে ছোটবেলা ভিজুয়াল লিটেরেসি গ্রো করা এটা কতবড় জরুরি জিনিস তা তোমাকে নতুন করে কী হ্যাজাব, তুমি নিজে আঁক ; কিন্তু এর অভাব চারপাশে কী ভয়ঙ্করভাবে প্রতিফলিত হচ্ছে নিশ্চই দেখতে পাচ্ছো .....এক লাফে গিয়ে পর্বে মাতিস আর লত্রেকের মাঝখানে যখন আদতে ছবির দিকে তাকানোর ইচ্ছে নষ্ট হয়ে গিয়ে পরে রয়েছে লোত্রেক লালবাতি পাড়ায় যাওয়ার রাস্তায় ছাতার বাট দিয়ে কার পিঠে খোঁচা দিত সেইসব খোশগপ্প :(( এর চে বড় অপমৃত্যু কী হতে পারে।

    এটা একটা বিষাক্ত ডেঞ্জারাস কুওর মধ্যে আমরা ডুবে যাচ্চি। এই ব্ল্যাকহোলটা আন্দাজ করে বিদেশী ভাষায় অলরেডি লেখা ছবি শব্দ সব কিছু নিয়ে ঝাঁপিয়ে চেষ্টা হচ্ছে। আমরা যদি ভাবি নো প্রবলেম, আমাদের বাচ্চারা তো ইংরেজি থেকে পড়ে ওই ভিজুয়াল এন্ড এসথেটিক লিটেরেসিটুকু পেয়েই যাচ্ছে, চিন্তা কী, সেটা একদিক দিয়ে ঠিকই আছে, ইংরিজির অফুরন্ত সম্ভার এক জীবনে ফুরোবে না, কিন্তু ঠিক যে যে কারনে আমাদের বাচ্চারা ছাড়াও বাকি সব বাঙালি বাচ্চারা টেক্সচুয়ালি ইল্লিটারেট থেকে গেলে লং টার্মে সমূহ ক্ষতি, সেগুলো ভিজুয়াল ও এসথেটিক লিটেরেসির ক্ষেত্রেও সত্য। সেইজন্যেই বারবার এই নিজেরা এনিমেশন বানাও - ইতিহাস -বিজ্ঞান নিয়ে ছোটদের জয়ে আঁক-লেখো এইসব বলে ঘ্যান ঘ্যান করি ......
  • Du | ০৫ অক্টোবর ২০১৮ ২২:৫৭400143
  • অজয়ের তীরে এরম কিছু ছিল? এ রিভার রান্স থ্রু ইট (যদিও জীব্নী)?

    অক্ষমীয়ার (ক্ষ লিখলাম ওনারা নিজেরা লেখেন ঈংলিশ এ) কথা খনু ঠিকই বলেছে। এখনই রিসার্চ পেপার Kঅরেন ওরা এবং প্রচার Kঅরেন কেমন কামরুপীয়া এক প্রাচেন ভাষা।
  • S | ০৫ অক্টোবর ২০১৮ ২২:৩২400142
  • তিতাস একটি নদীর নামএ বলা যাবে। বাকি কোনও চরিত্রই মুখ্য নয়।
  • bhishon | ০৫ অক্টোবর ২০১৮ ২২:৩০400141
  • দুর্দান্ত। ভাবা যায় না। ঃ-)

    পূজাবার্ষিকী টইসমগ্র হবে না ২০১৮ তে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত