এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০১ আগস্ট ২০১৮ ১১:৫৫397380
  • কিন্তু লেখক কে পার্সোনাল ভাবে দাগিয়ে কি হবে?
    বিশ্ব বিদ্যালয়ের বেশির ভাগ ডিপার্টমেন্ট এ প্রবেশিকা পরীক্ষা নেই। খালি ছটা বিভাগের জন্য থাকবে কেন? সঙ্গত প্রশ্ন।বিশ্ব বিদ্যালয়ের সম্মিলিত ডিসিশন তো প্রবেশিকা পরীক্ষা না নেবার কথা বলেছে। ওই ছটি ডিপার্টমেন্ট মানে নি।আন্দোলন করে দাবি আদায় করে নিয়েছে। এতে স্বাধীকার ভঙ্গ কারা করলো?
    তারপর, আবেদনকারি স্টুডেন্ট এর এক চতুর্থাংশ স্টুডেন্ট ও পরীক্ষায় বসে নি।
    এই যে স্টুডেন্টরা মুখ ফিরিয়ে নিচ্ছে;সেটার জন্য কারা দায়ী?
  • h | ০১ আগস্ট ২০১৮ ১১:২৮397379
  • বেশ খারাপ লিখেছেন, কারণ প্রথমতঃ কৃতির লিস্ট টি নিজের পছন্দ মত তৈরী, দ্বিতীয়তঃ স্বাধীকার প্রসঙ্গের চর্চা কেন কলাবিভাগ থেকেই বার বার তুলতে হচ্ছে, তথাকথিত স্বাধীনতাপূর্ব জাতীয় বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে তার কোন ব্যাখ্যা নেই। কাগজ আছে, স্পেস আছে লিখেছেন। কুযুক্তি র যে আড়াল তৈরী করেছেন, তাতে একটু শিক্ষা বিষয়ক কমেন্টেটর হওয়ার উচ্চাশা ছাড়া বিশেষ কিছু নেই।
  • sm | ০১ আগস্ট ২০১৮ ০৮:২৩397378
  • বেশ ভালো লিখেছেন তো, সুমন বাবু।সবদিক কভার করা, যুক্তিপূর্ণ, কম বায়াসড লেখা।
  • h | ০১ আগস্ট ২০১৮ ০২:০৭397376
  • বাদ শা খান অনুযোগ করেছিলেন, নেকড়ের মুখে ছুড়ে ফেলা হয়েছে তাদের। আমরা দাবী করতে পারবো এবার, আমরা জঙ্গলে র রাজত্ত্বে আছি।
  • h | ৩১ জুলাই ২০১৮ ২৩:০১397375
  • ওকে থ্যাম্ক ইউ পাই।
  • Pi | ৩১ জুলাই ২০১৮ ২২:৩১397374
  • হানুদা, এটা পেলাম।
    'প্রত্যেক বন্ধুকে জানাচ্ছি, আগামী ২ আগস্ট বৃহস্পতিবার ঠিক বিকেল ৪ টায় আসামে ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে কলেজ স্কয়ার মোড়ে জমায়েত। ওখানে প্রতিবাদী পথ সভার পর দ্বিতীয় পথসভা হবে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিগ বাজারের সামনে।
    শিয়ালদহ র পর তৃতীয় সভা হবে মৌলালি মোড়ে। অনুগ্রহ করে ৪ টের সময় কলেজ স্কয়ারে সবাই আসুন। পরবর্তী কর্মসূচি আমরা স্থির করব ৭ তারিখ কৃষ্ণপদ ঘোষ স্মৃতি সদন, সূর্য সেন স্ট্রিটে বিকেল পাঁচটায়। বিনীত অনুরোধ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অবশ্যই আসুন।
    রতন বসু মজুমদার।
  • b | ৩১ জুলাই ২০১৮ ২১:২৯397373
  • *নির্দ্বিধায়
  • b | ৩১ জুলাই ২০১৮ ২১:২৭397372
  • আরো মজার ব্যাপার। আমার বাবা যেমন নির্ধিধায় দু রকম বানান লিখে গে্ছেন, dasarathi আর dasharathi। আমার অসমীয়া বন্ধু জানালো, এর ফলে এন আর সিতে আটকে যেতে পারে।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২১:২৫397371
  • জন্মসুত্র চলবেনা ব্যাপারটাই তো তুমুল গন্ডগোলের।বাবা মায়ের কাগজ কার থাকে? মানে আদৌ এই তালিকা বানানোটা যদি আদৌ মেনে নিই তাহলেও।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২১:২২397369
  • বাড়ির।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২১:২২397370
  • আমার দাদারও ওঠেনি। কিন্তু সে বোধহয় ঠিক ডকু দেয়নি বলে। বাকিদের সবার উঠেছে।
  • h | ৩১ জুলাই ২০১৮ ২১:১৩397368
  • যে যেখানে পারে করুক/করুন/করি। এ মানে জঘন্য অবস্থা। আমাদের চেনাজানা চাকরি ওয়ালা মিডল ক্লাস দের অনেকের নাম ওঠে নি। তারা অ্যাপিলে যাবে, সংস্থান না থাকলে কোথায় দাঁড়াবে ব্যাপরাটা কলপনা করা যায় না।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২০:৫৯397367
  • নানা হনু প্রতিবাদ তো করতে হবে। কিন্তু দিল্লীতে হলে বা সবাই করলে বেটার। মানে টাইমিংটা ট্রিকি তাই বলতে চাইছি।
  • h | ৩১ জুলাই ২০১৮ ২০:৩৭397366
  • আমি ডাকলে তো আর মিছিল হবে না ঃ-))))) যে ডাকবে, যাব।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২০:৩৬397365
  • বরং বরাক রাজ্য বানানোটা বেটার। ঐ স্ট্যাটিস্টিক্স দেখেই অসমীয়ারা ভয় পেয়ে যায় নিজভুমে পরবাসী হবার।
  • Du | ৩১ জুলাই ২০১৮ ২০:৩৪397364
  • প্রতিবাদ শুরু হতেই দাঙ্গাও লাগবে এরকমই একটা পরিস্থিতি। উত্তেজনা না বাড়িয়ে কিভাবে প্রতিবাদ করা যায় সেটাই সমস্যা। এককালে সিপিআই সিপিএম করতো বা বুদ্ধিজীবিরা এখন তাদেরও তো বয়স হয়েছে নতুন কেউ ও দেখিনা। সব দোষের দোষী খ্রীশ্চান সাহেবরাও ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে চ্যাচামেচি করে কিন্তু আমরা ? বাংআলীরা শুধু প্রতিবাদ করলে জাতিদাঙ্গা ছাড়া কিছুই হবেনা।
  • h | ৩১ জুলাই ২০১৮ ২০:০০397362
  • বড় মিছিল/ডেমো চাই সারা দেশ জুড়ে, এই ঘটনা চ্যাংড়ামো না।
  • h | ৩১ জুলাই ২০১৮ ১৭:০৪397361
  • এ মানে যাতা কেস হল,
  • | ৩১ জুলাই ২০১৮ ১২:৪১397360
  • নন্দন থেকে " হামি " তুলে দেওয়ায় পরিচালক বেজায় চটে গেছে। যে ছবি ৫০ সপ্তাহ চালাবার কথা ছিল সে ছবি কিনা মাত্র ১০ সপ্তাহে ভবলীলা সাঙ্গ। এর জন্য কিন্তু আদালতে যাবেন ? জানি না। সেই " রামধনু " কে টিকেছে বলে বলিউডের প্রযোজককে হুমকি দিয়েছিলেন সেখানে হলে ডাহা ফেলে। আর এখন মাত্র ১০ সপ্তাহের পর নাকি বিজ্ঞাপনদাতারা আর এমুখো হতে চাইবে না। একমাত্র উনি পারেন ছবির মাঝে মাঝে চানাচুর, শাড়ির দোকান বিজ্ঞাপন দিতে। তবে একটা খুশির খবর, যে সব ছবির হাওড়া ব্রিজের ওপারে কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না সেই ছবির কিনা রিলিজ হয়েছে বসিরহাট, উলুবেড়িয়ার মত জায়গায়।
  • কান্তবাবু | ৩১ জুলাই ২০১৮ ১২:১৪397359
  • হুঁ @দমদি 11:13 AM :(
  • h | ৩১ জুলাই ২০১৮ ১১:৫৩397358
  • আরেকটি সর্বভূতেষু অনুরোধ ঃ-)), আলাদা করে গুরুকে না, ঃ-))) কেউ ৪০ লক্ষ মানুষ কে ডিসএন্ফ্রানচাইজ করার প্রতিবাদে অনশনে বসতে চাইলে বা মিছিল করতে চাইলে, এখানে খবর পেলে ভালো।
  • | ৩১ জুলাই ২০১৮ ১১:১৩397357
  • অ্যাঃ MJAL টইটা পুরো ডাম্পিঙ্গ গ্রাউন্ড হয়ে গেছে! লোকে নেট ফুটপ্রিন্ট বাড়াবার অভিলাষে এদিক সেদিক থেকে কপি করে এনে যথেচ্ছ ডাম্প করে চলেছে। দুদ্দুদ্দুদ্দুর।
  • h | ৩১ জুলাই ২০১৮ ১০:৫৭397356
  • যেটা লাইকলি, কোন সাহায্য ই লাগবে না, অলরেডি কাজ এগিয়ে গ্যাছে, হয় লেখকের উদ্যোগে বা অন্যভাবে, দ্যাট ইজ ফাইন। কাজ এগোনো নিয়ে কথা।
  • h | ৩১ জুলাই ২০১৮ ১০:৫৫397355
  • বাংলা/ইংরেজি/অহমিয়া/হিন্দী তে অনুবাদক/কোলাবরেটর চাইলে খোঁজা যাবে। ফ্যাসিজম অফিসিয়াল, এখন রেজিস্টান্স কেও ব্যাপক করতে হবে।
  • h | ৩১ জুলাই ২০১৮ ১০:৫০397354
  • একটা অফার রইলো। গুরুচন্ডালি/পার্থ প্রতিম মৈত্র রাজি হবেন কিনা তাঁদের ব্যাপার।

    - পার্থ প্রতিম মৈত্রের প্রবন্ধ কে কেন্দ্র করে চটি বই / পেপার ব্যাক / একটু বড় প্রবন্ধ সংকলন যদি কিসু বের করা হয়, আমি সাহায্য করতে রাজি।
  • Atoz | ৩০ জুলাই ২০১৮ ১৯:৩৪397353
  • কে যেন একজন এঁকে বিপদতারিণী পাখিরা বলেছিল। ঃ-)
  • T | ৩০ জুলাই ২০১৮ ১০:০৭397351
  • ডিভিডি রিলিজ করে গ্যাচে, মানে টরেন্টে চলে আসা উচিত। উতুবে একশো কুড়িটাকায় দ্যাকা যাচ্চে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত