এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২০399599
  • নিচের লিঙ্ক টাও বন্ধ সমর্থক দের জন্য।
  • সোম | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৬399597
  • যারা স্ট্রাইক সমর্থন করেন তাঁদের জন্য।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১১399595
  • হুসেন সকালে দেখেছিলাম ৫৪৯, এখন দেখি ৭৪৫! তবে শেয়ার হলে খুব তাড়াতাড়ি বাড়ে দেখেছি।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৯399594
  • আমাকে সিটি লাইটস ৩১ আর মুজতবা ১৪৯ দেখাচ্ছে।এটা সেপ্ট ১৯/২০ থেকে কাউণ্ট করছে। উনিশ বিশ থেকে থেকেই হচ্ছে দেখছি।
  • ন্যাড়া | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৪399593
  • আজ অব্দি আমার রেকর্ড ছিল ২৯। আজ অব্দি আমার কোন লেখা ম্যাক্সিমাম ২৯ বার পঠিত হয়েছে। গুরুতে দেওয়া আজকের লেখা হঠাত দেখি দেখাচ্ছে ৩১। চোখ কচলে অনেকবার রিফ্রেশ করেও দেখি ৩১। দিয়ে দিলাম মাটন বিরিয়ানি অর্ডার। লোকটা বিরিয়ানি দিয়ে পয়সা নিয়ে চলে যেতে ভাবলাম, দেখি কত। এতক্ষণে নিশ্চয়ই ৩২ হয়ে গেছে। রিফ্রেশ করলাম। নম্বর এল ২৪।

    গুরুর সঙ্গে বিরিয়ানির কি লটরপটর আছে?
  • একক | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৬399592
  • কতটা আগে আর কতটা পরিমান সেটা বোঝার জন্যেই তো একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম দরকার উইথ আধুনিক প্রযুক্তি, যেটা এদেশে নেই।
  • Du | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২২399591
  • বৃষ্টি হবার বেশ আগে ড্যামগুলো থেকে একটু বেশি করে জল ছাড়লে হয় না?
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৪399590
  • আজ নয়, অনেকদিন ধরেই যাচ্ছে। এবং লোকে রেটে শুধু চাই নয়, মেঝেতে সিগারেটও ফেলছে। কী আর করা যাবে, কাকেই বা বলা যাবে। দেখে একটু গা রিরি করল এই মাত্র।
  • কাফে কাফে | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৫399589
  • এবার দেখলাম কফি হাউসে আবার সিগারেট খাওয়া যাচ্ছে। তাতে খুবই আনন্দ হলো।
    কিন্তু মুশকিল হলে ধূমপানে আনুষ্ঠানিক নিষেধের কারনে অ্যাশট্রেগুলি সরিয়ে দিয়েছে, ছাই, অবশিষ্ট সব মেঝেতে ফেলতে হবে, যদি না নিজের ভাঙা কুলো সঙ্গে নিয়ে যান।
  • দু | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৫399588
  • দৃষ্টিকোণ দেখলাম। শেষ মুহূর্তে ঘর খালি করার জন্য ব্যাকুল হয়ে না পড়লেই ভাল করত।
  • বাঙাল | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২০399587
  • সায়েন্স বেশি না পড়াই ভাল।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫399586
  • থ্যাম্কু দু'জনকেই।
  • Ishan | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫১399585
  • রিসেন্টলি পড়লাম সিক্সথ এক্সটিংশন। পুলিতজার না কী একটা পেয়েছে, কেন ঈশ্বরই জানেন। কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগার কথা। দাম জানিনা।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৩399584
  • এসব তো জার জেমন পছোন্দ।

    আমেরিকান সায়েন্টিস্ট এর ইয়োঙ্গ এডাল্ট সেকসন এ দারুন দারুন বই পাবি। ওখান থেকেই হায়েস এর লেখা ফুল প্রুফ বইটার কথা জেনেছিলূম।দারুন বই।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৯399583
  • ৯-১২ স্কুলের বা্চাদের দেওয়ার মত ভাল সায়েন্সের বই সাজেস্ট করুন না। ৫০০ র মধ্যে। ইন্গ্লিশে। লাইব্রেরিতে রাখার মত।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯399582
  • আকা, ঃ-)))) এই নিয়ে বহুবার বামপন্থার, পোলিটিকাল মৃত্যু দেখা হল, আমার জীবদ্দশাতেই ঃ-)) এম বি এ কোর্স অফারিং এবং চাকুরি ক্ষেত্রে আজে বাজে নিয়ে আমি তো প্যাম্ফ্লেট মত লিখবো, কো - অথর এবং পাবলিশার না পাওয়া গেলে আমি ই পাবলিশ করে নেব। খ
  • b | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৫399581
  • সুমন চট্ট্যো কি বঙ্গবিভূষণের প্রত্যাশী?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৬399580
  • হ্যা, তিন হপ্তা। ভুল লিখেছি। সে এক বিকট সময় গ্যাছে। এলার্জি -এস ও টাইটার - স্টিফেন জনসন কিস্যু বাদ নাই জেবনে। খটমট বাল্যকাল :|

    বয়েসের কারনে না গাঁজার তা জানিনা, কলেজ বেলা থেকে আর কোনকিছু নেই। তবে আমাদের দেশে বাচ্চারা ইন জেনেরাল একটু বেশি ভোগে, তাই না ?
  • b | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৪399579
  • বিবিসি তে একটা ভিডিও দিয়েছে, ক্যামেরুন এর সৈন্যরা বোকো হারাম সন্দেহে দুই মহিলা আর দুটো বাচ্চা, একজন মায়ের পিঠে চড়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আরেকজন ৬/৭ বছরের মেয়ে, এদের গুলি করে মারছে।

    নেওয়া যায় না এসব।
  • I | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০৬399578
  • হ্যাঁ খুব ঘন আর প্রচণ্ড ব্যথা হয়। তবে ২ হপ্তা না তো, তিন হপ্তা।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১৮399577
  • ইন্দোবাবুর পেনিসিলিন ইনজেকশন শুনে কত্ত কী মনে পরে গ্যালো। প্রতি পনের দিন অন্তর একটা করে পেনিসিনিল ১২ এলে নিয়েছি সাত বছর। সে কী অবশ করে দেওয়া ব্যথা, আর নিয়েই ইস্কুলে দৌড়তে হত। বট এর আঠার মত মাল -ছড়াতে প্রচুর সময় নেয় আর উদুম ব্যথা !
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১২399576
  • আমারো ছোটোবেলায় টনসিলের সমস্যা ছিলো। খুব সহজেই জ্বর গলা ব্যাথা ইত্যাদি হতো। ডাক্তারের পরামর্শে রোদে দৌড়ে ফুটবল খেলে (আসলে ঘেমে) সেই সমস্যা কমেছিলো।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৮399575
  • ঈশ, ছবি নিয়ে কী ভালো আলোচনা হচ্ছে!
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪০399574
  • জ্বর সর্দিকাশি হাঁপানি -- কী বিরক্তিকর ছোটোবেলা যে ছিল আমার! তার চেয়ে আরো বিরক্তিকর ছিল আত্মীয়স্বজন পাড়াপিতিবেশিদের আহাজারি, "আহা গো মেয়েটার হাঁপানি গো, বিয়ে দেবে কী করে গো!" ভাবুন অবস্থাটা, আট ন বছরের একটা মেয়ে, তার অসুখ সারবে কিনা, সে মানুষ আদৌ হবে কিনা, আদৌ বাঁচবে কিনা, সেসব অবান্তর। আসল মাথাব্যথা এই আপদ দূর হবে কিনা, বেড়াল পার করে আসা যাবে কিনা শ্বশুরাসুরের বাড়িতে।
    বিরক্তির চোটে বারো বচ্ছর বয়সে সব সেরে গেল, মায়াও কেটে গেল প্রায়। নির্বাণের পথের দিকের বাকীটুকু মনে হয় বৌদ্ধধর্ম নিলেই হয়ে যাবে। ঃ-)
  • দু | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০০399573
  • আমারও খুব জ্বর হত। পপা দেখে আমি খুব ভাবতাম নামের গুন রেখে জ্বরেই মারা যাবো একদিন. বৃষ্টি হলে সেই ধারনা আরও বেড়ে উঠতো।ঃঃ)))
  • দু | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫১399572
  • এত সিগারেট খাওয়া দেখানোর দরকার বুঝি না
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪১399571
  • পুরানো আমলে এক ডাক্তারবাবু রাজবাড়ির ভিজিট হিসেবে সম্বৎসরের চাল পেতেন। নির্ঘাৎ সম্বৎসর জ্বর সারাতেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত