এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হানুসাহেবের জন্য | ২৫ আগস্ট ২০১৮ ০৮:৪৯398040
  • উনি হলেন গুরুর টেক্সচুয়াল ক্ম্পাস। ঊনি প্রাণে ব্যথা পেলে বড় দুঃখ পাব।
    কেউ এক্টু ফোন করে দেখুক।
    অবশ্যি উনি সিঙ্গহৃদয় মানুষ
  • pi | ২৫ আগস্ট ২০১৮ ০৬:০৫398039
  • টিম, তাহলে হননেন্দ্রনাথ থেকে খগেন্দ্রনাথ ? ঃ(
  • Atoz | ২৫ আগস্ট ২০১৮ ০২:৩৪398038
  • এই বৌদ্ধধর্মকে মধ্যে দাঁড় করানো কবে থেকে শুরু হল? দলে দলে বাঙালি-হিন্দু বৌদ্ধ হয়ে গিয়েছিল, এরকমটা কোথায় জানা গেল?
  • নেতাই | ২৫ আগস্ট ২০১৮ ০১:৪২398037
  • আর দক্ষিন ভারতে মুসলিমরা অত দাপিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে রাজত্ব করতে পারেনি।
  • নেতাই | ২৫ আগস্ট ২০১৮ ০১:৩৩398035
  • পুর্ববাংলায় মুসলিম সংখ্যা আজ যেমন দেখায় আগে তেমন ছিল না। ৪৭ এর আগে ৬০% শতাংশের আসেপাশেই ছিল। তার আগের দুশ-তিনশ বছর এলসিএমদা যেমন বললো। তারও আগের কথা কেউ বোধয় ঠিক বলতে পারবে না। অনেকগুলো ফ্যাক্টর থাকবে নিশ্চয়। একটা ইশানদা যা বললো।

    বৌদ্ধরা একসময় ভারত দাপিয়ে বেড়ালেও হিন্দু রাজাদের থেকে প্রতিরোধ পেয়েছে বিভিন্ন সময়ে। ভরতের কোন অংশ থেকে কেমন প্রতিরোধ পেয়েছে বলা মুশকিল। মুসলিম রাজত্ব য্খন শুরু হচ্ছে (সন ১২০০ নাগাদ) তখন কোথায় কোন ধর্মের মানুষ কত সঠিক জানা গেলে অনেক ক্লিয়ার হত। হতেই পারে বাংলায় বিহারে অনেকেই বৌদ্ধই ছিল। হিন্দু হয়ে ওঠেনি। ওরাই পরে মুসলিম হয়ে যায়। বলা যায় মুসলিম প্রচারকরা এদিকটায় খোলা মাঠ পেয়ে যায়। সেন রাজারা বামনদের কৌলিন্যের ব্যাপারে যত যত্নশীল ছিলেন বাকী পপুলেশান নিয়ে তত কি ছিলেন?

    ৪৭ এর পরে পশ্চিমবঙ্গের মুসলিম বাংলাদেশে তেমন যায়নি। বিহার থেকে কিন্তু অনেক মুসলিমই গেছিল।
  • Ishan | ২৫ আগস্ট ২০১৮ ০১:১১398034
  • গরীব লোক একটা ফ্যাক্টর। কিন্তু এসেমের প্রশ্নগুলোও ভ্যালিড এবং উত্তরগুলো আমি জানিনা।
  • Du | ২৫ আগস্ট ২০১৮ ০০:০০398033
  • তারমানে আরব (রোহিঙ্গিয়াদের মতো) নয়,মোগল নয়, শাহজালাল পীরের মহিমাও নয় শুধুই ঢের গরীব লোক। বাঙালেদের ইতিহাসও ঐ ফ্যানে ভরা।ঃ(((

    পশ্চিমবাংলা থেকেও গরীব মুসলমানেরা পুর্বে মাইগ্রেট করেছিলেন ইংরেজের আমলে? হঠাত একদিকে ঘনত্বটা বেশি আবার আরেকটু এগোলে অসমে ত্রিপুরায় নেই ই।
  • Atoz | ২৪ আগস্ট ২০১৮ ২৩:৫৬398032
  • নেতাজী কি কোন্নগরেই ফিরবেন?
  • Tim | ২৪ আগস্ট ২০১৮ ২৩:৪৬398031
  • একি! সবাই মিলে আবাজ দিয়ে হনুদার নাম খগেন করে দিলাম? এই গ্লানিতে শুক্রবারের ভাট গুমরে গুমরে উঠছে।
  • lcm | ২৪ আগস্ট ২০১৮ ২৩:৪৪398030
  • বৌদ্ধ-মুসলিম কনভার্শন - সেটা তো আগে হয়েছিল।
    ইংরেজ আমলে, চাষবাস এবং অন্যান্য কাজে প্রচুর অস্থায়ী লেবারের দরকার পড়ল (ভূমিহীন চাষী)। ইংরেজ শাসক-কাম-ব্যব্সায়ীরা চাল-ডালের জায়গায় নীল-তুলো-পাট এর চাষ বাড়াতে চাইল, প্রচুর লেবার চাই (পাহাড়ে টি প্লান্টেশনে লেবার আসল)। এদিকে হিন্দু বাঙালি জমির মালিকরা এসবে আগ্রহী নয়। অনেক লোক মাইগ্রেট করল, তাদের মধ্যে প্রচুর মুসলিম লেবার চলে এলেন। হিন্দু জমিদার-এর রাজত্বে গরীব মুসলিম প্রজা --- এ জিনিস রবীন্দ্রনাথ থেকে অনেকের লেখায় এসেছে, উল্টোটা কম।
  • sm | ২৪ আগস্ট ২০১৮ ২৩:৩৫398029
  • কেন সেটাই তো বুঝলাম না।
    দক্ষিন ভারত, হিন্দু চোল দের আন্ডারে ছিল। বর্ন প্রথা আরো কঠোরভাবে মানা হতো।
    ওখানে নিম্ন বর্ণের হিন্দু ;বৌদ্ধ বা ইসলাম ধর্মে কনভার্ট হয় নি তো?
  • ন্যাড়া | ২৪ আগস্ট ২০১৮ ২৩:৩১398028
  • হনু আমাকে না আমি হনুকে মাল খাওয়াব - এরককম কি একটা কথা হয়েছিল। তারপরেই হনু আমাকে দূরে ঠেলে দিল। সেই দুঃখেই কি হনু খ হয়ে গেল!?
  • Ishan | ২৪ আগস্ট ২০১৮ ২৩:২৬398027
  • তাহলে ওই সেনদেরই দোষ হবে। এগুলো পড়েছিলাম ভালো করে নীতীশ সেনগুপ্তর বইয়ে। কিন্তু অত পুরোনো জিনিসে তেমন ইন্টারেস্ট নেই। ভালো করে তাই খেয়ালও থাকেনা।
  • | ২৪ আগস্ট ২০১৮ ২৩:১৭398026
  • সানন্দাও খুলছে মোটামুটি। কিন্তু দেশ খুলছে না
  • | ২৪ আগস্ট ২০১৮ ২৩:০৮398024
  • আরে বাহ গুরুর সবই খুলছে ধাঁইধাঁই করে। বাকীগুলো দেখি।
  • sm | ২৪ আগস্ট ২০১৮ ২৩:০৮398025
  • পাল রাজাদের রাজত্ব উত্তর ভারতেও বিস্তৃত ছিল।
    পাল ডাইনাসটি ৭০০-১০০০ সাল অবধি ছিল।
    মুসলিম ইনভেশন ঐ আমলেই ভারতে শুরু হয়। উত্তর ভারতে বেশি হয়।
    পাল দের পূর্ব, উত্তরভারত শাসক ছিলেন হর্ষ বর্ধন ও গুপ্ত রা।এরা বৌদ্ধদের পৃষ্ঠ পোষক ছিলেন।
    সেনরাও বৌদ্ধ বিরোধী ছিলেন না।
    সুতরাং, ইসলাম কনভার্ট হবার চান্স বেশি উত্তর ভারতেই ছিল।
  • pi | ২৪ আগস্ট ২০১৮ ২৩:০৩398023
  • All Bengali magazine বলে একটা আপ পেলাম প্লে স্টোরে। তাতে দেখি গুরুও আছে। এটায় কি সবের প্রথম পাতার লিনক দেওয়া, কেউ দেখে বলবেন? এখন নামাতে পারছিনা।

    Read Bengali News from all major Bengali Magazines like Anandalok,Anandamela,Desh etc

    Read the latest Bengali news from Bengali Magazines app. Get latest news on politics, cinema, business, finance, environment and agriculture, automobile, cricket & sports and international affairs.

    This app includes the following Magazines:

    * Anandalok
    * Anandamela
    * Desh
    * Sananda
    * Unish-Kuri
    * Saptahik Bartaman
    * Femina
    * Business India
    * Abasar
    * Guruchandali
    * Journey
    * Notundesh
    * Inchchhamoti
    * Utsa Manush
    * Tahreek
    * Bangladesher
    * Comjagat
    * Nishorga
    * Shaptahik
    * Bengali-Times
    * Cosmopolitan
    * Business-Line
    * Money-Today
  • Du | ২৪ আগস্ট ২০১৮ ২২:৪৩398022
  • সেনেদেরই দোষ তাহলে ঃ))
  • Ishan | ২৪ আগস্ট ২০১৮ ২২:২৮398021
  • নিম্নবর্ণরা দলে দলে বৌদ্ধ হয়ে গিয়েছিলেন। সেনযুগে কৌলিন্য প্রথা শুরু হওয়ায়, তাঁদের অবস্থা খারাপ হয়। তারপর মুসলমান রাজত্ব শুরু হওয়ায় তাঁরা দলবেঁধে মুসলমান হয়ে যান। উত্তর ভারতে এই ফেনোমেননটা ঘটেনি, কারণ পাল রাজবংশের কনটেম্পোরারি কোনো বৌদ্ধ রাজধর্মে দীক্ষিত রাজবংশ উত্তর ভারতে ছিলনা। ফলে বৌদ্ধধর্মের চাষবাষ তুলনামূলকভাবে সাম্প্রতিক কালে ওদিকে কমই ছিল। তবে বিহারে কেন ব্যাপারটা ঘটেনি বলতে পারবনা। হতে পারে সেন বংশের সীমানা অতদূর যায়নি। তবে ঠিক মনে নেই। সে অবশ্যই পুরোটাই ঠিক মনে নেই, অনেকদিন আগের ঘটনা তো। :-) অনেকটাই আন্দাজের উপর বললাম।
  • Du | ২৪ আগস্ট ২০১৮ ২২:২০398020
  • আরো একটা আমার প্রশ্ন পুর্ববাংলা কেমনে মুসলমান প্রধান হল?
  • Du | ২৪ আগস্ট ২০১৮ ২২:১৮398019
  • আরো এক্টা ভালো লেখা হচ্ছিলো অভিজ্ঞতাপ্রসূত জোরহাটের কাছকাছি তারপর বিহার নানা জয়গা মিলিয়ে কই যে গেল ?
  • Ishan | ২৪ আগস্ট ২০১৮ ২২:০৩398018
  • হ্যাঁ, নেতাজি ফিরে আসুন রাজার বেশেই।

    জয়তু কোন্নগর।
  • Du | ২৪ আগস্ট ২০১৮ ২১:৫৫398017
  • হনুকে এইচ নামেই দেখতে চাই।
  • T | ২৪ আগস্ট ২০১৮ ২১:৩৭398015
  • বিচক্ষণ কোন্নগরগণ, ইনি রিভার্স খ্যালতাছেন। হেইডা বোঝেন।
  • Ishan | ২৪ আগস্ট ২০১৮ ২১:৩৭398016
  • ন্যাড়াদা আবাজ দিয়েই হনুর নাম বদলে দিল। শেম শেম।
  • ন্যাড়া | ২৪ আগস্ট ২০১৮ ২১:১৩398014
  • আসল গুগুল বা ফেসবুকে গিয়ে ডিভাইসের অথরাইজেশন রিভোক করে দেওয়া যায়।
  • ন্যাড়া | ২৪ আগস্ট ২০১৮ ২১:১২398013
  • এ কি রে বাবা! হনু এখন খ?
  • Ishan | ২৪ আগস্ট ২০১৮ ২০:০৬398012
  • আন ইনস্টল করলে সবই চলে যাবার কথা। ফ্যাক্টরি রিসেট করলেও। অবশ্য অ্যান্ড্রয়েডে একটা ডিফল্ট লগিন থাকে। সেটা যাবেনা।
  • pi | ২৪ আগস্ট ২০১৮ ১৯:৫৭398010
  • হুম। সমুদ্রের ধারে, পাহাড়ের সারে সিগন্যল সমস্যাই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত