এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০399511
  • ও কুমুদি, নেবু নন্কা কিন্তু আবার নতুন দিল্লির!
  • Kumu | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১399509
  • প্রিয় কবিতা র টই ডুবে গেল?
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৫399508
  • পুলিশ হাতে, ইন্টালিজেন্স হাতে, রাজ্যের মানুষের সমর্থন, বিজেপি বিরোধিতার দায়ে হোক যাই হোক ......ত্রিনোর দিকেই। এতকিছুর পরেও এই লেভেলের ইন্সিকীয়রীটি কোনো থট মডেলে দাঁড়ায় না :| প্রত্যেকটা কেসে অকারণ বলপ্রয়োগ করে মাখিয়ে একসা
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০২399507
  • ক্ষমতা আর ক্ষমতা হারানোর ভয় এগুলো ইন্টারচেঞ্জেবল। এই যেমন ৩৪ বছর এবং সিপিএম ইত্যাদি। আলোচনার সুবিধার জন্য বলে রাখা হল। জে এন ইউ এবং আর্বান নক্সাল ও বলা যেত কিন্তু বলা হল না, কারণ রাজ্যের ব্যাপার কেন্দ্রে যাবা উচিত না ঃ-) খ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৯399506
  • এবং ক্যাটিগোরি একটি প্রাচীন জার্গন ও পদ্ধতি, এই প্রাচীনত্ত্বের বৈশিষ্ট হল এটা কাল ছিল আজ আছে কিন্তু কাল থাকবে কিনা জানা নেই, আনলাইক সরকার পন্থাঃ-))) খ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৭399505
  • কিন্তু সক্রিয় হওয়া, মনে রাখবেন, স্ট্রাইক করা না। নিষ্ক্রিয় আন্দোলন একটি সরকারপন্থী ক্যাটিগোরি ঃ-) খ
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৬399504
  • এত ভয়ঙ্কর প্যানিকের মধ্যে ডুবে থাকলে কোনকিছুই সলভ করা সম্ভব না। এরা সর্বক্ষণ ভয়ে আছে এই বুঝি ক্ষমতা হারালো। সমর্থক গুলোকে "এই যে সেদিন ব্রিজ ভেঙ্গে পড়ল " বললেই বাকিটা না শুনেই তেড়ে আসচে "ব্রিজ ভেঙ্গেছে তো মমতা কী করবে ? " যেন তেন প্রকারেণ আনুগত্য প্রদর্শন শেষ কথা। লোকগুলোর সঙ্গে কথা বললে অদ্ভুত ফিলিং হয় মাইরি !
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৫399503
  • আমরা আশা করবো, ব্যাংক ওয়ার্কার এর স্ট্রাইকের অধিকার নিয়ে প্রশ্ন তোলার পর কিন্তু প্রতিবাদের অধিকার স্বীকার করে নেবার পরে সরকার ও রাষ্ট্র পন্থী রা (দলটা ইম্পর্টান্ট না) ছাত্রদের গুলি খাবার আধিকার আছে কিনা বিবেচনা করবেন। অবশ্য সরকার যই গুলি চালিয়ে থাকে, তাহলে তার দায় সরকারের, সরকারপন্থী দের না। খ
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৪399502
  • এছাড়া, নির্ধারিত সময়ে শিক্ষক নিয়োগ ক্যানো হয়নি, এই দাবী তুলে ইউনিয়নগুলিই বা সক্রিয় হয়নি ক্যানো ;)
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫১399501
  • কারণ সরকার শুধু ম্যানেজ বোঝে সলিউশন বোঝে না। একটা শিক্ষক প্লেসমেন্ট দাবী করতে গিয়ে ছাত্র/প্রাক্তন ছাত্র গুলি খাচ্ছে আনবিলিভেবল। উৎসাহী রা বলবেন, সব মন্ত্রী দের ইনক্লুডিং মুখ্যমন্ত্রী র এম বি এ করা উচিত, তাতে কমপ্যাসন বাড়ার এভিডেন্স কম ঃ-))))
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪২399500
  • একদল ছেলেপুলে রাস্তায় বসে মাসের পর মাস একটা ন্যায্য সার্টিফিকেটের জন্যে। আরেকজন ছাত্র গুলি খেয়ে গ্যালো। এরা কোনো পরিস্থিতিকেই কন্ট্রোল করতে পারেনা কেন ??
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৮399499
  • আরও একটি ধনঞ্জয়সদৃশ কেস

  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৭399498
  • ধন্যবাদ, দেখবো। তবে আমরা বেশীদিন থাকবো জাভাতে, ওখানে বেশ কয়েকটা ভলক্যানো আর জলপ্রপাত আছে।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:১১399497
  • বালিতে কিচাক নৃত্য দেখবেন নিশ্চয়, উলুয়াতুতে। ব্যাপক অভিজ্ঞতা।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৭399496
  • এবং ঐ আলোচনার মধ্যে, সবচেয়ে হিলারিয়াস সাইড স্টোরি যেটি, সেটা হল, সম্পূর্ণ আন অ্যাফেকটেড ভাবে, বিন্দুমাত্র বিচলিত না হয়ে, উত্তেজনায় আদৌ জড়িয়ে না পড়ে, সোমনাথের আচমকা এসে একটি লিটল ম্যাগের খোঁজ করে যাওয়া ঃ-)))) সোমনাথের জীবনী যখন লেখা হবে, তখন এটা কেউ লিখলে মজাই হবে, কমপ্লিটলি বংকার্স ম্যাড আর্কাইভিস্ট এবং উই অ্যাবসোলিউটলি লাভ হিম অ্যান্ড নিড হিম। খ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৯399494
  • *বার্কবেক কলেজের আমিও ছাত্র, আগ্রহ টা তাই, এটা লন্ডনের ওয়ার্কাঅর দের জন্য নাইট কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৫ নাগাদ, আমি ও চাগরি করতে করতে রাত্রেই পড়েছি, একটি মাস্টার্স করার পেটের দায়ে, কিন্তু আগ্রহ টা সেখানে ঘুরে ঘুরে এবং শহরের লেবার বা লেফ্ট আন্দোলনের সঙ্গে কিছুটা অপ্রয়োজনে একাত্ম বোধ করার জন্য।

    আলফা এবং মেল মেটেরিয়াল দেওয়া হল ঃ-))))) খ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৯399495
  • ইশশ! জাভা! স্লাইট হিমসে করলাম।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৫399493
  • *বকোয়াজ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৪399492

  • কিন্তু আমার তো ঐ আলোচনা খুব ই ভালো লাগছে। আমরাই বা নানা আলোচনায় কি উল্টে দিচ্ছি। আমার তো মনে হয় আমি যা কথা বলেছি গত পনেরো বছরে গুরুতে তার গোটাটাই বক্যাজ, সময়ে সময়ে সেটা মনে করানোর লোকের অভাব থাকে না, অ্যান্ড দ্যাট ইজ গুড আই থিংক। সোশাল নেটওয়ার্কিং যদি লেভেলার ও না হয় তাইলে আর কি বাল হল ঃ-))))) ইনটেলেকচুয়াল বায়োগ্রাফি এরকম ই হয়। শুধু যেটা পেন ফুল সেটা হল অথেন্টিসিটি
    র দাবী তে 'দেশ' এর রেফারেন্স ঃ-)

    কয়েকটা সিমিং লি বোরিঙ্গ/বোকাবোকা রেফারেন্স দিচ্ছি, রেফারেন্স দিলেই প্যাঁক খেতে হয়, বিশেষত যাঁরা যে কোনো আলোচনা কেই একটা আলফা বা শুধু মেল প্রতিযোগিতার অংশ বলে মনে করেন তাঁদের কাছ থেকে, তা সত্ত্বেও দিচ্ছি ঃ-))) কারণ আপাতত ওগুলো কে আনইম্পর্টান্ট মনে হচ্ছে ঃ-)))) আমার এগুলো খুব ই একসাইটিং লেগেছিল।

    ক - বোরহেস সমপর্কে লেখা পড়া করতে গিয়ে দেখা গেল, বোরহেস, অ্যালান পো, কাফকা এবং মোস্ট ইম্পর্টান্ট লি ফকনার এর কিছু অনুবাদ করেছিলেন 1920s এ। এবার মার্কেজ এর লিভিং টু টেল দ্য টেল পড়তে গিয়ে দেখা গেল লেট ঠার্টিজ এ মার্কেজ কিছু স্প্যানিশ ভাষায় অ্যাআলান পো, ফকনার পড়েছিলেন। এবার এটা আমার জীবনের একটা বিশাল কৌতূহল, মার্কেজ ছোটোবেলায় কি এডিশন পড়েছিলেন অ্যালান পো এবং ফকনারের, সেটা বোরহেস এর অনুবাদ ই কিনা, কারণ ফকনার এর স্মল টাউন মোটামুটি মার্কেজের বিরাট মোটিভেশন এটা মোটামুটি স্বীকৃত।
    খ - প্রখ্যাত ফ্র্যাংকফুর্ট স্কুলের পন্ডিতেরা আদোর্নো ইত্যাদি রা, যুদ্ধের জাস্ট আগে, মিড থার্টিজ এ নিজেদের ইনস্টিটিউট টা কে নিউ ইয়র্কে কলাম্বিয়া ইউনি র চত্বরে নিয়ে যান, এবং যথারীতি ফান্ডিং এর ঝামেলায় পড়েন। ওয়াইমার রিপাবলিক এ ক্রিটিকাল থিয়োরী বা সমাজতত্তের চর্চা করা আর আমেরিকা য় সমাজতত্ত্বের চর্চা করা আলাদা ব্যাপার ছিল। আমেরিকায় তখন প্রখ্যাত প্র্যাগমাটিক পজিটিভিস্ট তাত্ত্বিক ডিউই র প্রভাব চরম, তাঁরা সার্ভে ভিত্তিক আর্বান সোসাইটির থিয়োরাইজেশন ও করেন এবং অয়আকচুয়ালি মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিতে হয় তো সেই অর্থে কিছুটা কন্ট্রিবিউট ও করেন। এবার আদোর্নো রা কেন ডিউ ই র সঙ্গে দেখ্কা করলেন না, বা আদোর্নো বা পরবর্তী কালে হার্বার্ট মারকিউজ দের কে আমেরিকার ষাঠের দশকের লস অফ ইনোসেন্স এবং ধনতন্ত্র তথা জেনেরাল স্ট্যাটাস কুয়ো কে ক্রিটিসিজম এর মানসিকতার ব্যাপকতা র জন্য অনেকে দায়ী করেছেন, এবং সমাজতত্ত্ব ও ক্রিটিকাল থিয়োরী চর্চায় ধরা হয় এটা একটা বিচিত্র সংঘাত না হলেও গ্যাপ। কিন্তু মজাটা হল ৪৯ সালে যখন জার্মান পন্ডিতেরা অনেকে ফিরে যান ইউরোপে, তখন দেখা যায় আস্তে আস্তে একটা বিচিত্র ঘট না ঘটছে, সমাজতত্ত্বে সার্ভে ভিত্তিক কাজ আর থিয়োরেটিকাল কাজ কোনোটাই ব্রাত্য নেই, একটা মাঝের পন্থা বেরিয়ে আসছে, তাতে সব সমস্যার সমাধান হস্সে না কিন্তু এটা আমার কাছে অসম্ভব মজার একটা গল্প, টমাস হুইটল্যান্ড বলে একজনের বইতে পড়া, ফ্রাংক ফুর্ট অন হাডসন না কি যেন নাম।
    গ- ১৯৩৬ নাগাদ পিকাসো লন্ডনে আসেন, এবং বারক্বেক কলেজের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক জে ডি বার্নাল এর সঙ্গে প্রচুর আড্ডা মারেন, সম্ভবত টরিংটন স্কোয়ারের কোন একটা বাড়িতে এবং বার্কবেক কলেজের এমব্লেম টি এঁকে দ্যান। এই ঘটনার উল্লেখ হবসবমের মেমোয়ার এবং লন্ডন ব্লু প্লেক অর্গানাইজেশন এর ট্যাবলেটে আছে না নেই এই মুহুর্তে মনে নেই, কিন্তু মনে হচ্ছে আছে। এইবার আমার প্রচন্ড কৌতূহল এটা গের্নিকা আঁকার আগে না পরে, ইনটারন্যাশনাল ব্রিগেড এর মিটিং গুলোর প্রচারে পিকাসো কে আনা হয়েছিল নাকি এমনি এসেছিলেন আর সিম্প্যাথেটিক ছিলেন। ইত্যাদি।
    ঘ- অমলেন্দু ভৌমিক বলে একজন গল্প কারকে পাওয়া যাচ্ছে বীরভূমের লেখক, কিন্তু স্বল্প পঠিত, অথচ তাঁর গল্পের সংকলন দেখা যাচ্ছে অফ অল পিপল পঞ্চানন মন্ডলের প্রেস থেকে বেরিয়েছিল অ্যাজ লেট অ্যাজ আর্লি এইটিজ। এবার প্রশ্ন দুটো, তখন আমি এত ছাগল ছিলাম কেন আই এটা জানতাম না কেন, আর দ্বিতীয়তঃ অমলেন্দু বাবুর যে গল্প গুলো আছে, সেগুলোর ইন্ডিভিজুয়াল প্রকাশ যে কটা হয়েছিল, সেটা কোন পত্রিকায়।

    এই ধরণের ট্রিভিয়া আমার ভালো লাগে, রণবীর কাপুর কোন কন্ডোম ব্যবহার করেন সেটা তে আগ্রহ পাই না, কি করব। নিডলেস টু সে আমার অর্জ্জুন অভিশেক আর এলেবেলে র আলোচনা র বাজে তর্কের পার্ট টা বাদ দিয়ে ভালো ই লেগেছে, ইট ইজ ইনডিড ইন্টারেস্টিং, একধরণের ওরিয়েন্টালিজম রবীন্দ্রনাথ সম্পর্কে ইউরোপের আগ্রহ বাড়াচ্ছে, আর অন্য ধরণের ওরিয়েন্টালিজম বা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর আইডিয়া সেই আগ্রহ কমাচ্ছে, এটা ইনটারেস্টিং, ধরুন রবীন্দ্রনাথ সম্পর্কে আগ্রহ কমে যাচ্ছে লোকের, তার প্রতিফলন আমরা ইয়েটস ইত্যাদি দের মত পরিবর্তনে দেখ তে পাচ্ছি, এতে অবাক হাবার বা জাতি হিসেবে অপমানিত হবার কিসু হয় না, মজাটা দুটো, আইরিশ ন্যাশনালিস্ট দের ভারতীয় এবং ব্রিটিশ এবং আইরিশ ন্যাশনালিস্ট দের টেক নানা সময়ে বদলেছে, নানা ধরণের নেগোশিয়েশন হয়েছে। রবীন্দ্রনাথ ভালো লেখেন না খারাপ লেখেন তার সঙ্গে এর কোন সম্পর্ক নেই, এবং এটাই ইনটারেস্টিং, ইট ইজ দ্য ম্যাট্রিক্স অফ টাইম দ্যাট ইজ ইন্টারেস্টিং। আনইন্টারেস্টিং যেটা সেটা হল অথেন্টিসিটির দাবী তে দেশ, এখানে হা কপাল বলা যেতে পারে ঃ-)))
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৮399491
  • ও এই ব্যাপার? রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির যা হুজুগ, আমি ভাবলাম লাখখানেক পাওয়া যাবে। যাই হোক, হাজার টাকা পেলেও গোটা দুয়েক ছাড়তে পারি নাহয়।
  • r2h | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫399490
  • লাখখানেক টাকা খুব শস্তা হলো বুঝি।

    গুটিকয় হাজার টাকা খরচা করলে অমন অপ্রকাশিত ছেড়ে দিন, অলিখিত চিঠি ডজন হিসেবে মার্কেটে পাওয়া যাবে। তবে আজকাল অপ্রকাশিত রবীন্দ্রনাথের আগের মত ডিমান্ড আর নেই।

    (লাগলে বলবেন, পাইকারী দামেই ব্যব্স্থা করে দেওয়া যাবে)
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১০399489
  • ধ্যাত্তেরি। চাপিয়ে না, ছাপিয়ে।
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৪399488
  • আমার কাছে রবীন্দ্রনাথকে লেখা কয়েকটা চিঠি আছে, একেবারে টাটকা। পার চিঠি লাখখানেক পেলেই চাপিয়ে দেব।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:০১399487
  • স্বর্ণকুমারী দেবীর উপরে ঠাকুর সাহেবের খানিক খার ছিল তো। স্বর্ণকুমারী দেবীর রচনাবলীর ভূমিকায় আছে মনে হয়। ইন্দিরা দেবীকেও ঠাকুর সায়েব চিঠিতে স্বর্ণকুমারীর নামে চাট্টি নোট-সো-গুড কথাবার্তা লিখেছিলেন মনে হয়।
  • dc | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৯399485
  • দ দি, জাভা আর বালি।

    আমি রবীন্দ্রনাথের থ্রেডটা বেশী পড়িনি, কি বোরিং আলোচনা রে বাবা! রবীন্দ্রনাথ কবে কোথায় কার সাথে দেখা করেছিলেন কি করেননি, কে ওনার কবিতা অনুবাদ করেছিলেন না করেননি, সে নিয়ে তর্ক চলছে ঃ(
  • r2h | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৯399486
  • কিন্তু এই যে স্বর্ণকুমারী দেবীকে নিয়ে রোদেনস্টাইনকে চিঠি লিখলেন, এ নিতান্ত কুচুটেপনা।
  • b | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৪399484
  • কনটেমপ্লেট করলে তো নির্মোহ ব হয় না।
    তা ঐ রাডিশের ভাষাতেই বলি, this man is surely a genius, but nobody knows why। এত বড় সার্টিফিকেটের একটা লোককে নিয়ে কাটাছেঁড়া তো হবেই।
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৬399483
  • ধুর ঐ মুখবন্ধটা বাদ দিন না। ও আমি পড়িওনা। মানে খিল্লি হিসাবেও তিন লাইনের বেশি পড়া যায়্না। কিন্তু এসব ডকুমেন্টেড না থাকলে জানতেই পারতাম না যে একদল লোক যে এমন ভাবে।

    তার পরের আলোচনার কোয়ালিটি তো দারুন। লোকে অনেক খেটে খুঁজে তথ্য নিয়ে এসেছেন।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৫399482
  • chhoTaaidi ekaTi moxam koT karechhe!

    'to stop talking about Tagore and to stand back and to simply contemplate him.'
  • | ২১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৮399481
  • কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত