এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৫398790
  • অনেক দেশের দিবসের মিছিলে এল জিবিটি দের সংগঠন দের দেখেছি, পিস মার্চ এ তো দেখেইছি।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২২398789
  • একটা সলিড করে এল জি বি টি মিছিল হলো ভালো হয়। আর অর্থ নৈতিক দাবি দাওয়া র মিছিলে ও এলজিবিটিরা সোজা নিজেদের ব‍্যানার সহ আসুক, কারণ এর পরে র ফাইট টা, সিভিল ইউনিয়ন, হেল্থ ইনসিওরান্স দাবি ইকোনমিক।
  • একক | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৬:০৬398788
  • জানি বলতে জাস্ট গেছি আপিসের গাড়িতে, কাজ কাম মিটিয়ে চলে এসেছি | থাকিনি কখনো দুতিন দিনের বেশি। আমাদের সিএফওর দেশ গ্রাম ছিল সর্পং এ।
    সরপং এর গেলেপু শহর হচ্ছে অসম এর সঙ্গে কমন বর্ডার। গেলেপুতে ঝামেলা প্রায় ই লগে থাকতো। সেনসিটিভ এরিয়া। এস্কর্ট নিয়ে যাওয়া হতো আগে থেকে জানিয়ে।

    ভুটান এর সঙ্গে ইন্ডিয়া চারটে স্টেট্ বর্ডার শেয়ার করে। আসাম -অরুণা -সিকিম -পব। আসামের সঙ্গে একটা হলো গেলেপু হুইচ বিলংস টু সরপং জংখাগ। আরেকটা শহর যেটা আসাম বর্ডারে কমন সে হলো সামড্রুপ জংখাগ শহর যেটার জংখাগের নাম ও সামড্রুপ জংখাগ।

    পব থেকে ভুটান ঢোকার দুটো প্রধান এবং ব্যস্ত গেট। মানে মানুষ-গাড়ি দুই যেতে পারে ও চেকপোস্ট আছে। এই জয়গাঁও আরেক বীরপাড়া। বীরপাড়ায় গোমটু হয়ে ভুটান ঢুকতে হয়। গম্টু হলো সামচি ডিস্ট্রিক্ট এর আন্ডারে। ওখানে পেনডেন সিমেন্ট নাম একটা কারখানা আছে। আমার কোনো কাজ ছিলোনা কিন্তু আমার বন্ধু দাওয়ার এক আমাবাউ ওখানে ইঞ্জিনিয়ার ছিল, তো একবার আমরা গিয়ে সারসন্ধে আড্ডা -রেড রাইস -পোর্ক কারি এইসব হৈহল্লা করেছিলুম মনে আছে। কিছুই না, আমার তো ফ্যাক্টরি ঘুরতে ভালো লাগে, বীরপাড়ায় বসে মদ খেতে খেতে বললুম তোমাদের ফ্যাক্টরি টা কেমন সিমেন্ট ফ্যাক্টরি দেখিনি কোনোকালে তো সে হাউমাউ করে ধরে না গ্যালো। বড় ভালো রান্না ছিল !!

    যাগ্গে বাজে না বকে এই ম্যাপটা এটাচ কল্লুম দেখ, শিবসু গোমতু ফুঁছোলিং কালিখোলা চেংমারী হয়ে পর পরে বর্ডার সিটি।


    আর লোক সর্বদাই এপার ওপার করে। হিজ ম্যাজেস্টি এবং তাঁর সেপাই রা ইন্ডিয়ার ডিম্ - ইন্ডিয়ার চিকেন -ভাইরাস - পেপার ছাড়া কর্মচারী এইগুলো নিয়ে খুব কড়াকড়ি মেন্টেন করেন। নাথিং এলস। কোনোভাবে কর্মচারী হয়ে ভুটানে লুকিয়ে থাকা নেক্সট টু ইম্পসিবল। ওয়ার্ক পারমিট না থাকলে খুঁজে বের করবেই। সব কাউন্টারে বার কোড চেক হয় আর দিন পেরিয়ে গেলেই হুলিয়া বেরিয়ে যায়। ও দি আদার হ্যান্ড ভারতে এসে কাজ করা নিয়ে সেরকম পুলিশি ঝামেলা নেই। তাই সীমান্তের জেলার প্রচুর মানুষ আলিপুরদুয়ার এ কাজ করেন। ভুটানে শিক্ষা বেড়েছে সেই তুলনায় চাকরি কম সেটাও একটা কারণ।

    ম্যালেরিয়া ? বিশাল বিশাল কামান দেগে বেড়ায়, পাহাড়ি অঞ্চলে তো জল দাঁড়ায় না কিন্তু লো ল্যান্ড বর্ডার এরিয়াতে ম্যালেরিয়া ভীতি খুব। সেইজন্যে সুইজারল্যান্ড সরকার এদের ওষুধ মাখানো মশারি দেয় বছরে একটা করে মাথা পিছু .। সে ভারী সোন্দর সেক্সী মশারি, আমি গায়ে জড়িয়ে ইউলিয়াস সীজারের মতো ঘরের মধ্যে ঘুরে বেড়াতুম তাইবলে কোনোদিন মোফোদের মতো মশারি টাঙিয়ে ঘুমুই নি।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩০398787
  • ওখান দিয়েই আসাম থেকে প্রচুর লোক ভুটানে রোজ যান মনে হয়। সরপেঙ্গ ঐদিকেই মনে হচ্ছে। কোকরাঝাড় চিরাঙ্গ না উদালগুড়ি জেলা পড়বে? দুদিকের সব জেলা সহ ভাল ম্যাপ পাচ্ছিনা কেন?

    আর ভুটান থেকে শুনলাম আলিপুরদুয়ারে অনেকে আসেন, এপারে ঘর শস্তা বলে ? এমনিআ বর্ডার কেমন পোরাস?
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৪398786
  • মানস সাইডের বর্ডারটা সুন্দর মানস নদীই বোধহয়।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:১০398785
  • একক, ভুটানের সারপেং জেলা নিয়ে জানিস। ? পুরো বর্ডার আসামে? জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারের বর্ডারে ভুটানের কী কী জেলা ? আর ভুটানের ম্যালারিয়া নিয়ে কন অভিজ্ঞতা আছে? মানস সাইডে কেম্ন কী হোয়?
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৩398783
  • হনুমানের মা
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৮398782
  • হনুমান আঞ্জনি, অনজনাপুত্র না ? অবশ্য নানা ভার্শ্নে নানাকিছু কিনা জানিনা।
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৫398781
  • অন্জনা ওদের বোন বোধ হয়।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:২২398780
  • আর মনিটরিঙ্গ এর নামেই বা কী চলবে কে জানে !
  • Atoz | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৮398778
  • দু দি,
    অঞ্জনা নারী ছিলেন না?
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৭398777
  • আনন্দমেলার পেজে কী কনফিডেন্টলি কীসব লিখে দেয় ভাই ! আজ লিখেছে দেখলাম,
    ‘রিঙ্গা-রিঙ্গা রোজ়ে‌‌‌স/ আ পকেট ফুল অফ পোজ়িস/ অ্যাশেজ় অ্যাশেজ়/ উই অল ফল ডাউন...’
    এলাটিং বেলাটিং সই লো-র সুরে এই ইংরেজি ছড়া ছোটবেলায় আমরা অনেকে আউড়েছি। এখনও বাচ্চাদের বইতে রীতিমতো পরিচিত এটি। কিন্তু, এই ছড়ার পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। ১৬৬৫ খ্রিস্টাব্দ, ব্রিটেনে হানা দিল বিউবনিক প্লেগ, যাকে ব্ল্যাক প্লেগও বলে কেউ-কেউ। এই অসুখে গায়ে লাল রংয়ের চাকা-চাকা অ্যালার্জি দেখা যেত, সেখান থেকেই ছড়ার প্রথম লাইনের উৎপত্তি। দ্বিতীয় লাইন বোঝায় অসুখের থেকে মুক্তি পাওয়ার জন্য পোজ়ি নামক এক লতা সঙ্গে রাখার মিথের কথা। আর তারপরের দুই লাইন... তিলে-তিলে মৃত্যুর খতিয়ান!"

    ---

    এই তত্ত্ব তো কবে নস্যাৎ হয়ে গেছে ! এবং প্রচুর যুক্তি তথ্যসহ।
    https://blogs.loc.gov/folklife/2014/07/ring-around-the-rosie-metafolklore-rhyme-and-reason/

    https://books.google.co.in/books?id=UKnuBt_Q6jgC&pg=PA13&lpg=PA13&dq=plague+symptom+ring+rashes+sneezing&source=bl&ots=1xi7N4nQzb&sig=aKaE2eu_6-1cGnnIeKvhXTbs_fA&hl=en&sa=X&ved=2ahUKEwiQkZ_p8KbdAhUYY48KHVwRAO8Q6AEwDnoECAcQAQ#v=onepage&q=plague%20symptom%20ring%20rashes%20sneezing&f=false

    এমনকি ফ্যাক্টচেকিং সাইট স্নোপসে এটি ভুয়ো খবর বলে ঘোষিত।
    https://www.snopes.com/fact-check/ring-around-rosie/

    আরো তথ্যভ্রান্তি হল, প্লেগের সঙ্গে রিলেট করেলেও সেটি হবে নিউমোনিক প্লেগ, বুবোনিক প্লেগ না। র‌্যাশ, হাঁচি, যা দিয়ে এই ছড়ার সঙ্গে ( অতীব টেনেটুনে) মেলানো হয়েছে, সেগুলো নিউমোনিক প্লেগের লক্ষণ, বুবোনিক প্লেগ না।

    এছাড়াও, বুবোনিক প্লেগ ও ব্ল্যাক ডেথ আদৌ এক কিনা, সে মর্মেও বিস্তর তর্ক আছে। আর ওসুস্খের এপিডেমিওলজি এক না হওয়ার দিকেই প্রমাণ দেয়।
    https://www.newscientist.com/article/mg17223184-000-did-bubonic-plague-really-cause-the-black-death/
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৫398776
  • কবিদের মন বড় চঞ্চল। গতকাল কয়েকটি উইকেন্ড প‍্যাড এর খোঁজ পাওয়া র পরে ই আজ চামেলী র খোঁজ। হকৃ(হরে কৃষ্ণ), আকবা।
  • Entorhinal Cortex | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৬398775
  • ধুস, আবাপ আর কপু। এবার বলবেন ম্যাকলসফিল্ড আর ইস্টলের খেলাতেও ইন্টারেস্ট দেখাতে হবে।
  • Du | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৯398774
  • বালি আর সুগ্রীব সুর্য্য আর ইন্দ্রের ছেলে আর তাদের মা নারী রূপ ধরে ধরে তাদের জন্ম দেন। মহান সনাতন বিজ্ঞানীরা প্রাচীন ভারতে ফ্লুইড সেক্স চেঞ্জ অপারেশন চালু ছিল বলে অংকার করেন না কেন কে জানে!
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৯398773
  • হ্যা হ্যা জ-ঘো অ্যাদ্দিনে আবার তার কাঙখিত অ্যাটেনশান পাবে লোকের।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৯398772
  • এটা পড়েছেন কেউ? কপুর পেজের পোস্ট।

    আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিস

    প্রতি,
    সম্পাদক,
    আনন্দবাজার পত্রিকা

    আজকের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় জয়ন্ত ঘোষালের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক দুরভিসন্ধি নিয়ে লেখা হয়েছে।নিম্নলিখিত বিষয়গুলি আপনার নজরে আনা হল।

    এক) প্রতিবেদক জয়ন্ত ঘোষাল গত রাতে ১o-o৮ মিনিটে কলকাতার নগরপালকে একটি এস এম এস
    পাঠান। মেসেজটি হুবহু তুলে দেওয়া হল।

    "Hello sir this is Jayanta Ghosal . Editor abp delhi . CBI sources saying they want to go to court to request for arrest warrant against u so that u can come for interrogation but I think it is the asthana politics against u . I have done a story but xposed why CBI doing it . U know everything . U know me . U can react . U can give your reaction . U can call me bk for conversation of the record . Any time . Tomorrow or any day if u game . Regards sir"

    উপরোক্ত মেসেজ থেকেই পরিষ্কার, প্রতিবেদনটি লেখার পর ( “ I have done a story “) রাত দশটা বেজে আট মিনিটে একটি মেসেজ পাঠিয়ে রেখে প্রতিবেদক ভবিষ্যৎ আইনি জটিলতা থেকে বাঁচতে চেয়েছেন।

    দুই) প্রতিবেদনে একটি মামলার বিষয়ে লেখা হয়েছে, " এই পরিস্থিতিতে সিবিআইয়ের ভারপ্রাপ্ত অফিসার রাকেশ আস্থানা বিষয়টি নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা সেরেছেন।”

    এই বাক্যটির দুটি মানে দাঁড়ায়।

    হয় প্রতিবেদকের তথ্য সম্পূর্ণ কাল্পনিক। সে ক্ষেত্রে কুৎসামূলক দুরভিসন্ধিই প্রমাণিত হয় এবং মানহানির মামলার প্রসঙ্গ উঠে আসে।

    নয়তো মামলাটির গতিপথ সত্যিই রাজনৈতিক প্রভাবে নির্ধারিত হচ্ছে। যদি দ্বিতীয়টি সত্যি হয়, যদি সত্যিই একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত আইনবহিৰ্ভূত ভাবে রাজনৈতিক স্তরে প্রভাবিত হয়, তা হলে প্রতিবেদক এই খবরের রাজনৈতিক বা সিবিআই-সূত্র প্রকাশ করুন এবং তা তদন্তকারী সংস্থা এবং আদালতকে জানান একজন নাগরিক হিসাবে সাংবিধানিক দায়িত্ব মেনে, কারণ এই মামলাটির তদন্ত হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে।

    তিন ) প্রতিবেদনটির শেষাংশে লেখা হয়েছে, নগরপাল "ভিন্ন একটি বিষয়ে আস্থানার বিরুদ্ধে মামলা লড়ছেন।কলকাতা পুলিশ সূত্রের খবর, আস্থানার বিরুদ্ধে চার্জশিট দাখিল করার কথা তারাও ভাবছে।”

    আপনাকে স্পষ্ট জানানো হচ্ছে, নগরপাল এমন কোন মামলা লড়ছেন না। কলকাতা পুলিশেও শ্রী আস্থানার বিরুদ্ধে কোন মামলা নথিভুক্ত নেই।চার্জশিটের প্রশ্ন তাই অবান্তর।

    প্রতিবেদক এই ভুল তথ্যগুলি কী ভাবে কোন সূত্রে পেলেন এবং সত্য যাচাই না করে কী ভাবে আপনার কাগজে সেটি ছাপা হল, সেই প্রশ্নের উত্তর দাবি করছি।

    চার) সিবিআই সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনের প্রথমাংশে কিছু বক্তব্য পেশ করা হয়েছে। সূত্র প্রকাশের দায় প্রতিবেদকের থাকে না। কিন্তু সূত্রভিত্তিক কোন প্রতিবেদনে যাতে কোন ব্যক্তির এবং প্রতিষ্ঠানের সামাজিক সম্মানহানি না হয়, সে দায় সংবাদমাধ্যমের থাকা উচিত বলে আমরা মনে করি। এ-ও মনে করি, এই প্রতিবেদনটি জনমানসে ব্যক্তির এবং প্রতিষ্ঠানের মর্যাদাহানির দুরভিসন্ধি নিয়েই প্রকাশিত হয়েছে।

    পাঁচ) কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকার কয়েকজন পদস্থ আধিকারিকের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছিল একটি মামলার ব্যাপারে।মামলাটি অর্থের বিনিময়ে মিথ্যে খবর প্রকাশ সংক্রান্ত। আশা করি, আজকের প্রতিবেদনের সঙ্গে সেই আইনি নোটিসের কোন সম্পর্ক নেই।

    আমরা মনে করছি, ভুল তথ্য সম্বলিত এই প্রতিবেদনটিতে ইচ্ছাকৃত ভাবে নগরপালের সম্মানহানি ঘটানো হয়েছে।

    আপনার পত্রিকায় প্রতিবেদনটির ব্যাপারে এই নোটিস প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত ক্ষমাপ্রার্থনা প্রকাশিত না হলে আমরা নির্দিষ্ট আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

    যুগ্ম কমিশনার ( সদর)
    কলকাতা পুলিশ

    Legal notice to Anandabazar Patrika

    To,
    The Editor,
    Anandabazar Patrika

    This is to bring to your notice a report published today on the front page of your daily. The report, written by Jayanta Ghosal, has been filed with malicious intent.

    a) Mr Jayanta Ghosal, the reporter concerned, had sent a text to CP, Kolkata yesterday night at 22 08 hrs. The contents of the text are reproduced below.

    “Hello sir this is Jayanta Ghosal . Editor abp delhi . CBI sources saying they want to go to court to request for arrest warrant against u so that u can come for interrogation but I think it is the asthana politics against u . I have done a story but xposed why CBI doing it . U know everything . U know me . U can react . U can give your reaction . U can call me bk for conversation of the record . Any time .
    Tomorrow or any day if u game . Regards sir”

    It is evident from the text that it was sent well after having filed the story with the sole purpose of evading potential legal complications.

    b) The report mentions that Mr Asthana has discussed the case at political levels.

    This can imply two things. One, the contents of the report are entirely fictitious. If this be so, the malicious intent of the reporter stands vindicated which merits initiation of legal proceedings against him for making insinuations that have tarnished the image of an individual as also of the public institution that he heads.

    Second, the investigation of the case is indeed being dictated by political considerations. If that is the truth, then the reporter becomes liable to reveal his source, political or otherwise, because the instant case is being investigated under the orders of the Hon’ble Supreme Court and the reporter is constitutionally bound to place the information before the Court as also to the investigation agency concerned.

    c) The report mentions that CP, Kolkata is contesting a case with Mr Asthana in a different matter. Quoting Kolkata Police sources, it further mentions that we are contemplating filing a chargesheet against Mr Asthana.

    The above is absolutely false. No such case is being contested by CP, Kolkata. And no case has ever been registered by Kolkata Police against Mr Asthana. The question of a chargesheet, therefore, does not arise.

    We seek an answer as to how and why these factual errors were carried in the report without due verification.

    d) The contents of the report are based on CBI sources.

    While the reporter has no obligation to reveal his sources, your publication cannot absolve itself of the responsibility of taking due care not to socially defame any individual as also the public institution he heads. We believe that the report has been filed and carried with malicious and defamatory intent.

    e) We hope that the report has not stemmed out of legal notices served couple of days back on some senior officials of Anandabazar Group of Publications in connection with a case related to pushing manufactured news in lieu of payment.

    In light of the above, we shall be constrained to initiate appropriate legal action if a written apology is not carried in your daily within three days of the receipt of this letter.

    Joint Commissioner of Police ( Headquarters)
  • Du | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৪398771
  • আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, 

    কলকাতার ব্রিজের কাছে যেও না খবরদার! 

    সর্বনেশে ব্রিজ সে ভাই যেও না তার ধারে — 

    হঠাত্ ভেঙে পরতে পারে,মাথায় কিম্বা ঘাড়ে,

    কে যে সারায়, কেউ জানে না, কোন্‌ সে দপ্তরে

    পরলে ভেঙ্গে জোর ক’রে ভাই গল্প শোনায় প’ড়ে। 

    বিদ্‌ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশী, 

    শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। 

    না আছে তার মুণ্ডু মাথা না আছে তার মানে, 

    তবুও তোমায় শুনতে হবেই তাকিয়ে তাদের পানে। 

    কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে, 

    উন্নয়নের সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে। 

    কেবল বলে- "হোঃ হোঃ হোঃ, কালীঘাটের পিসি

    ব্রিজের গায়ে আবোল-তাবোল আঁকত দিবানিশি।

    হোক্ পিঠ তার খন্দে ভরা, হোক্ গার্ডার বাঁকা,

    রেলিং ভরে নীল ও সাদা আলপনা তার আঁকা।

    অষ্টপ্রহর গাইত পিসি ঢাক পিটিয়ে নিজের,

    উদ্ভট সব নাম দিত সে প্রত‍্যেকটি ব্রিজের!"

    না হাসলেই দড়াম্ করে রদ্দা মারে ঘাড়ে,

    হঠাৎ করে বার করে নল ঠেকায় পাঁজর-হাড়ে।

    ব্রিজ ভেঙেছে ব্রিজের দোষে। কিংবা বামের ত্রুটি।

    চটপট তা মানলে পরে তবেই পাবে ছুটি!

    সৌম্য ও ঐষিক
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৫398770
  • থাক থাক ওটা আর দিও না আকা
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৯398769
  • আমিও চামেলি দিয়ে একটা গান জানি কিন্তু বড়দের সামনে বলা বারণ।
  • R2h | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৭398768
  • “চামেলিয়া, ওহ হো হো হো।”
    :D :D:D
  • sm | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:১১398767
  • আমি যদি হতাম সখি, চামেলী মেমসাব।
    --
    চম্পা চামেলী, গোলাপের ই বাগে।
    --
    আসাম দেশের মেয়ে আমি, চামেলী।
    --
    চামেলিয়া, ওহ হো হো হো।

    ওঃ, ওটা পায়েলিয়া হবে। মিসটেক, মিসটেক।
  • rabaahuta | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৪398766
  • সে তো হিমাংশু দত্ত'র সব গান চামেলী দিয়ে।
  • Ishan | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫২398765
  • চামেলি দিয়ে কয়েকটা গান আমি জানি। কিন্তু একটাও মনে পড়ছেনা। হয়তো এটাও জানি, কে জানে।
  • Du | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৫398764
  • অসাধারন নিয়ে তো কোন কথা হবে না-- কিন্তু ঐভাবে ভাবলেও ভীষণই হৃদয়স্পর্শী।
  • rabaahuta | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৩398763
  • আজি এ মধুর রাতে গাহে গো চামেলী সুখে - এরকম কোন গান কেউ জানেন? লিরিকটা চাই।
  • aka | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১০398762
  • দুদি আদৌ নয়। অনেকে এটা মনে করে, কিন্তু আমার নিজের মনে হয় বোহেমিয়ান র‌্যাপসডি যাস্ট একটা অসাধারণ কম্পোজিশন।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৪398761
  • সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়।
    ইংরেজদের তৈরী করা আইন থেকে আজ স্বাধীন ভারত মুক্তি পেল। সমকামীদের আজ নতুন করে স্বাধীনতা দিবস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত