এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৫ আগস্ট ২০১৮ ০৮:১১397650
  • এই কঠিন শব্দটার মানে কী?
  • dc | ১৫ আগস্ট ২০১৮ ০৮:০০397649
  • আরও একটা গ্যাদগেদে দেশপ্রেম দিবস এসে হাজির ঃ( দেশপ্রেম যে কাকে বলে কখনো বুঝতে পারিনি, সিয়াচেনে সৈন্যরা দাঁড়িয়ে থাকলেই বা আমার কি যায় আসে তাও বুঝিনা। দেশের মানুষকে কেন ভালোবাসতে যাব তাও জানিনা।
  • pi | ১৫ আগস্ট ২০১৮ ০৭:৪৩397648
  • হ্যাঁ, HbA1c বেটার ইন্ডিকেটর। ওটা করিয়ে নিন।
  • PT | ১৫ আগস্ট ২০১৮ ০৭:৩৯397647
  • @b ও lcm
    ঐ সংখ্যাগুলোকে হেলা-ফেলা না করাই ভাল। বিশেষতঃ যদি সঙ্গে উচ্চরক্ত চাপ থাকে। এদুটো-ই প্রেমের মত নিঃশব্দ চরণে আসে ও বিবাহ করে সংসার পেতে ফেলে। ঝপাং করে HbA1c করিয়ে নেওয়া ভাল। ৬-এর ওপরে থাকলে নকুড় বাবুর দোকানের দিকে তাকিয়ে থাকা প্যাকটিশ করতে হবে।
  • I | ১৫ আগস্ট ২০১৮ ০০:৪৯397646
  • প্রায় ১২ ঘন্টা পরে একটি পোস্ট।দুঃসময়।
  • lcm | ১৫ আগস্ট ২০১৮ ০০:৪৮397645
  • ছোটাই,
    হ্যাঁ, ঐ বইটা এখানেও অনেক স্কুলে টেক্স্‌ট রিডিং-এ থাকত, অন্তত ৭০-৮০র দশক অবধি। ধনগোপাল মুখার্জি এবং এম এন রায় - এরা একসঙ্গে ছিলেন কিছুদিন। ইন ফ্যাক্ট নরেন্দ্রনাথ ভট্টাচার্য-র নাম পাল্টে মানবেন্দ্র নাথ রায় হয় স্ট্যানফোর্ড-এ থাকতে, ঐ নামটাও ধনগোপালের দেওয়া।

    বি,
    ফাস্টিং-এ ১০০ সুগার, আর পরে ১৩২ এমন কিছু অ্যালার্মিং বোধহয় নয়। এমনি খাবারদাবার কন্ট্রোল করে দেখো, পরের বার মেপে দেখো তখন যদি বেড়ে যায় তখন ওষুধের কথা ভেবো। আমারও মোটামুটি কাছাকাছি নম্বর, আমি ওষুধ খাই না।
  • Tim | ১৪ আগস্ট ২০১৮ ২৩:২২397644
  • আমাদের আবার চেকাপ করাতে গেলে অ্যামাজন গিফট কার্ড দ্যায়। ফি বছর রক্ত পরীক্ষা করানোর সময় এলেই অবর্ণনীয় আনন্দ হয়।
  • | ১৪ আগস্ট ২০১৮ ১৩:৪০397643
  • না না হেলথ চেকাপ নিয়ে এয়ার্কি নয়। আম্মো অমনি করতাম মানে আলমারিতে সারি সারি রেখে দেওয়া ইত্যাদি।
  • র২হ | ১৪ আগস্ট ২০১৮ ১৩:৩২397642
  • আমি কিছুদিন আগে, জীবনে এই প্রথম ওই হেল্থচেকাপ ব্লাডওয়ার্ক এসব করালাম, আপিস থেকে ফ্রীতে হচ্ছে। বিরাট লম্বা রিপোর্ট দিয়েছে, যত্ন করে রেখে দিয়েছি।
  • dc | ১৪ আগস্ট ২০১৮ ১২:২৮397641
  • আমার অনেক বছর ধরে ফাস্টিং শুগার ১০০র আশেপাশে থাকতো। তখন অবশ্য বছরে একবার চেক করাতাম, বেশীর ভাগ সময়ে মাস্টার হেল্থ চেকাপ বা ওরকম কিছুতে। লাস্ট বছর দুয়েক হলো শুগার বেড়েছে, এখন মোটামুটি ১১০-১৩০ লেভেলে থাকে (প্রি ডায়াবেটিক)। যতোক্ষন অবধি না প্রি ডায়বেটিক স্টেজে যাচ্ছেন ততক্ষন ওষুধ খাবার প্রশ্নই নেই। আপনি একবার HBA1C তেস্ট করিয়ে দেখতে পারেন, এটা তিন মাসের অ্যাভারেজ শুগার ক্যালকুলেট করে। যদি পারেন তো হাঁটাহাঁটি করে দেখতে পারেন, বা জিমে যেতে পারেন, মানে রেগুলার অল্প এক্সারসাইজ। একমাস চিনি সামান্য কম খেয়ে দেখতে পারেন শুগার লেভেল নামলো কিনা।
  • h | ১৪ আগস্ট ২০১৮ ১২:১২397640
  • আমার কিচ্ছু ধরা পড়ে নি, কারণ আমি ধরা দেই নাই। সলজ্জ, পেলব এবং চকিত বিশেষত সরু সোনার হরিণের মত রেগুলার জিম/প্যাথোলজি/ডাক্তার/মোক্তার দের কে লোভ দ্যাকাচ্চি কিন্তু ধরা দিচ্চি না। এটা যে এই ওয়েটে স্লাইট কঠিন, খ্যাল করবেন এবং মুগ্ধ হবেন আশা করি।

    (ভিউয়ার্স আর অ্যাডভাইজ্ড নট টু ট্রাই দিস অ্যাট হোম)
  • b | ১৪ আগস্ট ২০১৮ ১১:২৭397639
  • আইচ্চা, উপবাসী রক্ত শর্করা ১০০ ( সেফ লিমিট ১১০) আর খাদ্যোপরবর্তী ১৩২ (১৪০) ধরা পড়েছে।

    সাবোধান হবো? ওষুধ খাবো? পেগলে যাচ্চি।
  • dc | ১৪ আগস্ট ২০১৮ ১০:০২397637
  • কিছুদিন ধরে সেলফোন স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট নিয়ে বেশ কিছু খবর পড়ছি, যেমন এটাঃ

    https://www.news18.com/news/tech/your-smartphone-may-be-driving-you-blind-1843617.html?ref=hp_top_pos_3

    এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কি সত্যিই আছে, নাকি হুজুগ?
  • h | ১৪ আগস্ট ২০১৮ ০৭:২৯397636
  • ক্যালকাটা ক্রোমোসোম খুব মাঝারি মানের উপন্যাস মনে হয়েছিল কিন্তু অন্য গুলো পড়ি নাই, সুন্দর্বন নিয়ে কি যেন এক্টা ঐটা নাড়া চাড়া করে আর পোষায় নি, নাকি অনেকটা পড়েও ছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুলে গেসি।
  • h | ১৪ আগস্ট ২০১৮ ০৭:২৪397635
  • অমিতাভ ঘোষ আমারো বেশি পোশায় না। পামুক খুব ই পোষায়, স্নো এবঙ্গ মিউজিয়াম অফ ইনোসেন্স এবঙ্গ ইশতানবুল। ঝুম্পা লাহিড়ী র প্রথম গল্প সন্কলন টা বিশেষত মিস্টার পিরজাদা কেন টু ডাবি উইথ আস এবঙ্গ আর কয়েকটা গল্প খারাপ লাগে নি, তার পরে আর কিসু পড়ি নাই
  • h | ১৪ আগস্ট ২০১৮ ০৭:০১397634
  • রজনীকান্ত আর আমার মধ্যে মিল হল আমরা যখনি কারো কোলে ওঠার কথা ভাবি, তারা শেষ বিদায় নিয়ে করুন ব্যায়লা সহযোগে কেটে পড়েন, যথা আম্মা ও করুনা এবঙ্গ মিত্র ও চট্টোপাধ্যায়। স্নেহবশে আপত্তি ও করতে পারেন না। এর মধ্যে নয় নয় করে দুটি গভীর প্যাথোস আছে, একটি চ্ছটা অপরটি ওজন সন্গ্ক্রান্ত। এর চেয়ে বেশি ব্যাখ্যা করতে হলে বুঝবো আপনার নাড়ুগোপাল টাইপস।
  • i | ১৪ আগস্ট ২০১৮ ০৬:১৭397633
  • এলসিএম,
    ধনগোপাল মুখোপাধ্যায়ের 'চিত্রগ্রীব' ( মানে ঐ পায়রার গল্পের খানিকটা)আমাদের ক্লাস ফোরে পাঠ্য ছিল। 'কিশলয়ে ' ছিল। সেই সময়ে, মাতৃদেবীর কল্যাণে লেখক সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম ও পড়েছিলাম।

    ছোটাই
  • Atoz | ১৪ আগস্ট ২০১৮ ০৫:০১397632
  • The Chief of the Herd মনে হয়, "যূথপতি" নামে বাংলায় অনুবাদ হয়েছিল। মূল বইটা দেখিনি, কিছু কোটেশন পেয়েছিলাম রতনলাল ব্রহ্মচারীর লেখায়।
  • lcm | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৫৪397631
  • হাতীর গপ্পোটা বোধহয় এইটা - Kari the Elephant। উইকি তো মনে হচ্ছে - https://en.wikipedia.org/wiki/Dhan_Gopal_Mukerji

    হ্যাঁ, ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৫২397630
  • হুঁ, তাই দেখবো।
    সিদ্ধার্থ মুখার্জীর কথা যে বললেন, উনি তো নন-ফিকশন লেখন? বিজ্ঞানবিষয়ক বই যেমন জীন বিষয়ে, ক্যান্সার বিষয়ে, এইচ আইভি বিষয়ে?
  • lcm | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৪৩397629
  • লোকাল লাইব্রেরি-তে দেখো, পেতে পারো, নইলে আনিয়েও দিতে পারে
  • Atoz | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৩৭397628
  • আরে এলসিএম! আমি এই ভদ্রলোকের লেখা বহুদিন খুঁজছি। "যূথপতি" নামে এক বইয়ের কথা শুনেছিলাম, হাতীদের নিয়ে কাহিনি।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৩৫397627
  • ঝুম্পা লাহিড়ীর যে ক'টা লেখা পড়লাম, বিরক্তের একশেষ হলাম।
  • lcm | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৩২397626
  • তোমরা কি ড্যান মুখার্জি-র লেখা পড়েছ। আমি এনাকে নিয়ে লিখব ভাবছিলাম, এই যে শুরুও করেছিলাম -
  • Atoz | ১৪ আগস্ট ২০১৮ ০৪:৩১397625
  • হাইরোগ্লিফিকের মতন ঐ চীনাভাষার অক্ষরগুলো যখন দেখি, ভয়ে কেঁপে উঠি। চীনা সাহিত্য তাই আর চিনা হইল না। যে যাই বলুক, ইংরেজী অনুবাদ পড়ে চীন আফ্রিকা জাপান ভারত এসব জায়্গার লেখার শক্তি আর সৌন্দর্য ধরা যায় বলে মনে হয় না। "সোল মাউন্টেন" ইংরেজী অনুবাদে পড়তে পড়তে কেমন একটা কষ্ট হয়, ক্ষুব্ধ লাগে, মনে হয় কেউ যেন ঐ "পরীর পরিচয়" গল্পের অরণ্যবাসী মেয়েটাকে জোর করে জিন্স টিশার্ট পরিয়ে গলায় পার্ল নেকলেস পরিয়ে নিয়ে এসেছে।
  • lcm | ১৪ আগস্ট ২০১৮ ০৪:০২397624
  • ঈশান কি সিদ্ধার্থ মুখার্জি পড়েছে? ইনি অবশ্য ভারত নিয়ে বা অনাবাসী জীবনধারা নিয়ে তেমন কিসু লেখেন নাই।
  • lcm | ১৪ আগস্ট ২০১৮ ০৪:০০397623
  • ধুস্‌, ঈশান কি সব বলছে, আসল (জন)'গণ'সঙ্গীত তো আড্ডি-কিশোরের-ই -- রিক্সাচালক থেকে কবি - সবাই যা গুনগুণায়। আর বাকী ঐসব গণসঙ্গীত তো কলেজের ফেস্টে হয়, অজিত পান্ডে আর সবিতাব্রত-রা গান। (জীবনমুখী আসার পর থেকে কলেজেও বোধহয় আজকাল ওসব আর হয় না)।
  • Ishan | ১৪ আগস্ট ২০১৮ ০৩:৫২397622
  • নাইপাল আমি সেভাবে পড়িনি। কী একটা পড়তে শুরু করেছিলাম, প্রচন্ড বোর লাগায় কাটিয়ে দিয়েছি। হয়তো বাকি পড়লে বোঝা যেত ভালো না মন্দ। সত্যি কথা বলতে কী 'ভারতীয়' নাম দিয়ে যাঁরা ইংরিজিতে লেখেন, তাঁদের্মধ্যে যা পড়েছি, বেশিরভাগই বেশ খাজা। লিস্টের একে ঝুম্পা লাহিড়ি। কোনো অজ্ঞাত কারণে এঁর গুচ্ছের গপ্পো টপ্পো পড়েছি। একটাই ভালো লেগেছিল, যেখানে স্বামী-স্ত্রী অন্ধকারে বসে থাকে রোজ। বাকি প্রচন্ড খারাপ। দুইয়ে অমিতাভ ঘোষ। বিলাত টিলাত নিয়ে লেখা ভালই, মানে আমি বিলাত, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিলাত কিছু চিনিনা বলে হতে পারে। কিন্তু সুন্দরবন টুন্দরবন জাতীয় দূরপ্রাচ্যের জিনিস নিয়ে লিখলে কী যে লেখেন, কিসুই বুঝিনা। বেশ থ্রিলার থ্রিলার বোধ হয়, পড়তে ভালও লাগে, যেন জেমস বন্ড। হৃদয়ে মোচড়ও লাগে। কিন্তু ওগুলো আর যাইহোক প্রাচ্যের গপ্পো হয়না। এছাড়া আছেন রুশদি। কলেজে খুব চালু ছিল। বিশেষ করে মিডনাইটস চিলড্রেন। মধ্যরাতে দুনিয়া যখন ঘুমোচ্ছে, তখন কিছু বাচ্চা জন্মালো ইত্যাদি। তা, পরে ভেবে দেখলাম, ম্যাজিক রিয়েলিজম হতে গেলে তাতে তো রিয়েলিজম কিছু থাকা দরকার। আমি যদি ভিনগ্রহ নিয়ে লিখি, তাতে ম্যাজিক প্রচুর থাকবে, কিন্তু রিয়েলিজম কই? পরে ভেবে দেখলাম মানে, পড়তে পড়তেই খটখট করে লাগছিল। ভারতবর্ষ নিয়ে মান্টো লিখলে বুঝতে পারি। ঋত্বিক ভালো না লাগলেও সিনেমায় বাংলা ব্যাপারটার কোনো অভাব নেই। কিন্তু রুশদি পড়ে মঙ্গল্গ্রহের উপাখ্যান পড়ছি মনে হয়।

    আরেকজন বন্দিত লেখকের লেখা বিচ্ছিরি লেগেছে। পামুক। একটা না দুটোই পড়েছি অবশ্য। ওই আমার নাম লাল তো পড়েইছি। উনি অনেকদিন ইস্তাম্বুলে বসবার করেছেন, তাতে পরিষ্কার বোঝা যায়। এমনকি চেষ্টা করলে ওর থেকে ইস্তাম্বুলের ম্যাপও বানিয়ে ফেলা যেতে পারে। কিন্তু চমকে দেবার মতো সাহিত্য কিছু পাই নাই। কে জানে, ইংরিজিতে পড়েছি বলে হবে হয়তো। কিন্তু এখন তুর্কি আর কীকরে শিখব। ভাষা শিখতে ভালও লাগেনা, তারপর তুর্কি তো অক্ষরমালা থেকে শিখতে হবে। এইটা ইয়ার্কি করে বললাম না। আমার বদ্ধমূল ধারণা স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, এসব ইংরিজিতে অনুবাদ করা যায়, কিন্তু প্রাচ্যদেশীয় ভাষা অনুবাদ করা অসম্ভব। রাশিয়ানও যায় কিনা আমার সন্দেহ আছে। কিন্তু বাংলা ছাড়া কিছুই না জানায় এস্টাবলিশ করতে পারবনা।
  • Ishan | ১৪ আগস্ট ২০১৮ ০৩:২৭397621
  • ঠিকই তো। খেয়াল ছিলনা। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত