এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩০399450
  • ওদিকে প্রক্তন প্রধানমন্ত্রী কে জেলে ভরে নির্বাচন সুসম্পন্ন করে আজ --পছন্দ মত PM কে জেতানোর পরে, মিলিটারী নওআজ শরিফ কে জেল থেকে ছাড়লো আজ জামিনে। ধরা আর ছাড়া দুটোতেই আদালত চমত্কার ভাবে শিখন্ডী র ভুমিকা পালন করেছে
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:২১399449
  • কি ঝাল রে বাবা,লঙ্কার। তিন দিন ধরে জ্বলছে
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৩399448
  • দিদি কি গাম্বাটশ্রী জাতীয় কোনও পুরস্কার ঘোষণা করেছেন সম্প্রতি?
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১399447
  • খনু, পোস্ট জুড়ে হাবি জাবি টার্ম আর জার্গণ ঝাড়লো যাতে বক্তব্যে ধার বাড়ে। পুরনো কৌশল।
    মোদ্দা কথা হলো ম্যানেজার আর অফিসিয়াল দের মন্ত্রী মহল থেকে চাপ এসেছে তাই তাদের কিছু করার নেই। এই তো।
    তাহলে তো সারদায় এর শাস্তি চাই, টু জি স্ক্যাম, কয়লা কেলেঙ্কারি, রাফাল ডিল, বোফর্স ডিল, কোন আধিকারিক এর ই শাস্তি হওয়া উচিত নয়। কারণ ওপর মহলের চাপ।
    ব্রিজ ভাঙলেও তাই। ইঞ্জিনিয়ার নিরপরাধ --কারণ, ওপর মহল।
    নকশাল আমলে ছেলে পিলের খুন হলেও তাই, পুলিশ নির্দোষ। কারণ ওপর মহল।
    বেড়ে বলেছেন মহায়। দিনে কটি জোলাপ নেওয়া হয়?
    আমার বক্তব্য ছিলো, ব্যাংকের এন পি এ বাড়ার জন্য ওপর মহল,, শিল্পপতি ছাড়াও কিছু আধিকারিক নিশ্চয় জড়িত।
    এই কর্ম কাণ্ডের জন্য বহু ব্যাংক বসে যাবে। জনগণের ক্ষতি ছাড়াও সাধারণ ব্যাংক কর্মীরা সাফার করবে।
    অথচ এই কেলেঙ্কারি তে হুইসেল ব্লোয়ার হবার সুযোগ সবচে বেশি ছিল ইউনিয়ন এর।
    এখন ইউনিয়ন বলতেই পারে দোষী দের শাস্তি দাও। কিন্তু ঘটনা অলরেডি ঘটে গেছে।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৮399446
  • পাই খুরমা ভালো লাগে না? ওহ আমি ঐটাই এত মিস করি ডোনাটের একটা ভ্যারাইটি ঐধরনের কিন্তু তাও খুর্মা হয় না।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪০399445
  • খোঁচাতেও হপে না, আনন্দমেলা, কটকটে গোলাপী রসকদম্ব, কিটমিটে মিষ্টির দানাদার, পান্ডব গোয়েন্দার অ্যাডভেঞ্চার -- এই সবকিছুর ভূমিকা আমি এমনি এমনিই লিখে দেব হুঁঃ
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৬399444
  • হে হে, কাকাবাবু ও কিশোরকুমার। :))
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৩399442
  • খুবই খ খ ব্যাপার। মানে খ্যা খ্যা আর কী! জীবন এইরম 'অমর চিত্রকথা' মাফিক তা আগে কে জানত। হনুদা তবু আনন্দমেলাকে গাল দিতে ছাড়বে না :))। এদিকে রুচির টইয়ে খোঁচালেই আনন্দমেলার ভুমিকার কতা টের পাওয়া যাবে। :)
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১২399441
  • পৃথিবীটা একটা আশ্চর্য্য ভূমি, এখানে মানুষ না, শুধু নিয়ম থাকে, তাদের কেউ কেউ মানুষের মত দেখতে। কেউ চাপ খায় না, কারণ কেউ চাপ দেয় না, আর কেউ চাপ দিলে বাকি সবাই, "যাঃ" বলে উড়ে গিয়ে অন্য ডালে বসে। খ
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৯399440
  • বিগ সোসাইটি লেস গভরন্মেন্ট (জেমস ক্যামেরন)। কাল নিরবধি, দক্ষিনপন্থা প্রাচীন অরণ্যের প্রবাদ ব্যক্তি মানুষকে দায়িত্ত্ব শীল হতে হবে, সরকারকে নয়, সরকারী ব্যক্তি দের নয়।

    ক্যাপিটালিজম এর মূল শত্রু ই আইন কানুন, আইন কানুন তুলে দিলেই আর বে-আইনি কিসু থাকে না। এই যেমন লবি গিরি হোমল্যান্ডে স্বীকৃত, তাও কংগ্রেসনাল হিয়ারিং, পার্লামেন্টারি হিয়ারিং, ফাইনান্সিয়াল সারভিস অথরিটি, সিকিউরিটি কমিশন রুলিং, এস ই বি আই, ইত্যাদি লাগছে। আইসিআইসিআই-ভিডিওকন কান্ডের পরে, এটা শুধুই সরকারী ব্যাংকের ইনএফিসিয়েন্সী বলে বেচা যাচ্ছে না। কি আর করা, কাল নিরবধি হলেও গণতন্ত্র উত্তর টুত্তর চায়।

    হোয়াইট কলার ইউনিয়নিজম এর বয়স এই হারামজাদা আওয়েন (১৮৩৩) এর থেকে ঢের কম, সাফ্রেজ আন্দোলন এর থেকেও কম। আপিসের লোকের বামপন্থা স্বাধীনতা পরবর্তী পাটোয়ারি কালচারের ফল মাত্র। ব্যাংক ইউনিয়ন দোষী দের শাস্তি দের বিরোধিতা করে মামলা করেছে এভিডেন্স বিশেষ নাই, কর্ম সংকোচনের মামলা কম ই হয়েছে, ট্রাইবুনাল অবদি ও সব সময়ে পৌছয় না।

    অতএব প্রতিবাদ করুন, কিন্তু ইনডাস্ট্রিয়াল অ্যাকসন নেবেন না কারণ তাইলে আপনাকে ইনয়াকটিব বলা যাবে না। কোরাপট বা কম্প্লিসিট বলতেও অসুবিধে হবে। বড়দের অসুবিধে বাড়াবেন না।

    এগুলো সব ই খুব হাসি র গল্প, প্রায় শারদীয় আনন্দমেলায় প্রকাশ যোগ্য ঃ-) খ
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৩399439
  • "চাপের কাছে নতি স্বীকার করে জাজ ভুল জাজমেন্ট দেবে?"

    ইয়ে, জাজ লয়া কেস ভুলে গেলেন?
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৬399438
  • চাপের কাছে নতি স্বীকার করে জাজ ভুল জাজমেন্ট দেবে?
    ডাক্তার ভুল ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে? (দিচ্ছে না তো!
    ডেঙ্গি হলে ডেঙ্গি ই লিখে দিচ্ছে)
    ইঞ্জিনিয়ার ভুলভাল রিপোর্ট দেবে?
    অনেক ক্ষেত্রেই দেবে না।
    এই দেয় না বলেই কোনমতে দেশটা চলছে।
    ব্যাঙ্কিং সেক্টরে ঢাকনা খুলে যেটা পাওয়া যাচ্ছে,সেটা চলতে থাকলে হয় দেশ গভীর সংকটময় পরিস্থিতির মধ্যে যাবে, নয় তো গোটা ব্যাঙ্কিং সেক্টর টাই বসে যাবে।
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫০399437
  • "পলিটিশিয়ান ও শিল্পপতিরা তো দায়ী বটেই। কিন্তু ঋণ তো দিয়েছে, ব্যাংকাররা"

    sm, সেই পুরনো জোকটা মনে পড়ে গেল, যা হয়েছে সবই দাদার জন্য, আমি তো নিমিত্ত মাত্র :p ঋণ অবশ্যই ব্যাংকাররা দিয়েছে, কিন্তু খুব বড়ো অ্যামাউন্টের যেসব ঋণ সেসব প্রায় সবসময়েই পলিটিকাল প্রেশারে দেওয়া হয়। আমাদের দেশে আরেকটা খেলা চলে, ইমপোর্ট বিলে ওভার-ইনভেয়েসিং। বড়ো ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলো সবাই এটা করে। আমাদের ব্যাংকাররা এসব ভালোই জানে, কিন্তু পলিটিকাল প্রেশারের জন্য চুপ করে থাকে। আর ব্যাংকের ইউনিয়নগুলো ইন ফ্যাক্ট এসব নিয়ে রেগুলার সরকারকে বলে আসছে, মাঝে মাঝে ছোট করে খবরও বেরোয়। কিন্তু আজ অবধি কোন কাজ হয়নি।
  • dc | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৩399436
  • খ দার সাথে একমত। একেক লেভেলে একেকরকম পলিটিকাল প্রেশার আসে, প্রাণের দায় তো থাকেই, চাকরি খেয়ে নেওয়ার হুমকিও থাকে।

    শান্তনুবাবু, অল্প একটু জানি। আমার বাবা স্টেট ব্যাংকের বালিগঞ্জ ব্র্যাঞ্চে SME Division এর হেডমাস্টার ছিলেন। দুয়েক সময়ে টুকটাক গল্প বলেছে কিভাবে প্রেশার আসে, আর সবচেয়ে অবাক ব্যপার কিভাবে ক্ষমতাসীন পার্টি আর বিরোধী পার্টি দুতরফ থেকেই প্রেশার আসে। আমাদের প্রিয় দিদিকে নিয়ে একটা গল্প বলেছিল, সে এখানে লেখা যাবেনা কারন সে তো গল্পই। আর পাঁচশো ইত্যাদি যেগুলো বললাম সেগুলো ইন্ডিকেটিভ। যেমন ধরুন চিদু বা কেটলির অফিস থেকে যখন চেয়ারম্যানের কাছে ফোন যায় তখন ঠিক কি কথাবার্তা হয় তা কি করে বলবো? আর আদানি-আম্বানি-রুইয়া-ভেনুগোপাল ইত্যাদিদের লোন দেওয়ার জন্য যে প্রেসার দেওয়া হয় তার স্বরূপও জানিনা। তবে প্রেশার যে দেওয়া হয় তা তো বটেই, যেমন ধরুন চিদুর কীর্তি এখন কিছু কিছু ফাঁস হচ্ছে, আবার কেটলির কীর্তি পরের কোন জমানায় ফাঁস হবে।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০399435
  • লতিফুদ্দিন মারা গেছেন কাল সকালে। আজ কাগজে দিয়েছে দেখলাম ছোটবেলায় রেডিওর সামনে বসে ধারাবিবরণ শোনা আর লাফানোর স্মৃতির সাথে সাথে লতিফুদ্দিনের নাম বেশ খানিকটা জড়িয়ে আছে :-(
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪399434
  • চাপে অনেকেই অনেক প্রফেশনে থাকে। কিন্তু গাফিলতি করলে তার দায়িত্ব নিতেই হবে।
    একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ ভুটানের জিডিপির সমান লোন দিচ্ছে। কিছু মাথা তো জড়িত। তাদের কে রেসপনসিবিলিটি নিতেই হবে বা চিনহিত করতে হবে।ইউনিয়ন এর এই দিকটা বেশি জোর দেওয়া উচিৎ। কারণ সাধারণ কর্মীদের স্বার্থ জড়িত।ভবিষ্যতে কিছু ব্যাংক বসে যেতেও পারে।
    অন্য দিকে যারা লোন নিয়েছে বা নেক্সাস এ জড়িত তাদের কে ছাড় দেবার কথা কেউ বলে নি।
    প্রতিবাদ মানেই স্ট্রাইক নয়। আজ ও স্ট্রাইক ও ধর্নার বিপক্ষে, আগামীকালও তাই।
  • Santanu | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৪399433
  • ডিসি কে,
    আমার প্রশ্ন টা একটু মাথায় রাখবেন, খ এর টিপ্পনি তে ভুলে যাবেন না। আপনি নিশ্চই জানেন ৫০০ কোটির বেশি লোন দিতে গেলে ব্যাংকে গ্রেড ৬ বা উপরে হতে হয়, মানে কমসে কম জোনাল ম্যানেজার। পরের ধাপ টা GM আর তার পরের টা CMD
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৩399432
  • ডিসি, পোলিটিকাল প্রেসারের লেভেল অনুযায়ী হয়, কো অপারেটিভ ব্যাংক, গ্রামীন ব্যাংক এর স্ক্যান্ডাল সব ই ছোটো স্কেলের নেতাদের ইনভল্ভমেন্টে, সেটাও পোলিটিকাল প্রেসার ই। তার জন্য ইউনিয়ন কে দায়ী করার মানে হয় না। বহু ব্যাংক কর্মী প্রাণ হাতে করে ক্রাইম প্রোন জায়গায় দিন কাটান।

  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০১399431
  • অল অফ অ্যাবভ হতেই পারে, আকাশ থেকে পড়ার কি হল ? আমরা তো জানিনা, যে ম্যানেজার একটা ই ব্রাঞ্চে থেকে আট বছর ধরে থেকে নীরব মোদী র কোং কে ক্রেডিট লেটার দিলেন, তিনি সভয়ে ছিলেন না নির্ভয়ে ছিলেন না লোভে ছিলেন। তার পরে এই যে সিবিআই, মাল্যর জাওয়ার আগে সার্চের চিঠি চেপে গেল, সে কি আহ্লাদে না নির্ভয়ে না সভয়ে না বউয়েরা বকেচেন বলে, সেটা তো খোলসা করে বলা সম্ভব না।সিবিআই এটাকে এরর অফ জাজমেন্ট বলছে। তো সেটাই বা কেন বলছে, আইসা করা ভাগ্নী রা বকেছে বলে কিনা জানা মুশকিল। খ

    https://indianexpress.com/article/india/cbi-put-it-in-writing-inform-us-discreetly-detention-of-vijay-mallya-is-not-required-5361515/
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭399430
  • কি চমৎকার কার একসপ্লানেশন! মস্তিষ্কে শাঁখালুর চাষ করা যেতে পারে।
  • santanu | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১399428
  • ডিসি কে
    "পাঁচশো ছাড়িয়ে গেলে তখন সেটা পলিটিকাল চাপের জন্য হয়" - এই চাপ টা কিরকম? রামবাবুকে লোন দাও নাহলে ১) জানে মেরে দেব ২) ট্রান্সফার করে দেব ৩) পরের প্রমোশন এ দেনা ব্যাংকের CMD বানাবো না ৪) নাকি অন্য কিছু?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১399429
  • আপনিই ক'মাস আগের ব্যাংক স্ট্রাইকের সময় এখানে পাতার পর পাতা চেঁচামেচি করেছিলেন না, স্ট্রাইকের বিপক্ষে ? তখন তো আবার স্ট্রাইকের কারণই ভাল করে জানতেন না এদিকে বিপক্ষে ছিলেন। তবে জানতেন না, আর তারপরে এখানে নানাজনের বলার পরেও জানেননি তা আজকের পোস্ট থেকে ভালই জানা গেল।

    "Other demands include no write-off policy for non-performing assets (NPAs) of corporate loans, declaring wilful default of loans as criminal offence and implementation of recommendations of Parliamentary Committee on recovery of NPAs, AIBEA General Secretary C H Venkatchalam said.

    He also suggested that banks should not pass on the burden of corporate NPAs on bank customers by hiking charges.

    Venkatchalam said the government should abolish the Banks Board Bureau and ensure stringent measures to recover bad loans and accountability of top executives.
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৯399427
  • মিলটা পোলিটিকাল ইনফ্লুয়েন্সে নামক ঘটনাটির। দেওয়ার সম্পর্ক। সারদায় ইউনিয়ন টা থাকগলে খামোখা সেন বাবু কে ও জেলে যেতে হত না ঃ-) এই জন্যে কত করে লোককে বলি ইউনিয়ন করুন সেন বাবু দের বাঁচাতে হবে, যাঁদের তিনি বাঁচান তাঁদের ও বাঁচাতে হবে। খ
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৬399426
  • খনুর মাথা খারাপ হয় গেছে।মনে হচ্ছে কামড়ে দেবে।)))
    সারদা র সঙ্গে এন পি এর কি সম্পর্ক কে জানে বাবা!
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪২399425
  • এটা দারুন, সারদায় টাকা দিয়েছেন বলে সেন জেলে, যাঁরা নিয়েছেন, তাঁরা তো ছাড়া থাকবেন ই ঃ-)))))) খ
  • sm | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৫399424
  • ডিসি কে।পলিটিশিয়ান ও শিল্পপতিরা তো দায়ী বটেই। কিন্তু ঋণ তো দিয়েছে, ব্যাংকাররা। রাজন ও বলেছে বহু ক্ষেত্রেই ব্যাংকাররা গাইড লাইন মানেনি বা ইনভেস্টর ব্যাংকার দের রিপোর্ট অনুযায়ী লোন দেওয়া হয়েছে।
    ইউনিয়ন এর এই বিষয়ে সবচে বেশি সরব হওয়া উচিত। কারণ এই এন পি এ তে সাধারণ মানুষের পরেই ভুক্তভুগী হলো সাধারণ ব্যাংক কর্মী।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪১399423
  • এই এনপিএ'র খানিক অংশ নির্ঘাৎ ভোটের ফান্ড হিসেবে ফেরে। ঐজন্যই তাড়াতাড়ি আইন করে এমনকি পুরানো ডোনেশানেরও বিস্তারিত তথ্য প্রকাশ বন্ধ করেছে।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩০399422
  • বিজয় মাল্য এবার যার সঙ্গেই দেখা করুন, মামলা হবে এস এম এর নামেঃ-))))) খ
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯399421
  • আমিও হেসেছি। বেশ জোরে। ধরুন মমতা বন্দ্যো পাধ্যায় বা নরেন্দ্র মোদী টাকা মারলে তো আপনার নামে আর টি আই হবে না ঃ-)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত