এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১২399210
  • বাপরে কতরকম ফাণ্ডা। এসডিএফ বলতে জানতাম সল্টলেক আর ঝুপস, এখন শুনি সে নাকি কাঠ, কবে শুনব ঝুপস নাকি মালপোয়া।
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫২399209
  • প্রত্যেকের ধর্ম ও ধর্মাচরণ প্রোটেক্টেড থাকবে, নাগরিক-অধিকার ইকুইভ্যালেন্ট হবে, ডিসক্রিমিনেশন থাকবে না ( তোষণও না, বঞ্চনাও না) এরকম ধরণের আইনী ব্যব্স্থার চেষ্টা করলে হয়তো অবস্থা বদলাতে পারে। কিন্তু হয়তো এমন আইন ইতিমধ্যেই আছে। আইন থাকা আর আইন সামাজিকভাবে প্র্যাক্টিস করা ---দুটো ভিন্ন ব্যাপার।
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৪৩399208
  • অরণ্যদা,
    ঠিকই তো। ভগবানের সঙ্গে একেবারে হিসেব টিসেব মিলিয়ে রেখেছেন। কোথায় জন্মাবেন, কী করবেন সব আগে থেকেই জানেন। সেইভাবে ল্যান্ড করেন তেনারা, অবতরণ করেন আরকি। ঃ-)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২১399207
  • শুধু পোলিটিকাল হিস্টরি দিয়ে না বুঝে, আরও বিষয় দিয়ে কলকাতার দাঙ্গা বোঝা র চেষ্টা টা নতুন লেগেছে। ন ইলে সেই সুরঞ্জন দাশ ছাড়া কারুর সিররিয়াস কাজ নাই, খালি তোমাগো আর আমাগো।
  • aranya | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২০399206
  • 'সেই পরিচয়ে অনেকক্ষেত্রেই তার কোনো হাত নেই, ওই কমুনিটিতে সে জন্মেছে মাত্র'

    - মুসলিম-দের মেরে ফেলা হোক, কেটে ফেলা হোক এইসব বলতে থাকা এক 'বন্ধু'-কে বলেছিলাম - তুমি যে হিন্দু পরিবারে জন্মেছ, সেটা তো একটা চান্স ইভেন্ট, জন্মসূত্রে মুসলিম-ও হতে পারতে। তার উত্তর হল - ভগবান আমাকে সর্বদাই হিন্দু ঘরেই জন্ম দেবেন।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:১৫399205
  • জনম মুখার্জি র থিসিস যতদূর মনে পড়ছে, আর্বান পপুলেশন এর বৃদ্ধি র সঙ্গে বসবাসের সুবিধা না বাড়াটা ৪৬ এর দাঙ্গা র একটা কারণ, দাঙ্গা বস্তি দখলের পার্ট।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০৭399204
  • এস এম এর পোস্ট বিগ রিটেল এফ ডি আই সংক্রান্ত, উড নিমিত্ত মাত্র।☺☺
  • ন্যাড়া | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৩৫399203
  • আমি বাড়িতে আইকিয়ার ফার্নিচার ঢোকা ব্যান করে দিয়েছি। শুধু আইকিয়াই নয়, যে কোন প্রসেসড কাঠের ফার্নিচার ব্যান - এসডিএফ, এমডিএফ - সব। সলিড উড ছাড়া আসবাব কিনব না, নবজাতকের কাছে এই আমার অঙ্গীকার।
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৪৮399202
  • রাজনৈতিক মতবাদজনিত বিদ্বেষ আর ধর্মীয় পরিচয়ের নিরিখে বিদ্বেষ --- এই দুই বিদ্বেষ তুলনীয় কি? প্রথমটার ক্ষেত্রে নিরপেক্ষ থাকা যায়, মত বদল করা যায়, আরও অনেককিছু করা যায়। বহু লোক প্রত্যক্ষ বিদ্বেষের বাইরে থাকতে পারে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে তো কোনও চয়েসই নেই। অস্তিত্ব থাকা মাত্রেই বিদ্বেষের কবলে - কোনো মতবাদের ধার ধারতেই হবে না, আদৌ কোনো বিশ্বাস বা অবিশ্বাস আছে কি নেই কিছু আসবে যাবে না, যেকোনো মুহূর্তে বিদ্বেষের শিকার অথবা বিদ্বেষ প্রচারক হয়ে যেতে পারে যে কেউ শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে। সেই পরিচয়ে অনেকক্ষেত্রেই তার কোনো হাত নেই, ওই কমুনিটিতে সে জন্মেছে মাত্র।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৭399201
  • আর যা যা মনে আসছে তাহলো, মেজরিটি-মাইনরিটির কাজের সুযোগ আর আইন-স্বাস্থ্য-শিক্ষা পরিষেবার ডিসপ্যারিটি, লোকাল ইকোনমি - রিজিওনাল বেসিসে এগুলো হয়ত কাজে লাগবে।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৪399200
  • বিভিন্ন দশকের বিদ্বেষের তুলনা করতে গেলে একটা স্ট্যান্ডার্ডাইজেশান লাগবে, তাই তো? সেটা কীভাবে হবে জানিনা। কাজটা কঠিনও হবে। নিরাপত্তজনিত কারণে কত লোক মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে সেটা একটা প্যারামিটার হতে পারে এই ক্যালকুলেশনে।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:১২399199
  • আর ইন্দোকে লেখা হয়নি। বিদ্বেষের কথায় আমি রেগে যাব কেন। বিদ্বেষ তো ঘটনা। এখনই কি সিপিএম তৃণমূল-সিপিএম বিদ্বেষ কিছু কম? তিরিশ বছর পরে একবিংশ শতকের প্রথম দুই দশকে বাংলার ইতিহাস লিখলে দেখা যাবে, রাজ্যটি প্রায় গৃহযুদ্ধের মুখে পৌঁছে গিয়েছিল। মুসলিম লিগ শাসনকালেও তীব্র বিদ্বেষ ছিল। তার আগেও ছিল। প্রশ্নটা হচ্ছে বিদ্বেষের ক্রিটিকাল ভেলোসিটি ছিল কি, যাতে একটা জাতি টুকরো টুকরো হয়ে যায়? এই হিসেবটা কিন্তু খুব সাবধানে করা উচিত। একবিংশ শতকের দুই দশকের কথাটা ওই জন্যই তুললাম। ২০০৭ থেকে ২০১৭ র খবরের কাগজের সঙ্গে ১৯৩৭-১৯৪৭ তুলনা করার জন্য।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:২২399198
  • দেশে এখন সেগুন কাঠের ফার্নিচার আর হয় টয় না। চাইলে হয়তো বানিয়েও দিতে পারে, কিন্তু রেডিমেড কিনলে সবই প্রসেসড উড। হামি বছর আষ্টেক আগে কিনেছিলাম, তখনই তাই ছিল। ফলে এইটুকুর জন্য আইকিয়ার তরে প্রতীক্ষা করার মানে নেই।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪399197
  • সেগুন কাঠ কবে থেকে ইম্প্রপার উড?
  • sm | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৭399196
  • আইকিয়া তো কমদামে ভালোই ফার্নিচার দেয়। আধুনিক ও বটে।
    ইন্ডিয়াতে ঢুকেছে। অপেক্ষা করে আছি।
    পাল্টা হিসাবে ফ্লিপকার্ট আর ওয়ালমার্ট মিলে প্রচুর ইনভেস্ট করছে ও কি একটা নতুন কোম্পানি খুলছে। তারা নাকি লোক্যাল মিস্ত্রি দের ট্রেনিং দিয়ে প্রপার উড এর ফার্নিচার তৈয়ারী করবে।
    ওই বাবার আমলের জগদ্দল সেগুন খাটের হাত থেকে বাঁচা যাবে। বাব্বা!
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৮399195
  • ছোটাইদি, আসো কি আজকাল এখানে? একটা কথা জিগাবার ছিল।
  • Atoz | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৬399193
  • তারও বহু আগে থেকে আছে পরকিয়া। ঃ-)
  • Entorhinal Cortex | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৬399194
  • @লসাগুদা -

    আইআইইএসটি তে স্টুডেন্ট এইড আছে। টিউশন ফী তে।

    এক লাখের নীচে ইনকাম হলে পুরো ছাড়।

    এক-পাঁচ লাখ অবধি ২/৩ ছাড়।

    এসসি/এসটি হলেও ছাড় আছে।

    তব হোস্টেল খরচ এখন প্রায় সাড়ে তিন হাজার মত।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১399192
  • এখন তো আইফোন আইপ্যাড সব এসেছে। কিন্তু এসবের দীর্ঘদিন আগে থেকেই আছে আইকিয়া। ইনোভেশনের চূড়ান্ত, যা মানুষের কোনো কাজে লাগেনা।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৮399190
  • আমার আইকিয়ার শোরুমে ঘুরতে খুব ভালো লাগে। অনেক আইডিয়া পাওয়া যায়।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮399189
  • হীরাভ'র রেগুলার খেউড়েগণ বাকী টইগুলোকেও হীরাভ বানানোর মরীয়া চেষ্টায় রত।
    এ ক্ষি অত্যাচার!
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৯399188
  • ইন্দো, সেদিন এস এম বলেছিলেন একটা কথা, সাউথ ইন্ডিয়া য় হিস্টরিকালি কাস্ট রিপ্রেসন থাকা সত্ত্বেও কনভারসন কম কেন। এটা নিয়ে আমার চিন্তা করতে খুব ভালো লাগছিল। বেশ কিছুদিন ধরে। কিন্তু করতে গিয়ে দেখলাম, আমরা সাউথ ইন্ডিয়া সম্পর্কে একেবারে মুর্খ। কিস্যু জানি না। জ্যাকব সম্পর্কে না জানার ঐটাই মেন কারণ। আমরা সাউথ ইন্ডিয়ার পলিটিক্স সম্পর্কে, কাস্ট রিলেশন কাস্ট ক্যাটিগোরি গুলো সম্পর্কে কিসু রাজনৈতিক বা স্ট্যান্ডার্ড লেখা পড়ার ট্রেনিং এ কিসু পাই নি। সংস্কৃতি সম্পর্কেও ধারণা কম। অবশ্য বাংলা তাও দু চারটে শহরের ডমিনান্ট কালচার এর বাইরে কি জানি, কিসুই না।

    পার্টি ক্লাস গোছের স্টাডি সার্কল এ না চেম্মিন উপন্যাস টা পড়তে গিয়ে মোপলা বিদ্রোহ সম্পর্কে নাম্বুদিরিপাদ এর লেখা, ভুলে গেছি, ব্যাস এই হচ্ছে ধর সেমি ফর্মাল এডুকেশন। কল্লোল দা কাঞ্চা ইলিয়া পড়েছে জিজ্ঞেস করতে পারিশ, আর নকু থিয়োরেটিশিয়ান দের পড়েছে হয়তো জিজ্ঞেস করতে পারিস। আমার এই লাইনে কিস্যু জানা নেই, সাউথ ইন্ডিয়া একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন মিনিমাম ধারণা নেই। একটা ইন্টারেস্টিং খবর হল, সাউথের সুফী দের একটা মাইগ্রেশন আমাদের এদিকে কিছু হয়েছিল, সেটা কেন কি হয়েছিল কিসুই মনে পড়ছে না, কেন হয়েছিল তাও জানি না, কোথায় পড়েছিলাম কিসুই মনে নেই।হয়তো জাস্ট শুনেছি, বা সম্পূর্ণ ভুল মনে আছে হতে পারে। এই একেবারে রিসেন্ট তারিক আলি র সুজাথা গিদলার বই রিভিউ করেছেন সেটা তোর কোন কাজে লাগবে কিনা দেখতে পারিশ। খ

    https://www.lrb.co.uk/v40/n16/tariq-ali/the-unseeables
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৩399187
  • আইকিয়া বা হোম টাউনের র ক্যাটালোগ দেখতে পারেন। লাইট রিডিং। খ
  • S | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৬399186
  • পার্টিতে গিয়ে কুলার ছেড়ে ডিসি কিধরনের বই পড়েন?
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৪399185
  • সেটা কি ধরনের বই? মানে কোনো পার্টিতে এই রকম বই-এর ওপর এক গ্লাস চিল্‌ড্‌ বিয়ার রেখে দিলে একদম কুল থাকবে
  • dc | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০০399184
  • দুয়েকটা পার্টি কুলার বই খুব দরকার।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫৮399183
  • আরো একটা মনে হল 'আমার প্রসাদ' পড়ে। সিলেটিটাকে সেনসাসে অপশন হিসাবে দিতেও তো পারে।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫২399182
  • *কিনেছিলাম কি ন্তু ঐটা ফ‍্যরত দেই নাই
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫০399181
  • থ‍্যাংকস। আমি মাইরি ওপেন ভেইনস একজনের টা ঝেড়ে দিয়েছিলাম, ১৯৯৭ নাগাদ, পরে এক কপি কিনে ছিলাম, ২০১৭ নাগাদ বাড়িতে একটা অনুষ্ঠানে সে বেটা এসে, যাওয়ার সময়ে, নীচে নেমে পাঞ্জাবি র ভেতর থেকে একটু পুরনো হ ওয়া বইটা বের করে বললো, ফেরত নিলাম রে। কি হা্ঃ, সকার টা অবশ্য এই কদিন আগে ২০০৬ ৭নাগাদ কেনা, তবে এই পার্টি কুলার ব ই টা পড়িওনি, দেখিওনি, থ‍্যাঙ্কস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত