এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:০১398850
  • ঝড়খালি নিয়ে লীলুপিসির গল্প আছে।একটা বুড়ো বাঘ ছিল। গোয়ালে থাকতো।চিঁড়েকলা আর খিচুড়ি খেত।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৮398848
  • এগুলো আসলে ভাই পমফ্রেট, কাকু পমফ্রেট, জেঠু পমফ্রেট ইত্যাদি। সারাদিন হুতোকে বিভিন্ন পমফ্রেট খাইয়ে অন্য অন্য নাম বলেছে।
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৮398849
  • হয় নি হয় নি ফেল।কানমাছের পরেদ্দিন আসবে মাথামাছ।
  • Atoz | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫৭398847
  • শুধু মাছ না, নানারকম অশ্রুতপূর্ব নামের মাছ। কানমাছ !!!! পায়রামাছ!!!! কাল হয়তো বলবে কপালমাছ, চড়াইমাছ।
    ঃ-)
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৮398846
  • হুতো দুষ্টু লোক।আমাদের দিয়ে এতো খাটিয়ে নিল কিন্তু আমাদের বলা জায়গায় গেল না।এদিকে কাঁড়ি কাঁড়ি মাছের গল্প শোনাচ্ছে।

    ঝড়খালিতে যে ভালো থাকার জায়্গা আছে জানতাম না।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৭398845
  • ন্যাড়াদাকে নিয়ে লিখেছে গো

  • র২হ | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৫398844
  • হ্যাঁ, রম্বস মত বটে, তবে রূপোলি কিনা জানিনা, আমি তো ঝোলের মধ্যে দেখেছি।

    অরণ্যদা, টি পায়রাকে ইলিশ বলছে। বড্ড ছেলেমানুষ।
    তাই ঘটস :)

    এবার এই ব্যাঘ্র উদ্ধার কেন্দ্রে নাকি সত্যিই উদ্ধার করা ব্যাঘ্র আছে। কাল দেখে আসবো ভাবছি।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৮398843
  • হুতোকে ঘটস বলি নি তো!
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৩398842
  • মিঠু, মাছের গল্প হচ্ছে দেখে যাও।
  • কুমূ | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৪398841
  • ঝড়খালি ভাল জায়গা।তবে মাছ ভালবাসলে।
    ছবি কই?
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫০398840
  • হুতো কাঠ বাঙাল, ঘটস নয় তো। ভাল বেড়াচ্ছে দেখচি, এনজয়। আরো কি কি মাছ খেলে জানিও
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২২398839
  • পমফ্রেটের মতই রম্বস আকৃতি কিন্তু ভেশী রূপুলি? তাইলে পায়রাচাঁদা।
    আর পায়রাতালি'র গায়ে কেমন বুটি বুটি থাকে। স্পটেড স্ক্যাট বলে।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৭398838
  • ভ্যাট পায়রামাছ ইলিশ হবে কেন রে ব্যাটা ঘটস?
  • র২হ | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১১398837
  • তা তো জানিনা, ওরা বললো পায়রামাছ কানমাছ আরো কি সব, এই দুটো আগে খাইনি তাই খেয়ে ফেল্লাম। পায়রামাছ পমফ্রেটের মত সাইজ, কিন্তু পমফ্রেট নয়, আর কান মাছ একটু বড়। পথে যেতে একটা চার্চ দেখলাম তার নাম ক্ষুদ্রপুষ্প সন্ত তেরেসা উপাসনালয় চার্চ।
    ঝড়খালি বুঝি চেনা জায়গা? আমি জানতামই না। কিন্তু বেশ। কোথাও কোন ভ্রমনার্থী বা মাতাল বা হাড়গিলে ছোকরা নেই, নির্জন জেটিঘাট, ঘাটের কাছে গল্প বলে নদীর জল, অন্ধকারে দ্বীপ গুলি। ব্যাঘ্র উদ্ধারকেন্দ্রে বাঁদর গিজগিজ করছে। পুরো হোটেলে (নাম রিসর্ট, তবে রিসর্ট আর হোটেলের কি তফাত? সব একতলা ঘর, কটেজ নামে কতগুলি অপভ্রংশ আছে) আমরা ছাড়া আর কোন লোক নেই। অফ সিজন, বর্ষাকাল, উইকএন্ড নয়, সব মিলিয়ে বোধয়। মাঝে মাঝে একটা জেনারেটর ঘ্যাঁঘোঁ করছে এছাড়া শান্তিপূর্ণ। লক্ষণবাবুর ভাতের হোটেলে আমাদের জন্যে রান্না চেপেছে, চা খেতে গিয়ে খোঁজ নিয়ে এয়েছি।
  • মেছো | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩২398836
  • পায়রাতলি বলে একটা উৎকৃষ্ট মাছ আছে। মনে হয় সেটার কথাই বলেছে।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৬398835
  • পায়রা মাছ মানে যে মাছ শান্তির প্রতীক। মানে ইলিশ।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৪398834
  • হ্যাঁ হ্যাঁ লোকে মাছের পোস্টে পাইকে ট্যাগ করতে ভুলে যাচ্ছে এ কিন্তু ভারী অন্যায় হচ্ছে।

    সিরিয়াস প্রাবন্ধিকরা রাস্তায় ঘাটে খিল্লি করে বেড়াচ্ছে ছি।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৬398833
  • এগুলোর কী মানে? হুচি ইতালি গিয়ে থেকে খালি মাছ আর মাছের বাজারের ছবি দিচ্ছে, এত কাণ্ড করে হাজার জনের পরামর্শ নিয়ে জায়গা বেছে হুতো সেখানে গিয়ে মাছ খাওয়ার কথা বলছে।
    আমি প্রথমে পায়রা ভেবেছিলাম।

    পায়রা মাছ আবার কী? পায়রা যে মাছ খেতে ভালবাসে? মাছ পায়রার মত দেখতে নিশ্চয় বলবেননা। কানমাছ নিয়ে প্রশ্ন থাকলেও করলাম না।

    যেদিকে যাই, মাছ।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০১398832
  • মাছ শুনতেই সুকি অর নো সুকি ফাতনা মাথায় এলো। :)
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৯398831
  • হনুদার সিরিয়াস তত্ত্ববোধিনী চেতনার নীচে যে এরকম ফক্কুড়ির ফাতনা চুনৌতি দিচ্চে, এ মানে ভাবাই যায় না।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৮398830
  • য্যাহ! এত্ত খোঁজখবর নিয়ে শেষে ঝড়খালি।

    এদিকে আবাপ'য় দেখেছিলাম তালপাটি৯ খালে নাকি দুই কেজির উপর ইলিশ উঠছে, দারুণ স্বাদের। এটাও বানানো খবর কিনা কে জানে! ইলিশরা তো আর পুলিশ নয় যে ব্যবস্থা নেবার ভয় দেখাবে।
  • র২হ | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৮398829
  • খ-দা, Date:06 Sep 2018 -- 10:05 PM হাহা :D

    ববাবু তো দেখি সিরিয়াস খারাপ লোক। সাংঘাতিক। তবে সাইবার ক্রাইম/ বুলিয়িং ব্যাপারটাকে উনি তামাশা ভাবেন। মাথায় পড়িলে তবে বুঝবেন।

    দুকুরবেলা পায়রামাছ আর কানমাছ খেলাম। রাতে কাঁকড়া আর ভাঙনমাছ হবে। ঝড়খালি বেশ জায়গা।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩398828
  • :))) খচরা মাইরি।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৮398827
  • সার্থক রায়চৌধুরী একবার একটা যাতা কেস করেছিল। আমরা কালীঘাট মেট্রো আর লেক মার্কেটের মাঝে গড়িয়াহাট এর বাস ধরব বলে দাঁড়িয়ে আছে। রবিবার সকাল, কার সঙ্গে যেন একটা দেখা করব। কি একটা কবিতা র বই কার বেরিয়েছে, সেটা নিয়ে কিছু কথা আছে ওর। এবার ওদিক থেকে টু বি এসেছে, দরজা টা খোলা, এক বেঁটে রোগা মত ভদ্রলোক, হাতে একটা থলে মত নিয়ে দাঁড়িয়ে আছেন, সার্থক হঠাত তাঁকে দুই বগলে ধরে, 'দাদা টু বি এসে গেছে' বলে ধরে বাসে তুলে দিয়েছে, বাস ও স্পিড বাড়িয়ে দিয়েছে, তার পরে ফুল রেঞ্জ কাঁচা খেলাম, আর এদিকে টোটাল খ্যা খ্যা। খ
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৮398825
  • আমি কাল একটা কেস করেছি, বলবো? নিউ টাউন একটা মেট্রো র জন্য বানানোর এলিভেটেড লাইনের এর তলায় দাড়িয়ে আছি, শাটল বা ট্যাক্সি ধরব বলে, পেছনে একটু আঁধার দেখে একজন ইয়ে করছিলেন। এই জিনিসটা আমার সলিড বিরক্ত লাগে। আমি একটা ট্যাক্সি পেলাম, আরামে উঠলাম, হঠাৎ চিৎঅকার করে দিয়েছি, দাদা পড়ছে পড়ছে, ট্যাক্সি ওয়ালা ঘাবড়ে ছিল, কিন্তু যিনি ইসে করছিলেন, তিনি ঐ অবস্থায় দৌড়লেন, এবোঙ্গ দু পা দৌড়েই আমার উদ্দেশ্যে কাঁচা দিলেনঃ-))) বিশদে যাচ্ছি না। ট্যাক্সি চালক আমার খ্যা খ্যা হাসি দেখে রেগে গিয়ে জিজ্ঞেস করলেন কি পড়ছে পড়ছে বলে চেচালেন কেন? কি পড়ছিল টা কি? ব্রিজ? আমি বললাম না, ইয়ে। খ, হ্কৃ।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৮398826
  • হে হে নিউ টাউন ফ্লাইওভারের মস্ত ফাটলের ছবি অগেও দেখেছিলাম, পরশু থেকে আবার রাউন্ড মারছে ঐ ছবিটা। ঐটে একবার উনাকে দেখিয়ে দিস।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২১398824
  • স্রেফ গুল!
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১398823
  • :) বিশেষত চিংড়িহাটা ফ্লাইওভারের ক্ষেত্রে ওঁর প্রার্থনা খুবই লেজিট লাগছিল। তা, ভক্তের প্রার্থনায় দেকলাম ভগবান সাড়া দিলেন। :)
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১398821
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০১398822
  • এটা গুল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত