এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৯398970
  • দুদি শেয়ার করে তো
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৭398969
  • নাহ আমি শেয়ার করেছি ঃ) সেগুলো আমরা ছাড়া কেউ ই দেখে না যদিও কখনো সখনো মজার কিছু দিলে সবাই হাফ চেড়ে লাইক দিয়ে যাউ ঃ)
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৬398968
  • তোমাকে বকছিইইইঐইই।

    টিম, হ্যাঁ। কিন্তু সামহাও উনি কিছুতেই ওঁর লেখার নামে নিজের নাম কেন বসাচ্ছেন আর কেন যে ছবি কিছুতেই দিতে পারছেন না জানিনা ঃ(

    লোকজনকে ব্লগ বোঝানো সাইটে লেখা বোঝানো আর ছবি দেঔআ বোঝানো কী বোরিঙ্গ কাজ। কিন্তু এতবার বলার পরেও মামু এসব কিছুতেই সাইটে লিখে দেবে না। অতএব
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৪398967
  • আচ্ছা পাই এখন মেনলি দু কে বকছে, ঘুমুতে যাওয়ার আগে বলে গেলাম, দু র যাতে বুঝতে অসুবিধা না হয়
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৩398966
  • প্রতিভাদির লেখা ছাড়া আর বুবুভা বেরিয়েছে দিল্লির মিছির নিয়ে? এত লেখার ভিড়ে খেয়াল থাকেনা।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:২২398965
  • পাই ম্যাডামও কি খ দার ব্র্যান্ডের মোবাইল কিনলেন?
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৫398964
  • ইস খনুর এই পোস্টগুলো সেই ভালুকের টইটায় চিপকে রাখা দরকার ছিল। আপাতত বইদুটো নোট করলাম। আমার এমনিতে মেমোয়ার্স এর ওপর আর পুরানোদিনের রান্নার বইয়ের উপর আলাদা টান আছে।
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:২০398963
  • একটা জিনিস খেয়াল করলাম। দিল্লির মিছিল কেউ প্রায় তেমন কভার করছেনা বলে অনেকেরই আক্ষেপ এদিকে গুরুতে যেগুলাও বেরোল সেগুল্য শেয়ার কর‍তে দেখিনা। আমি সময় না পেলে শেয়ার না করলে শেয়ার শুরুই হবেনা,এটা কেন? যদি ধরে নেওয়া যায় আমার অন্য কোন কাজকম্ম নেই তাও তো ফিজিক্যালি টাইম ক্যালকুলেট করলেও আমার পক্ষে সব শেয়ার সম্ভব না। এদিকে কাজের এত্ত চাপ, শেয়ার না হলে খচখচ ও করে, মনে হয় কেন করলাম না। এ এক অদ্ভুত রকম চানক হপে পড়ে যাচ্ছি। নিজের কাজকম্ম তো শিকেয় উঠছেই। এরপর একের পর এক বই বেরোবে আর আরো চাপ। ভাবতে আজকাল আতমক নক
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৩398962
  • হ্যাঁ হতেই পারে, কারণ ভুট্টোর প্রচুর প্রোগ্রেসিভ প্রোগ্রাম ছিল, বেনজিরের ছাত্র জীবন তো রীতিমত বামপন্থী এবং সরাসরি সেকুলার সাম্রাজ্যবাদ বিরোধী। আমি মাইরি একবার তখন উনি বোধায় আউট অফ পাওয়ার, একেবারে বডিগার্ড হীন অবস্থায়, ট্রাফালগার স্কোয়ার থেকে চারিং ক্রস রোডের পাতি কার একটা সঙ্গে গল্প করে করতে দিকে আসতে দেখেছিলাম, ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির সামনেটায়, অ্যায়সা হাঁ হয়ে গেছিলাম বলার না। কি লম্বা বাপরে বাপ।
  • Du | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৫398961
  • বহু বছর আগে আমি প্রথম বেনজিরকে দেখেছিলাম সানডে কি ইলাস্ট্রেটেড উইকলি এরকম কোন একটায় চে র ছবিওয়ালা টিশার্ট এবঙ্গ যেটুকু পড়তে পেরেছিলাম বেশ বিপ্লবী করে দেখিয়েছিলো।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৯398960
  • একটা মনে হছে ভুল করেছি, জিমি উইলসন, সেই ব্ল্যাক আমেরিকান যার মৃত্যু দন্ড হচ্ছে এক ডলার চুরি করার অপরাধে, তার ব্যাপারে আমেরিকান কনসালেটে প্রোটেস্ট টা ছিল সম্ভবত, সেটা করতে গিয়ে কি কান্ড করেছিলেন, তার হিউমরটাও অসাধারণ ঃ-))))))
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫২398959
  • যদিও দমুর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকার কোন কারণ নাই ঃ-)))) তবু দুজন সুলেখক, কুরেশি এবং তারিক আলি কে কেন পাশা পাশি পড়ে আমি খুব রিলেট করেছিলাম বলছি। ফর দ্য জেনেরাল রেকর্ড্স। কেউ যদি পড়ে মনে করতে পারে।

    ব্যাকগ্রাউন্ড টা মোটামুটি এই, বাদশা খানের থ্রোন টু দ্য উল্ভস এর সুরে আমি পাকিস্তানি বন্ধুদের কাছে কথা শুনতাম খুব, যে ভারতের লেফট আমাদের ত্যাজ্য করেছে, আমি হরকিষেনের আফগানিস্তান লিংক দিয়ে কিছুটা ডিফেন্ড করতাম, কিন্তু মন ভারাক্রান্ত হয়ে থাকতো, প্রতিটা আড্ডার শেশেই চোখে জল আসতো আমাদের তিন চারজন সকলেরি, আমি একাই ভারতের, বাকিরা ওপারের, এই সময়ে কয়েকটা ব্যক্তিগত ক্রাইসিস ও হয়েছিল (খুব সামান্য যদিও), তাই সব মিলিয়ে মনে আছে।

    হানিফ কুরেইশির মেমোয়ার ঠিক কিনা এটা মনে পড়ছে না, কিন্তু পার্সোনাল কথা এটাতেই বেশি আছে, সেটা হল, ভদ্রলোক অসামান্য আদর যত্ন করে লিখছেন, একটা ট্রাংকে ওনার ব্যর্থ ঔপন্যাসিক বাবার একটা ড্রাফ্ট খুঁজে পাওয়ার কথা। ভদ্রলোক পাকিস্তান তৈরীর অল্প পরে সেকুলার স্টেটের খোঁজে বিলেতে গেছিলেন, পাকিস্তানের এম্বাসি না বিবিসি কোথায় একটা কাজ করতেন, মনে মনে চাইতেন লিখতে আমরা যেরকম অনেকেই চাই, এবং বিশেশ কিসু পারতেন না, এই আমাদের ই মত। সেই ব্যর্থ নভেলিস্ট এবং জীবনে সুবিধে না করতে পারা, সেকুলারিজম খোঁজে মুল্ক ছেড়ে যাওয়া একেবারেই সাদা মাটা একজন ইনটেলেকচুয়াল ভদ্রলোককে ঘটনা চক্রে ৮০-৯০ এর দশকের ব্রিটেনের অন্যতম আলোচিত স্ক্রিপ্ট রাইটার, ঔপন্যাসিক, নাট্যকার খুঁজে পাচ্ছেন একটা ট্রাংকের ভেতোরে, ঐ নরম গদ্য আমার পক্ষে ভোলা সম্ভব না। আমার ওল্ড ম্যানের সঙ্গে আমার একটু সম্পর্কে জটিলতা ছিল দীর্ঘদিন, তো এটা আমায় সফেন আপ করে দেয়, কিচুটা ঃ-))

    আর তারিক আলি মেমোয়ার টা প্রায় পাকিস্তানের মেমোয়ার, ইফ ইউ হ্যাপেন টু সি ফ্রম দ্য লেফ্ট। ল্যান্ডেড জেন্ট্রি পরিবারে, প্রচুর লেখা পড়া, পাবলিক লাইফে ব্যস্ত বাবা মা, প্রচুর আত্মীয় স্বজন, তার মধ্যে ছেলে তো বড় হচ্ছে, তাকে নেহাত ই কনভেনশন বসে আরবে ফারসী শেখাতে যে মৌলবী আসছেন, তাকে সবাই পেছনে লাগে, 'মুল্লা' দের হতছেদ্দা করাটাই শিক্ষিত পরিবারের নিয়ম, এর পরে স্কুলে গিয়ে বেঞ্জামিন মোলায়েজের ফাঁসির সময় প্রতিবাদ অর্গানাইজ করছেন, এবং আস্তে আস্তে নিজের কনভিকশন তৈরী হচ্ছে, আর আস্তে আস্তে জমিদারি এবং এনলাইটেনমেন্ট যে এক সঙ্গে চলে না, সেটা বুঝতে পারছেন, এবং আস্তে আস্তে একলা হচ্ছেন, অসামান্য লেখা। আমার যেটা সবচেয়ে মনে আছে, সেটা হল একটা বেলা কে ধরার ব্যাপার ভাষায়, দস্তয়েভস্কি পড়লে যেমন শীত বরফ এসব যেন অনুভব করা যায়, পামুকের স্নো যেরকম একটা ইমিগ্রান্ট এর অনুভবে জার্মানীর অদ্ভুত একলা শীতকাল, কম টবিন পড়লে যেমন মনে হয় ইউ ইয়র্কের রাস্তার শীত যেন অনুভব করা যায়, তারা শংকরের লেখায় যেমন পড়ন্ত বিকেল বার বার আসে, মার্কেজের লেখায় যেমন একটা প্রচন্ড গরমের দুপুর যেন পাওয়া যায়, ডিকেন্সের লেখায় যেমন স্মগে ভরা শহরের গরীব পাড়ার সকাল, তেমনি তারিক আলির লেখায় একটা ডাস্টি দুপুর ধরা দেবেই, একেবারে মনে হবে যেকোন সময় যেন লু বইবে, এবং ছেলেটা আরো একলা হবে বই পড়তে পড়তে তর্ক করতে করতে আর আরো এনগেজ করতে করতে। তারিক আলি র এই লেখাটার মধ্যে না অন্যত্র এক বেনজির ভুট্টের মেমোয়ার আছে, সেখানে পিপলস পার্টির স্বপ্ন কি করে আস্তে আস্তে বেনজির এর হাতেই ক্ষয় হয়েছে আর তার কি ভয়ংকর পরিণতি তার একটা মর্মস্পর্শী অ্যানালিসিস আছে, কারণ সেটা ওনার ও নিজের দেশ সম্পর্কে স্বপ্নভঙ্গের ইতিহাস। ভদ্রলোক বেনজজির অকসফোর্ড তুতো বন্ধু ছিলেন সম্ভবত। একসাইল এর অনেক জ্বালা।

    পাশাপাশি, অল্প সময়ের গ্যাপে, পড়ার স্মৃতি খুব ই অনুভবের মধ্যেই আছে। মনে আছে এখনো। খ
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৮398957
  • কেলোদা আপনাকে কোন মেইলে পাওয়া যাবে? যাহোক এখানে লিখে দি। মৌসুমী ভৌমিক আপনার জম্বুদ্বীপ নিয়ে লেখাপত্তর চান, এখনকার খবরাখবরও।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৯398956
  • এঃ আম্মো 'বিদ্যুৎ সম্ভোগ' পড়ে ঘেবড়ে আবার উপর থেকে পুরোটা পল্লাম।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৫398955
  • বয়সটা মিলে যাচ্ছিল, ট কে ধরতে গেলে প্রথম অবেধ নাতি জিনিসটা র বাজার দেখে নিতে হবে।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩০398954
  • কিন্তু মাইরি এই যে দীর্ঘদিন ধ‍রে নিজের সবকথা ই বলা হয়ে গেল, আত্মজীবনী তে তো সেক্স লাইফ আর মাইনে ছাড়া আর বলার মত কছূই থাকবে না, সে গুলো র যা ইতিহাস ও বর্তমান, বই বিক্কিরির কোন আশা নাই, এক যদি আর্য বা ব্ল‍্যাঙ্কি মার্কেটিং ম‍্যানেজমেন্টের চমৎকার প্রমানে আমার অবৈধ সন্তান হিসেবেঅন্তত কিছু দিনে র জন্য এগিয়ে আসে
  • সিংগল k | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৮398953
  • নাহ্ পাইদিদি, আরেক লঙ্কেশের পরিনতি দেখে সেকথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২১398952
  • এ বাদে কাল আমি, রোবু এবং ব্ল্যাঙ্কি মিলে এক গোপন জায়গায় চূড়ান্ত খাওয়াদাওয়া কল্লাম। বিবিধ ষড়যন্ত্র করা হ'ল এবং স্ব স্ব টেক কোং এর বিবিধ খেয়ালখুশি আলোচনা হল। সেই সব কথাবার্তা শুনে পাশের টেবিলের ভদ্রলোক নাক কুঁচকে 'ইন্ডিয়ান আইটি হচ্চে মানে বডি শপিং' এই বলে নাক ঝাড়া দিলেন। আমরা যদিও কিসু বলি নাই। ও হ্যাঁ, ব্ল্যাঙ্কি সলজ্জ ভাবে কাল কম মদ খেয়েচে।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৮398951
  • তাড়াহুড়োয় 'বিদ্যুৎ সম্ভোগ' পল্লাম। :)
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৫398950
  • হ্যাঁ কিন্তু হাপ ডিম, বা চারা মাছের তিন চার টুকড়োর একটা, বা বাড়িতে কেউ এলে পেছন দিয়ে পাশের বাড়ির কাকিমাদের হেল্প, কলোনী বাড়িতে খাটা পায়খানা লন্ঠন আর সাপ, মাঝে মাঝেই জল না থাকায় জল আনতে অনেক দূর গিয়ে কিছু বয়ে দিয়ে বড়দের হেল্প, হাপ প্যাডালে সাইকেলে গিয়ে রেশনের দোকানে লাইন তার পরে বেশ দূরের বাজার থেকে নানা ভাবে ফেরা। স্কুলের বাস খারাপ বা নানা গণ আন্দোলনে পুড়ে গেলে কিলোমিটার ৪ পান্চ হেঁটে যাতায়ত করা ধাণ ক্ষেতের মধ্যে দিয়ে এগুলোর কোন টা দিয়েই আমি আমার প্রিভিলেজ্ড ব্যাকগ্রাউন্ড ঢাকতে পারবো না। বাবার মাইনে রিডিকিউলাসলি কম হলেও চাকরি ছিল, ওয়ান বেড রুম আর বড় তুতো পরিবার হলেও, কোয়ার্টার ছিল, প্রায় বিনা পয়সায় শিক্ষা চিকিৎসা ছিল, লোড শেডিং হলেও বিদ্যুত সঙ্জোগ ছিল, জল মাঝে মাঝে না থাকলেও জলের লাইন ছিল। ফ্রিজ টিভি টেবিল না থাকলেও বই ধারে কেনার মত পয়সা ছিল। সেটা আমাদের ওদিকে জেলার অধিকাংশ লোকের ছিল না, হোস্টেলের ছেলেমেয়েরাও খুব অযত্নে বড় হত। খাওয়া দাওয়া সলিড বাজে ছিল। এখন যা যতটুকু প্রতিষ্ঠা হয়েছে, সেট পলিসি আর সময়ের সমাপতন, আমার কোন যোগ্যতা অন্তত যারা কিস্যু পায় নি, তাদের চেয়ে বেশি কিসু বলে মনে হয় না। অতএব এই গল্পে আমি নাই ঃ-))) আমার নানা গ্লানি আছে, গোটাটাই পলিসি এবং সোশাল ট্রান্সফর্মেশনের সুবিধেভোগী হয়ে টিঁকে যাবার গল্প। ব্যক্তিগতভাবে।
  • I | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫২398949
  • হ্যাঁ ওরকম ডিমের বড়াও খেয়েছি প্রচুর।সবই বাঙাল বাড়ির রান্না।সত্তরের শেষে,আশির শুরুতে।
  • Pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৯398948
  • রাবণ চাই বলছেন ?
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৬398947
  • *বড়া বানিয়ে
    * ডিমের গোলা
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৫398946
  • সুতো দিয়ে কাটা আধখানা ডিমের লেগ্যাসি আমরা প্রায় সব্বাই বহন করছি। যখন আর্ধেক ডিমেরও সংস্থান হত না, ধরুন দুটো কি তিনটে ডিম আর খাইয়ে ছয় কি সাতজন -- তখন ডিমে ফেটিয়ে অল্প ময়দা পেঁয়াজ আদাবাটা নুন কাঁচালঙ্কা কুচি মিশিয়ে বোড়া বানিয়ে তার ডালনা হোত। সেই ফেটানো ডিমোগোলা ডুবোতেলে ছাড়লেই ফুলে টোপা হয়ে এই অ্যাত্ত বড় বড় বড়া হয়ে যেত। ব্যসস হয়ে গেল ছয় সাতজনের খাবার।
    মামলেট বানিয়ে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে মামলেটের ডালনাও ছিল আর এক সাশ্রয়ী রান্না। তবে এটা বড়ার মত অতটা সাশ্রয়ী হত না।
  • সিংগল k | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৯398945
  • কে লিখবে?? কার ধড়ে ক'টা মাথা?
  • Pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩০398944
  • অচ্ছে দিনের পোবোন্ধো হেথা কেহ তো লেখে না ... ঃ(((
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৯398943
  • থ্যামকু
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৮398941
  • আর্জেন্ট দরকার।
    অন্য যৌনতা বিভাগের লিন্কটা কেউ দেবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত