এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ আগস্ট ২০১৮ ২২:৫২397560
  • অনুপমবাবুদের পোস্টটা থাকল। ও নেগেটিভ কেউ আছেন?

    ===========================
    SOS SOS SOS SOS SOS SOS SOS
    ===========================

    সৌভিক বিশ্বাস (২২) আর জি কর মেডিকেল কলেজের ছাত্র। ছেলেটি ভয়ংকর Relapsed Hodgkin's Lymphoma তে আক্রান্ত। টাটা মেডিকেল সেন্টার, রাজারহাটে বর্তমানে ওর কেমোথেরাপি চলছে। কালকেই অন্তত একজন O Negative Blood Donor লাগবেই।

    আমরা কি পারবোনা এই ভয়ংকর রোগের বিরুদ্ধে লড়াইয়ে সৌভিকের পাশে দাঁড়াতে? আপনারা কি এগিয়ে আসবেন না ওর লড়াইয়ের পাশে দাঁড়াতে?
    O Negative Blood Donorরা প্লিজ এগিয়ে আসুন। সাহায্য করুন একটি ছেলেকে অকালে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে।

    রক্ত দিতে না পারলে পোস্টটি কপি পেস্ট করে ছড়িয়ে দিন, যাতে O Negative Blood Donor পেতে সাহায্য হয়।

    আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ঃ
    9830833110 অথবা
    9836465945 অথবা
    9955319171 অথবা
    9874807799

    #Quest_for_Life_এক_অনন্য_জীবনসন্ধান
    (১১/৬/২০১৮)

    ===================
    ১৩/৬/২০১৮ এর আপডেট
    ===================

    আজ শৌভিকের জন্য রক্ত দিলেন শোভন চক্রবর্তী। টাটা মেডিকেল সেন্টার হঠাৎ করেই ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে। তাই শোভনের ছবি দিতে পারলাম না।

    শৌভিকের জন্য আরো অনেক রক্ত লাগবে। কারণ কেমোথেরাপি চলার সময়ে ওর হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। তাই O Negative Blood Donors রা প্লিজ সাড়া দিন।
    .
  • pi | ১১ আগস্ট ২০১৮ ২১:১৯397559
  • সিনেমাটা কেমন লাগল লিখো। আর মেসেজ দেখো।
  • #SaveGuria | ১১ আগস্ট ২০১৮ ২১:১০397558
  • #SaveGuria
  • Kumu | ১১ আগস্ট ২০১৮ ২১:০৫397557
  • দিল্লির সিনে উৎসবে সৌহার্দ‍্য, রেনবো জেলির পরিচালকের সঙ্গে আলাপ হল।অতি চমৎকার ছেলে টি।
  • h | ১১ আগস্ট ২০১৮ ২০:৩৮397556
  • দেশপ্রেনিকদের কমোডে হাগার ব্যাপারে তথ্য কিছু পাওয়া যাচ্ছে না।
  • Du | ১১ আগস্ট ২০১৮ ২০:৩০397555
  • সুর্যকান্ত মিশ্রর মেয়ে বাংলা মিডিয়াম সরকারী স্কুলে পড়তো। জেনে কিছু ভালো হলেও হতে পারে এই আশায় লিখলাম।
  • বাংলা ** আড্ডা | ১১ আগস্ট ২০১৮ ১৬:৪৯397554
  • বাংলা ** আড্ডা য় এক মহান পুরুষের কাণ্ড শুনবেন। আপনাকে প্রাণ ভরে খিস্তি দেবে কিন্তু আপনার মুখ সেলোটেপ দিয়ে আটকে দেবে। আপনি প্রতিবাদ টুকু যাতে করতে না পারেন।
  • MRC | ১১ আগস্ট ২০১৮ ১৬:৩৫397553
  • sm | ১১ আগস্ট ২০১৮ ১৫:৫৮397552
  • জ্যোতি বসুর ছেলে পুলে, নাতি, নাতনি বা তার দলের নেতাদের ছেলে মেয়েরা ওই সময় কালে, কি মিডিয়াম স্কুলে পড়তো।
    এই টা, জানতে পারলে ভালো হতো।
  • মরাচৌ | ১১ আগস্ট ২০১৮ ১৪:৪১397550
  • .....বই পড়ে যা হয়, বামপন্হীরা জোটবেঁধে নিজেদের আখের গুছিয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠার প্রতিযোগীতায় মাতলো আর বামপন্হাকে ডোবালো। সুবিমল বসাক ওই সব বই পড়াপড়ির দিকে যায়নি, ওর আগ্রহ হয়নি, নিজের জীবনে যতো লাৎ খেয়েছিল, ওর দরকার ছিল না বই পড়ে সেসব জানা-বোঝার। লাৎগুলো ও প্রয়োগ করেছে ওর লেখায়, কবিতা-গল্প-উপন্যাসে। মনে রাখা দরকার যে সুবিমল যখন লেখালিখি আরম্ভ করে, তখন কৃত্তিবাস গোষ্ঠীর সাহিত্যিকরা দল বেঁধে নিজেদের প্রতিষ্ঠানের অনুগামী করে তুলেছিলেন।

    সুবিমল বসাক ‘ছাতামাথা’ নামে একটা ফিকশানে হাত দিলো, হাংরি আন্দোলনের ডামাডোলের মাঝেই, যেখানে সুযোগ পেতো লিখতে বসে যেতো। আমি আইডিয়া দিয়েছিলুম যে আমরা যেহেতু এসট্যাবলিশমেন্টের লিটেরারি ভ্যালুজকে রিভার্স করে দিচ্ছি, ‘ছাতামাথা’ ফিকশানের সংলাপ লেখো কলকাতার বুলিতে আর ন্যারেটিভ লেখো ঢাকার কুট্টিদের বুলিতে। কুট্টিদের বুলি নিয়ে সুবিমল প্রায়ই রগড় করতো। ‘আর্ট ফর আর্ট সেক’ এর ধরতাইকে ছিৎরে লাট করে দিয়েছিল ‘ছাতামাথা’, প্রধানত ট্রান্সকালচারালাইজেশনের বিরুদ্ধে স্হানিকতাকে প্রয়োগ করে....
  • মরাচৌ | ১১ আগস্ট ২০১৮ ১৪:৩৯397549
  • ...পশ্চিমবাংলায় সেই সময়ে রিফিউজিরা সোভিয়েত দেশে বাংলায় অনুবাদ করা মার্কস-এঙ্গেলস পড়ে-পড়ে বামপন্হী হবার দৌড়ে শামিল। বাসুদেব দাশগুপ্ত, সুভাষ ঘোষ আর অরুণেশ ঘোষও বই পড়ে ঢুকেছিল জমায়েতে, সবায়ের দেখাদেখি। পরে ওদের বক্তব্য ছিল যে মফসসলে বেঁচে থাকতে হলে এছাড়া উপায় ছিল না। ওদের বক্তব্যে যুক্তি ছিল, কেননা প্রমোদ দাশগুপ্ত ক্যাডার পাঠিয়ে স্কুলগুলো আর ক্লাবগুলো স্ট্যালিনি কায়দায় দখল করছিলেন। পরে তারা ইংরেজির এমন পেছন মেরে দিল যে পশ্চিমবঙ্গ থেকে ইউপিএসসির পরীক্ষাগুলোয় কেউই প্রতিযোগীতা করতে পারে না, দলে-দলে পালিয়েছে-পালাচ্ছে বাইরের রাজ্যে বা বিদেশে ...
  • Atoz | ১১ আগস্ট ২০১৮ ০৭:১৯397548
  • গল্পটার আর কিছুই মনে নেই, ঐ টিফিনে ধুঁধুলের তরকারি ছাড়া। ওটা মনে আটকেছিল কারণ তার আগে পর্যন্ত ধুঁধুল থেকে ছোবড়া হয় সেটাই জানতাম। ঃ-)
  • Atoz | ১১ আগস্ট ২০১৮ ০৭:১৭397546
  • ন বাদ পড়েছে, আনন্দমেলায়। ঃ-)
  • Atoz | ১১ আগস্ট ২০১৮ ০৭:১৭397547
  • বহু বহু আগের আন্দমেলায় একটা গল্পে পড়েছিলাম, দুই যমজ বোন স্কুলে পড়ত, ওদের মা টিফিনে ধুঁধুলের তরকারি দিতেন রুটির সঙ্গে।
  • i | ১১ আগস্ট ২০১৮ ০৭:১৫397545
  • আরণ্যকে বুনো ধুঁধুলের তরকারি র কথা পড়েছি-মকাইয়ের আটার মোটা মোটা পুরী এবং জংলী ধুঁধুলের তরকারি, সঙ্গে ' বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই '।

    আর কিছুদিন আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্মৃতিচারণার লামডিংএর এক পরিবারের 'ধুন্দুল বঠি' খাওয়ার কথা পড়লাম কোথায় যেন।
  • রৌহিন | ১০ আগস্ট ২০১৮ ২০:৫৭397544
  • কোট করব বলে গুগলাতে গিয়ে এই টইটা খুঁজ্র পেলাম। মা নিষাদ - আমার সবচেয়ে প্রিয় কবিতাগুলির একটি। সুজয় রায়চৌধুরীর গলায় এর রেকর্ডিংটাও অনবদ্য। আর কত যে অসম্ভন প্রিয় সব লাইন!

    "প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে?
    তাদের বাতাসে তাদের রৌদ্র জলে
    আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে
    মেশাবেই তুমি, ছলে, বলে, কৌশলে"
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১৭:১৭397543
  • দুটো জবার মাঝের লতাটা ধুঁধুল।
  • sm | ১০ আগস্ট ২০১৮ ১৪:০৯397542
  • কি যে হচ্ছে না, যদু পুরে,খুব খারাপ লাগে।
  • b | ১০ আগস্ট ২০১৮ ১৪:০৫397540
  • মাঝেরটা জবা ফু নয়?
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১২:০০397539
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১১:৫৯397538
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১১:৫২397537
  • এই হ ধুঁধু অতা আর ফু ইবোর্ডে ইছু অক্ষর আজ অরছে না। ফু ও হেতে দারুণ। বড়া, বা ডিম দিয়ে ভুর্জি।
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১১:০৩397536
  • কুখ্যাত লোক। গুরুর গ্রুপে কী চালিয়েছেন একসময়! পরে জানা গেল আর এস এস এর হনু।
  • | ১০ আগস্ট ২০১৮ ১১:০১397535
  • বি-কে,
    হ্যাঁ পাই অনেকটা বলেই দিয়েছে। ধুঁধুলের টেক্সচার অনেকটা ঝিঙের মতন, আরেকটু বেশী স্পঞ্জি। কাজেই আপনো আলু ঝিঙে পোস্তর মতন আলু ধুঁধুল পোস্ত করতে পারেন। অথবা সর্ষে-পোস্তবাটা আর কাঁচালঙ্কা দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনোও করতে পারেন।

    কী করলেন জানিয়ে যাবেন কিন্তু।
  • | ১০ আগস্ট ২০১৮ ১০:৫৬397534
  • ম্যাগো! প্রোফাইল পিক দেখেই ধাঁ করে বেরিয়ে এলাম, আর এগোতে পাল্লাম না।
    ওয়াক!
  • pi | ১০ আগস্ট ২০১৮ ১০:১৬397532
  • জুকিনি কোনভাবে চিচিঙ্গা নয়। ধঁধুল অবশ্যই মসৃণ ঝিঙ্গে। স্বাদেও। কচি হলে স্বাদে ইভেন বেটার। খোসা ছাড়ানোর হ্যাপাও নেই।
    নিউমার্কেট থেকে আমার এক আত্মীয় গাদা দাম দিয়ে জুকিনি বলে যা কিনে এনেছে, তা ধুঁধুলই। আর বিদেশে জুকিনি কিনিনি আমি কিন্তু একাধিক বাঙালি বাড়িতে আলু ঝিঙ্গে পোস্তর সাবস্টিটুট হিসেবে আলু জুকিনি পোস্ট খেয়েছি, তো স্বাদ তো এখানে জুকিনির মতই লাগে। আমি আলু ধঁধু পোস্ত করি, পোস্ত ছাড়া ঝোল করি, চচ্চড়ি, অন্য সব্জিতেও মিশিয়ে দি।
  • b | ১০ আগস্ট ২০১৮ ১০:০১397531
  • গুগল ইমেজ সার্চিয়ে দেখলাম জুখিনি লুকস লাইক চিচিঙ্গা, নট ধুঁধুল। ধুঁধুল লুকস লাইক মসৃণ ঝিঙ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত