এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ আগস্ট ২০১৮ ১৪:২৫397980
  • প্লিজ ইগনোর করুন। পুরোনো বন্ধু এরা সব। কোন রকম অশ্লীল শব্দ থাকবে না। আপনারা আপনার মত আলোচনা করুন। আমি কিচ্ছু বলব না।
  • ফ্যা চাং | ২৪ আগস্ট ২০১৮ ১৪:১৯397979
  • অন্য সাইটে কোথায় কে কী বল্ল বা কী হল সেসব প্যাচাল পাড়বেন না। কেউ আগ্রহী নয় আপনার সলিলোকিতে। এই কথাটা আপনাকে একাধিকবার বলা হয়েছে।
  • | ২৪ আগস্ট ২০১৮ ১৪:১০397978
  • একটা জিনিস বুঝতে পারছি না।
    ঝামেলাটা করলাম কোথায় ? পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলে একটু খোঁজ খবর, ঠাট্টা ইয়ার্কি তো হতে পারেই। আমি কাউকে গালাগালি করেছি? কুৎসিত ভাষায় আক্রমণ করেছি। কে পুরুষ কে মহিলা জানি না। কোন কুপ্রস্তাব দিয়েছি?
    তবে আপনাদের সমস্যাটা বুঝলাম না। এর পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলেই একটু মজা হবেই।
    বরং যিনি বারবার " চুকলিবাজি " র মত অশ্লীল শব্দ ব্যবহার করছে আমি তার আপত্তি জানাচ্ছি।
    এর পর বন্ধুদের সঙ্গে একটু মজা, লেগ পুলিং হলেই আপনারা ইগনোর করুন।
  • কুমু | ২৪ আগস্ট ২০১৮ ১৩:৫৯397977
  • ঠিক।শকুন্তলা কেবল একটি কালিবাড়ির নাম।
  • r2h | ২৪ আগস্ট ২০১৮ ১৩:৪১397976
  • ব, একবার লিখেছিলেন যে ওসব ঝঞ্ঝাট নিয়ে আর লিখবেননা।

    কথাটা দেখছি রাখলেন না। এতদিনে তো বুঝে যাওয়া উচিত অন্য পাড়ার ঝামেলা নিয়ে এখানে লোকজন কেচ্ছা করতে আগ্রহী নয়। বুঝতে পারছি আপনার হৃদয়ে অন্য পাড়ার অনেক অনেক বেদনা, অনেক স্মৃতি। কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছে, সব নিষ্ঠুর জনতা। কেউ মর্মব্যথা বুঝবেননা। এইসব চুকলি করা কাটান বরং। আমি জানি, আপনি বলবেন কোথায় চুকলি করলাম খোঁজ নিচ্ছি তো ইত্যাদি। কিন্তু অন্যত্র কি ঝামেলা হয়েছে তার রসালো উপস্থাপনাকে চুকলিই বলে।
  • | ২৪ আগস্ট ২০১৮ ১৩:২০397975
  • ব বিবি ( কিম্বা দিদি),

    আপনি কি খুবই আকাট নির্বোধ? আপনাকে বিভিন্ন জন বারেবারেই বলছে অন্য সাইট বা চ্যাটগ্রুপের অচেনা লোকজন সম্পর্কে কুৎসা করবেন না। আপনি তারপরেও একই জিনিষ করে চলেছেন!! কে কার সাথে ঝগড়া করল কে কার দিকে তাকিয়ে হাসল ওইসব ঘোঁট পাকানোর জিনিষ আপনি আপনার ফেসবুক দেওয়ালে দিন না। এখানে নোংরা করছেন কেন??

    এখানে যেমন মডারেশান নেই, তেমনি ফেসবুকে আপনার নিজের দেওয়ালেও ত নেই। সেখানেও আপনি যা খুশী পোস্ট করতে পারেন।,

    সিকি এখানকার কাস্টমার নয়, একেবারে শুরু (২০০৪) থেকে একজন পৃষ্ঠপোষক। সিকির যে কটা বই বেরিয়েছে তাও গুরু থেকেই।
  • | ২৪ আগস্ট ২০১৮ ১২:৪৫397974
  • দ বাবু,
    এতে রেগে গেলেন কেন ? " চুকলিবাজি " টা কি করলাম ?অনেক দিনের সম্পর্ক। খোঁজ খবর তো নিতেই হয়।
  • :) | ২৪ আগস্ট ২০১৮ ১২:৪৪397973
  • কেন্নগর!
  • | ২৪ আগস্ট ২০১৮ ১২:৩৩397972
  • অচ্ছা সিকির গতবছরের বাইক ট্রিপের লেখাটা কি টইতে ছিল না ব্লগে? মনে হচ্ছে টইতে। কেউ একটু টেনে তুলে দেবে?
  • | ২৪ আগস্ট ২০১৮ ১২:২২397971
  • কোন্নাগরিক ভ্রাতা মনে হয় একপিসও নাই। ঐ রোবুকেই হাফ ব্রাদার ধরলাম আর কি।
  • | ২৪ আগস্ট ২০১৮ ১২:১৯397970
  • (এই আপদটা আবার এখানে চুকলি মারতে এসেছে। চুকলিবাজি না করলে এর ভাত হজম হয় না।)

    হে আমার কোন্নাগরিক ভগিনী ও ভ্রাতাগণ,
    কোন্নগরের অকমান দেখলেই ফুঁসে উঠবেন কিন্তু। এই যে 'শকুন্তলা' বলে মোটেই কোন এলাকা নাই। একটা কালিবাড়ীর নাম। হাতীর কূল আছে, বাঘখাল আছে, কিন্তু শকুন্তলা বলে কোন পাড়া নাই।

    কদিন আগে একজন কোন্নগরকে কোন্ননগর লিখে কি একটা স্মৃতিচারণা করলেন। তো গিয়ে বলে দিয়ে এলাম ওটা কোন্ননগর নয়, কোন্নগর। তা কোনও সাড়াশব্দ আর করলেন না। কি সোব আজব পাবলিক।
  • pi | ২৪ আগস্ট ২০১৮ ১২:০৬397969
  • বাপ্স। সিকি এখানে কী কেন হে? :D
  • | ২৪ আগস্ট ২০১৮ ১১:৪৯397968
  • সিকি,
    আপনি এখানে রেগুলার কাস্টমার। ও পাড়ার কিছু খবর দিন। শুনলাম গৃহযুদ্ধ বেধেছে। কি নাকি পাতা আর কিকির মধ্যে খিস্তি বিনিময় হয়েছে। তাতে ঢ্যারসমার্কা সম্পাদকরা নাকি বেজায় চটে গেছে। যদিও এই কাণ্ডে কারো মৃত্যুদন্ড হয়নি।
    একটু খুলে বলুন দিকি সিকি। রেগে গেলে কিন্তু খেলব না।
  • সিকি | ২৪ আগস্ট ২০১৮ ১১:০৩397967
  • ওফ, ডিডিদা আবার পুরনো মুডে।

    একটু কোন্নগড় পুরাণকথা হোক আজ।
  • | ২৪ আগস্ট ২০১৮ ১০:৩৯397966
  • ঈশানের লেখাটা জবরদস্ত হইছে। আরেকবার ভাল করে পড়তে হবে।
  • | ২৪ আগস্ট ২০১৮ ০৯:৫৭397965
  • আজ থেকে শুরু হচ্ছে আবার সিরিয়ালের শুটিং। কাল দিদির হস্তক্ষেপে ধর্মঘট উঠলো। কিন্তু সমস্যা তো রয়েই গেল। এটি যেন বাড়ীর কর্তা বললেন " তোরা কি নিয়ে ঝগড়া করিস, একটু মিলে মিশে থাক "। তাতেই সবাই খুশি মনে ধর্মঘট উঠিয়ে নিল। অদূর ভবিষ্যতে আরো বড় আন্দোলন হবার সম্ভাবনা আছে। কলাকুশলীরা খুব খুশি নয়। পেটের টানে কাজ করতে বাধ্য হচ্ছে। অনেক শিল্পী তোর জানিয়েছে তারা আর মেগা সিরিয়াল করবে না।
  • Dhrubak | ২৪ আগস্ট ২০১৮ ০৮:৪১397964
  • এ যুগের কালিদাস উবাচ "দুশমন তো রাজা যদি হতাম আমি, শকুনতলা কে ঠিক চিনতাম আমি"--মনে হয় ভাগাড় কান্ডে দুশমন তো রাজার হাত আছে।
  • aranya | ২৪ আগস্ট ২০১৮ ০৫:০৫397963
  • হননেন্দ্রনাথ বনাম শীর্ষেন্দু লেখাটায় য্যান টি আর আমার অল্প করে উল্লেখ থাকে - দাবি জানিয়ে গেলাম
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২৩:৪৬397962
  • লোকে বলে নীলাচলে মহাপ্রভু। মহাপ্রভু বুঝি পুরী থেকেই হাইপারস্পেসে মিলিয়ে যান। কিন্তু আসলে তা নয়। আসলে মিলিয়ে যান কোন্নগর থেকে। আরে ঐ হাইপারের দরজা তো কোন্নগরেই! নেতাজীও ওখান থেকেই, ওই হাইপারদরজা দিয়েই ---
  • | ২৩ আগস্ট ২০১৮ ২৩:২০397961
  • এর সঙ্গে একটু, সে কথা রেডিও তে নতুন মার্চ ইন্টারলুডে র পরে শুনে বাঙালির হৃদয় থর থর করে কেঁপে উঠল, এটা জুড়ে দিলে ই, এটি 'আমি ন‍্যাড়া বলছি', হয়ে যেত।
  • Tim | ২৩ আগস্ট ২০১৮ ২৩:১১397960
  • শকুনতলা শুনে মনে পড়লো। মহাভারতে যে শমীবৃক্ষের কথা আছে, শিল্পনির্ভর ঐ জায়গাই পরে বানতলা হয়েছে।

    কোন্নগরে তো একটা নিউক্লিয়ার টেস্ট হয়েছিলো। পোকরানের আগেই। কালাম সেসব তার বইয়ে লেখেনি। ঐ ব্লাস্টের পর কোন্নগরের বরপঢাকা চুড়োগুলো গলে নদী হয়েছে।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২২:৫৩397959
  • এইসব শুনে দুষ্মন্তকে শকুন্তলা ডাকতেন দুশমন। তার থেকেই পরে গান হয়েছিল, " দুশমন তু মেরি " ঃ-)
  • Ishan | ২৩ আগস্ট ২০১৮ ২২:৪৯397958
  • কোন্নগরের হাইট ব্যাপার হল শকুন্তলা নামের ব্যুৎপত্তি নির্ণয়। শকুন্তলা বলে ওখানে একটি জায়গা আছে, সেখানে একটি কালীবাড়িও আছে। শোনা যায় দুষ্মন্ত ওখানেই আংটি বিনিময় করেছিলেন, সেসব তো কালিদাস বলেই গেছেন। কিন্তু মেয়েটির নাম শকুন্তলা কেন, এইটা কালিদাসের জানা ছিলনা। উনি শকুন্ত ইত্যাদির সঙ্গে গোঁজামিল দিয়ে বিষয়টা মেলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোন্নগরের ইতিহাস পড়লে আমরা জানতে পারি, জায়গাটি পুরাকালে ভাগাড় ছিল (প্রেম আর কোথায়ই বা হতে পারে?)। গাছের ডালে ডালে বসে থাকত অজস্র শকুন। সেই থেকেই জায়গাটির নাম, শকুনতলা। দুষ্মন্তর প্রেমিকা লোকাল মেয়ে হওয়ায় তাকেও ওই নামেই ডাকা হত।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২২:৪৫397957
  • ইতিহাস, আর্কিওলোজি ইত্যাদিও আছে। সুপ্রাচীন জাহাজ-কারাখানা ছিল। সে মাত্র ইতিহাসের যুগে। আর আরো প্রাচীন দিকে যেতে থাকলে বলা যায় না হয়তো এরিকফন বাবুর সেই এনশিয়েন্ট এলিয়েনদের স্পেসশিপ, সেও পাওয়া যাবে কোন্নগরে।
    ঃ-)
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২২:৪২397956
  • সবার সেরা কোন্‌ নগর?
    প্রশ্ন মাঝেই তার উত্তর।
    কোন্নগর কোন্নগর।
    ঃ-)
  • dd | ২৩ আগস্ট ২০১৮ ২২:২০397955
  • শুধু সমুদ্রই নয়, কোন্নোগড় ট্রেকিং'র পক্ষেও সর্বোত্তোম। ঢেউ খেলানো পাহাড়। শ্যামলিমার চুড়ান্ত। উদ্ধত যত শাখার শিখরে নীলাকুঞ্জরী গুচ্ছ।

    আর কতো যে পাখি। কোয়েল।দোয়েল, এমু, তন্দুরী চিকেন।

    এ বাদে, আর্কিটেকচারাল সম্পদে তো থৈ থৈ। লোকসংস্কৃতিও ব্যাবাক। আর কোন্নোগড়ের কুইজিন তো রেসিপির মহারানী। কতো মহাপুরুষের জন্মস্থান - ভাবলেও শিং খাড়া হয়ে যায়।

    হাঃ। এখনো একবারো যেয়ে উঠতে পারি নি।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২২:১০397954
  • ও হ্যাঁ, সেই "খড়কুটো"। কেউ পিডিএফ পেলে দেবেন প্লীজ। আগাম থ্যাংকু। ঃ-)
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২২:০৯397953
  • আরো কত কী যেন বলার ছিল, কিন্তু কিছুই এখন মনে পড়ছে না। ঃ-)
  • Atoz | ২৩ আগস্ট ২০১৮ ২১:২৬397952
  • আচ্ছা, সমুদ্রের ব্যাপারে আমাদের হনু মানে হননেন্দ্রনাথ ঠাকুর কিছু বলেছেন? ঃ-)
  • ?? | ২৩ আগস্ট ২০১৮ ২০:৪৩397951
  • ডেভিড হ্যালবার্স্টামের 'বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট' বইটা কে কে পড়েছেন? খুব ভালো কিছু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত