এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪৩398550
  • আমার হাঁসের ডিমের ডালনা খেতে ভারি ভালো লাগে। কালকাতায় গেলে শাশুড়িমাতা দুটো করে ডিমের ডালনা খাওয়ায়, সেটার জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকি।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৪398548
  • এই কোম্পানিতে যা হল, আর লোকজন ম্যানেজ করতে চাই না, পাগলের শেষ নেই দেশে।
  • kumu | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৪398549
  • একটি খবর -
    আমার বই ডট কমে ১৯৪৫-১৯৫১ সালের দেশ পাওয়া যাচ্ছে।যদি কারো কাজে লাগে।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৩398547
  • মাস দুয়েক। বাড়াবাড়ি হয়েছে গত তিন হপ্তা।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০১398546
  • যা সালা এটা কতদিন ধরে চলছে?
  • T | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০০398545
  • ওঁকস।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫৭398544
  • খ, আর বোলো না বস, আমার একজন প্রোম্যাঃ আছে, রোজ সন্ধ্যেতে সে কি করে কেজানে কাউকে একটা পিক করে র‌্যাণ্দম গালি গালাজ করে ইমেলে। আগে হপ্তায় একটা করত, এখন দুদিনে একটা করে। বুধবার তাকে ছুটি দেওয়া হবে, বড় ভয়ে আছি এসে গুলি না করে। আর কবিতা শালা ইসে ইসে হয়ে গেছে।
  • Atoz | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৮398543
  • পঃ বঃ পড়তে পড়তেই মনে পড়ছিল কঃ কঃ কঃ ঃ-)
  • | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৬398542
  • আকার কবিতা, বাংলা কাব‍্যে একটি মাইলফলক। বিসর্গ ব‍্যবহার করে লাস্ট পার পেয়েছেন সেই কাক্কেশ্বর এর কঃ।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৬398541
  • একমাত্র দু দি হল প্রকৃত কবিতা প্রেমী।
  • Du | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৫398540
  • আকারটায় শেষ পর্য্যন্ত মিল ফিরে এলো।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৮ ০১:০০398539
  • আরে কেলোদা আর ডিমের্ঝোল কদ্দিন বাদে।রাতে শুয়ে পড়ে পড়তে পড়তে কী খিদে পেয়ে গেল!

    আর দমদি, রাজমা চাউল ধনেপাতা না পুদিনাপাতার চাটনি দিয়ে দারুণ কিন্তু!

    আজ ফ্লাইটে ফোন হারিয়ে সে যে কী কাণ্ড!
  • সিংগল k | ৩১ আগস্ট ২০১৮ ২৩:৫০398538
  • ফ্রীজে যেসব হাঁসের ডিম সারি সারি থাকে তাদের সৌন্দর্য্যে একেবারে মুগ্ধ হবেন না দমদি। ওরা ভারী হিংস্র প্রকৃতির হয়। একবার ডিডিদা রাত্রে ফ্রীজ খুলে চাট বার করতে গিয়ে ওদের আক্রমনের মুখে পড়েছিলেন। এইখানেই কোথাও সেকথা লেখা আছে। ওইরকম ছাব্বিশে জানুয়ারী মার্কা সৌন্দর্য্য ভারী বিপজ্জনক।

    সত্তরের গোড়ার দিকে আমি আসামে মামাবাড়ি গিয়েছিলেম। মামাবাড়ি এক বুড়ো ডিমওয়ালা ডিম দিয়ে যেত। আমিও বুড়োকে ডিমের মতই ভালবেসে ফেলেছিলাম। ডিমওলার ছিল খুব পরিষ্কার নীল রঙ্গের চোক চেক লুঙ্গি আর ধপধপে সাদা ফতুয়া আর এক বুক সাদা ধবধবে দাড়ি। তখনো তো পেপার পাল্পের ট্রে আসে নি, লোকে হাঁড়ির মত দেখতে বোনা চুপড়ীতে বা তারের ঐ শেপের ঝুড়িতে খড় দিয়ে ডিম রাখত। বুড়ো চুপড়ী নামিয়ে হাঁক পাড়লেই আমি একছুটে গিয়ে ওর কোলে উঠে পড়তাম, গলা জডিয়ে ধরে দাড়ির মধ্যে মাথা গুঁজে দিয়ে সে ভারী শান্তি। ডিমওয়ালাও তো আমার মত এত ছোট কিন্ত এত বড় খদ্দের আগে কখনো পায় নি। সে পরম স্নেহে আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিত আর মা কে বলত - "মা, আমি বুধিবারে বুধিবারে আহিব, আর কেলোনক ডিম দিয়া যাহিব"। সে কী চমত্কার সব বিরাট বিরাট সাইজের ঈষত্ নীলচে সাদা হাঁহোর ডিম। কলকাতায় কক্ষনো অত বড় বড় আর অত সুন্দর হাঁহোর ডিম দেখি নি। দমদির বন্ধুর আর দোষ কি!

    কে জানে আজ সেই ডিমওলার উত্তরপুরুষদের হয়ত নিজেকে 'ভারতীয়' প্রমাণ করতে হচ্ছে..............
  • aka | ৩১ আগস্ট ২০১৮ ২৩:২৫398537
  • ২০৩০ এ লোন ফ্রি হব আশা করা যায়। সেই আশায় বাঁচা।
  • | ৩১ আগস্ট ২০১৮ ২৩:২৩398536
  • হুম্ম। থ্যাঙ্কস।
    মুশকিল হল পরের ব্লুমিং সেই ২০৩০। তদ্দিন বাঁচি কি না বাঁচি
  • Ekak | ৩১ আগস্ট ২০১৮ ২৩:১০398535
  • দ কে আপডেট দেওয়ার ছিল, রাজমালা পাহাড়ের অবস্থা এখনো খারাপ। মুন্নারের বিভিন্ন জায়গায় ফুল ফুটেছে, ফুল ব্লুম আশা করা হচ্ছে এক হপ্তার মধ্যে এসে যাবে। তবে আগের প্রাকৃতিক শোভা নিয়ে কোনো গ্যারান্টি নাই :|
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ২৩:০৩398534
  • ১০০বছর আগে মাপায় ভুল ছিলো।
  • aka | ৩১ আগস্ট ২০১৮ ২২:৫৮398533
  • কেরালার বন্যা - ১০০ বছরে কেরালায় এত বৃষ্টি হয় নি। এবারে হয়েছে কেন? না পরিবেশ, উষ্ণায়ণ ইত্যাদি। প্রশ্ন হল ১০০ বছর আগে অত বৃষ্টি হয়েছিল কেন?
  • Ekak | ৩১ আগস্ট ২০১৮ ২২:৪০398532
  • এহ টিম সেশে ক্যাথলিক হয়ে গ্যালো, অলা ডিমে গিল্ট খুন্জছে
  • Tim | ৩১ আগস্ট ২০১৮ ২২:২২398531
  • উটপাখি ইন্দোদা। এম্নিতেও এদের পপুলেশন বেশির দিকে, গিল্ট ফ্রি হবে
  • b | ৩১ আগস্ট ২০১৮ ২২:০১398530
  • শ্যষে মইন আলি? স্যা স্যা। বালতিতে থুতু ফেলে ডুবে মর।
  • I | ৩১ আগস্ট ২০১৮ ২১:৩৫398529
  • ইস খুব হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে।যদিও হাঁসের ডিমগুলো সব মুরগীর ডিমের মত ছোট হয়ে গেছে আজকাল।
    আর কোনো ভালো ডিম হয় না?
  • aka | ৩১ আগস্ট ২০১৮ ২১:২৮398528
  • রাজবংশী কিংবা বিহারী পঃবঃ হোক সবকা
    পাকচক্রে ভগবান ভুত, সিকিও হল ডবকা।
  • Ishan | ৩১ আগস্ট ২০১৮ ২০:৩০398527
  • রাজবংশী আলাদা ভাষা তো। সেনসাসে হিসেব করে। খুবই অল্প লোকে বলেন যদিও। কিছু হাজার হবেন, মনে হচ্ছে। এখন আর সেন্সাসের এক্সেল নামিয়ে দেখতে ইচ্ছে করছেনা। কিন্তু খুবই কম।

    ওদিকে রাজস্থানী, ভোগপুরি, মাগধী, হরিয়ানভি, এসবও আলদা করে হিসেব করে। কিন্তু যোগ করার সম্য হিন্দিতে ঢুকিয়ে দেয়। সেনসাসে। সবকটারই নেটিভ স্পিকার আসামীর মতো। একটু কম বা বেশি।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ২০:২৪398526
  • কী স্তেঁহপূর্ণ অজগর রে বাবা। চেপে ধরে গায়ে মাথায় হাত বুলোচ্চে। :))
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৯:৩৮398525
  • মুখ্যমন্ত্রী তাঁর যতটুকু করার করবেন। সেটা বাঙালি বলেই করবেন।
    আমার মতে,কোন লোকের ঠিকুজি কুলজি জানার দরকার নেই।
    পব তে জন্ম, পব তে বেড়ে ওঠা, মা বাবাও পব বাসী, তাকে বাঙালি যে না ভাবে, সে লিশ্চয় বাঙাল!
    এনিওয়েজ কোনদিন জানব, খ বাবু যিনি নাকি এতো ভালো বাংলা লেখেন, তিনি শারীরিক/বাচিক ভাবে বাঙালি হলে কি হবে, মানসিক ভাবে আদতে, বোর্নিও র লোক।
  • Du | ৩১ আগস্ট ২০১৮ ১৯:৩৫398524
  • খ টা মোটেই খগেন এর শর্ট নয় ঃ))
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৯:২৭398523
  • ও কেলোদাদা আরে শুনুন শুনুন হয়েছে কি ... এ গপ্পো আপনাকে ছাড়া আর কাউক্কে শুনিয়ে সুখ নেই। আমার এক বন্ধু এসেছিল কিছুদিন আগে। এই কাছেই থাকে, তা আমার কাছে মাঝে মাঝে বেড়াতে আসে। সেইবারে আমি টাটাবাবুদের স্টারবাজার থেকে বেশ ডজনখানেক হাঁসের ডিম এনে ফ্রীজ ভরে রেখেছি। ডিমের যাই বলুন একটা সৌন্দর্য্য আছে কিন্তু। কেমন সারিসারি থাকে। যাই হোক সেই বন্ধুকে কথায় কথায় যেই বলেছি হাঁসের ডিমের ডালনা করি। ওম্মা সে কি অবাক। কোনওদিন নাকি হাঁসের ডিম খায় নি। আমিও ততোধিক অবাক। কলকাতা অঞ্চলের মানুষ হাঁসের ডিম খায় নি এবং খাওয়া যায় তাও জানত না -- এ তো ভারী অবাক করা ব্যপার, নয় কি?

    যাহোক তাকে তারপর্তে হাঁসেড্ডিম খাইয়ে দিয়েছি।
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৯:২১398522
  • বাবা রেগে গেলেই মিলিটারি। কেমন যেন!

    ক - "বাঙালি কাকে বলবো, আগেই বলেছি।দীর্ঘদিন ধরে পব তে আছেন, বাংলা বলতে পারেন ও বাংলা সংস্কৃতির ওপর আগ্রহ আছে, আই মিন বাঙালি বলে পরিচয় দিতে অস্বীকার বোধ করেন না।"
    একদম একদম। এটা আলোচ্য ক্রীড়াবিদের বেলায় এখনো জানা যায় নি। অর্থাত গ এর সুযোগ দেবার পরে পারেন।

    খ - "সামি, বাইচুং দুজনের সাফল্য কেই বাঙালির সাফল্য বলে ভাবতে পারি।" -- পারেন, একদম একদম, তবে গ এর সুযোগ দেওয়া/পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে একদম হবে, নইলে হাপ দম।

    গ - "যদি তাদের অপছন্দ হয়, তো তারা সেটা জানাবে। অর্থাৎ আমি ইউপিওয়ালা বা সিকিমিজ। ব্যাস সমাধান হয়ে গেলো।" - এটা ক হলে আর কোন কথাই হত না। তার পরে খ আর গ (মানে এখনকার ক আর খ) সুবচনীর হাঁসের পেছনে তার ছানাদের মত দুলে দুলে চলে আসতো।

    আমি সে কখ অ অ অন বলেছিলাম, কে কি পরিচয়ে অভ্যস্ত বা আত্মপ্রকাশ করতে চান, তাঁরা নিজেরা কিছু বলার আগে তো জানা যায় না, বিশেষত ছবি দেখে।

    যাক সে কথা, এবার উনি ঠান্ডা হলে বাঁচি। উত্তরবঙ্গের ক্রীড়াবিদ বাড়ি এসে আগে গ বিষয়ে কিছু বললে তখন না হয় ক আর খ করবেন। এখন জাকার্তা, তার পরে বোম্বে তে চারটে অপারেশন। মুখ্যমন্ত্রী যদি আরো কিছু দিয়ে অপারেশন আর চাকরি আর কলকাতার বাড়িটা করে দেন আমরা খুব খুশি হব, মানে ক্রীড়া মোদী রা। বকাবকি করুন, বড়রা বকলে খারাপ লাগে না, ভালো চান বলেই না বকেন, তাই না, ওনাকে তো সবার টা দেখতে হয়, তবে উনি এই সোনার মেয়েকে এখনি দেখলে ভালো হয়, এর পরে আবার ভুলে গেলে সমস্যা, প্রতি বছর একটা করে সোনা পাওয়া তো সম্ভব না, প্রতি বছর এশিয়াড ও হয় না। যারা খেলা ধুলো ভালো বাসি, তারা রাগারাগিও করি না, আর শুধু শুধু ক কে গ বলি না। খ হয়ে বলি। তাই না? খ।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৯:০৭398521
  • এত এত পেপারে লিখল, বাঙালি ক্রীড়া বিদের সাফল্যে আমরা গর্বিত। তা, কোথাও এর বিপ্রতীপ এ স্টেটমেন্ট চোখে পড়েছে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত