এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৮:৪৬398519
  • আবার গোলাচ্ছেন। আগের পোস্ট গুলো মন দিয়ে পড়েন নি বোঝাই যাচ্ছে।
    বাঙালি কাকে বলবো, আগেই বলেছি।দীর্ঘদিন ধরে পব তে আছেন, বাংলা বলতে পারেন ও বাংলা সংস্কৃতির ওপর আগ্রহ আছে, আই মিন বাঙালি বলে পরিচয় দিতে অস্বীকার বোধ করেন না।
    সামি, বাইচুং দুজনের সাফল্য কেই বাঙালির সাফল্য বলে ভাবতে পারি।
    যদি তাদের অপছন্দ হয়, তো তারা সেটা জানাবে। অর্থাৎ আমি ইউপিওয়ালা বা সিকিমিজ। ব্যাস সমাধান হয়ে গেলো।
    কো্ ই শক?
    আপনি বোধ হয় ডমিসাইল এর সঙ্গে গোলাচ্ছেন।
  • সিংগল k | ৩১ আগস্ট ২০১৮ ১৮:৪৬398520
  • আকাদা, ডিমের্ঝোল এখনও এদিকটাতে খাওয়া যাচ্ছে।

    ডিম্বরক্ষকরা এখনও এদিকে তত স্ট্রং নন। তবে গো -ছাগের পরে রামপাখী নিষিদ্ব করে তবেই না ডিমের পালা।

    First they came for the গোমাংস ভক্ষক, and I did not speak out—
    Because গোরু আমার ছিবড়েমতো লাগে।

    Then they came for the কচি পাঁটা ভক্ষক, and I did not speak out—
    Because আমার কলিষ্ঠরল খুবই হাই।

    Then they came for the কুক্কুটসেবী, and I did not speak out—
    Because মুরগী-মাছে আমি কোন তফাত দেখিনে।

    Then they came for ডিমের্ঝোল —and there was no one left to speak for me.
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৮:১৭398518
  • আজে বাজে লোকের কথায় কান দেবার দরকার নেই। কাউকে দেখলেই ফস করে বাঙালি কি করে বোঝেন সেটা বুঝিয়ে বলুন। খালি খালি রাগ ভালো না। তাই না?

    "আমি সব রাজবংশী, মতুয়া, মুসলমান, যারা পব তে দীর্ঘদিন বাস করে ও নিজেদের বাঙালি পরিচয় দিতে অস্বীকার করে না, প্রত্যেক কেই বাঙালি বলে ডাকি। " - এটা সত্যি খুব ই ইতিবাচক আর মিষ্টি। কিন্তু একজন ক্রীড়াবিদ, তাঁকে খবরের কাগজের ছবি ছাড়া দেখেন নি, যদিও জানেন, বাংলায় দীর্ঘদিন বাস করছেন, কি করে জানলেন, ওঁর পরিচয় উনি কিভাবে দিয়ে থাকেন। আগে কোচস্যার কে জিজ্ঞাসা করলে ভালো হত, তাই না?

    "কেউ বাঙালি, দেখলে তার জাত ও কুলজির সন্ধানে বসি না।" এটা আগের টার থেকে এবং আগের ও পরের সমস্ত আনন্দবাজার থেকেই ভালো। কিন্তু প্রশ্ন ঐ, একটা লোককে দেখেই, সুদু কাগজে দেখেই কি করে বোঝা গেল তিনি বাঙালি পরিচয় দিতে চান?

    সেনসাসে কি সকলকে বাঙালি বলাই শ্রেয়, মানে যাঁরা বলতে পারবেন ১৯৭১ এর আগে থেকেই বাঙলায়? আবার রাজবংশী দের অনেকে বলেন, তাঁরা তো কোচবিহার এর লোক বাংলার না, কোচবিহার পরে বাংলার অংশ হয়েছে। তাই সালটা কবে থেকে কার বেলা ধরা হবে এইটা কাগজে ছবি দেখে একবারে ফস করে বলা একটু সমস্যা।

    যাক ভালো লাগলে বলবেন, আমি কিন্তু আলোচনার পক্ষে। কারণ মুখ্যমন্ত্রী সব সময়েই আলোচনার পক্ষে। একটা ঘটনা বলুন, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমি আলোচনা করবো না। সিরিয়ালেও করলেন, দার্জিলিং এও করলেন, আর জেলা সফরে অবশ্য একটু বেশি বকাবকি করেন, কিন্তু আমরা সেটা ভালো বাসি। কারণ বড়দের বেলায় বকুনি হল আসল, আলোচনা না। তাই না?
    ভালো লাগলে বলবেন। খ।
  • aka | ৩১ আগস্ট ২০১৮ ১৮:১২398517
  • কেলোদা, ডিমের ঝোলের কি খবর?
  • aka | ৩১ আগস্ট ২০১৮ ১৮:১০398516
  • কিন্তু ডবকা সিকি কেসটা রিজল্ভ হল না তো! ডবকার মানে জানার পর থেকে সিকিকে ডবকা বলছে ভাবতেই কুলকুলিয়ে হাসি পায়। আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? খ বা হানুকে মাথায় রাখা অন্তত উচিত ছিল।

    আর এই আর্বান নক্সাল কেসটা যে কি জানিই না। সত্যি কলিকাল এসে গেছে, আমার বাণপ্রস্থে যাবার সময় হল।
  • সিংগল k | ৩১ আগস্ট ২০১৮ ১৭:৪৮398515
  • তাও শেষমেষ সব যোগ দিয়ে হয়ত দেখা যাবে ভারতের ৯৯.৩ শতাংশই আর্বান নক্সাল।

    আমার মত গ্রামাটিক্যাল মিস্টেক ধরে একশো শতাংশেরও বেশী।

    নাঃ কলিকালটা খুব জাঁকিয়ে পড়েছে!
  • সিংগল k | ৩১ আগস্ট ২০১৮ ১৭:৪১398514
  • হ্যাঁ হ্যাঁ মিটু....
    আসলে একই জিনিস, কিন্তু সব লিখবার রকমারী কিনা!
  • সিকি | ৩১ আগস্ট ২০১৮ ১৭:৩৮398513
  • কেলোদা,

    হল না। #MeTooUrbanNaxal লিখতে হবে। I am লিখলে নম্বর দেবে না।
  • সিংগল k | ৩১ আগস্ট ২০১৮ ১৭:৩৪398512
  • আচ্ছা, আমারও কি কোটের পেছনে চকখড়ি দিয়ে #I AM URBAN NAXAL লিখে ঘুরে বেড়াতে হবে??

    মাননীয় মোদীজীর রাজত্বে, চেনা বামুনেরও কি পৈতে লাগে?

    আপনাদের সঙ্গে এই যে এত মিশি, তার একটা দাম নেই??
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১৭:৩১398511
  • এইটা বনাম বিপ কিন্তু লেভেলের হ'ত। আহা সে কতদিন আসে না।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৭:২৪398510
  • ফেউ টা এসে গেছে তাহলে।ওটাকে আপাতত ইগনোর করছি।
    আগে,নিজের দড়ি সামলাক।
    যাই হোক। আমি সব রাজবংশী, মতুয়া, মুসলমান, যারা পব তে দীর্ঘদিন বাস করে ও নিজেদের বাঙালি পরিচয় দিতে অস্বীকার করে না, প্রত্যেক কেই বাঙালি বলে ডাকি।
    কেউ বাঙালি, দেখলে তার জাত ও কুলজির সন্ধানে বসি না।
    অবভিয়াসলি অবপ র মতন অমল মুজুমদার কেও একবার বাঙালি বানিয়ে দিই না।
    ঝুম্পা লাহিড়ী, শঙ্কর বোস এরা তো আছেই।
  • সিকি | ৩১ আগস্ট ২০১৮ ১৭:২২398509
  • এই না! ব্যাপক চলছে কিন্তু। উইকেন্ডের বাজার, এইভাবে থামিয়ে দিস না।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১৭:০০398508
  • হনুদার প্রচুর সময় মাইরি। আরে প্রবন্ধ লেকো নাহ'লে লেখার জন্য লোককে তাড়া দাও।
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৬:৫৬398507
  • বাবা এখনো রাগ আছে। কিন্তু আপনি রাজবংশী দের বাঙালি বলেন কেন। কিন্তু বাঙালি দের রাজবংশী বলেন না কেন। কই মুখ্যমন্ত্রী তো বলেন না। খ।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৬:৪৩398506
  • ডাইয়াগ্নসিস সঠিক। বদ হজম নামেই মালুম, খুব বদ রোগ। নয়তো, এতো অসংলগ্ন কথা বার্তা কেউ বলে?
    কোথায় স্বপ্না বর্মন থেকে শামি, মায় শারুখ অবধি চলে এলো।
    শারুখ কি নিজেকে কোনদিন বাঙ্গালী বলে পরিচয় দিয়েছে?
    মোহাম্মদ সামি ইউপি র লোক। বাংলার হয়ে খেলেছে।
    তা, নিজেকে কি বাঙালি বলে পরিচয় দিয়েছে?
    স্বপ্না কি নিজেকে বাঙালি বলেননি?খালি রাজবংশী বলেছেন?
    তাহলে, এই উৎপটাং উদাহরণ গুলো আসছে কেন?
    হজমোলা খান, সুস্থ থাকুন।
    শুভেচ্ছান্তে,sm।
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৬:২৭398505
  • এত রাগছেন কেন, তাছাড়া আমার পেট ঠিক আছে। হজমের সমস্যা নেই। আমি কি একটাও খারাপ কথা বলেছি আর আমার পেট অর্থাৎ আপনার মাথায় এলো কেন, ইশ। স্বপ্না বর্মণের যদি বংকিম বা রবীন্দ্রনাথ বা শীর্ষেন্দু বা উত্তম সুচিত্রা বা দেব সৃজিত আগ্রহ না থাকে, তা বলে কি উনি এ বাংলার নন। ওনার যদি শুধু সালমান খান কে ভালো লাগে এবং বাঙালির ফুটবল ওনার ভালো না লাগে, তাতেই বা কি। উনি তো ক্রীড়াবিদ, উনি নিজের কাজটা তো অসম্ভব ভালো জানেন। সোনা পেয়েছেন হেপ্টাথলনে। শীর্ষেন্দু কি হেপ্টাথলন পারেন? যাক দিনের শেষে, উনি তো এবাংলারি, সেই জন্যেই ওঁর জন্য রাজ্য সরকার এত করছে বা করবে বলেছে। রাজ্য সরকার তো বলে নি, যে বাঙালি না হলে বাংলার হয়ে খেলা যাবে না, মহম্মদ শামি তো ইউ পি থেকে এখানে এসেই ভালো খেলছে, পেট ও ঠিক আছে, যদিও বউ ঠিক নেই। গৌতম গম্ভীর যে সোনার চেন পেল, শারুখ যে বম্বে তে আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলে, বিজনেস এনে দেয়, তারা কি বাঙালি, কিন্তু বাংঅলাকে ভালো বাসে, মুখ্যমন্ত্রীর কে ভালো বাসে, কথা বলে মনে শান্তি পায়, তাদের আপনি কি ভাবে বারণ করবেন। সকলের হজম ও ঠিক আছে, তাই না?

    যাই হোক, ভালো লাগলে এখানে ই জানাবেন, একেবারে চুপকথা হয়ে গেলে অবশ্য আর জানাবেন না, আমি কিছু মনে করবো না। খ
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৬:০৬398504
  • বদ হজম এক বিষম রোগ! বঙ্গে যে বহুদিন আছে, বাংলায় কথা বার্তা বলতে পারে বা বাঙালি সংস্কৃতির দিকে আগ্রহ আছে, সেই বাঙালি।
    আইনের দিক থেকে শেষের দুটির দাম নেই।
    এবার একজন পব বাসী ক্রীড়াবিদ, পুরষ্কার পেয়েছে,;তাকে বাঙালি বলতে তো বিশেষ কষ্ট করতে হয় না। কিন্তু রাজবংশী, মতুয়া ইত্যাদি ট্যাগ লাগানোটা এক ধরনের পাকামো।
    প্রথমেই তো বললাম অলিচিকি, উর্দূ, নেপালী সব ভাষা ও সংস্কৃতি কেই রাজ্য সরকার সম্মান দিয়ে থাকে ও প্রমোট করে।
    তাবলে, তাদের বাঙালি বলে ডাকতে তো কোন বাঁধা নেই।
    খ, কি নিজেকে স্বপ্না বর্মণের চেয়ে বেশি বাঙালি বলে ভাবে নাকি?
    এটা আর এক ধরনের আঁতেল গিরি।
    শুভেচ্ছান্তে।sm
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৫:৫০398503
  • বাংলার সকলে বাঙালি কেন হবে। বাংলা কেন শুধু বাঙালি দের হবে। কত লোক আছে, যেমন উড়িষ্যার লোক, আফগানিস্তানের লোক, আসামের লোক, নেপালের লোক। সকলেই বাংলা কে আর মুখ্যমন্ত্রী কে ভালো বাসে। আজকে বাংলার আর কাকে বাইরের লোকে চেনে। কয়েক বছর ধরেই আমাদের মুখ্যমন্ত্রী, সবাই কে শুধু পুজোর শুভেচ্ছা না জানিয়ে মুখ্যমন্ত্রী মহালয়ার, পুজোর, ছট পূজার আর দীপাবলির, মহরম এর শুভেচ্ছা জানাচ্ছেন। আলাদা আলাদা বিজ্ঞাপণে। এছাড়া ওনার লেখা অলচিকি কবিতা দিয়ে এবার আমাদের ওদিককার একটি পুজোর মন্ডপ সাজানো হয়েছে, সেখানে ঊঁর আয়োজক সমর্থক রা আবার অলচিকি ভাষীদের দুর্গাপূজো করাতে চাইছেন এরকম কিছু বলেন নি। বৈচিত্রের মধ্যে ঐক্য শুধু না, উনি ঐক্যের মধ্যেও বৈচিত্র করে দিয়েছেন। তবে বৈচিত্রের মধ্যে বিরোধী নেই, খুব স্বাভাবিক, এখানে কালচারাল দিকের কথা হচ্ছে। তাতে আমি খুশি হয়েছি। উনি অন্তত জানেন উনি সবার মুখ্যমন্ত্রী শুধু একটি ভাষা পরিচয়ের মানুষের নন। অসুবিধে থাকলে ওঁকে জানাতে পারেন। মন ছুঁয়ে গেলে এখানেই জানাবেন। খ
  • b | ৩১ আগস্ট ২০১৮ ১৫:০১398502
  • এদিকে আজ ভারতের ভাগ্যাকাশে কি আছে কে জানে? ওদিকে অ্যান্ডারসন খ্যাপা ষন্ডের ডাঁল্লা দিয়ে ডিনার করেছে কালকে। এদিকে ভীম, দুর্যোধন অ্যান্ড ব্রাদার্স কোং লিঃ কোহলির ব্যাট স্পনসর করছে। আজি তোমার পরীক্ষা ভগো।
  • b | ৩১ আগস্ট ২০১৮ ১৪:৫৬398501
  • রাজমার লুচি খেয়েছেন কেউ?
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১৪:৩৫398500
  • হ্যাঁ, এইগুলো প জ কেও নির্ঘাত ছাড়বেনা।
  • ফ্যা চাং | ৩১ আগস্ট ২০১৮ ১৪:৩৪398499
  • রাজমা চাওল অন্ততঃ কঢ়ি-র চেয়ে ভালো।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১৪:৩২398498
  • কী চায়, কী যে চায়, এসব হ্যাজাচ্ছেই বা ক্যানো! উফফ
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৪:০০398497
  • পাইকে ত্যাজ্যবন্ধু করব।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৩:৫৪398496
  • আজ পর্যন্ত এখানে কোন পোস্ট দেখেছেন যেখানে লেখা হয়েছে রাজবংশী যাঁরা, তারা ওরকম ই থাকুন।
    আমার কাছে,রাজবংশী, মতুয়া, সাঁওতাল,আদিবাসী ; সব্বাই বাঙ্গালী।
    এতে কোন ও স্ববিরোধিতা দেখছেন কি?
  • Tim | ৩১ আগস্ট ২০১৮ ১৩:৪১398495
  • প্রাইজ পাওয়ার আগে অবধি রাজবংশীরা রাজবংশী হয়ে থাকলে খুব একটা অসুবিধে অবশ্য দেখা যায়না।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১৩:৩৩398493
  • একজন পব বাসী পুরষ্কার পেয়েছেন। তিনি সব অর্থেই বাঙালি। অবপ ছাড়া কোন কাগজেই রাজবংশী নিয়ে ভ্যাজর ভ্যাজর নেই।
    তিনি রাজবংশী হলে, রাজবংশী। তো তাতে কার কি?
    যদি কোন সাঁওতাল, মতুয়া, বা ভিন্ন ভিন্ন আদিবাসী পুরষ্কার পান, তার জাতি ধরে ধরে বলতে হবে নাকি।
    জানো অমুকে না পুরষ্কার পেয়েছে;ও জাতিতে না এই।
    এটা কোন ধরনের পাকামি?
    এতে লাভ টা কি? জাতির আরো বেশি বিভাজন হচ্ছে।
    এর চেয়ে যদি বলি, একজন বাঙালি পুরষ্কার পেলেন, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়?
    বৃন্দা করাত কে বাঙালি না বললে অনেকের গোঁসা হয়, কিন্তু। তখন প্রশ্ন আসে কেন, বৃন্দা কি বাঙালি নয়?
    দীপা দাস মুন্সী কে বাঙালি বলার জন্য তো অবপর লাল ঝোল ফেলে দেওয়ার অবস্থা হয়।
    সুস্মিতা সেন কে বাঙালি প্রমাণ করার জন্য পাতার পর পাতা লিখতে হয়।
    সেই অবপ র লিংক নিয়ে এতো বড়াই কিসের!
  • pi | ৩১ আগস্ট ২০১৮ ১৩:৩৩398494
  • বুঝলে সিকি, রাজমা চাওল খাচ্ছি।
  • | ৩১ আগস্ট ২০১৮ ১৩:১৫398492
  • আমি স্মার্ট নই, শুধুই খুশি। কারণ উত্তরবঙ্গের রাজবংশী ক্রীড়াবিদ দের জন্য রাজ্য সরকার কিছু করার ফলে কেন্দ্র সরকার কিছু করতে বাধ্য হলে আরো ভালো। উপকার করার ব্যাপারে, গরীব রাজবংশী দের উপকার করার ব্যাপারে সরকার, সরকারী তেল কোম্পানী দের মধ্যে স্বাস্থ্ক্যর প্রতিযোগিতা সব সময়েই ভালো। তার পরে কোচ স্যার দেখবেন। অপারেশন গুলোর খরচ যেন আলাদা করে উনি পান এই প্রার্থনা করি।

    এই পোস্ট কারো মন ছুঁয়ে গেলে এখানেই জানাবেন। আনন্দবাজারে বিজ্ঞাপন এর দরকার নেই। খ
  • r2h | ৩১ আগস্ট ২০১৮ ১৩:০৫398491
  • কিন্তু এসেম রাজবংশী শুনে রাগ করছেন কেন? রাজবংশী একটা পরিচয় তো বটে। রাজবংশীদের আত্মপরিচয় নিয়ে আন্দোলন কনফ্লিকট এসবও আছে। কেউ তাতে সহমর্মিতা রাখলে সমস্যা কী?

    আমি এই নিয়ে বিশেষ কিছু জানিনা, আলাদা রাজবংশী ভাষা নিয়েও এই সেদিন এখানে জিজ্ঞেস করে একটু ধারনা পেলাম। কিন্তু বাঙালীরা বাঙালী উড়িয়ারা উড়িয়া রাজবংশীরা রাজবংশী খৈখৈরা খৈখৈ, এ নিয়ে আপত্তির কি আছে বুঝিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত