এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৭ আগস্ট ২০১৮ ১৫:৩২397740
  • ফ্রান্জ কাফকা কমপ্লিট কালেকশন পাওয়া যাচ্ছে, ৩৯৫/-,প্রজাপতি পাবলিকেশন। এর আগে আমাজন ফ্লিপকার্ট খুঁজে দেখেছি,কোথাও এই দাম এ নেই ! উৎসাহীদের জ্ঞাতার্থে।
  • সিকি | ১৭ আগস্ট ২০১৮ ১৪:২৪397739
  • স্বামী অগ্নিবেশকে আবার দিল্লিতে অ্যাসল্ট করা হয়েছে। একটু আগে।
  • বাংলা**আড্ডা | ১৭ আগস্ট ২০১৮ ১৪:০৬397738
  • পাই বাবু,
    দারুন উত্তর।
    হা হা।
    মজলিশ তো আর নেই। তাই মিস করি। বাংলা **আড্ডা তে আবার যা খুশি লেখা যায়।
    কোন ডিসক্লেমার দেওয়ার দরকার নেই। ওখানে মন খুলে খিস্তি দিতে পারেন। ওখানে সম্ভবত সবার প্রবেশ নিষেধ। খিস্তির প্রতিবাদ করলে আপনি বহিষ্কৃত হবেন।
    অবশ্য জেনে কি করবেন। বাদ দিন।
  • Pi | ১৭ আগস্ট ২০১৮ ১৩:৩৩397737
  • সরি, নিজের নামটাই ভুল লিখেছিলাম।
    একটি স্টার দিয়ে, ধন্যবাদান্তে,
    পিআই বাবু।
  • pi | ১৭ আগস্ট ২০১৮ ১৩:৩১397736
  • কী আপদ। আপনি নিজেই বাংলা টু স্টার আড্ডা কি মজলিশে লিখে জানান না। আমি কেন লিখতে যাব? আমার তো এরকম কোন অসুবিধা, প্রয়োজন কিছুই নেই। গুরুতেই তি দিব্বি আড্ডা দিতে পারছি! আর অন্য কোথায় কী কেন অসুবিধে তাই নিয়ে অবহিতও নেই, হওয়ার ইচ্ছা সময় কোনোটাই নাই।

    ধন্যবাদান্তে,
    পাইবাবু
  • সিকি | ১৭ আগস্ট ২০১৮ ১৩:২২397735
  • জঘো দেখলাম আজকের আবাপতে সেই পুরনো আর্টিকলটা আরেকবার লিখে দিয়েছেন, খালি তিমিমাছের ডিমটা বাদ দিয়ে রেখেছেন।
  • h | ১৭ আগস্ট ২০১৮ ১৩:০৭397734
  • না, ব্যস্ত থাকে, খুব ভালো ছেলে। কাম নাই মানে আসলে অনেক/খুব ব্যস্ত। এইট বাঙাল না হলে বা এন আর সি তে নাম উঠলেই আর বোঝা যায় না ঃ-)))))
  • dc | ১৭ আগস্ট ২০১৮ ১৩:০২397733
  • কিন্তু ফরিদার কাম নাই কেন? ওনার কি অনেক বয়স হয়ে গেছে?
  • বাংলা **আড্ডা | ১৭ আগস্ট ২০১৮ ১২:২৯397732
  • বাংলা**আড্ডা কি? জানতে গুগুল সার্চ করুন
  • বাংলা ** আড্ডা | ১৭ আগস্ট ২০১৮ ১২:২৭397731
  • পি আই বাবু, খুব ভালো লাগে আপনি যখন লেখেন। আপনার সঙ্গে কি ঐ সাইটের যোগাযোগ আছে? সম্ভব হলে বাংলালাইভ এ মজলিশ ফিরিয়ে আনুন। কেন ? বাংলা** আড্ডা ছেড়ে কেন মজলিশ। ১ ) সেন্সর থাকবে। ভদ্রমহিলারা খিস্তি দিতে পারবেন না। ২) সম্পাদকমণ্ডলীর দাদাগিরি, ছোটলোকেমি থাকবে না। নিরপেক্ষ বিচার হবে। ৩) কোন গুরুমা থাকবে না, সুতরাং শিষ্যত্ব গ্রহণ করার বালাই থাকবে নে।

    আপনি একটু ভেবে দেখুন।
  • pi | ১৭ আগস্ট ২০১৮ ১২:১৩397730
  • ওদিকে শেইলা রশিদের ট্যুইট দেখেছেন আশা করি, কাশ্মীরীরা কেন অটলজিকে এত ভাল প্রধানমন্ত্রী মনে করেন, তাই নিয়ে? আমি সিরিয়াসলি ভেবেছিলাম, সার্কাস্টিকালি লেখা! ঃ(
  • h | ১৭ আগস্ট ২০১৮ ১১:৪৩397729
  • এই বেনাম নিয়ে সম্প্রতি আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি সোমনাথ চট্টোপাধ্যায় নিয়ে সুমন ফরিদা র প্রবন্ধে একটু নিন্দে মন্দ করার কয়েক ঘন্টার মধ্যে আমাকে কেউ একটা হোয়াট্সায়াপে, সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে শ্যামল চক্রবর্তীর একটা বিচিত্র স্মৃতিচারণ পাঠিয়েছে। এই নাম্বার টা আমার অচেনা। এর মধ্যে আমি গভীর চক্রান্ত দেখতে পাছ্হি ঃ-)))

    ফরিদার কাম নাই ঃ-))) আমার পোস্টে রিয়াক্ট করার ছেলে সে না ঃ-)))

    তাইলে আমায় লিং ফরোয়ার্ড করলো কে এটা জানতে আমি খুব ই আগ্রহী ছিলাম মিনিট তিনেক এখন আর নই ঃ-)))
  • h | ১৭ আগস্ট ২০১৮ ১১:৩৬397728
  • রাজনীতি কে পার্সোনালিটি র লীলাক্ষেত্র হিসেবে দেখা আর রাজনীতি কে হিস্টরিকাল প্রসেস হিসেবে দেখার মধ্যে পার্থক্য সাংবাদিক রা রাখতে পারেন না আমরা পারবো না কেন বুঝলাম না। মোটামুটি তো কয়েকটা পাশ তো সকলেই দিয়েছি ঃ-)))
  • pi | ১৭ আগস্ট ২০১৮ ১১:২৯397726
  • পব আর ত্রিপুরা বাদে আর কোন কোন রজ্যে পুরো ছুটি? সব দপ্তর বন্ধ, সব কাজ মাটি হল!
  • pi | ১৭ আগস্ট ২০১৮ ১১:২৯397727
  • এই নিয়ে বারবার এখানে পোস্ট কেন? ওঁরা কি গুরু দেখে ফেরান বা উঠিয়ে দেন? এই বাংলা খিস্তি আড্ডাই বা কী, তাই নিয়ে দিনরায় সব টই ভাটেই বা অভিযোগ অনুযোগ কেন, সেসব বেনামেই বা কেন?
  • h | ১৭ আগস্ট ২০১৮ ১১:২৮397725
  • সর্বত্র চলবে না কেন, কিন্তু রাষ্ট্রের অ্যাজেন্ডা কে প্রভাবিত করতে বিজেপির মত কেউ ই পারে নি। কারণ ন্যাশনালিজম, যেটা নেশন স্টেট গঠনের ভিত্তি, সেটিকেই বিশুদ্ধ
    থেকে বিশুদ্ধতর ডিসক্রিমিনেটরি করে তোলাটাই তাদের এজেন্ডা। এই যে শুধু আমিষাহার করতেন বলেই, স্পার্টান জীবন যাপন ছিল না বলেই, আমাদের নবরাত্রি করা আর শুদ্ধ শাকাহারী নেতৃবর্গের কন্ট্রাস্টে তাঁকে ইনক্লুসিভ মহান মনে হচ্ছে। কবিতা লিখতেন বলে ভুলে যাওয়া হচ্ছে, গোধরার পরে মোদী কে রাজধর্ম পালন করতে শুকনো উপদেশ দিলেও, গুজরাতের কংগ্রেসের এম পি আক্রান্ত হওয়ার পরেও ফোন ধরেন নি, এস আই টি নিয়ে রসিকতা করা হয়েছে, জুডিশিয়ারি কে যথেচ্ছ ব্যবহার করা হয়েছে, ইনি কবিতা লিখেছে, এবং রাজ্যের আইন শৃংখলা সংক্রান্ত রিপোর্ট কেন্দ্র অন্ধ ভাবেই বিশ্বাস করেছেন।

    আদবানী রাম জনম ভূমিএ আন্দোলন করলেন, তিনি আজ মহান এলডার স্টেট্সম্যান। রাজনৈতিক নেতা রাজনৈতিক দল খেজুর করছে, সাংবাদিক রা আরো এম্বেডেড হচ্ছেন এক্সক্লুসিভ এর লোভে সে সব বুঝি আমাদের কি দায় পড়েছে এগুলো ওভারলুক করবো??

    ন্যাশলিজম এর ডিসক্রিমিনেটরি নেচার কে বাড়িয়ে চলেছে তাদের এই হার্ড সফ্ট সুইচিং এর গেম টা। এটা যদি দেখতে না চান তাহলে আর কি বলব।
  • B | ১৭ আগস্ট ২০১৮ ১০:০৬397724
  • বাংলালাইভ এ মজলিশ ফিরে আসুক
  • dc | ১৭ আগস্ট ২০১৮ ০৯:৫০397723
  • ওই তত্ত্বের ঠেলায় সাধারন মানুষের মধ্যে সেই অ্যাপিল আর পৌঁছতে পারেনি।
  • pi | ১৭ আগস্ট ২০১৮ ০৯:২১397722
  • সাধারণ মানুষকে আপিল করার ইস্যু তো বামেদের অনেক বেশি হওয়া উচিত ছিল।
  • h | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৫১397719
  • 'বরাবর ই থেকে গেছে ন সন্ঘের নিয়ন্ত্রনে'
  • h | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৫১397720
  • dd | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৪৩397718
  • " বাজপেয়ী সফ্ট আদবানী হার্ড/ আদবানী এলডার স্টেট্সম্যান, তোগাদিয়া হার্ড, মোদিজি বিজনেস ফ্রেন্ডলি হার্ড/ মোদিজি সকলের, অমিতজি হার্ড/ তার পরে অমিতজি সকলের-রাজনাথ জি আরো সকলের আর আদিত্য জি হার্ড" ...... এই য্যে হানু এইটা কইলা, সে তো প্রায় সব দলেই আছে।

    সিপুএমেই ধরো না ক্যানো, কারাত বাবুর ইমেজ আর সীতেরামের ইমেজ কি এক? বুদ্ধবাবু আর জ্যোতিবাবুর ? হরেকৃষ্ণ কোঙার আর জ্যোতিবাবুর ? সর্বত্রই তো এই জিনিস চলে।

    যুদ্ধের মতন ভয়ানক রেজিমেন্টেড ব্যাপারেও বিভিন্ন জেনেরেলের বিভিন্ন "ইমেজ"। যেমতি - মন্টি না হয়ে প্যাটন হলে দেখিয়ে দিতো - এই গোছের। আলাদা কী ?
  • b | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩৫397716
  • *তরী ছেড়ে" ....স্যা স্যা! বাজে টাইপো।
  • dd | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩৫397717
  • ওহ, সরি সরি, b অলরেডি ঠিক ঠিক লিখে দিয়েছেন।
  • dd | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩৪397714
  • "তরী ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া পালে লাগবে" - বোধ হয় জসীমুদ্দিনের। কবিতাটা তো একে বারেই মনে নেই। জসীমউদ্দিনের লেখাই - মনে হচ্ছে।
  • b | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩৪397715
  • *ছাদে ঢাকা দেবে
  • b | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩২397713
  • প্রেমেন মিত্তির/নিরর্থক।

    দরজা জানালা ভেজাও যত না
    আকাশই তোমায় খুঁজবে
    পাল্লা, সার্সি, ফাটলে, ফুটোয়
    কত কাঁথা কানি গুঁজবে?
    উঁকি দেবে, দেবে, দেবেই
    যতই ভাবো না কিছু নেই
    একদিন ঠিক শিরায় শোণিতে
    ছটফটে ছোঁয়া বুঝবে!

    যেখানেই কেন রওনা হও না
    ঘরেই নিজের ফিরবে।
    তেপান্তরেও হারাতে চাইলে
    সেই দেয়ালেই ফিরবে।
    ছদে ঢাকা দেবে, দেবেই
    যতই ভাবো না কিছু নেই
    হেঁশেলে, গোয়ালে, আসরে, বাসরে
    মামুলি ছক কে ছিঁড়বে?

    নিরুদ্দেশের পাল তুলে তবু
    নিজেরই সীমায় দুলবে
    যেখানেই কেন উধাও হও না
    প্রাণ তার বেড়া তুলবে
    বেড়া দেবে, দেবে, দেবেই
    যতই ভাবো না কিছু নেই
    ছাড়া পেতে ছোটো যেখানে, খুঁটির
    বাঁধন কি করে খুলবে?

    যে ঘাটেই কেন নোঙর ফেলো না
    সাগর তবুও ডাকবে,
    তরে থ্হেড়ে যদি তরু হও তবু
    ঝোড়ো হাওয়া ডালে লাগবে।
    নাড়া দেবে, দেবে, দেবেই,
    যতই ভাবো না কিছু নেই
    ফসলের জল ঢালে যে, সে মেঘই
    মোহমুদ্গর হাঁকবে।
  • dc | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩০397711
  • বিজেপির মিডিয়া স্ট্র্যাটেজি নিয়ে একক যা লিখেছে তার সাথে একমত, কিন্তু সেটা অনেকটাই ২০১১-১২ পরবর্তী সময়ে। ইউপিএ-২ এর মাঝামাঝি সময় থেকেই বেশীরভাগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কর্পোরেট হেডরা ঠিক করে নিয়েছিল পরের বার বিজেপিকে আনবে, কাজেই ওই সময় থেকে বিজেপির ফান্ডের অভাব হয়নি, মেইনস্ট্রিম মিডিয়াও বিজেপির ফেভারে রিপোর্টিং শুরু করে দিয়েছিল। তাছাড়া বিজেপিতে মিডিয়া স্যাভি লোকজনও ছিল, যারা ওবামার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন স্ট্র্যাটেজি স্টাডি করেছিল (যেমন প্রকাশ কিশোর), ইন্ডিয়াতেও সফলভাবে ওটাকে রেপ্লিকেট করেছিল।

    কিন্তু আশি নব্বুইএর দশকে, মুখ আর মুখোশের সময়ে তো পরিস্থিতি এতোটা বিজেপির ফেভারে ছিল না। আমার মনে হয় বিজেপির ফেভারে একটা বড়ো ফ্যাক্টর হলো যে পার্টিটা ইটসেলফ একটা ফ্রন্ট, যাদের আসল চালক হলো আরেসেস। ষাট-সত্তর বছর ধরে আরেসেস তাদের জাল ছড়িয়েছে, ডেডিকেটেড ক্যাডার বেস বানিয়েছে, দেশে বিদেশে নানান জায়্গায় ইনফ্লুয়েন্স তৈরি করেছে। কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে থাকেনি। আর ঈশান যেমন বললেন, আশির দশকে বা তার আগে তো জাতীয় স্তরে বামেদের অ্যাসেন্ড্যান্সি ছিল, তখন তো আরেসেসের এতোটা ইনফ্লুয়েন্স ছিলো না। তাহলে পরিস্থিতি এভাবে উল্টে গেল কিকরে? আমার মতে এটার কারন লেফট এর স্ট্র্যাটেজিক ফেলিওর আর আরেসেসের প্র্যাগময়াটিজম এর ফল।

    লেফট মুভমেন্টের একটা জিনিস আমি অবাক হয়ে দেখি, ছোটবেলা থেকেই দেখে আসছি, যেকোন জিনিস নিয়ে তাত্ত্বিকতার অসীম ক্ষমতা। এমনকি দেখুন এই যে ভাঙ্গরে সামান্য পাওয়ার গ্রিড, খোঁজ নিয়ে দেখুন ওখানে যে লেফট লিডাররা আছেন তাঁরা নির্ঘাত ওর মধ্যে বিশ্ব পুঁজিবাদের সংকট ও তাই নিয়ে লেনিন কি বলেছেন ও বাকুনিন কিভাবে লেনিনকে সমর্থন/খন্ডন করেছেন সেসব নিয়ে চলে এসেছেন। মানে এমন কোন ইস্যু নেই যা নিয়ে বামেরা তাত্ত্বিকতা করবে না, এমন কোন আন্দোলন নেই যাতে লেনিন এর বক্তব্য এনে হাজির করবে না। স্বাভাবিক ভাবেই সারা দেশের সাধারন মানুষদের মধ্যে সেভাবে লেফট এর পপুলারিটি বাড়েনি। আর উল্টোদিকে আরেসেস অনেক বেশী প্র্যাগম্যাটিকালি কাজ করেছে। ধর্ম, জাতপাত, গরু খাওয়া-না খাওয়া, হিন্দু-মুসলিম ইত্যাদি এমন সব বিষয় নিয়ে কাজ করেছে যা দিয়ে ইউপি-এমপি-রাজস্থান-গুজরাট ইত্যাদি জায়গার সাধারন মানুষদের কাছে যেতে পেরেছে, কারন এগুলো সাধারন লোকেদের কাছের ইস্যু। আর বামেরা তাদের তাত্ত্বিকতা দিয়ে এসব ইস্যু কোনদিন ধরতেই পারেনি, ফলে কাউন্টারও করতে পারেনি।

    অবশ্য এতো সবের পরেও যদি রাজীব গান্ধী, অটল আর আদবানী বাবরি মসজিদ ইস্যু খুঁচিয়ে ঘা না করতো তাহলে আরেসেস/বিজেপি আজকের জায়গায় আসতে পারতো কিনা ব্লা মুশকিল।
  • i | ১৭ আগস্ট ২০১৮ ০৮:৩০397712
  • প্রেমেন্দ্র মিত্রর কবিতা। ঝোড়ো হাওয়া ডালে লাগবে হবে।
    কবিতার নাম মনে নেই। নেটে খুঁজে পেলে লিংক দেব।

    পুনঃ গুণিজন নই। জাস্ট মনে ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত