এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ জুলাই ২০১৮ ০৯:৫৭397350
  • হ্যাঁহেম :-))
    নিরাপদ পাখিরা আরেকটি ফেক প্রোফাইল। তবে একটু বোধহয় লো-কি, আমার ফিডে বিশেষ দেখি না।
  • | ৩০ জুলাই ২০১৮ ০৯:৫৪397349
  • কী ঘটনা যদিও জানি না, তবে পাই-এর পোস্টের পরিপ্রেক্ষিতে বলি
    ১) তোমার ছবি অন্য কেউ ব্যবহার করে থাকলে কলকাতা পুলিশকে ইনবক্সে জানাও, সম্ভব হলে স্ক্রিনশট দাও। এরপরে ওরা লালবাজারে গিয়ে সাইবার সেলে ফর্মাল অভিযোগ করতে বলবে, সেইটা তুমি নিজে গিয়ে করতে পারলে খুবই ভাল। নাহলে কলকাতায় তোমার আত্মীয়দের কাউকে পাঠাইয়ে ফর্মালি এফ আই আর কোরে দাও। সাথে ঐ সৌপ্তিক মুখার্জী কেসটার আপডেট জানতে চাইবে।

    ২) একবার ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত শাস্তি দেওয়াতে পারলে এইগুলো করার আগে দুইবার ভাববে।

    ৩) যেগুলো অপরাধ সেগুলো ইগনোর করবেই বা কেন? সে যে যাই বলুক না কেন। তবে এটা জেনে রেখো মেয়েদের বা শুধু মেয়েদেরই নয় যে কোন আপাত-দুর্বলের (যাদের সম্পর্কে পাবলিক পারসেপশান যে এরা দুর্বল) জন্য পাশে প্রায় কেউ থাকে না। নিজেকেই দাঁতে দাঁত চেপে যা ঠিক মনে করছি সেটার জন্য আইনের দরজায় ঠকাঠক মারতে হয়।
    তুমি যত বলবে লোকে তত সেই নিয়ে মজা পাবে, স্ক্রিনশট শেয়ার করে করে চুকলির ঝড় বইবে দিকে বিদিকে আর পরবর্তী কীভবে হ্যারাস করা যায় তার ছক তৈরী হতে থাকবে।
  • Nirapad Pakhira | ৩০ জুলাই ২০১৮ ০৯:৪৫397348
  • আহেম
  • | ৩০ জুলাই ২০১৮ ০৯:৪২397347
  • ফেবু আবার ফেক বন্ধ কোথায় করল? 'পুরন্দর ভাট' নামে বোধহয় খান তিন চার আইডি আছে। আর্কাদি গাইদারকেও তো দিব্বি দেখি।
  • dc | ৩০ জুলাই ২০১৮ ০৯:৩৩397346
  • রেডি প্লেয়ার ওয়ানের টরেন্ট বেরোলে দেখব। ব্ল্যাক প্যান্থার দেখলাম, মোটামুটি লাগলো, অন্তত ওয়ান্ডার ওম্যানের মতো অখাদ্য না।
  • T | ৩০ জুলাই ২০১৮ ০৯:০২397345
  • কোথায় আর। নির্ঘাত ফেবুগুরুতে হয়েছে।
  • T | ৩০ জুলাই ২০১৮ ০৯:০১397344
  • ডিসি, রেডি প্লেয়ার ওয়ান দেখলেন নাকি!
  • Du | ৩০ জুলাই ২০১৮ ০৭:৩৪397343
  • কোথায় হয়েছে এইসব? ফেবু ফেক বন্ধ করেও এইসব কমেনি?
  • dc | ৩০ জুলাই ২০১৮ ০৭:৩১397342
  • আমার মনে হয় ছাগলকে ধর্ষন করার থেকে সেটাকে কেটে খেয়ে ফেলাটা এনি ডে বেটার। তবে ছাগলটা প্রেগন্যান্ট হলে কিছুদিন অপেক্ষা করা যেতেই পারে, কারন কে না জানে যে কচি পাঁটার ঝোল একটা স্বর্গীয় ব্যাপার।
  • অনুকূল ঠাকুর | ৩০ জুলাই ২০১৮ ০৩:৪৩397341
  • আমি গুরুতে প্রাগৈতিহাসিক কাল থেকে lurk করি - ভালো টই পেলে পড়ি, চলে যাই, খুব ক্কচিৎ কিছু লিখি কি লিখি না ... লিখলেও প্রত্যেকবার অন্য অন্য নামে, আর সেটা পড়ে কেউ জবাব দেয় কিনা আর দেখি না, তবু আমি সবাই-কে ছদ্মনামে চিনি, বেনামী লেখা পড়ে বলে দিতে পারবো কোনটা ব্যাং, কোনটা সিকি, কোনটা বিপ এটসেটেরা ... কিন্ত পাইদিদির খারাপ লাগছে দেখে খারাপ লাগলো, তাই একটা অখাদ্য কবিতা লিখে দিলাম ... আমাদের অন্ধকার দিনগুলিতে গান হবে তো বলে তো সবাই বুক বেঁধে আছি, কিন্তু piদিদি না থাকলে সেটা গাইবে কে?

    একদিন অপরাহ্ণে আঁখি তুলে দেওয়ালে,
    হেরিনু ছাগলে সেথা পটি করে খেয়ালে ...
    শুধুই কুৎসা চলে, কাদা ছোঁড়াছুঁড়ি
    প্রবল হুক্কাহুয়া - ষাট থেকে কুড়ি ...
    হাজারে খিল্লি করে চিল্লানি গর্গের
    এদিকে জমেনা সই চেঞ্জ ডট অর্গের,
    খিস্তি করতে জোটে হাজারে, হাজারে
    ভালো লেখা একা বসে মাছি মারে বাজারে,
    এরি মাঝে দুটো কথা যা-ও বলে দাদায়,
    হারায় যেমতি সূঁচ খড়ের গাদায় ...

    আমাদের ভাষা নেই, কথা গেছে ফুরিয়ে
    নোংরামো দেখলেই মুখ নিই ঘুরিয়ে ...
    তবুও তো টিকে আছি, যাইনি তো চলে
    সত্যি বলতে শুধু pi আছে বলে !
  • Ekak | ৩০ জুলাই ২০১৮ ০৩:৩১397339
  • বেস্টিয়ালিটি নিয়ে আমার একটা টই ছিল খুঁজেই পাচ্ছিনা :| এখানেই লিখি ........

    এইযে প্রেগন্যান্ট ছাগলকে হরিয়ানার ৮ জন লোক মিলে শারীরিক অত্যাচার করলো এবং ছাগলটি মারা গেলো, এটা ধর্ষণ হয় কী করে। ছাগল তো ফার্ম এনিম্যাল। ফার্ম এনিম্যাল এর কনসেন্ট হয়না। তারা ব্যবহৃত হবে সেজন্যেই বানানো। বনের পশু কে ধরে জোর করে যৌন সম্পর্ক করলে নয় কথা ছিল। তবে এটা চূড়ান্ত ক্রুয়েলটির কেস। ক্রুয়েলটির সঙ্গে কনসেন্টের সম্পর্ক নেই। ক্রুয়েল্টি গ্রাউন্ডে জেলে পোড়া উচিত।

    তবে, বেস্টিয়ালিটি, যদি ফার্ম এনিম্যাল এর স্বাপেক্ষে আইনি হয়, মানে হওয়ার অসুবিধে কী জানি না, খাবারের মতোই সেক্স এর জন্যে গাধা ছাগল গরু পোষা যেতে পারে, জাস্ট ক্রুয়েল্টি না করলেই হলো। বী জেন্টল এন্ড স্টে সেফ।

    কৃষি সভ্যতা থেকে বেস্টিয়ালিটি কিন্তু এরকম চাইলুম আর নেই হয়ে গেলো এমন হবেনা, এ মানে সেই বাইবেল এর সময় থেকে ডকুমেন্টেড যে শেপার্ড রা এট্টু গাধা ফাধা করে, এটা নিয়ে পরিষ্কার চিন্তাভাবনার প্রয়োজন।
  • h | ২৯ জুলাই ২০১৮ ২৩:১৯397338
  • এই যাত্রাপালার বিবেকের গান ধরনের বাণী আমার লেখা না।
  • ব্যাগার খাটা | ২৯ জুলাই ২০১৮ ২১:৫৫397337
  • সব কাজের যেমন ব্রেক লাগে ব্যাগার খাটার ও তাই লাগে।
    যতই ভালবাস কিছুকে, কাউকে - এই সামান্য শরীর, এই সামান্য মন - কতটাই বা ধরতে পারে, রাখতে পারে একসাথে?
    বয়েস এর সাথে মনের ব্যাগেজ ও তো বাড়তে থাকে।
  • pi | ২৯ জুলাই ২০১৮ ২১:২৪397336
  • আমি আর কিচুই করব না। অনেক হল ব্যাগর খাটা।এরকন বোকামি আর হয়না।
    বিনিময়ে এত ভাল ভস্ল জিনিস পাচ্ছি। প্রোফাইল থেকে ছবি তুলে নিয়ে বিকৃত করে ছবি ছড়িয়ে বেড়াচ্ছে। সেও নাকি ইগ্নোর করে যেতে হবে।

    অন্যেরা তো কেউ কিছু বলবেই না,
    ইগ্নোর না করে আমি নিজে বললে শুনব, এগুলো আমাত ইগ্নোর না করার ফল।

    কেন করব? সারাদিন লেখা যোগাড় করব। সে লেখা একা একা সারাদিন ধরে শেয়ার করে চলব, লেখায় মন্তব্য করাব, করলে তুলে আনব।
    বইয়ের প্রচার করে চলব, আরো হাজার গণ্ডা জোনিস, এক দুজন বাদে প্রায় কারুর তাই নিয়ে কোন মাথাব্য়্থ নেই, হবেই বা কেন, এগুলো নিতান্ত অকাজ, গাধার খাটনি হয়তো আর আমারি করার কারণ আমার তো আর কিছু করার মত কিছু নেই, সেসবও ঠিক আছে কিন্তু এই গুরুর কারণে,,
    তার বেশিরভাগ ব্যাপারে আমি নিজে প্রত্যক্ষভাবে জড়িতও নই, নানারকম অসভ্যতা নঙ্গ্রামো চলবে আর তখন যখন শুনতে হয় ইগ্নোরে, তখন মনে আর কিছু না করাই ভাল।
    আমি আর কিছু করবনা।
  • কুমু | ২৯ জুলাই ২০১৮ ২১:০৭397335
  • রমাপদ চৌধুরী চলে গেলেন।
  • h | ২৯ জুলাই ২০১৮ ১৯:২৫397334
  • বেরিয়েছে তো, সেটা অবশ্য পোলিটিকাল অ্যানালিসিস না, মন ছুয়ে গেল মত একটু কিন্তু তার রিডারশিপ তো আছে, মানে সেটাই তো মেজর। অ্যানালিসিস বিনে পয়সায় লিখে দেবে কিনা জানি না, অ্যাপ্রোচ করে দেখ।
  • Pi | ২৯ জুলাই ২০১৮ ১৬:০০397333
  • আচ্ছা, অডিও থেকে শুনে লেখার জন্য কেউ সাহায্য করতে পারেন?
    আগাম ধন্যযোগ!
  • pi | ২৯ জুলাই ২০১৮ ১৫:৫৯397332
  • পাকিস্তান নিয়ে একটা লেখা মানে প্রবন্ধ এলে ভাল হত।
  • pi | ২৯ জুলাই ২০১৮ ১৫:৫৩397331
  • বেশ ভাল লাগল।

  • h | ২৯ জুলাই ২০১৮ ১১:৩২397330
  • পনেরো বছর ধরে এক জায়গায় আড্ডা মারলে মাইরি জায়গাটা জীবনে জড়িয়ে যায় এবং সমা এবং অন্যান্য প্রকাশ্য পতন সম্ভাবনা আশ্চর্য্য বেড়ে যায়। গতকাল বুয়েনস আইরেস এর ট্রাভেলোগ টা পড়ে মনে হছিল এই গুরুচন্ডালি তেই পাপে নিমজ্জিত, সজ্ঞানে কমোডে হাগা ;-) লেপ্ট লিবেরেল দের জন্য এই মেদবহুল ইওর্স সিনসিয়ারলি ই, এই শহর প্রসঙ্গ কত ভাবে এনিচি। যদিও অসংখ্য জীবনীর কোন একটায় পড়া, চে র বাবা ডন আর্নেস্টো র বুর্জোয়া ড্রয়িং রুম এর বর্ণনা (যেটা আমাদের ইশ্পাত পড়া চোখে একটু নেগেছিল) বা ওকাম্পো প্রসঙ্গ আনিনি বটে, তবে ফুয়েন্তেস এর ক্যাম্পেন উপন্যাসের এর সেই বিস্ফোরক সূচনা টা, যেটা ঘটছে, বুয়েনস আইরেস এর বন্দরের অদূরে, কারণ অষ্টাদশ শতাব্দীর শেষে, ঊনবিংশ শতকের শুরুতে, ইউরোপের জাহাজের যাত্রী বা নাবিক ফ্রি ম্যাসন দের হাতে হাতে এসে পৌঁচছে, সদ্য সফল ফরাসী বিপ্লবের প্যামফ্লেট, তাতে সেই তিন মন্ত্র লেখা থাকছে, লোকে রুসো পড়ছে গোপনে, এ নিয়ে কিসু ন কিসু নিশ্চয়ি লিখেছিলাম, তার পরে তো একটু ইনফর্মাল টই মত করে বোরহেস এবং ম্যানুয়েল পুইগ এর সম্পর্কে পোবোন্দো লিখেছিলাম, নেরুদার সঙ্গে বোরহেস এর ঝগড়ার কথা লিখেছিলাম, সেই আনডারগ্রাউন্ড মিউনিসিপাল লাইব্রেরীর টার কথা লিখেছিলাম, যেখানে অন্ধ বোরহেস সেক্রেটারি দের বলতেন অমুক তাকের অমুক বই নিয়ে এসো তার পরে সেসব পড়ে শোনাতে বলতেন। মনে হয় হিসেব করে একটা সম্ভাবনা বের করেছিলাম, যে বোরহেস এর করা অ্যালান পো র অনুবাদ ই হয়তো কার্তগেনার স্কুল জীবনে পড়েছিলেন গারসিয়া মার্কেজ। মনে পড়ছে না, আলাদা করে কোর্তাজার কে নিয়ে প্রবন্ধ লিখেছিলাম কিনা, কিন্তু হপস্কচ পড়ার অভিঘাত কোন ভাবে এইখানে ভ্যাজর ভ্যাজর করি নি সেটা হয়তো অসম্ভব। পরের দিকে, মানে অল্প কয়েক বছর আগে, আর্নেস্তো সাবাতো র দ্য টানেল উপন্যাস টা, বা টমাস এলরয় মার্টিনেজ এর বিচিত্র থ্রিলার গুলো নিয়ে আলোচনা করেছি। নিয়ে সেরকম ই হয়তো বক বক করে গেছি, হতেও পারে নাও হতে পারে, তবে না হবার চান্স কম। এমনকি বসর খানেক আগে, গুরু র জন্য মাইরি একটা একেবারে কোনদিন না করা কাজ করেছিলাম, নিজের একটা বক্তৃতা রেকর্ড করেছিলাম, বইয়ের বিজ্ঞাপন করতে গিয়ে, তার মধ্যে আবার রুডোলফো ওয়াল্শ এর অপারেশন ম্যাসাকার এর কথা বলেছিলাম, পোলিটিকাল মেমোয়ার সম্পর্কে। এখন মাইরি ভালো ভাবে বললে, আমাদের ডেস্ক স্কাইভার নব্বই দশক পরবর্তী কিছু বাঙালি বক বক পার্টির জীবনে প্রায় আনন্দবাজার তথা বেনীমাধব শীলের ফুল পঞ্জিকা কিংবা দিদির অনুপ্রেরনা অথবা সেই সেই দূর ফূর অজানা কোন মতে খবর পাওয়া দেশ গুলো যেখানে সিপিএম ভালো তাদের স্বপ্নের মত করে গুরু জড়িয়ে গ্যাছেঃ-)))) খারাপ ভাবে বললে আরো দৈনন্দিনের কথা বলা যায়, কিন্তু সম্পর্কটা সত্যি ই প্রায় অর্গানিকঃ-))) থ্যাংকফুলি একেবারে আষ্টেপৃষ্টে নয়, তাই নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আজ আরূ মজা হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস এ ফারহা জিয়ার লেখা বেরিয়েছে ইমরান ও ইলেকশন সম্পর্কে,, যার লেখা আমি ই সম্ভবত একবার অনুবাদ করে দিয়ে ছিলাম গুরুচন্ডালির জন্য। এ মানে ভাবা যায় না, এসব কথা আমার দীর্ঘ অবিচুয়ারি তে না লিখলে দেব এদের ঘাড় মটকে, গুণীজন ইগনোর করলে করুন কিন্তু দোকানে মাল না রাখলে, যে কোনমুহুর্তে জ্যানগ্যান অথবা পার্টির অ্যাসেট কিংবা দিদির অনুপ্রেরনা, কিংবা প্রাচীন ভারতীয় অভিশাপে সিয়াচেনের মত পার্মানেন্ট ঠান্ডা হয়ে যাবেন, বুকের উপর দিয়ে কেবল দেসপ্রেমিকের বুটজুতো হাঁটাহাঁটি করবেঃ-))))))
  • সৈকত | ২৮ জুলাই ২০১৮ ২২:৫৫397329
  • পাই বা যে কেউ, ঈশানের 'দিনগুলি রাতগুলি' নিয়ে একটা টই ছিল অথবা কোন টইতে লেখালেখি হয়েছিল। তোলা যাবে সেটা ?
  • sswarnendu | ২৮ জুলাই ২০১৮ ১১:৪৬397328
  • লেখার তলায় লিখতে গিয়ে দেখলাম জাতীয় সড়ক অবরোধ ও রেল অবরোধও হয়েছিল!! তার এই ইমপ্যাক্ট ???!!! কিছু তো একটা সমস্যা হচ্ছে কোথাও। মুভমেন্টের এক্সট্রীম ফর্ম যা যা নেওয়া যায় নেওয়া হয়ে চলেছে অথচ কোথাও কোন নাড়াচাড়া নেই তেমন, এরকম হয় না বড় একটা। মনে হয় এই স্টেপগুলোর সাথে সাথে যে প্রবল ক্যাম্পেইনিং এর দরকার সেইটায় ঘাটতি হচ্ছে।
  • pi | ২৮ জুলাই ২০১৮ ১১:২৬397327
  • এগুলো লেখার তলায় একটু লেখ। ওদের কানে যাওয়া দরকার।
  • sswarnendu | ২৮ জুলাই ২০১৮ ১১:২৪397326
  • শুনলাম আগে নাকি দু সপ্তাহ আমরণ অনশন চলেছে, তারপর উঠে গেছে। এগুলো সত্যিই আমার মনে হয় অনভিজ্ঞতার জন্য হচ্ছে। আমরণ অনশনে বসে সাড়া না ফেলতে পারলে একদমই তাইই হয়। আমরণ অনশনের কল দেওয়ার আগে যেকোন মীটিং এ সবচেয়ে বেশী যে কটাটা আলোচনা হয় সেইটা হল যথেষ্ট পরিমাণে জেনেরাল অ্যাপিল তৈরি করতে পারার জায়গায় আছি কিনা... সোশ্যাল অ্যাপিল না তৈরি করতে পারলে একদম ভোঁতা ও বিপজ্জনক অস্ত্র আমরণ অনশন। যাগগে, এরা যা মুডে তাতে এসব লিখলে patronising টোন মনে হবে হয়ত। কিন্তু আন্দোলনটায় প্ল্যানিং এর অভাব চোখে পড়ছে প্রবল।
  • sswarnendu | ২৮ জুলাই ২০১৮ ১১:১৬397325
  • এমনিই মালদা নিয়ে আন্দোলন করা লোকজন হাইপার সেন্সেটিভ হয়ে আছে... কলকাতার লোকজন মালদার কলেজ বলে পাত্তা দিচ্ছে এইরকম অভিমানী খোঁচা যতটা দেখছি, সেই পরিমাণে মুভমেন্টাল প্ল্যানিং বা কি ভাবছে না ভাবছে আসছে না। কেন কে জানে?

    ভেবেছিলুম লিখব যে 'শিক্ষার অধিকার' ইত্যাদি গোল গোল অ্যাবস্ত্রাক্ট কথা না লিখে সরকার যে এইরকম দায়িত্বজ্ঞানহীন গণ-প্রতারণা করতে পারে সেই নিয়ে বেশী এম্ফ্যাসিস দিয়ে স্লোগান, পোস্টার, লেখা লিখতে। অ্যাফিলিয়াশন নেই অথচ চার বছর পাঁচ বছর ছ বছর এতগুলো ছেলেমেয়ে পড়ল, এ একটা বেসরকারী কলেজে হলেই চরম ন্যক্কারজনক ব্যাপার, অথচ প্রধানমন্ত্রীর উদ্বোধন করা কলেজে হয়েছে, বিশেষ তাপউত্তাপ নেই, এ বড় অদ্ভুত।

    আন্দোলনের বিরুদ্ধে অফিসিয়ালদের হুমকিও অদ্ভুত। এক জায়গায় দেখলাম কলেজের প্রিন্সিপাল হুমকি দিয়েছে আন্দোলন চালিয়ে গেলে ফেল করিয়ে দেব... যে কলেজের ডিগ্রীর কোন দামই নেই, সেই কাগজটা পেতে দেব না, এইটা যে ঠিক কিভাবে ক্রেডীবল থ্রেট তাইই তো বুঝলাম না। ছাত্রদের তো হেসে বলা উচিৎ, স্যর ওই কাগজটায় এখন তো ঠোঙ্গাও হবে না, তা দিলেন কি দিলেন না তাতে কি যাবে আসবে আমাদের।

    অবস্থান চলছে কলেজে, অফিসিয়ালরা বাড়িতে। এতে হবেটা কি?

    একগাদা ছাত্রছাত্রীকে অ্যারেস্ট করেছে, কেস দিয়েছে... বেলেবল না নয় ঠিক জানিনা।

    এগুলো জাতীয় সড়ক অবরোধ করা ইত্যাদির দিকে যাওয়া উচিৎ, অথচ আন্দোলনে আছেন যাঁরা তাঁদের বক্তব্য কেমন ক্ষীণ...
  • pi | ২৮ জুলাই ২০১৮ ১০:৩৯397324
  • বিশ্বকাপের সময়ও হল।
  • T | ২৮ জুলাই ২০১৮ ১০:২৮397323
  • আন্তর্জাতিক মানের (ঃ)))) শিল্পতালুকের সৌন্দর্যায়নের জন্য 'কুৎসিত' ঝুপড়ি উচ্ছেদ হবে। হেবি হেবি। লেভেলের বাটখারা দেখা যাচ্ছে।
  • pi | ২৮ জুলাই ২০১৮ ০৯:৪৯397322
  • কাল দারুণ মঙ্গল দেখলাম!
  • h | ২৮ জুলাই ২০১৮ ০৯:৩০397321




  • বিধান নগর এর হকার উচ্ছেদ সংক্রান্ত খবর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত