এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ০৮:২৬398160
  • চুপকথা আবার কাকে বলে? আমিও প্রথম শুনলাম।
  • Du | ২৭ আগস্ট ২০১৮ ০৭:২৯398159
  • মায়ঙ্গ পবিতরার রাস্তায়
  • Du | ২৭ আগস্ট ২০১৮ ০৭:২৭398158
  • বাজার কাছে বলতে আদাবাড়ি। একটা দেখার জায়গা আছে দুঘন্টায় হবে না।।।ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা।
  • Du | ২৭ আগস্ট ২০১৮ ০৭:২২398156
  • মাম্মাম্মার আর্ডেন্ট ফ্যানের পার্টি নাকি পবতে বিরোধী হতে আসছে। সত্যি বিরোধ করতে আসলে ভালো কথা তবে খুবই অবাক হয়্লাম।
  • সিকি | ২৭ আগস্ট ২০১৮ ০৬:৫৭398155
  • এসবের্জ্জন্য শ্রীজাত ফলো কর্তে হয়। শুধু মামুর পোস্টে আর কীই বা জানা যায়।

    আর পাইয়ের্জ্জন্য সুপুরি ধার্য কর্লাম।
  • aranya | ২৭ আগস্ট ২০১৮ ০৫:২৮398154
  • হিমা অনেক দূর যাবে।
    গর্ব হয়, এক প্রান্তিক রাজ্যের গরিব ঘর থেকে আসা মেয়ের এমন পারফরম্যান্স
  • aranya | ২৭ আগস্ট ২০১৮ ০৫:০৩398152
  • কারও একটা প্রেমের কবিতায় পড়েছিলাম যেন চুপক্থা, জয়-এর লেখায় হয়ত
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ০০:১২398151
  • ওরে বাবা রে! ভাগ্যে পড়িনি! ঐখানে হাহা স্মাইলি দিয়ে আসলে কপালে দুঃখ ছিল!
  • | ২৭ আগস্ট ২০১৮ ০০:০৫398150
  • 'চুপকথা'টা পড়ো নি কখোনো? কও কি মামনি? :-O
    'চুপকথায় জানাই একরাশ মুগ্ধতা'
    'নিঃ শব্দে শুধু চুপকথা রেখে/দিয়ে যাই'
    এগুলো তো মানে ...ইসে ...
    যাগগে।
  • T | ২৬ আগস্ট ২০১৮ ২৩:৪৮398149
  • এগুলো গাছন্যাকারা বিবিধ ভাবে প্রয়োগ করে থাকেন। গাছন্যাকা প্লাস ক্লাস সেভেনের বাংলা হচ্ছে ডেডলি কম্বিনেশন। বাংলা সিরিয়াল মাফিক।
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ২৩:৪২398148
  • চুপকথাটা পড়িনি কখনো। পুরো ফ্রেজটা কী থাকে?
    কথা হারিয়ে ফেলেছি, আপনার লেখা চুপ করিয়ে দেয়, যেন চুপকথা!
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ২৩:১৯398147
  • আরে বান্গ্লা সিরিয়ালের প্রতিবাদে সিকির মরণকুঁয়ায় ঝাঁপ টা মিস করেগেছিলাম তো! ফ্রি ফলটাও সিকিরই হোক। কাল সারাদিন যতবার ফ্রি তে নামানামি
    করল!
  • Atoz | ২৬ আগস্ট ২০১৮ ২২:৪২398146
  • "মাম্মাম পুরস্কার"ই যদি থাকে, তাহলে "মামাম্মা পুরস্কার"ই বা বাদ থাকে কেন? ঃ-)
  • Atoz | ২৬ আগস্ট ২০১৮ ২২:৩৩398145
  • ডিভোর্স পরকীয়া টা আমি তাড়াতাড়িতে পড়লাম রিভার্স পরকীয়া। ঃ-)
    ব্যাপারটা মন্দ না, সিরিয়ালে রিভার্স পরকীয়াও চালিয়ে দেওয়া যায়। ক আর খ দুই পার্টনার, গ আর ঘ দুই পার্টনার। এইবারে ক, গ কে নিয়ে পরকীয়া করল আর খ রিভার্স চালিয়ে দিল, ঘ কে নিয়ে পালাল। আরো নানা প্রোব্যাবিলিটি হতে পারে। ঃ-)
  • সিকি | ২৬ আগস্ট ২০১৮ ২২:৩২398144
  • চুপকথাটা আমি লিখে এসেচি :)
  • Tim | ২৬ আগস্ট ২০১৮ ২২:০৭398143
  • চুপকথাটাও বাদ গ্যাছে

    আরেকটা আছে। সিক্স দিয়ে সব লিখি প্রাইজ।
  • | ২৬ আগস্ট ২০১৮ ২১:৫০398142
  • আদরবাসা আবার কবিতাবাসা!! উফফফ
    যত্ত গাছন্যাকার বাসা।
  • T | ২৬ আগস্ট ২০১৮ ২১:২২398141
  • "নাড়িয়ে দিয়ে গেলো" হ্যা হ্যা হ্যা হ্যা..."ঋদ্ধ হলাম" টা বাদ গ্যাচে। :)
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ২০:২৫398140
  • ওদিকে ঐ মন ছুঁয়ে গেল পড়ে সায়ন্তন সরকারের স্ট্যাটাসটা মনে পড়ে গেল।

    "সাহিত্য জগৎ এর কিছু সম্মানীয় পুরস্কার ঃ

    ১। সাহিত্য আকাদেমি পুরস্কার
    ২। রবীন্দ্র পুরস্কার
    ৩। বঙ্কিম পুরস্কার
    ৪। আনন্দ পুরস্কার
    ৫। জ্ঞানপীঠ পুরস্কার
    ৬। "উফফ শেষ লাইনটা" পুরস্কার
    ৭। "দিদিয়া তুমিই বাঁচিয়ে রাখা" পুরস্কার
    ৮। "দাদা তুমি ইন্সপিরেশন" পুরস্কার
    ৯। "মনের কথা ফোনের স্ক্রিনে" পুরস্কার
    ১০। "বলার ভাষা হারিয়ে ফেলেছি দাদা" পুরস্কার
    ১১। "ভালোবাসা নিও, প্রিয় ♥" পুরস্কার
    ১২। "নাড়িয়ে দিয়ে গেলো" পুরস্কার
    ১৩। "দাদা তুমিই অক্সিজেন" পুরস্কার
    ১৪। "নিলাম" পুরস্কার
    ১৫। "শেয়ার করতে পারি?" পুরস্কার
    ১৬। "এই কথাগুলো বলা খুব দরকার ছিলো" পুরস্কার
    ১৭। "লাইনগুলো চাবুক" পুরস্কার
    ১৮। "মনের কথাগুলো কিভাবে বলে দাও" পুরস্কার
    ১৯। "তুমিই পারো" পুরস্কার
    ২০। "পুরো ছুঁয়ে গেলো" পুরস্কার
    ২১। "চোখে জল চলে এলো দাদা" পুরস্কার
    ২২। "পাশে আছি দাদা" পুরস্কার
    ২৩। "দাদা/দিদি তোমার লেখা চুরি করেছে দেখো" পুরস্কার
    ২৪। "প্রেমে পরে গেলে দায় তোমার" পুরস্কার
    ২৫। "জুঁই ফুলের গন্ধ লেগে আছে" পুরস্কার
    ২৬। "এই লেখা গুলোর জন্যই বেঁচে থাকা" পুরস্কার
    ২৭। "ক্যাপশনের জন্য নিলাম" পুরস্কার
    ২৮। "বুকের ভিতর কিছু একটা হয়ে গেল" পুরস্কার
    ২৯। "মানসচক্ষে দেখলাম যেন" পুরস্কার
    ৩০। "ভবিষ্যৎ সাহিত্যের জন্য তোমাকে দরকার" পুরস্কার
    ৩১। "তুমি মায়ের মত ভালো" পুরস্কার
    ৩২। "কবিতাবাসা নিও" পুরস্কার
    ৩৩। "কীভাবে পারলেন" পুরস্কার
    ৩৪। "এরকম আরও চাই" পুরস্কার
    ৩৫। "তোমার জন্যই ফেসবুকে আসা" পুরস্কার
    ৩৬। ''এমন লেখার কাছে হাঁটু মুড়ে বসে থাকতে হয়" পুরস্কার
    ৩৭। "এখন আর আয়না দেখিনা, তোমার লেখা পড়ি" পুরস্কার,
    ৩৮। ''টুপিটা খুলে রাখলাম'' পুরস্কার
    ৩৯। "তোমার কলমে আগুন আছে" পুরস্কার
    ৪০। "তোমায় দেখে প্রতিবাদ শিখেছি" পুরস্কার
    ৪১। "সত্যিটা সবাই বলতে পারেনা দিদিয়া" পুরস্কার
    ৪২। "মাম্মাম" পুরস্কার
    ৪৩। "তুমি আমার শুধু দিদিয়া হয়ে থেকো ♥" পুরস্কার
    ৪৪। "প্লিজ লেখা ছেড়ো না, সাহিত্যে ধ্বস নেমে যাবে" পুরস্কার
    ৪৫। "আদরবাসা" পুরস্কার
    ৪৬। "মিস করছি তোমার লেখাগুলো খুব" পুরস্কার
    ৪৭। "লেখার মাধ্যমে মুখে ঝামা ঘসে দাও" পুরস্কার

    ইত্যাদি।"
  • Pi | ২৬ আগস্ট ২০১৮ ২০:১৫398139
  • আরে এখন দেয় তিনটে বড়া। একটা কমলা, একটা গাঢ় সবুজ। হিসেবমত অন্যটা সাদা হওয়া উচিত, কিন্তু কাল।কোনোটাই খাওয়া যায়না।

    আর দিপর তো ঘোরা। মানে স্টেশন থেকে ভোরে আসার হলেই ওটার পাশে দাঁড়িয়ে যেতাম।ভোরে এত সুন্দর লাগত! অনেক ছবি তুলেছিলাম। কিন্তু পরশু দেখে মনে হল জল অনেক ঢাকা পড়ে গেছে, ছোট লাগল। কী কেস?
  • সিকি | ২৬ আগস্ট ২০১৮ ১৯:৫২398138
  • হামি এয়ারিন্ডিয়াকে মারবে। শালা বদখত ভ্যাজ খাওয়ায়।
  • b | ২৬ আগস্ট ২০১৮ ১৯:৪০398137
  • একটা গাড়ি বুক করে দিপর বিল ঘুরে আসতে পারেন। অবশ্য এখন কিসু দেখার নেই।
    @ পাই।
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ১৯:০৮398136
  • না না, যেকোন কার্ড।
  • Ekak | ২৬ আগস্ট ২০১৮ ১৮:৫৯398133
  • পেপ্যাল ছাড়া কেনা যাবেনা ?!
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ১৮:৫৯398134
  • ঘুরছি মানে ঘুরছিই, চরকি কাটছি। দশ জায়গা ঘুরে চষে বুড়ি ছুঁয়ে জাস্ট দিল্লি থেকে ফিরে ভাবলাম দমটা ফেলব, ফেলার আগেই ফোন, কাল সকালেই আবারো দিল্লি। আর এখান থেকে কোথাও যাওয়া নয়তো, লিটারেলি তিন রাজ্য ঘুরে। এয়ার ইন্ডিয়ায় চড়ার দায়ের চোটে চরকির কত পাক যে আরো বেড়ে যায়! অবশ্য এই করে
    মণিপুরটা এক ঝলক দেখে নেওয়া গেল। কিন্তু কাল এয়ারপোর্টেই বসে থাকতে হবে ঘণ্টা পাঁচ, হবি তো হ, এতেই ডিলেও। তো আধ ঘণ্টার ডিলের জন্য দুটো নম্বরে গত দুই ঘণ্টায় ৬*২ বার ফোন এসেছে।
    এয়ারইন্ডিয়া গেছে একদমই ঃ(
    খাবার অনলি ভেজ করার পরে ভেজও মুখে তোলা যায়না।
    বেলাইউট তো করছেনা শুনলাম।

    যাহোক, এত ঘণ্টা বসে থাকতে হবে ভাবলেই। যদিও পড়া আর কাজের গুচ্ছ জিনিশ আছে।
    আগেরদিন বসে থাকতে হবে দেখে শিলঙ্গ এ ইসরো ঘুরে এলাম, অবশ্য যেতে হতই।
    লোকে এখানে বলে মিজোরাম হল সত্যি মেঘের আলয়, কিন্তু মেঘালয় কম কী! তবে ধস যা দেখে এলাম আর যে হারে পাথর কাটা, বড়সড় কিছু অপেক্ষা করছে মনে হয়।
  • pi | ২৬ আগস্ট ২০১৮ ১৮:৫৯398135
  • ঘুরছি মানে ঘুরছিই, চরকি কাটছি। দশ জায়গা ঘুরে চষে বুড়ি ছুঁয়ে জাস্ট দিল্লি থেকে ফিরে ভাবলাম দমটা ফেলব, ফেলার আগেই ফোন, কাল সকালেই আবারো দিল্লি। আর এখান থেকে কোথাও যাওয়া নয়তো, লিটারেলি তিন রাজ্য ঘুরে। এয়ার ইন্ডিয়ায় চড়ার দায়ের চোটে চরকির কত পাক যে আরো বেড়ে যায়! অবশ্য এই করে
    মণিপুরটা এক ঝলক দেখে নেওয়া গেল। কিন্তু কাল এয়ারপোর্টেই বসে থাকতে হবে ঘণ্টা পাঁচ, হবি তো হ, এতেই ডিলেও। তো আধ ঘণ্টার ডিলের জন্য দুটো নম্বরে গত দুই ঘণ্টায় ৬*২ বার ফোন এসেছে।
    এয়ারইন্ডিয়া গেছে একদমই ঃ(
    খাবার অনলি ভেজ করার পরে ভেজও মুখে তোলা যায়না।
    বেলাইউট তো করছেনা শুনলাম।

    যাহোক, এত ঘণ্টা বসে থাকতে হবে ভাবলেই। যদিও পড়া আর কাজের গুচ্ছ জিনিশ আছে।
    আগেরদিন বসে থাকতে হবে দেখে শিলঙ্গ এ ইসরো ঘুরে এলাম, অবশ্য যেতে হতই।
    লোকে এখানে বলে মিজোরাম হল সত্যি মেঘের আলয়, কিন্তু মেঘালয় কম কী! তবে ধস যা দেখে এলাম আর যে হারে পাথর কাটা, বড়সড় কিছু অপেক্ষা করছে মনে হয়।
  • লিটল ব্লেজ | ২৬ আগস্ট ২০১৮ ১৮:৩৪398132
  • সবে ঢুকলাম। একটু ঘোরাঘুরি করে নি...
  • I | ২৬ আগস্ট ২০১৮ ১৮:৩০398131
  • তুমি এত কী ঘুরতেছো?গেছোদাদার মত্ম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত