এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৭399570
  • কোই হ্যায়?
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৩399569
  • আমার সম্বৎসর জ্বর হোতো। রেকর্ড করেছিলাম ১০৬। আর ১০৪ কি ১০৫ তো জলভাত ছিলো। ইশকুল পর্যন্ত্য ঐ রকমই চলতো। তার্পর অস্তে আস্তে সেরে গ্যালো। বা অভ্যাস হয়ে গ্যালো, বা আর খ্যাল করি নি - হোয়াটেভার।

    আর গলার ব্যাথা চিরকালীন। অ্যান্ড মাথার ব্যামো।

    আমার মোটামুটি হাইপোকন্ড্রিয়া ছাড়া সব অসুখই আছে - ঐ দু একটা গাইনোকলিজিকাল আর এক আদটা ভেটেরেনারি অসুখ বাদ্দিয়ে। এ আর বলার কি?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৯399568
  • আমার ফি বছর জ্বর হতো। সাথে গলাফোলা, সে অ্যামন ফোলা শুয়োরের মত লাগতো নিজেকে। কোন কোনবছর দু-তিনবার করেও হয়েছে। কোন ওষুদে কোন কাম হয় নাই। খালি হোমিওবাতিকের গুলি খেতাম শেষে, আর কোন অ্যান্টিবাতিক ধরতাই পেতোনা। তারপর ফুটবলের লাথি খে সে জ্বর পালালো।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০399567
  • আমার হত, এইট অব্দি।

    আমারো জানি এমনি কিছু আসোসিয়েশন ছিল, তার কী একটা গালভারি টার্ম ও ছিল না, সব মশারির ছিদ্র দিয়ে পালিয়েছে।স্মৃতিদের সাইজ এট লিস্ট মশারির মত হওয়া উচিত ছিল, মশারিতে ঢুললে যাতে আর বেরোতে না পারে!
  • I | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৫399566
  • কার য্যান অহোরাত্র জ্বর আইত? ঝিলপিপি? আর পাই?

    আমারো ছোটবেলায় খুব জ্বর অইত।রেকারেন্ট টনসিলাইটিস।ঔষদ দেতো বেঞ্জাথিন পেনিসিলিন।পাছায় নেতে অইতো।হেয়াতে নাইরকেল নাড়ুর গন্ধ।আসলে পুলিঅনবাবু কম্পাউন্ডার,আহা ভদ্রলোক মইরা গ্যাছেন, আমারে সুঁই দিয়া একখান কইর‌্যা নাইরকেল নাড়ু খাইতে দেতেন।দুইখানও অইতে পারে, অত পুরাতন কথা মনে নাই।হেইত্থিক্যা বেঞ্জাথিন পেনিসিলিন ভাবলেই নাইরকেল নাড়ুর গন্ধ পাই।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৪399565
  • চানাচুর আর নুন দিয়ে নাকফল খান।

    কালমেঘের রস খান। তারসঙ্গে অপরাজিতার বীজ।
    আর নাকে টানুন দ্রোণপুষ্পী, গলায় বাসক।

    দ্রোণপুষ্পীর নেশা করুন, ব্রহ্মতালুতে টংকার দেবে!
  • I | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৬399564
  • আপনারা কেউ এক্স্ট্যাসি ইত্যাদি খাইছেন? কেমন লাগে?রেফারেন্স দিয়া বলবেন।

    বাইট খচ্চা করত্যাছি কারণ একে তো ভাটপাড়া শূন্য, কেহই আইজগাল আর ভাটের বাইট খাইতে আসে না।তদুপরি আমার মাথাডা স্লাইট ইসে হইসে, তারে অইন্যদিকে পরিচালিত করন লাগবো।কামড়্যায়া দিমু না, ভয় নাই।
  • I | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৫399563
  • এই জ্বর হলে মাথাটা ক্যামন অন্যের মাথা মনে হওয়া আর সবকিছু সেলোফেন পেপারে মোড়া আর আলো ও আবাজগুলি বেশি বেশি করে দেখা ও শোনা এ অবধি হলে ঠিক ছিল।আর ন্যালাখ্যাপার মত ফ্রেজ মাথার মধ্যে ঘুরতে থাকা-এই যেমন ন্যগ্রোধ মানে কি তাঁতের শাড়ি এই কথা ভেবে বেশ মজা হল।কিন্তু কাশিটা ভুলভাল।

    মেসক্যালিন খেয়ে দেখলে ভালো হত।কিন্তু আমি তো রোগা এবং তাগাতাবিজ পরা।ঘনুয়াভাই আমার টিপিন এনে দ্যায়।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৮399562
  • এই কতবার পঠিত মানে পেজভিউ এসে বেশ ভাল হয়েছে কিন্তু একেকবার একেক দেখাচ্ছে কেন? মানে বাড়লে তো বোঝা যাচ্ছে, কমে কীকরে? মায়ামেঘ লেখাটা বিকেলে দেখেছিলাম ১৭৯, এখন ৬৬!
    বিষাণ বসুর ফিদা হুসেন ৪৮৮ থেকে ৪৪০!

    ওদিকে ফেবু শেয়ারিঙ্গ আপেও শেয়ারের স়ংখ্যা মাঝেমধ্যে কমে যায় কীকরে কোন বাগে কে জানে। লিন্ক কপি পেস্ট করে শেয়ার করলেও সেটা আসেনা!
    পঠিত অন্যদের কী দেখাচ্ছে?
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৫399561
  • কী ভাল ছোটাইদি! এটা হাম্বীর না? যদি তাই হয় হামীর দেখি বর্ষা বসন্ত দুইয়েই মানায়!

    পূর্বা দামকে আমার বেশ আন্ডাররেটেড লাগে। হয়তো আমার বেশি পছন্দের, তাও হতে পারে।
  • i | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৮399560
  • আর এইটে-

  • i | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫399559
  • আমি তো আর কারো গান জানি না-
    ইদানিং সর্বক্ষণ এইটা মাথার মধ্যে বিজবিজ করে-

  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৬399558
  • ছোটাইদি, কিছু গান দাও না ভাল।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫১399555
  • এবং এখানেও ব্যক্তি আক্রমণ করেননি, এমন না। ভিত্তিহীন অভিযোগ বাদ দিলেও। ওখানে তর্ক্টা শুরুই অম্নি কিছু থেকেই। যাগ্গে, কাটালাম
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫১399556
  • উর্দু আর সংস্কৃত দুইয়ের শিক্ষকই গেছিল সেদিন। সংস্কৃতটা কায়দা করে লো-কি করে দেওয়া হয়েছে যাতে বেশ একটা দাঙ্গা সিচ্যুয়েশান ক্রিয়েট করা যায়। ওদিকে ফেবুতে চিঠি ঘুরছে ম্যানেজিং কমিটি নাকি উর্দু বা সংস্কৃতর শিক্ষক চায়ইনি।

    তো সবমিলিয়ে বেশ আঁশটে পরিস্থিতি আর কি।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫১399557
  • দ‍্যাখো স্পেকুলেট করে লাভ নেই, তবে এই সংস্কৃত শিক্ষক আর উর্দু শিক্ষক কে একসময় পাঠানো টা র সিদ্ধান্ত টা রিকুইজিসন অনুযায়ী না আরেসেস ম‍্যানেজমেন্টের পলিসি বোঝা মুশকিল, আরও ডেটা জরুরি।
  • i | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৯399554
  • ঠিক আছে পাই। জটিল ব্যাপার যা বুঝলাম।
    আপাততঃ এই থাক। রোব্বার শেষ হতে চলল।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৬399553
  • লিখবনা ভেবেও এটুকু না লিখে পারলামনা। যাঁদের তিক্ত ধারণার কথা বলছ, তাঁদের ধারণা কেন তিক্ত সেনিয়ে আনেকে প্রশ্ন করতে কোন সদুত্তরই কিন্তু আসেনি, উল্টে এও বলা যায় যাঁরা বলছেন, তাঁদের নিয়ে অনেকের অভিজ্ঞতা খুব তিক্ত। সেগুলো নিয়ে কেউ কচলায়নি, অনেক কিছু ইগ্নোর করা হয়েছে, এই যা।
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪১399552
  • এটা সংখ্যালঘু তোষণের কেস না। "উর্দু মানে সংখালঘু " এই তাস টা, খেয়াল করে দেখুন, বিজেপি ও মমতা উভয়ের উদ্দেশ্য কেও সার্ভ করছে। তাই মার্কেটে খেয়েছে। এবং মাঝখান থেকে চুরি জোচ্চুরি - প্রশাসনিক ব্যর্থতা এগুলো ঢাকা পরে গ্যাছে।
  • i | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩২399551
  • সিকি,
    আমি নিজের জন্য বলি নি। বা আলাদা করে তোমাকে উদ্দেশ্য করেও নয়।
    কয়েকটা পোস্ট দেখেছি -টইতে নয়-এইখানে ভাটিয়ালিতে যাতে ঐ টইতে যাঁরা অংশ নিচ্ছেন ( আমি ছাড়া) এবং অভিমানী, এব্যতীত, অলরেডি গুরুচন্ডালি সম্বন্ধে তিক্ত ধারণা -(ঐ টই এর প্রথম দিকের কিছু পোস্ট পড়লে জানা যাবে)- তাঁদের কাছে আবারও একটি বার্তা যাচ্ছিল যা তাঁদের ধারণাকেই পুষ্ট করে-এটা আমার মনে হয়েছে। সেজন্যই লেখা। তোমার 'বাইট খচ্চা' শব্দটা নিয়েছি-মস্তান শব্দটা ব্যালান্স করতে।
    আবারও বলি, এত বছর গুরুতে আসছি-এই কথাগুলি আমি নিজের জন্য বলি নি।

    খ, ডি ডি,
    ঠিক আছে। থ্যাংকু।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৮399550
  • এটাই পয়েন্ট, সরকার এবং শাসক দলে র মূল উদ্দেশ্য যে খানে লো লেভেল সিভিল কন্ট্রাকট পাইয়ে দেওয়া সেখানে এসব হবে ই।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৪399549
  • আসলে মেকশিফ্ট আ্য রেঞ্জ মেন্ট কতদিন চলছে আদৌ চলছে কি না এই ডেটা নেই অত এব স্পেকুলেট করে লাভ নেই, উর্দু শিক্ষক নিয়োগ মানেই সংখ‍্যা লঘু তোষণ, বিজেপির এই ঢ‍্যামনা স্ট‍্যানড সমর্থন যোগ‍্য না। কোন মানে হয় না।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭399547
  • কোন পদ খালি কতদিন আছে তার কোন তথ্য পাইনি। অনেক দিন খালি না থাকলে বিক্ষোভ জাস্টিফাই করা যায় না। তবে ২৬ টা পোস্ট খালি একদিনে হয় না। সরকার এক কালীন।সাহায্য আর উৎসব করার নীতি থেকে না সরলে এই জিনিস হবে। আর সংস্কৃত আর উর্দু সাবজেক্ট হিসেবে কম গুরুত্বপূর্ণ এই প্রেমাইস টা আপত্তিকর, তবে এই প্রেমাইস টার শুরু রাজীব গান্ধী র আমল থেকে। আর গুলি ইত্যাদি টা আলাদা বিষয় পুলিশ না অপরাধী এসব কনফিউসন সরকার তৈরি করছে পরিষ্কার তাকেই করতে হবে।
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫১399546
  • ছোটাইদি, দুটো ক্ল্যারি। এক, সবাই নয়, আমিই বলেছিলাম। দুই, উঠেপড়ে লাগি নি, একবারই বলেছি। কেউ গালাগালি দিচ্ছে তো বলি নি, ভালো না লাগার কারণ কি একমাত্রই গালাগালি? গোটা আলোচনাটা বহুলাংশে বোরিং লেগেছে, এবং "রবীন্দ্রনাথ বড়মাপের কবি ছিলেন" আর "তিনি নোবেল পেয়েছিলেন" - এর বেশি কিছু টেক অ্যাওয়ে পাই নি টইটা থেকে। সেটুকুই ব্যক্ত করেছি মাত্র :(
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৮399545
  • "১৯০০ ছাত্র, ১৮ জন শিক্ষক, ২৬ টা পোস্ট খালি"
    উন্নয়ন হলে ওরকম হয়েই থাকে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। অঙ্কের স্যার অত্যন্ত যত্ন সহকারে বাংলা পড়াতেন আমার ছোটবেলার স্কুলে। ইংরিজি হলে নাহয় ৩৪ দেখানো যেত কিন্তু উর্দুর বা সংস্কৃতের স্যার বাংলা পড়াতে পারবেন না? অন্ততঃ কিছুদিনের জন্য বাংলার স্যার না পাওয়া পর্যন্ত?
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২১399544
  • "ইন্দ্রাণী দি আবার মস্তান নাম লিখছ কেন? আমরা অনেকেই এখানে ঝগড়া করি খারাপ ব‍্যবহার ও অনেক সময় ক‍রি, সারকাস্টিক রিমার্ক করি, ইন্দ্রাণী দির তো সারাজীবন ইমপেকেবল ব‍্যবহার, কেউ কিছু যদি বলেও থী কিছু মনে কোর না। লেখা লিখি করো, ওটাই ইম্পরট্যান্ট।" - খ উবাচ।

    ইয়েস,ইয়েস। হ্যাঁ। আম্মো খ'এর সাথে ক। অ্যাক্চুয়ালি ঐ টইটা খুব মন দিয়েই পড়ছিলাম। থেমে গেলে খারাপ লাগবে।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৫399543
  • এই বিজেপি আর বাঙালি ন‍্যাশনালিস্ট দের ন‍্যারেটিভ, উর্দু র বদলে বাংলা শিক্ষক চেয়ে বাচ্চা রা গুলি খেলো, এই ন‍্যারেটিভ ডেলিবারেট এবং পাতি বদমাইশি।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪৫399542
  • এত দিনে একটু ফ্যাক্ট্স পাওয়া গেল। ১৯০০ ছাত্র, ১৮ জন শিক্ষক, ২৬ টা পোস্ট খালি। দুজন শিক্ষক নিয়োগ সন্স্কৃত, উর্দু তে, তার বিরুদ্ধে প্রতিবাদ।তো সিলেবাসের কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে সেটা নিয়ে স্কুল বা ছাত্রের কিসু বলার নেই, ঘটনা হল অনেক দিন ভ্যাকান্সি হলে তবে বিক্ষোভ জাস্টিফায়েড, সেটার ডেতা চাই। গুলি টা আলাদা ইসু, কে চালালো টা বের করতে চাইলে সোজা হওয়া উচিত। ফ্যাক্ট্স রিপোর্ট দরকার, ইন্ডিয়ান এক্সপ্রেসে পেলাম, সুজন চক্রবর্তীর স্টেটমেন্টে।বাকি সব ফাল্তু উত্তেজনাপূর্ন আর ডিনাইয়াল রিপোর্টিঙ্গ।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২৪399540
  • *থাকি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত