এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৮ আগস্ট ২০১৮ ০৯:৪৪398249
  • স্বাতী কি মহিলা বিজ্ঞানীদের নিয়ে লিখেছিল? একটা তো ব্লগ চালাচ্ছিল বিস্মৃত মহিলা সাহিত্যিকদের নিয়ে। জ্যোতির্ময়ী দেবী, গিরিবালা দেবী ইত্যাদি।
  • | ২৮ আগস্ট ২০১৮ ০৯:৩৭398248
  • সিকি কথা কয় না কেন? কার ভয়ে ইদুরের গর্তে লুকিয়ে পড়লো?
    ও পাড়ার কিছু নিউজ আছে?
  • কুমু | ২৮ আগস্ট ২০১৮ ০৯:০৬398247
  • আচ্ছা, থাংকু।এইবার মহিলা বিজ্ঞানী দের টইটা খোঁজে ন।
  • কুমু | ২৮ আগস্ট ২০১৮ ০৮:৪১398245
  • কাউকে দিয়ে একটা কাজ পাওয়া যায় না।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৮ ০৩:০৯398244
  • কিন্তু জ্যোতিষী কী বলবেন খেলাধূলো নিয়ে? সন্তানকে খেলাধূলোর পেশায় দিতে গেলে জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিতে বলছে যে? যদি জ্যোতিষীই দেখাতে হয় তাহলে তাবৎ পেশার জন্যই তো দেখানো যাবে?
  • Ishan | ২৮ আগস্ট ২০১৮ ০০:৪৮398243
  • হরমোন নিয়ে বাওয়ালটা জেন্ডার ঘটিত কারণে হবে। টেস্টোস্টেরনে মাসল টসল বাড়ে। এনর্জি, অ্যাগ্রেসিভনেস বাড়ে। আবার পুরুষালী চিহ্নও দেখা দেয় শরীরে। এইসব আর কী।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৮ ০০:৩৬398242
  • খরগোশ তাড়িয়ে কোথায় দেয় ? হোটেলে রেস্তোরাঁয়? খরগোশ ভর্তা করে লংকা পেঁয়াজ দিয়ে?
  • Ekak | ২৭ আগস্ট ২০১৮ ২৩:৪৫398241
  • হরমোনের ব্যাড সাঈদ এফেক্টের জন্যে কোনোকালেই মাস থ্রেট হয়ে দাঁড়াবে না। যেটা সবচে চ্যালেঞ্জিং হবে তা হলো বায়োনিক লিম্বস এন্ড এনহ্যান্সিং সিস্টেমস। এর শুরু হয়েছে স্প্যাস্টিক মানুষকেজে সাহায্য করার উদ্দেশ্যে কিন্তু এর দৌড় অনেক অনেক দূর। আগামী সিকি শতাব্দীর মধ্যে শিক্ষিত মধ্যবিত্তের শরীরে কোনো না কোনো এনহ্যান্সিং পার্টস থাকবে বায়োনিক্স এর দোয়ায়। এবং তখন এই স্পোর্টস প্রতিযোগিতা সবই খুব খিল্লিমুলক সাংঘাতিক একটা জায়গা নেবে।
  • Ishan | ২৭ আগস্ট ২০১৮ ২২:২৬398240
  • সায়েন্স নিয়েই তো প্রশ্ন।

    এই ধরুন, আমি যদি প্রবল সিওপিডি নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রথমেই বলবেন সিগারেট খাবেন না। -- এটা হল রুট কজ, সে ঠিক হোক বা ভুল, সেটাকে উড়িয়ে দেবার চেষ্টা। অথচ, শচীন তেন্ডুলকার যখন গদা চালিয়ে চালিয়ে পিঠে ব্যথা করবেন, তখন স্পোর্টস মেডিসিনের দ্বারস্থ হলে তাঁকে কক্ষনো বলা হবেনা, গদাটা চালানো বন্ধ করুন। যদি বিশুদ্ধ সায়েন্স মতে সেটাই বলার কথা।

    স্পোর্টস মেডিসিন তো 'বর্তমান পরিস্থিতিতে স্পোর্টস ফ্রেমওয়ার্ক' এর মধ্যে কাজ করতে বাধ্য। মানুষকে আরও জোরে আরও জোরে দৌড়তে হবে, এই যদি লক্ষ্য হয়, সে নানা ফন্দিফিকির বার করেই চলবে। হরমোন থেরাপি তার একটা। গদা চাললে এমনিতেই যে পার্মামেন্ট ড্যামেজ হতে পারে, তাই নিয়ে এই সায়েন্সের কিছু করার নেই। গদা চালাতেই হবে, আরও জোরে দৌড়তেই হবে, এটা ধরে নিয়েই এই সায়েন্স টিকে আছে।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ২২:২২398239
  • তোমাদের শহরে, কুমুদি।

    আর এয়ার ইন্ডিয়া নিগঘাত গুরু পড়ে। আজ ভাল ছিল খাবার।
    আকচুয়ালি এয়ার ইন্ডিয়ার কিছু লোকের সঙ্গে সেদিন অনেক কথা হল, সেদিনই লিখব বলে আর সময় হয়নি। ইন্টারেস্টিন্হ কিছু পয়েন্টস ছিল, কেন এই বিশাল ক্ষতি, আসলে নাকি এখন ক্ষতি নেইই, আগে কিছু প্লেন কেনা আর অন্য কিছুর খেসারত দিতে হচ্ছে। পরে লিখব।
  • sm | ২৭ আগস্ট ২০১৮ ২২:১৭398238
  • অ্যামেচার আর প্রফেশনাল এর মধ্যে জেন্ডার বিতর্ক কিভাবে ঢুকছে?
    মেডিক্যাল সাইয়েন্স হলো একটি স্ট্যাটিসটিক্স বেসড সাইয়েন্স।
    এখানে যদি পুরুষ হরমোন নির্দিষ্ট মাত্রা ছাড়ায়, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে উক্ত এথলিট।এটা আটকানোর জন্যই এতো কোর্ট কাছারি।
    ধরা যাক, যে মেয়েটি গত অলিম্পিকে ফার্স্ট হয়েছিল। সেই মেয়েটি মেডিকেল রিজন এর জন্য একটি ঔষধ খায়।
    সেটি ই নরমাল কোন লোক খেলে ডোপ টেস্ট পাশ করতে পারবে না। না হলে, দীপার ব্রোঞ্জ কেউ আটকাতে পারে না।
    জাস্টিন গ্যটলিন এম্ফিটামিন জাতীয় ঔষধ খায়, মেডিকেল রিজন এর জন্য।
    ওর মেডেল পাওয়া আটকায় নি।
    বস্তুত একজন ব্রিটিশ এথলেট প্রকাশ্যে বলেছিল, ১০০ মিটারে পদক জিত তে গেলে, ডোপ করতেই হবে, বা সবাই করে থাকে।এর জন্য তাকে সাসপেন্ড করা হয়।
    সুতরাং অলিম্পিক হোলো বস্তুত ডোপিং এর আখরা।
    একজন চাইনিজ মেয়ে সাঁত।রে একটা নির্দিষ্ট ৫০মিটার ল্যাপে,পুরুষ দের করা রেকর্ড সময় কেও ভেঙ্গে দিয়ে ছিল।
    ভবিষ্যতে জিন থেরাপি ঢুকবে হু হু করে।এর কাছে হরমোন থেরাপি বাচ্চা!
  • dd | ২৭ আগস্ট ২০১৮ ২২:১৬398237
  • আরে কর্ণাটকে রমরমিয়ে আছে। ঐ ব্ল্যাক মেজিক। গুনীনরা এসে গন্ধ শুঁকে বলে কোন ভুতটা ভালো আর কোনটা সিপুএম। খুব চলে।

    লাস্ট চীব মিনিস্টার সিদ্দারামাইয়া (কংরেস) খুব চেষ্টা করেছিলেন Anti superstition bill এনে হরেক রকম ছু মন্তর বন্ধো করে দিবেন। কিন্তু তার আগেই উনি চিৎ পটাং হয়ে গ্যালেন। এখন যিনি মুখ্যমন্ত্রী, কুমারস্বামী ও তার গোটা পরিবার, এমন কি এই রাজ্যের তুলোনাতেও ভয়ানক বেশী মানেন। ঐ হাঁচি, টিকটিকি, হাবাট স্পেনসর ..... সব।

    সুদু সুদু কামিখ্যের নামে প্রচার বেশী হয়।
  • | ২৭ আগস্ট ২০১৮ ২২:০১398236
  • ডিসি,
    নামিয়ে নিছি। সরিয়ে দিতে পারেন।

    ওদিকে কালিঙ্পঙের মর্গান হাউস নাকি হন্টেড হাউস। তা যে দিকটায় থাকতে টাকতে দেয়, সেখানে কিছু নেই। পেছনের বাঁদিকের উইঙে নাকি সিঁড়িতে কার পায়ের ছাপ পড়ে, লাইট জ্বলেনেভে ইত্যদি।
    ব্ল্যাঙ্কিকে নিয়ে একবার ভুদ্দেখতে যেতে হবে।
  • Ishan | ২৭ আগস্ট ২০১৮ ২১:৫৭398235
  • টেকনিকালি অলিম্পিক এশিয়াড সবই তো অ্যামেচারদের খেলা। অন্তত সেই স্পিরিটেই তো জিনিসটা শুরু হয়েছিল। কিন্তু কোক-পেপসি-স্পনসরশিপ, এ কি আর অ্যামেচারকে অ্যামেচার থাকতে দেয়?
  • Du | ২৭ আগস্ট ২০১৮ ২১:৪৫398234
  • মায়ং আমি ঢুকি নি পবিতরার পথে দেখেছি। ঐ জঙ্গলের মধ্যে অনেক মুর্তি নাকি মায়ার জায়গা আদিকাল থেকে। অসমে এমনিতেই বানমারা ব্যপারটা কমন কামাখ্যাতেও ছিলো কমে গেছে এখন। লোকে রুটিন বানমারা কে নিজেদের কোন বিপদের কারন বলে মনে করে আবার অন্যেকে বান মারানোর চেষ্টাও করে ঃ) নেটে দেখলাম মোগল সেনাকে হাওয়া করে দিয়েছিলো। সে বাদ দিলেও একটু ছমছমে ব্যপার তো আছেই আর ঐ মুর্তি। ।।উনকোটি র মতো স্কেলে না হলেও অদ্ভুত তো বটেই।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ২১:৪১398233
  • অ্যামেচার স্পোর্ট তো আগে ছিল! কিন্তু সেখানেও কি সব গলতা ব্যাপার ছিল, কোথাও একটা পড়েছিলাম।
  • Tim | ২৭ আগস্ট ২০১৮ ২১:৩৮398232
  • গোকুল,

    টইপত্তরে গিয়ে দেখে নিতে পারেন তো। একটা রিসার্চ করছেন, তার ডেটা নিজেই নিন না। অন্যের মুখের ঝাল কেন খাবেন?
  • Ishan | ২৭ আগস্ট ২০১৮ ২১:৩৫398231
  • নানা সে তো হতেই পারে। আমি বলছি এইসব খেলাধুলোয় এত স্ট্রিক্ট জেন্ডার টেস্ট করার আছে টা কী? কে কখন আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে নিল (মানে এক্ষেত্রে ছেলে হয়ে মেয়েদের সঙ্গে দৌড়ে ফেলল), এই ভয় থেকে পুরোটা আসে। নইলে 'বৈজ্ঞানিক' ভাবে কে ঠিক ছেলে আর কে ঠিক মেয়ে এই দুটো খোপে সকলকে আঁটানো কী আর সম্ভব? এমনি অবস্থাতেও সম্ভব না, আর এখন তো গোদের উপর বিষফোঁড়া হরমোন চিকিৎসা এসে গেছে বাজারে।
  • | ২৭ আগস্ট ২০১৮ ২১:২১398230
  • কিন্তু ঈশান, এটা মানে দ্যুতির মাত কেসগুলো ফ্লুইড জেন্ডার এন্ড এক্সপ্লোরেশান হতেই পারে। নিজে এক্সপ্লোর না করলেও ফ্লুইড জেন্ডার আইডেন্টিটি হতেই পারে।
  • kumu | ২৭ আগস্ট ২০১৮ ২১:১৩398229
  • পাই এখন কোথায়?
  • Ishan | ২৭ আগস্ট ২০১৮ ২১:১১398228
  • এইগুলো হচ্ছে, সেই শচীনের পিঠে ব্যথার মতো কেস। অকারণে একটা ভারি গদা সারাদিন ধরে চালালে পিঠে ব্যথা হবেই। গদা চালানোটাই 'নর্মাল' ব্যাপার ধরে তারপর তার চিকিৎসা হবে। গদা না চালালেই হয় তার চেয়ে।

    স্পোর্টস ব্যাপারটা দুটো কারণে দরকর। এক, ফিট থাকতে। দুই, মার্কেটের কারণে, যেটা যুদ্ধ যুদ্ধ হাবভাবটা ওসকায়। লোকে বলে পোলো নাকি মানুষের মুন্ডু নিয়েই খেলা হত আগে। রাগবি, বক্সিং, কুস্তি, এসব আর নাই বললাম।

    এই কম্পিটিটিভ কম্পোনেন্টটা খেলায় রাখলে স্পোর্টস মেডিসিন থাকবে। শ্রেণী বিভাগ থাকবে। জেন্ডারের ভিত্তিতে আলাদা আলাদা বিভাগ হবে। তারপর স্পোর্টস মেডিসিনের স্যাক্সেস নিয়ে বাওয়াল হবে (কার ভালো কোচ, কার ভালো ডায়েট, ফিজিওথেরাপিস্ট, ওষুধ, আর কে গরীব বলে এসবে অ্যাক্সেস পায়না)। তারপর স্পোর্টস মেডিসিনে আসবে হরমোন চিকিৎসা। তারপরই লিঙ্গ বিভাজন আবছা হয়ে আসবে।

    এর চেয়ে এই কম্পিটিটিভ স্পোর্টস ব্যবস্থাটাই সিরিয়াসলি তুলে দেওয়া উচিত। সবই অ্যামেচারদের খেলা হোক। যারা কোচ অথবা ওষুধ নেয়, সব ডিসকোলি।
  • | ২৭ আগস্ট ২০১৮ ২০:৫৪398227
  • দ্যুতি চাঁদকে হাইপার অ্যান্ড্রোজেনিজম এর অভিযোগে অ্যাথলেটিক ফেডারেশান সাসপেন্ড করেছিল। এরপরে বাইরের ল-ইয়াররা কেস লড়ে এবং অ্যাথলেটিক ফেডারেশানের বিরুদ্ধে জেতে। হাইপার অ্যান্ড্রোজেনিজমের নিয়ম বদলেছে দ্যুতির জন্য।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৯:৫৩398226
  • দ্যুতির কী কেস?
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৯:৪৪398225
  • এ কী বিপত্তি, উঠেছি প্রিপেইড ট্যাক্সিতে, সে বলে হোটেলের ডিরেকশন দিন, এটা কি অমুকের পাশে, তমুকের সামনে! উফ।
  • গোকুল | ২৭ আগস্ট ২০১৮ ১৯:১৯398224
  • দ দাদা, পাই দিদি। উত্তর এড়িয়ে যান কেন? আপনারা কেমন ভাষায় প্রশংসা করেন শুনি ইটটু। করেন তো?
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৯:০২398222
  • নাঃ তা বলিনি৷ বক্তব্য ছিল এগুলোর মাস রিচ নিয়ে।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৭:২৯398221
  • তামিল নাদু রেশন ব্যবস্থায় খুব ভালো, হয়তো তোমার প্রবন্ধে কেন ভালো তার ইংগিত থাকবে। খ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত