এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২১399330
  • বেমেজো নিয়ে কী বিদঘুটে একটা লেখা তাতিনের খচরামিতে গুরুতে বেরিয়ে গেছিল ঃ(
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪399329
  • শোলের মত অখাদ্য সিনেমা যদি হিট কত্তে পারে তো বেমেজো হিট করবে এ তো স্বাভাবিক। হা হা হা।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১২399328
  • বেমেজো অতি অতি অতি সুপারহিট। আরে সেই "বেদের মেয়ে জোছ্না আমায় কথা দিয়েছে এ এ / আসি আসি করে জোছ্না ফাঁকি দিয়েছে" গানটা লোকের মুখে মুখে ফিরতো। যে লোক কোনোদিন সিনেমাটা দ্যাখে নি, সেই লোকও ওই গান গাইতো। ঃ-)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৪399327
  • একদম। দুটোই সুপারহিট প্রোডাকশান। নইলে কি আর টেনে টেনে চালিয়ে যায়? বেমেজো বিশাল হিট ফিলিম। মাইকে গানটান বাজতো।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০০399326
  • ৭ পাতার গল্পকে ৩ বছর ধরে টানলে কি হয় সেটা জননী দেখলে বোঝা যায়। বে-মে-জো দেখিনি। কিন্তু সুপার হীট হয়েছিলো জানি। পুরো ৬ মাস হাউস ফুল ছিলো। আমি ইস্কুলে যাওয়া আসার পথে রোজ দেখতাম।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৯399325
  • আমার্চই কী জিনিস?
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৭399324
  • ওবাবা আমি বেদের মেয়ে জোসনাও দেখিনি আর জননীও দেখিনি (ব বাবু আবার না বকা দেয়)।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১399323
  • মানে নাইকা নিয়ে ভাবা তো আসলে নিজেকে নিয়েই। ভিলেনের হিরোকে নিয়ে ভাবাও তাই। ;-)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৯399321
  • নিজেকে নিয়ে ভাবলে ডিসকোয়ালিফায়েড ঃ)
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৯399322
  • আমার্চই??? সাইনফিল্ডের নাম শুনেই সবাই দেখছি জেউইশ হয়ে উঠেছে।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮399319
  • সেক্রেড গেমসে নওয়াজকে রিপিটিটিভ লাগেনি? আমার কিন্তু রামন রাঘব 2.0 মনে পড়ছিলো।

    আর মন খারাপ হলে লাভ পার স্কোয়ার ফুট দেখুন। পুপের থেকে রেকো পেয়ে দেখলাম, মজার সিনিমা। রঘুবীর যাদব কোন রাষ্ট্রীয় সম্মান পান নি দেখে অবাক হলাম।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮399320
  • বলিউড হিন্দি সিনেমায়ও সবাই খুব ভাবে। সবাই ভাবে। আজগুবি। কিন্তু ভাবে। নায়ক ভাবে নায়িকাকে নিয়ে। গানও বেঁধে ফেলে। সেই একই গান আবার নায়িকা ভাবে। ভিলেন ভাবে কি করে নায়ককে পেটাবো আর নায়িকাকে কব্জা করবো। লাস্টে তার সব ভাবনা আবার বলেও যায়। ত্রিকোন প্রেমে যাকে লাস্টে মরতে হয় তার ভাবনা গুলো সে পুরো স্পষ্ট ভাবে বলে যায়, বাকি দুজনকে বেস্ট অব লাক বলেও যায়। দর্শকরা ভাবে পয়সা উসুল হলো কিনা। কত ভাবনা চিন্তা। আমার তো মনে হয় শুধু ডিরেক্টর ছাড়া বাকি সবাই ভাবে।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৪399318
  • নেটে পাব ডিডিদা? আমার্চই
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৯399317
  • খ্যাক খ্যাক খ্যাক খ্যাক।
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩২399316
  • ওহ, আরেকটা ইম্পরটেন্ট কথা।

    শুনুন, সেকরেড গেমস তো দেখবেনই, কিন্তু এটাও মাথায় রাখবেন যে quantico দেখবেন্না। একদম না। প্লীজ।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:২২399315
  • অ্যাকচুয়ালি বেদের মেয়ে জ্যোৎস্নাটায় কেউ কী ভেবেছিলো জানিনা, অত খুঁটিয়ে দেখিনি (আদৌ দেখেছি কিনা সেই নিয়েও কনফিউশন হচ্ছে)। তাই ঐটে বাদ। জননী থাকুক। ওটাও ধরে ধরে দেখেছিলাম। মা-উমা এমন জিনিস ছিলো তখন টিভিতে ঝিরিঝিরিও দেখতে ভালো লাগতো।সে তুলনায় জননী অমৃত।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৭399314
  • সাইনফিল্ড একদম ধরে ধরে দেখেছিলাম স্টুডেন্ট অবস্থায়। সাইনফিল্ডকে নন আঁতেল বলে ডিসির ৯৫% এর দিকে ঢলে যাওয়ার মরিয়া চেষ্টায় সেফটিপিন। সাইনফিল্ডের চরিত্ররা সবাই ভাবে। আজগুবি হতে পারে ভাবনাগুলো, কিন্তু ভাবনার অভাব নয়। এই যেচে ভাবার অভ্যাস, এই জিনিসকেই বহুলোক আঁতলামি বলবে। তার ধরণ আলাদা হতে পারে, তার মধ্যেও নানারকম শেড আছে। কিন্তু তা কোনমতেই বেদের মেয়ে জ্যোৎস্না বা জননীর চরিত্রদের মত নয়, যেখানে লোকের ভাবনার পরিসর সংসারের বাইরে বেরোতেই পারছেনা। নিজের থেকে বিযুক্ত বিষয় নিয়ে চরিত্রগুলো ভাবে।
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:০০399313
  • আরে, আপনেরা উডি এলেন নিয়ে কথা কইছেন? তো আমারে ডাকবেন তো।

    শুনুন, উডি এলেন যে অসোম্ভব মজার লিখতেন সেটা জানেন তো? না কি? উনার Without feathers যদি বাই না চান্স পড়ে থাকেন, তো এখুনি "নামিয়ে" নিন আরে পড়ে ফেলুন। যৎসামান্য চটি বই। গোটা দশেক "রম্য রচনা" আছে। এক্ষুনি পড়ে ফেলুন।

    অমন মজারু লেখা উডহাউসও লিখতেন না, এমন কি একেক সময় আমার মনে হয়, এমন কি আমার চে'ও ভালো লিখতেন। ভাবুন একবার।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩১399312
  • কবিতার টই ডুবে গেল? কেউ টেনে তুলুন প্লীজ।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৯399311
  • এটাতে ওটাতে কি? পেনিলোপে ক্রুজ সর্বত্রই উফ!!
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৯399310
  • উফ্হ, ওটাতে পেনিলোপে ক্রুজ!!
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬399309
  • *না নেয়
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৪399308
  • সিরিয়াস কিসু না, ল‍্যারি ডেভিড, সাইনফেল্ড এর অন্যতম রচয়িতা, জেরি র বন্ধু লোক, মিস আ্যনথ্রোপ ক‍্যারেকটার নিয়ে মজার কমেডি আছে। আমার প্রচন্ড মজা লাগে, কারণ সারকাস্টিক হিউমর বেশি ভালো লাগে। জেমস বাল্ডুইন অবশ্য সিরিয়াস, বাবা যাদব এর মত প্রায়, কাল যদি কেউ খ‍্যালায় নখ নেয় তাই বলি রাখলাম।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৬399307
  • সাইনফেল্ড আমার ও মজা লাগে, এক দুবার আমেরিকার টিভি তে দেখা র পরে আমি খুঁজে দেখেছি নেটে। আমার ইংরেজি ভষার আর নতুন ভারতীয় হিন্দি বাংলা ইংরেজি কমেডি খুঁজে দেখতে দারুণ লাগে, কি করব☺
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৯399306
  • উফ বাবা, স‍রি।উডি আ্যলেন নিয়ে বলা গেলে ও আর কি ছু বল যাবে না ভাবিনি, একক মাইরি আমায় নানা ভাবে প্ররোচিত করছে। এবার সমস‍্যা হল বীরভূমের সাহিত‍্যিক দের কথা বলে ও আওয়াজ, বা সন্নাটা, দীর্ঘ দিন ধরে চলা পপুলার টেলিভিশন এ চলা একেবারেই এজি নয় মালের কথা বললেও আওয়াজ
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৭399305
  • বৌকে নিয়েই দেখুন।
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৬399304
  • উডি অ্যালেন এর সিনেমায় স্কার্লেট জোহানসনকে দেখতে চাইলে ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা দেখে ফেলুন। সাথে পাবেন পেনিলোপি ক্রুজকে।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৮399303
  • ও এমন কিছু মহান ব্যাপার স্যাপার নয়। উডি অ্যালেন একজন নিউ ইয়র্ক আঁতেল, বেশ কিছু ভালো সিনেমা বানিয়েছেন। এছাড়া থিয়েটারেরও নির্দেশনা দিয়েছেন। উনার একটা সিনেমা মনে পড়ে যাচ্ছে "ম্যাচ পয়েন্ট"। মুলতঃ স্কার্লেট জোহানসেনকে দেখার জন্য দেখেছিলাম। বৌকে আড়াল করে দেখে ফেলুন, পস্তাবেন না।

    সায়েনফিল্ডও দারুন কমেডি বানিয়েছেন শুনেছি। বেশি দেখিনি, আর যখন দেখেছি তখন কিসুই বুঝিনি। সায়েনফিল্ডের আরেকজন ক্রিয়েটর ছিলেন ল্যারি ডেভিড যাকে রিসেন্ট টাইমে এসেনেলে বার্ণীর ভুমিকায় আমরা সবাই দেখেছি।

    এঁরা সবাই নিউ ইয়র্ক সেন্টার্ড প্রচুর কন্টেন্ট বানিয়েছেন। এবং পরবর্তীকালে আমাদের মতন বহু লোক যারা জীবনেও নিউ ইয়র্কে থাকিনি তারা এগুলো দিয়েই নিউ ইয়র্ক বুঝতে চেয়েছি (টেড ক্রুজ এই ধরনের কিছু একটা বলে ঝামেলায় পড়েছিলেন)। আর এখানেই মুশকিলটা। নিউ ইয়র্ক তার থেকে অনেক অনেক বড়।

    এখন এইসব নাম নিলে লোকে আপনাকেও আঁতেল বলবে। যেমন মনে করুন একটা বাংলা আড্ডাচক্রে যদি আপনি শিবুবাবুর বা কৈশিকবাবুর কথা বলেন, তাহলে লোকে বুঝবে আপনি আঁতেল। কিন্তু বাবা যাদব বা রাজ চক্কোত্তির কথা বললে পরেরদিন আর ডাকবেনা। এখানেও সেরকমই চলছে।
  • dc | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:১২399302
  • আরে কোনরকম সিরিয়াস ডিসকোর্সে আমিও নেই ঃ) যেকোন সিরিয়াস ডিসকোর্স, সিরিয়াস বই, সিরিয়াস সিনেমার নামগন্ধ পেলেই আমি টুক করে কেটে পড়ি। যে লোক সাইনফেল্ড দেখে সে কখনো সিরিয়াস ডিসকোর্সে থাকে নাকি?
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:০২399301
  • তবে ভাট ক্রমশ আমার মাথার উপরে চলে যাচ্ছে। ইন্দো কীসব লোকের নাম দিয়ে পড়া ধরে, যাদের নামই শুনিনি। আজ আবার সাইনফেল্ড, ল্যারি ডেভিড। তাও ডিসি হেল্প করলেন বলে বুঝতে পারলাম এটা সেই পুরোনো সাইনফিল্ড টিভি সিরিজের কথা হচ্চে। কিন্তু তাতে কিছু লাভ হলনা, কারণ তার একটাও আমি দেখিনি সম্ভবত।

    এবার আমার কী হবে? সিরিয়াস ডিসকোর্স থেকে নির্বাসন? :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত