এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একটা প্রশ্ন | ১৭ আগস্ট ২০১৮ ০৮:১৭397710
  • তরী ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া পালে লাগবে

    আপনেরা গুণিজন তাই জিগাই - কবিতা, কবি কিছুই মনে পড়ে না। একটু বলতে পারেন? (সবচে ভাল হয় পদ্যটি দিতে পার্লে)...
  • Pi | ১৭ আগস্ট ২০১৮ ০৮:০১397709
  • বাইরে গিয়ে বিফও খেয়েছিলেন বলে গল্প নেমেছে, বামপন্থীদের গদগদত্ব জাস্টিফাই করতে।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৮ ০৭:১৬397708
  • আহা, পনীর খাওয়ায় নি ওঁকে কেউ!
  • h | ১৭ আগস্ট ২০১৮ ০৭:১২397707
  • উনি মাছ খেতেন, মাটন খেতেন, চিকেন খেতেন, এই জন্যেই উনি মহান।
  • Atoz | ১৭ আগস্ট ২০১৮ ০৬:২১397706
  • নতুন নতুন এত অজস্র পত্রিকার কথা শুনি ফেসবুকে!!!! এই তো পুজোসংখ্যাই এরই মধ্যে শুনে ফেললাম প্রায় গোটা ত্রিশেক। আরো আসছে রোজই নতুন নতুন। অনলাইন অফলাইন সবই আছে। কিন্তু এগুলো আদৌ কারা পড়েন কেজানে! হয়তো যারা লেখেন তাঁরাই পড়েন। ইনফ্লেশনের মতন অবস্থা - শয়ে শয়ে পত্রিকা ! মিচিরকিচির হাট্টিমা ঢাকবাদ্যি সবুজমোহন জাদুপ্রদীপ আঁটুলবাঁটুল ঘোড়ানিম--- এরকম সব নাম। ইয়ার্কি না সত্যি তাও অনেকসময় বুঝে উঠতে পারি না। ঃ-)
  • Atoz | ১৭ আগস্ট ২০১৮ ০৬:১২397705
  • অল্প কয়েকদিনের ব্যবধানে এতজন চলে গেলেন !!!! সাহিত্যিক, রাজনীতিবিদ ...
  • Ishan | ১৭ আগস্ট ২০১৮ ০১:২২397704
  • ছোটো এলাকাতেও ওঁরা খুব কেয়ারফুলি হাত বাড়াচ্ছেন। জাল বিছানোই আছে। সবাই বুঝে করছেন এমন না। পপুলারিটির মোহ ইত্যাদি তো আছেই। ব্যাপারটা বিপজ্জনক। চোখের সামনে দেখছি। কিন্তু কোনো প্রমাণ নেই, তাই বলা মুশকিল। বড়দের একটা সুবিধে আছে। দুমদাম গাল দিয়ে দেওয়া যায়। কিন্তু অন্যত্র সে সুযোগও নেই। খুবই কমপ্লিকেটেড ব্যাপার। বিজেপি বলতে লোকে একটা ধর্মান্ধ গাঁট বোধবুদ্ধিহীন ব্যাপারই বোঝে। চোখের সামনে সেরকমই দেখা যায় বটে। কিন্তু তলায় তলায় একটা বিপুল পরিকল্পনা আছে, কারা করে, কীভাবে করে, কিছুই টের পাওয়া যায়না। সব সিমলেস চলে নিশ্চয়ই না, কিন্তু উদ্যোগ এবং বুদ্ধিমত্তা দুটোই আছে।
  • Du | ১৭ আগস্ট ২০১৮ ০০:৫০397703
  • ওব্যার তো ক্রাউড ফান্ডিন+ং করার চেষ্টা করছে।
  • একক | ১৭ আগস্ট ২০১৮ ০০:২২397702
  • নতুন নতুন পত্রিকা বেরোনো খুব জরুরি। সে যেকোনো রাজনৈতিক মতবাদের হোক না কেন। ছোট পত্রিকা প্রথম কয়েকবছর ভীড় থেকে আলাদা হওয়ার তাগিদে দৌড়ঝাঁপ করবে, কয়েকটা কেসে ক্র্যাক করবে। তারপর যেইনা মাল্টিপল অফিস, বড় টিম, অমনি বাধ্য হবে কোনো না কোনো শিবিরের বাঁধা হতে। ওই মাঝের সময়টুকু আমাদের লাভ। তারপর জাস্ট চকচকে হাগজ।

    এইজন্যেই আমি মনে করি, সাহিত্য ইত্যাদি ঠিকাছে, কিন্তু স্থানীয় ভাষার ছোট ম্যাগাজিন ইত্যাদিরা ইস্কুলম্যাগ সুলভ আতুপুতু বা কফিহাউসের বিশুদ্ধতার ভরং ছেড়ে, রিপোর্টার টিম বানিয়ে মাঠে নাবুক। যতটা পারে স্থানীয় কনফ্লিক্ট তুলে ধরুক। বড় পত্রিকার স্কচখোর সাংবাদিক কে খিস্তি করে কী লাভ, একবার ফোকটে ভালো মদ অভ্যেস হলে ছাড়া জাস্ট না মুমকিন, বরং যে ডিএসপি দিয়ে চালায় সে আরও কয়েক বছর সার্ভিস দেবার ক্ষমতা রাখে।
  • Ishan | ১৭ আগস্ট ২০১৮ ০০:১৩397701
  • আমি স্টানড হয়ে গেছি তেহেলকা আর ইপিডাব্লুর পরিণতিতে। এখন ইংরিজি ভাষায় টিমটিম করে স্ক্রোল আর ওয়্যার শুধু টিকে। কতদিন কে জানে।
  • Ishan | ১৭ আগস্ট ২০১৮ ০০:০৮397700
  • একদম একমত।
  • একক | ১৬ আগস্ট ২০১৮ ২৩:২৪397699
  • একটা ব্যাপার লাস্ট হাফ ডেকেডে স্বীকৃত সত্যে পরিনত হয়েচে। আগে মিডিয়াকে দেখা হত মার্কেটের ডিমান্ড সাপ্লাই সমীকরণের জায়গা থেকে। আমরা বলতুম পাঠকের চাহিদা থাগলে মিডিয়া নিশ্চই ছাপবে। এই সমীকরনটা মোটামুটি নব্বুইতেই ধাক্কা খাচ্ছিল, তখনই প্রেসের আলোচনায় বারবার শুনেছি যে ধুর্ন্দুর কাগজ বেচে কী আর পয়সা আসে, পয়সা তো বিজ্ঞাপনের। তো এটা এই জায়গায় পৌছে গেছে এখন, যে সত্যি গোটা মিডিয়াটা বিজ্ঞাপন ত্রোরপত্র ছাড়া কিছু নয়। এই দেখুন কেরলে এত ভয়ঙ্কর বন্যা আর ন্যাশনাল মিডিয়া বাজপেয়ী হাবিজাবি নিয়ে মেতে, কারন টাকাটা যেখান থেকে আসে তার হয়েই তো খাটবে। বিগ মিডিয়া এখন জাস্ট অঘোষিত ক্রোড়পত্র। ছোট পত্রিকা যার রীচ কম, খরচের দায় ও কম, অনলাইন হোক বা বা অফলাইন তাদের স্থানিক হলেও একটা জায়গা তবু আছে।
  • একক | ১৬ আগস্ট ২০১৮ ২২:৫৬397698
  • এটা পয়সার ব্যাপার, কিন্তু পয়সাকে সময় বুঝে চ্যানেল বুঝে কাজে লাগানোর ব্যাপার। ফান্ডিং কি কংগ্রেসের ছিলনা ? ঘটনা হলো বিজেপি কনটেম্প রাজনৈতিক দলগুলোর চে একটা জায়গায় বহু এগিয়ে, তা হলো মিডিয়া দুনিয়ার উত্থান পতনকে ধরতে পেরে তাকে ম্যানিপুলেট করা। একসঙ্গে দুটো ঘটনা ভারতের মার্কেটে ঘটছিল। একটা হলো ডিজিটাল মার্কেটিং নামে একটা সম্পূর্ণ আলদা আইডেনটিটি উঠে আসা (এরা আগেও এসিও কোম্পানি হিসেবে ছিল কিন্তু তখন এদের ভুমিকা ছিল মূলত টেকনিক্যাল, কন্টেন্ট প্রভআইদার না ) -র সময়টায় দাঁড়িয়ে সেই মার্কেটে ইনভেস্ট করা। এ জিনিস ইউএসেতেও হয়েচে, পপুলার সিনেমায় পাবে শুধু ভোটের ক্যাম্পেইন করে দাঁড়িয়ে যাওয়া ডিজিটাল স্টার্টাপ নিয়ে আহা উহু। তো বিজেপি সেটা ইন্ডিয়াতে করলো। সিম্পলি কত কত কোম্পানি যে রাতারাতি কামিয়েছে ইয়ত্তা নেই। আরেকটা দিক হলো, প্রিন্ট মিডিয়া যা সিম্পলি মাইনে দিতে নাপেরে বিজ্ঞাপন না পেয়ে বন্ধ হয়ে যাওয়ার জায়গায় এসেছিল তাকে টাকা দিয়ে ডীল ফিক্স করলো। প্রিন্ট মিডিয়া পেল বাঁচার অক্সিজেন, বিজেপি পেল প্রচার। তো, এটা একদমই সময় সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার এবং এর পেছনে কৃতিত্ব অবস্যই আচে। অন্য কোনো দলের হাতে টাকা থাকলেই যে বাকিটা অটোমেটিক হয়ে যেত এমন্না।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৮ ২২:০৯397697
  • হ্যাঁ, বিজেপির অসাধারণত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এত মিডিয়াকে পকেটে পোরে কীকরে এইটা এখনও বুঝি নাই। স্রেফ পয়সা দিয়ে এত হয়না।
  • h | ১৬ আগস্ট ২০১৮ ২২:০১397696
  • এইটা বিজেপি অসাধারণ পারে। বাজপেয়ী সফ্ট আদবানী হার্ড/ আদবানী এলডার স্টেট্সম্যান, তোগাদিয়া হার্ড, মোদিজি বিজনেস ফ্রেন্ডলি হার্ড/ মোদিজি সকলের, অমিতজি হার্ড/ তার পরে অমিতজি সকলের-রাজনাথ জি আরো সকলের আর আদিত্য জি হার্ড। এই ট্রান্সফর্মেশন গুলো জাস্ট অপূর্ব।

    তবে রাজীব গান্ধীজি শিখ হত্যা, শা বানু রিভারসাল আর বাবরি খোলার কেস এ আর আসাম অ্যাকর্ড যা ভালোবাসা দিয়ে গেছেন, এ দেশে মানুষ আর থাগলে হয়, শুধু হয়তো স্যাম পিট্রোদা আর কিছু দারুন দেখতে টেলিফোন বেঁচে রইলো ঃ-))))))
  • Ishan | ১৬ আগস্ট ২০১৮ ২১:০৪397695
  • তবে সেই সময় অন্যান্য শক্তিরাও ছিল বটে। উত্তর ভারতটা স্রেফ গরুর রাজত্ব হয়ে যায়নি। কানপুরে শ্রমিক এবং ছাত্র আন্দোলন খুব শক্তিশালী ছিল। সুভাষিণী আলি লোকসভায় জিততেন। পূর্ণিয়ায় অজিত সরকার প্রবাদপ্রতিম নেতা ছিলেন। প্রতিবারই হইহই করে জিততেন। ভোজপুর, জেহনাবাদ, পাটনায় লিবারেশনের শক্ত ঘাঁটি ছিল। লোকসভা নির্বাচনও জিতত। এ কে রায় ছিলেন ধানবাদের দাপুটে শ্রইক নেতা। তিনিও, মনে হচ্ছে, জিততেন। মধ্যপ্রদেশে শঙ্কর গুহনিয়োগী ছিলেন ৯১ সাল পর্যন্ত। ওঁদের সংগঠনের দাপট ছিল।

    তারপর তো মন্ডল-কমন্ডলের জয়জয়কার। বাকিরা প্রায় সবাইই লেজুড়ে পরিণত হল কিংবা মুছে যাবার উপক্রম হল এইসব 'জাতীয়' ইস্যুর চোটে। মূল ধারার বিরোধী পক্ষ বলতে বিহারে কিছুটা লিবারেশন। বাকি ছাত্তিশগড়ে মাওবাদ, সে আবার অরেক একস্ট্রিম।
  • b | ১৬ আগস্ট ২০১৮ ২১:০১397694
  • হ্যাঁ তাই মনে হচ্চিলো। আপনে বরম নিক পাল্টে নেন। ডিসি-ফচকে এরম। নইলে সুদুমুদু কেস খাবেন।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৮ ২০:৫০397693
  • শুধু অটলকে ঘৃণা করে কী হবে। এই ধরুন রাজীব গান্ধী। শিখদের রক্তে তিনি ক্ষমতায় এসেছিলেন। এসে শাহবানু মামলার রায় উল্টে দেন। বাবরি মসজিদের তালা খুলে দেন। মাচানবার পায়ে মাথা ঠেকান। এবং ভারতে টেলিকম বিপ্লবের সুচনা করেন।

    এঁর পরে বাজপেয়ি ছাড়া আর কেই বা আসতে পারেন?
  • dc | ১৬ আগস্ট ২০১৮ ২০:৪৬397692
  • নানা ওটা অন্য কোন ডিসি। আমি খাঁটি ডিসি (সই ও ছবি সহ)।
  • b | ১৬ আগস্ট ২০১৮ ১৯:৫৩397691
  • এই ডিসি কি চেন্নাই সেন্ট্রাল ডিসি ?
  • sswarnendu | ১৬ আগস্ট ২০১৮ ১৯:৪৯397690
  • মামুর কলে ফেসবুকের ব্লক অপশনের মত একটা কিছু থাকলে বেশ হত... নিক ব্লক করে দিলে সেগুলো থেকে লেখাগুলো দেখতে হত না।
  • | ১৬ আগস্ট ২০১৮ ১৯:২৭397689
  • ডিসিকে মনে করাতে যাচ্ছিলাম বড়দা ইজ ওয়াচিং কিন্তু। ডিশুর কথাগুলো এত তেতো সত্যি যে আর পেরে উঠলাম না।
  • | ১৬ আগস্ট ২০১৮ ১৯:২৬397688
  • ডিসিকে মনে করাতে যাচ্ছিলাম বড়দা ইজ ওয়াচিং কিন্তু। ডিশুর কথাগুলো এত তেতো সত্যি যে আর পেরে উঠলাম না।
  • সিকি | ১৬ আগস্ট ২০১৮ ১৯:১৪397687
  • ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতিই আসছে না।

    আচ্ছা, এঁয়ার সাথেই জয়ন্ত ঘোষাল তিমিমাছের ডিম পাড়া দেখতেন না?
  • dc | ১৬ আগস্ট ২০১৮ ১৮:৪৭397686
  • হ্যাঁ মুখ আর মুখোশের রোল বদলাতেই থাকে। আদিত্যবাবুর যোগ্য উত্তরসূরীও নিশ্চয়ই কাউকে খুঁজে পাওয়া যাবে।
  • I | ১৬ আগস্ট ২০১৮ ১৮:৩৯397685
  • মুখ আর মুখোশ আবার ভারি পিছল জিনিষ, খালি পাল্টে পাল্টে যায়।যেমন অটলবাবু রাজনৈতিক পটল তোলার পরে প্রথম মুখ বা আদি লৌহপুরুষ, তিনি হয়ে গেলেন মুখোশ।আর মুখ হলেন লৌহপুরুষ দ্য সেকেন্ড,এখন আমরা যাঁর রাজত্বে আছি।কিছুদিন পর ইনিও হয়তো মুখোশের খাতায় চলে যাবেন আর মুখ হবেন আদিত্যবাবু। তাপ্পর আর যানি না।
  • এতো ঘৃণা কোথা থেকে আসে | ১৬ আগস্ট ২০১৮ ১৮:২৩397684
  • একটা টই এর নাম
  • dc | ১৬ আগস্ট ২০১৮ ১৮:১৩397683
  • আরেকজন গেলেন, কাজেই আমার প্রতিক্রিয়া লিখে রাখিঃ

    অটোল তুললেন পটোল

    যে লোকটা না জন্মালেই ভালো হতো তিনি আজ মরে গেলেন। ইনি ছিলেন অরিজিনাল মুখোশ, এনার কাজ ছিল অরিজিনাল মুখ বা লৌহপুরুষের কাজকর্মকে লেজিটিমাইজ করা। যদিও বাবরি মসজিদ ধংসের সময়ে মুখোশকেও দেখা গেছিল আনন্দে নাচানাচি করতে। বাবরি মসজিদের মতো একটা টোটাল নন-ইস্যুকে স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য ওয়েপনাইজ করতে যে কয়েকজন কনট্রিবিউট করেছিলেন ইনি তাঁদের মধ্যে একজন। আর সেই ঘটনার হাত ধরে এনার পার্টি আজ ক্ষমতায় আসীন হয়েছে, আজ আর মুখোশ টুখোশ ছাড়াই দিব্যি এখানে ওখানে দাঙ্গা আর মব লিঞ্চিং চলছে। আপনার জন্য রইল একরাশ ঘৃণা।
  • সিংগল k | ১৬ আগস্ট ২০১৮ ১৬:৪৪397681
  • তা যা বলেছেন ইন্দোদা, আমার জন্মের আগের একটা অ্যান্টিব্যাকট্রিন আমার জন্মের পরের চল্লিশ বছর ব্যবহার করিচি। সেটা শেষ হতে, এই সেদিন নতুন একটা কিনলাম, পরবর্তী প্রজন্মের মুখ চেয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত