এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ২০:০৭400110
  • যে শব্দগুলো বা শব্দবন্ধগুলো লেখার জন্য জরুরি, কিন্তু আমি ব্যবহার করতে পারিনি, তার কিছু আমার মনে আছে। হিংসুটে, ঝগড়ুটে, 'বাবা কী হিংসা', অখাদ্য, স্বার্থপর, ইত্যাদি। এখনও বড়দের লেখায় এগুলো ব্যবহার করা যায়। কিন্তু ক্লাস সিক্স সেভেনের একটি ছেলে বা মেয়ে এখন এই শব্দগুলো ব্যবহার করছে, ভাবা অসম্ভব। তারা 'মিন' বলতে পারে, কিন্তু স্বার্থপর বা হিংসুটে নয়। দিল্লিতে কলেজের ছাত্রদের মিছিলে স্লোগান দেখছিলাম 'হে এবিভিপি / কাহে সো ক্রিপি'। এই 'ক্রিপি'র জায়গায় পাজির-পা-ঝাড়া, বজ্জাত, কিম্ভূত কোনো কিচুই বসানো যাবেনা। এইটা হল সমস্যা। বড়দের জন্য লেখায় আপনি অন্য ভাষার শব্দ না হয় বাস্তবতার খাতিরে ব্যবহার করে ফেললেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি ভাষাটা শেখাতেও চাইছেন। সেখানে কী করবেন আমার জানা নেই।
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৫৭400109
  • তা, পুরোটাই লেখকদের দোষ এমন না। লেখকরা সবাই স্মরণজিৎ হয়ে গেছেন, তাও না। আসলে বাচ্চাদের জন্য লেখার চেষ্টা করতে গিয়ে আরেকটা জিনিস দেখেছি। আমি যেমন চাই, বাচ্চাদের জন্য সেরকম লেখা বাংলায় খুবই শক্ত। কারণ কথ্য ভাষাটাই ইংরিজি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই ধরুন, বাাদের জন্য লেখা একটা স্মার্ট বইয়ে 'যা যা পোঁদপাকামো করিসনা' -- এইরকম একটা ডায়লগ থাকা খুবই জরুরি। কিন্তু আমাদের আধা-ভিক্টোরিয় আধা-ইংরিজি আপব্রিংগিং এর বাচ্চারা পোঁদপাকামো শব্দটা বলেনা। ফলে ওটা বসানো যাবেনা। আবার 'স্মার্ট অ্যাস' বললে বেশ পাকা-পাকা মানানসই হতে পারে, কিন্তু বাঙালি হবেনা। মাঝামাঝি একটা জায়গায় আসা যেতে পারে 'যা যা বেশি চালাকি করিসনা'। কিন্তু এতে করে সাহিত্যিক গুণটাই মাঠে মারা গেল।

    এটা আমি একটা শব্দবন্ধ দিয়ে বললাম। গোটা ভাষা এবং প্রয়োগেই এটা প্রকট। নিজে একবার চেষ্টা করে দেখুন। টের পাবেন।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৪৮400108
  • বি, মেগাটোন পোস্টের থ্রেশ হোল্ড ঠিক কতটা, টুইটারের চেয়ে বেশি কিন্তু কিসের চেয়ে কম? ঃ-)) খ
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৪৭400107
  • ঃ-)) এতদ্বারা শিশু সাহিত্য ও তার সমসাময়িক স্খলন, ইংরেজি হেজেমনি, প্রবাসের সুবিধা ও অসুবিধা, ছোটোদের নতুন জগতে নানা ধরণের ছোটোদের নানা বিচ্ছিন্নতা, সংসারে সম্ভাবনাময় পিতা হবার বিপত্তি এসব নিয়ে কথা হয়ে গেল। এগুলো কি আকা অ্যালাউ করছে, তার চেয়েও বড় কথা এর মধ্যে কি ক্যাপিটালিজমের ভালো দিক আছে, সঙ্গে থাকুন। ঃ-)))) খ
  • Ishan | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৪১400105
  • আমেরিকান শিশু সাহিত্য কপালের ফেরে আমাকে খানিক পড়তে হয়েছে। আগে 'পড়তেই হবে' বলে ছেলে জোর করত। আরেকটু পরে আমার জন্য বেছে দিত। এখন আর শিশুসাহিত্য পড়েনা, বেছেও দেয়্না। :-)

    যেদুটো পড়ে খুব ভালো লেগেছিল, সেদুটোই বলি।
    ১। উইম্পি কিড পড়ে খুব ইমপ্রেসড হয়েছিলাম। খুব উন্নতমানের সাহিত্য বলে নয়। প্রকাশের ধরণ এবং সততা দেখে। বাচ্চাদের তো আমরা কেবল ভালো ভালো জিনিস শেখাতে চাই। কিন্তু বাচ্চাদের জন্য এই ধরণের সৎ সাহিত্য আমি এর আগে পড়িনি।
    ২। হাঙ্গার গেমস। প্রথম পার্টটা পড়ে কেঁপে গিয়েছিলাম। কেন বলবনা। এ লেখা স্রেফ বাচ্চাদের জন্য নয়। অসম্ভব কাফকাইস্ক। বাচ্চা-বুড়ো সকলের পড়া উচিত।

    এছাড়াও আরও কটা পড়েছি। সবকটা আমেরিকান না। মিস্টিরিয়াস বেনেডিক্ট সোসাইটি। দা কিড হু বিকেম প্রেসিডেন্ট। হ্যারি পটারের দুটো পার্ট। আগের দুটো এত ভাল, যে, মন্দ নয় থেকে ভালই পর্যায়ে যাবে এই সবকটা। সব মিলিয়ে পুরো শিশুসাহিত্যের দিগন্তটাই খুব উঁচু তারে বাঁধা।

    বাংলায় যা পড়েছি, প্রায় সবই ছোটোবেলায়। তার একটাও ওই প্রথম দুটোর পর্যায়ে যাবেনা। পেন্সিল সর্বকর্মা, মনোজদের অদ্ভুত বাড়ি, আকাশদস্যু, এই তিনটে আমার পড়া শ্রেষ্ঠ বাংলা ভাষায় লেখা বা অনুদিত শিশুসাহিত্য। বুড়ো বয়সে হলদে পাখির পালক পড়েছি। সেটাও এই গোত্রেরই। বাকি তিনটেই আমার কৈশোরে লেখা। সে সময় বাংলা শিশুসাহিত্য আজকের নিরিখেও খুব কিছু পিছিয়ে ছিলনা। কিন্তু গত বছর দশেক হল, ছেলের জন্য বাংলা বই খুঁজতে গিয়ে নানা জিনিস নেড়েচেড়ে দেখেছি, নতুন কিছু এই মানের পাইনি। এই বইগুলো পড়ালেও হত, কিন্তু সমস্যা হচ্ছে, একমাত্র আকাশদস্যু ছাড়া বাকি একটাতেও রিলেট করেনা। ফলে পড়েনা। পেনসিলে হয়তো করত, সেটা পড়াইনি। কারণ আমার পুরোনো বইটা আর পাওয়া যায়নি। ফলে এই আকালের বাজারে আমাকে কয়েকপিস ঘোতনের গল্প লিখে বইয়ের মতো প্রিন্ট করে দিতে হয়েছে। বাপ-মাকে কত কুকর্মই না করতে হয় বাচ্চাদের জন্য। কিন্তু সেটা পয়েন্ট না, পয়েন্ট হল, আমাদের সেগমেন্টের বাচ্চাদের জন্য আজকের উপযোগী বাংলা শিশুসাহিত্য পাওয়া যায়না।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৪১400106
  • এই টপিক আগে আকার পছন্দের কিনা জেনে নিন, আর এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর ভালো দিক নিয়ে আলোচনা করা যাবে কিনা বা এই প্রসঙ্গে অনেক বক্তব্য থাকলেও অরিজিত ব্যস্ত আছে কিনা জেনে নিলে ঠকবেন না ;-) খ
  • !! | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৩৯400104
  • আচ্ছা, শ্রীপান্থের লন্ডনের উপর বইটা বা হিমানিশ গোস্বামীর লন্ডন উপর বইটা (একটু বেশি হিউমার আছে যদিও) যত ভালোভাবে পড়া যায় শংকের আমেরিকার উপর বইগুলো একেবারেই পড়তে পারি না। ভীষণ কৃত্তিম, আর অতি প্রগলভ লাগে। একগাদা গসিপ আর সেখান থেকে টানা ওভার জেনারেলাইজড ডিসিশন। কোথায় কোন প্রভুপাদ আর ঠাকুর ফাকুর খুঁজে বের করা। আর এই মিছরিদা/মাখনদা মার্কা কাল্পনিক বন্ধুর কাল্পনিক সংলাপ। না ফিকশন, না ট্র্যাভেলগ, না রিপোর্টাজ না ঘোড়ার ডিম।

    আপনাদেরও কী এরকম লাগে নাকি?
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৩৭400103
  • আচ্ছা আকার মনোরঞ্জনের জন্য আসুন আমরা নরেন্দ্র মোদীর ভালো দিক নিয়ে আলোচনা করি, ডিডি দাও খুশি হবেন, আগামি সাত দিন কোনো ইমপ্লিমেন্টেশন পবলেম নিয়ে আলোচনা হবে না, বলে দিলাম। আর প্রতিটি উচ্ছ্বসিত পোস্ট ই টুইটার লেন্গ্থ এর হতে হবে। খুশি হোন, কিন্তু ওবামার চুলের মত, ট্রাম্পের চুলের মত বাঁধনহীন ভাবে না ঃ-)))) খ
  • Jaowa | ০৫ অক্টোবর ২০১৮ ১৮:২৪400102
  • আম্রিগান শিশুসাহিত্য নিয়ে হউক ডের পয়সা, কে আছ জওয়ান ইত্যাদি
  • aka | ০৫ অক্টোবর ২০১৮ ১৮:০৪400101
  • কয়েকটা টপিক আছে

    ১। শিশু সাহিত্য
    ২। রাশান শিশু সাহিত্য
    ৩। বাঙলা ভাষা
    ৪। মার্ক্সসিজম
    ৫। খাওয়া দাওয়া

    ঘুরে ফিরে আসে যায়। আর প্রতিবারই একই কথা হয়।
  • PT | ০৫ অক্টোবর ২০১৮ ১৭:৪০400100
  • যারা বাংলা মিডিয়ামে পড়ছে তারা বুঝি শিশুসাহিত্য নিয়ে মাখামাখি করছে?
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৭:৩৯400099
  • কিন্তু শীর্ষেন্দু তো তবু শিশু সাহিত্যটাই খানিক ঠিকঠাক লিখেছেন। যিনিই ওঁকে লিখিয়ে থাকুন ভালই করেছেন তো।
  • sm | ০৫ অক্টোবর ২০১৮ ১৭:৩০400098
  • কজন নিজের ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন, জানাবেন? নয়তো এই বা বি ধরনের বকোয়াশ বন্ধ করা উচিত।
    এন আর আই বা প্রবাসী দের কথা বাদ দিলাম
    কারণ তাঁদের সুযোগ নেই। বেনিফিট অফ ডাউট।
  • PT | ০৫ অক্টোবর ২০১৮ ১৭:২১400097
  • "ছাত্রাবস্থাতেই এখনকার শিশুরা যথাসম্ভব বাংলা থেকে দূরে সরে যাচ্ছে। "
    তাদের আগে তাদের বাবা-মারা বাংলা থেকে সরে যায়নি তো?

    তাছাড়া যবে থেকে শীর্ষেন্দু-সুনীল-সমরেশমজুদেরকে জোর করে শিশু সাহিত্যিক বানানো হল তবে থেকে শিশুসাহিত্য ব্যাপারটাই উবে গেল কিনা কে জানে!! এমনকি আজকাল কিশোর ভারতীর মত পত্রিকাও নচিকেতা-রূপম ইত্যাদিদের দিয়ে কিশোর সাহিতের নামে লেখা ছাপাচ্ছে।
    লীলা মজুমদার, শিব্রাম, নারায়ণ গঙ্গো, অজেয় রায়, সংকর্ষণ রায়, স্বপনবুড়ো গৌরী ধর্মপাল ইত্যাদিদের ফেলে যাওয়া ফাঁকটা কারা পূরণ করল? বিশ্বসাহিত্যের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ তো উধাও হয়ে গিয়েছে নৃপেন্দ্রকৃষ্ণের সঙ্গে। আর ছড়া-পদ্যের এলাকাটা এখন ধূ-ধূ মরুভূমি।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৭:০৯400096
  • ছোটো দের নানা কিছু করে দ্যাকা গেছে কিচুই হয় নি। আমাদের ইনসিকিউরিটি জনিত দোষে তারা ইংরেজি মিডিয়াম এ পড়ে আমাদের সকল কে জ্যোতিবাবু ও বাকি দের এস ইউ সি আই বানিয়ে দিয়েছে ;-) বাংলা রচনা ভালৈ লিখছে, গল্প গুচ্ছ, অবন ঠাকুর, সুখলতা রাও পড়ছে ঠিক ই, কিন্তু ইংরেজি তে গল্প লিখছে এবং বাংলায় লিখছে না, কি লাভ হল। নিজের এক্সপ্রেসন এর প্রথম জায়গাটা ইংরেজি হলে কি করে হবে। এটাই মূল সমস্যা, বিটিং অ্যাবাউট বুশেস কইরা লাভ নাই। খ
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৯400095
  • টেকনো ক্রাট রা আলোচনা পসন্দ করে না, তারা বলে অ্যাকসন চাই, অনেকটা তপন সুকুরের মত, তার পরে কাজের সময়ে তারা কনসালটান্ট হয়ে যায়, এই জায়্গাটা তপন সুকুরের মত না। এটা ইংরেজিতে লিখলে লেট ক্যাপিটালিজম এর লক্ষণ হয়ে যেত, আমার নাম ও ফ্রেডেরিক জেমেসন হয়ে যেত, দুটি পয়হা হত। কিন্তু টুইট সংস্কৃতি তা হতে দিল না। হায়/আকবা। খ নীচে 'ভালো লেখা' টি দেবা হল।

    https://www.goodreads.com/book/show/204011.Postmodernism_or_The_Cultural_Logic_of_Late_Capitalism
  • Myelinating oligodendrocyte | ০৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৬400094
  • হুঁ, বর্ণপরিচয় ছাড়াই চলে গেলো।

    যাকগে, একটা কোশ্চেন মুজতবা ভক্তদের জন্যে -

    দেশেবিদেশে বইয়ে মুজতবা দোস্ত মুহম্মদের কথাপ্রসঙ্গে একটা বইয়ের কথা লিখেছেন - যেটা দোস্ত মুহম্মদ মুজতবাকে উপহার দিয়েছিলেন, আর বলেছিলেন "কর্সিকা আর আফগানিস্তানে একই রকম প্রতিশোধের ব্যবস্থা"। মুজতবা বইটার নাম লিখেছেন "কলঁ বা" যেটা কিনা চারু বন্দ্যোপাধ্যায় "আগুনের ফুলকি" নাম দিয়ে অনুবাদ করেছিলেন। বইটার নামটা কী? মানে মনে তো হচ্ছে ফরাসী নাম, কিন্তু "কলঁ" ফরাসীতে ক্যামনে লেখে? Colomba বলে একটা ইতালিয়ান বইয়ের নাম পাচ্ছি, সেও কর্সিকা রিলেটেড। সেইটাই?
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:৫৬400093
  • এটাই ঘটছে। আমরা বাংলা ভাষার দামড়া পাঠকদের বিশ্লেষণ ও গালমন্দ করায় যত সময় ব্যয় করি তার টেন পার্সেন্ট সময় যদি নিয়মিত দেওয়া যেত শিশু ও কিশোরদের জন্যে বাংলায় টেক্সট -অডিও -ভিডিও কন্টেন্ট তৈরীতে, তাহলে এক দশকের মধ্যেই ফলাফল দেখতে পেতুম। এই নিয়ে কেও এগিয়ে আসেনা।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:৫০400092
  • অজ্জিত সেই কব্বে বলেছিল বর্ণপরিচয় বইটা দিয়ে এখন বর্ণপরিচয় করানো মুশকিল, বাচ্চারা রিলেট করতে পারে না। তখন ওর ছানাটাকে পড়চ্চিল। লোকে কত কি বলল পাতার পর পাতা। ওর সেই ছানাটা বড় হয়ে মাধ্যমিক দিয়ে কলেজেও ঢুকে গেল।
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:৪৭400091
  • আর হাঁ, শুধু লেখা অক্ষর নয় ; ছোটদের জন্যে এনিমেশন, এডুকেশনাল ফিল্ম এসব বাংলায় কোথায় ?? খোঁজ নিয়ে দেখুন। হিন্দিতে আছে। রাষ্ট্র যেমন একটা বড় ব্যাপার, তেমি একমাত্র বড় ব্যাপার ও নয়, ওই দেখুন নতুন আইফোন বেরোনোর ১৫ দিনের মধ্যে শুধু ছাপরার তিনখানা বাচ্চা ছেলে ভোজপুরি আর হিন্দিতে আইফোন রিভিউ নাবিয়ে ফেলেছে !!!

    বাংলায় রিভিউ নেই, এলেও অনেক পরে। আমরা বাঙালিরা ইংরিজি না বুঝলেও অন্যকে ফোন দেখিয়ে জিজ্ঞেস করব কীকরে অপারেট করতে হয় কিন্তু বাংলা রিভিউটা দেখব না :)) তো এইযে মানসিকতার পার্থক্য এটা নিয়ে প্রবন্ধ লেখা চলুক, খুব ভালো ব্যাপার, সেই সঙ্গে ইয়ং প্রজন্মকে বাংলা কন্টেন্ট এর দিকে টানার কাজ করতে হবে। যারা ভবিষ্যতে অন্য মানসিকতা শো করবে .। তার জন্যে কোটি কোটি বাংলা কন্টেন্ট চাই ফিকশন ননফিকশন, ব্যবহারিক, বৈজ্ঞানিক সব জগতে। বাকিদের সঙ্গে আসলে বাঙালির এটাই পার্থক্য যে একটা আরেসেস এর ক্যাডারও জানে "বাল ভারতী " কারিয়াক্রম দিয়ে কীভাবে ছোট অবস্থা থেকে ঘিরতে হয়, আমরা বাঙালিরা একমাত্র ছোটদের নিয়ে আশ্চর্য নীরব .......চূড়ান্ত শিক্ষিত লিবারাল বাপ মায়েরাও দাঁতে দাঁত চেপে অপেক্ষায় আছেন কবে বাচ্চা বড় হয়ে চাট্টি মার্কেজ আর মুরাকামি নয় মানিক আর তারাশংকর পড়বে, ছোটবেলা টা কোনমতে ঢোঁক গিলে পার হলেই হলো।
  • একক | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:৩১400090
  • আলোচনা ভালোই চলছে। বাংলার বাজার ছোট হলেও সেই ছোট বাজারে বড় করে খেলা জরুরি এইটুকুই আমার বক্তব্য ছিল। তাই ;

    ১ ) ছোটদের জন্যে লিখুন। ওই লীলামাসি উপেনদাদু অনেক হলো মাইরি, এবার অজুহাত কম দিয়ে নতুন প্রজন্মের ছোটদের জন্যে লিখুন। একটা শপিং মল- মিলিটারি ড্রোন প্রজন্মের বাচ্চাকে জোর করে ক্ষীরের পুতুল পড়িয়ে সোশ্যাল মিডিয়ায় গর্বিত স্টাটাস দিয়ে কোনো লাভ নেই। ছাত্রাবস্থাতেই এখনকার শিশুরা যথাসম্ভব বাংলা থেকে দূরে সরে যাচ্ছে। এরপর এরাও দামড়া হবে। তার আগে লিখে ফেলুন।

    ২ ) ছাত্রসমাজ কে যৎসামান্য পয়সায় বাংলা সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়া যায় কিভাবে সেটা ভাবা দরকার। প্রভাব ফেলতে খুব বেশিদিন লাগেনা, খেয়াল করে দেখুন সাবসিডিতে আসা উন্নত মানের ছাপায় তৈরী রাশিয়ান বইগুলো রাতারাতি কলেজ স্ট্রিটের "কিশোর ভৌতিক সমগ্র " টাইপ দুর্বল বইকে হাপিশ করে দিয়েছিলো। অন্তত কয়েকটা প্রজন্মের স্মৃতিতে তার প্রভাব রয়ে গেছে, তারা এখনো ওরকম কোয়ালিটি পেলে খুশি হয়। সস্তায় দিতে গিয়ে তিন অবস্থা করে ফেললে হবেনা। ভালো জিনিস ছাত্রদের কম দামে দিয়ে বড়দের বেশি দামে বেচার মডেল চাই।

    প্রসঙ্গতঃ : গুরুর এই বই দত্তক নেওয়া মডেল টা আমার একদম ঠিকঠাক লেগেছে। ঠিকঠাক স্টেপ।
  • dc | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:১৬400089
  • শেষ মহিকান ছিলেন ড্যানিয়েল ডে লুইস।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৫:০৬400088
  • কমন প্লাট ফর্ম টা রাষ্ট্রের আর বড় ক্যাপিটাল এর প্রয়োজন যতটা সিটিজেন দের ততটা না, ইত্যাদি। খ

    বড় পোস্ট লিখে আমার এত দুন্নাম তো এবার আমি টুইট লিখবো। মনে রাখবেন, ট্রাম্প / শপেনহাওয়ার/লিপিকার রবিঠাকুর/শশি থারুর সবার মধ্যে এই ছোটো পোস্টের ঝোঁক দেখা যাওয়াতেই কেউই আর ইতিহাসে মহিকান রইলেন না, শশীকান্ত হয়ে গেলেন, এই লেট ক্যাপিটালিজম এর আমলে একা আমি ই টুইটার এর গ্রাস থেকে বাংলা সাহিত্য সংস্কৃতি কে রক্ষা করছিলাম, হায় আজ জনরোষে তা রসাতলে ;-)
  • b | ০৫ অক্টোবর ২০১৮ ১৪:১১400087
  • কিন্তুক একটা কমন প্ল্যাটফর্ম চাই। সেটা উত্তর ভারত জোর করে হিন্দি চাপাচ্ছে। দক্ষিণ ভারত আর কিছু কিছু বাঙালী ইংরিজির পক্ষপাতী। অন্য কিছুও হতে পারতো। কলকাতা থেকে রাজধানী সরে না গেলে হয়ত বাংলার দাপটে সারা ভারতের নাভিশ্বাস উঠতো।
    এই সব আর কি।
  • b | ০৫ অক্টোবর ২০১৮ ১৪:০২400086
  • টেকনিক্যালি ঠিক লিখিনি। সুনীতিকুমার বোধ হয় ঝাড়খন্ডী বলেছিলেন। বেসিক্যালি বাঁকুড়া/পুরুলিয়া/পশ্চিম মেদিনীপুরের যে কথ্য বাঙলা।
  • | ০৫ অক্টোবর ২০১৮ ১৪:০০400085
  • ঝগড়া হবে না গ্রান্টি, কারণ একেবারেই ঠিক বলেছেন বি
  • lcm | ০৫ অক্টোবর ২০১৮ ১১:৫৭400084
  • গুলিয়ে ফেলেছি, মানভূমের ভাষা আন্দোলনের কথা শুনেছি, মানভূমি ভাষার কথা প্রথম শুনলাম।
  • lcm | ০৫ অক্টোবর ২০১৮ ১১:৪৮400083
  • b দেখলাম লিখেছে মানভূমি ভাষার কথা, যাকে বাংলা প্রায় গিলে নিয়েছে
  • lcm | ০৫ অক্টোবর ২০১৮ ১১:৪৬400082
  • আমাজন, নেটফ্লিক্স, গুগল, ফেসবুক --- এই আমেরিকান কোম্পানিগুলোর ইন্ডিয়াতে পলিসি চালায় মোটামুটি ভারতীয় ব্রাঞ্চ, এবং সেখানে যারা আছেন তারা ইয়ে মানে... তাদের পলিটিক্যাল ভিউ এসব তো ছেড়ে দিলাম... অনেকে এগুলোকে স্রেফ ব্যবসায়িক দিক ছাড়া... মানে সোস্যাল... এমনি ব্যবসারও তো একটা সোস্যাল মার্কেট ধরার ব্যাপার থাকে.... জানি না...
  • lcm | ০৫ অক্টোবর ২০১৮ ১১:৪২400080
  • বাংলাও খেয়ে নিয়েছে - পালি বা প্রাকৃত থেকে ধরতে হবে না (ওগুলো ঠিক খেয়ে নেয় নি), মৈথিলি, সাওঁতালি (অলচিকি), মুন্ডারি, রংপুরী, হাজং ... এসেট্রা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত