এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৪ জুলাই ২০১৮ ১১:২৬397200
  • "শান্তিনিকেতনের প্রতিষ্ঠানের ইতিহাসে তোমার কেন আগ্রহ থাকবে"

    এই বাক্যে এক অভূতপুর্ব অভিমান/সেন্টি দেখতে পেলাম।
  • sm | ২৪ জুলাই ২০১৮ ১১:২৫397199
  • এটাই তো মূল পয়েন্ট। হোস্টেল খারাপ হলে সরকার দায়ী।এদিকে ভিসি ক্যাম্পাসে পুলিশ ডাকলেও সরকার দোষী।
    যোদুপুরে সাইয়েন্স এ মার্কস এর বেসিসে ভর্তি হতে পারে। কিন্তু অন্যান্য কলেজ এ সেম সিস্টেম এপ্লাই করতে গেলেই শাসক দল লুটে পুটে খাবে বলে অভিযোগ।
    আবার যদু পুরে আর্টস এর ছটা ফ্যাকাল্টির জন্য এডমিশন টেস্ট করতেই হবে।
    তখন কিন্তু নেপটিস্ম সম্ভবনা হলেও হতে পারে, বলে কেউ প্রশ্ন তুলবে না।
  • h | ২৪ জুলাই ২০১৮ ১১:১১397198
  • অটোনোমি র সমস্যাটা বড় সমস্যা। সরকার গুলো যেটা করে শিক্ষা প্রতিষ্ঠানে বা একেকটা এলাকায় একটা লোক কে এমপাওয়ার করে। এবার যারা অফিসিয়াল তাদের অটোনোমি এবং ক্ষমতা এই ভাবে আনডারমাইনড হয়। এই যে অনিল বিশ্বাস না চাইলে কেউ ভিসি হতে পারবে না, এটা কোন কাজের কথা ছিল না যেমন, ঠিক তেমন ই, একটা হস্টেলের সমস্যা সমাধানে মমতা ব্যানার্জি ছাড়, স্বাস্থ্য সচিব/শিক্ষামন্ত্রী/স্বাস্থ মন্ত্রী লেভেল এ যেতে হবে কেন হোয়াই, গাড়লের দেশ ছাড়া এই জিনিস হয় না।
    আকাডেমিয়ায় এমনিতেই ডন কালচার প্রচন্ড। সরকারী কন্ট্রোল জিনিসটা যেমন অসহ্য লাগে, তেমন ই রিক্রুটমেন্টে, কিছু নেতা গোহ্হের আকাডেমিক ম্যানেজার থাকবেন, তাঁরা সর্বঘটে কাঁটালি কলা হয়ে প্রচুর নিয়ন্ত্রন করবেন এবং তাদের কোটারি কে সবাই সমঝে চলবে, এ মানে ছোটো থেকে আকাদেমিয়ায় দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম।

    তৃণমূল একটা ধুর সরকার, কোন এক্সপেকটেশন নেই। সিপিএম এর আমলের উচ্চ শিক্ষায় নাক গলানো টা স্ট্রেট ছাগলামো ছিল। এটা মেনে নিতে অসুবিধে নেই, সিপিএম এর আমলের নিজের লোকাল কোরাপশন ই কমাতে তারা পেরেছিল সি এস সি, এস এস সি রেগুলারাইজ করে, বা সাধারণ ভাবে মাষ্টারমশাই দের মাইনে ৭৭এর আগে র থেকে ২০১১ র মধ্যে আকাশ পাতাল তফাত, পরে যেটা কেন্দ্র সাপোর্ট দিয়েছে, সেই হাইয়ার রেমুনারেশনের প্রয়োজন বামফ্রন্ট পথপ্রদর্শন করেছে।

    প্রশানইক ইতিহাস দেখতে নুয়ান্সড পজিশন নিতেই হবে। পার্টিজান পজিশনের কোন জায়গা নেই।

    আমার এম্ফাসিস এই দিকে ছিল না, আমার এম্ফাসিস হল, ক্ষমতা কেন্দ্র গুলো সালা কিছুতেই অটনোমি মিনিমাম করতে দেবে না। এবং উল্টো দিকে ইনস্টিটিউশন মানেই কতগুলো কড়া লোক যারা সারাদিন ডিসিপ্লিন বলে তাসের দেশ করবে, এই দুটো ধারণাই ভ্রান্ত। আর তৃতীয় ধারণাটাও ভ্রান্ত যে অধ্যাপক রা ক্ষমতাশালী হলে, তার অপব্যবহার করেন না।

    তবে হ্যাঁ স্থুলে ভুল নেই, এই সমস্ত ডিবেট, পক্ষাবলম্বন হাস্যকর হয়ে যায়, যখন দেখি একের পর এক কেন্দ্রীয় সরকার গুলো হয় সেন্টার অফ একসেলেন্স এর নামে ওভারল অ্যালোকেশন কমাচ্ছে, আর হায়ার এডুকেশন এর, রিসার্চের ফান্ডিংঅ কমাচ্ছে, আর টেকনোক্রাটিক মাপকাঠি র ব্যাপকতা কে চ্যালেঞ্জ করার জন্য ইন্ডিভিজুয়াল সিরিয়াস আকাদেমিক দের হাতে কিস্যু পড়ে থাকছে না। এই ঘটনা গুলোর সামনে, নির্মল, মমতা, স্বাস্থ্য সচিব, সিপিএম, তৃণমূল কেও অসহায় মনে হয়। আকাডেমিয়ার সম্পর্কে ধারণার খোল নলচে বদলানো দরকার। অসংখ্ক্য গাড়লে দেশ টা ভরে গেল।

    তবে একটা কথা স্বীকার করে নিচ্ছি, আকাদেমিয়ায় নেপোটিজম আর ফেয়ার সিলেকশনের মধ্যে ব্যালান্স টা কি আমি সত্যি নিজেও জানি না। ধরো, রবীন্রনাথ নেপোটিজম করলে, হরিচরন চাকরি পেতেন, তুমি নেপোটিজম করলে আমি পাবো, ক্লিয়ারলি এলেমে, স্কেলে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে, এটা একটা জেনেরিক এলিজিবিলিটি টেস্ট, আর তিনটে ডজি পেপার বেরোনোর মার্কিং দিয়ে স্ট্যান্ডারডাইজ করা যায় কিনা জানি না। শান্তিনিকেতনের সক্রেটিস হিসেবে খ্যাত সন্তোশ কুমার বসু কোনদিন প্রফেসর হন নি, এই নিয়মের তাড়নায়। এই সব নিয়ে শাচীন গাঙ্গুলির বেশ ইম্পর্টান্ট লেখা আছে, দেখতে পারো, সেটা অন্তত তপন রায়চৌধুরী বা অশোক মিত্রের আকাদেমিক গাল গল্পের থেকে ভালো কোয়ালিটি র, অবশ্য তুমি কেন দেখবে, শান্তিনিকেতনের প্রতিষ্ঠানের ইতিহাসে তোমার কেন আগ্রহ থাকবে।
  • | ২৪ জুলাই ২০১৮ ১১:০৯397197
  • এরা সবগুলোই তো। সেই ২০১১তে দেখেছিলাম মন্তিরিরা নাকি বাস্তু মেনে রাইটার্সের ঘর সাজাবে!
  • Tim | ২৪ জুলাই ২০১৮ ১১:০০397196
  • নির্মল মাজি খুব জ্যোতিষে বিশ্বাস করেন। দুহাতে কত আঙটি রে ভাই। মনে হয় ভালোই কাজ দিচ্ছে।
  • গজেশ্বর গাড়ুই | ২৪ জুলাই ২০১৮ ১০:৫৩397195
  • দোলে কৃষ্ণ দোলে ঝুলনায়...
  • sm | ২৪ জুলাই ২০১৮ ১০:২৫397194
  • এতো দিন তো বুদ্ধবাবুর হয়ে করসেবা চলত, এখন নতুন নৌকো পাওয়া গেছে।
    যদি এলোমেলো করে দে মা, লুটে পুটের মধ্যে খোঁজা খুঁজি করে কিছু মিলে যায়!))
  • গজেশ্বর গাড়ুই | ২৪ জুলাই ২০১৮ ১০:১৭397192
  • করসেবা শুরু। মারেজ্জুয়ান হেঁইয়ো...
  • modi | ২৪ জুলাই ২০১৮ ১০:১৭397193
  • দোলে দোদুল দোলে ...
  • | ২৪ জুলাই ২০১৮ ১০:১৫397191
  • নীলখামটা নড়াচড়া বন্ধ করেছে এটা একটা ভাল ব্যপার।
  • | ২৪ জুলাই ২০১৮ ১০:১৩397190
  • ও অমনি করে লোকজন। সেই নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে 'বুদ্ধবাবু লুকিয়ে কেঁদেছেন' টাইপ প্রতিবেদনগুলো মনে কর। যার যেখানে যখন খুঁটি বাঁধা সে সেখানে তখন ঘাস খায় ও গুণ গায়।
  • sm | ২৪ জুলাই ২০১৮ ১০:১০397189
  • যা কিছু গজেশ্বরের মনোমত হবে না, তাই ই রাবিশ!যে কোন উপায়ে মুখ্য মন্ত্রীর নিন্দা করতে পারলেই হলো।
    এই সময় ই হোস্টেল এর করুন হালের ছবিছাবা ছাপিয়েছিল, গুরুত্ব দিয়ে,রিপোর্ট ও করেছে।
    এখন কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না, ৬৫০জন স্টুডেন্ট না হয় থাকবে, নতুন হোস্টেলে, বাকি ৬০০ জন স্টুডেন্ট ও জুনিওর ডাক্তার কোথায় থাকবে?
    তাদের কে ওই পুরনো, বসবাসের অযোগ্য হোস্টেল গুলোতেই থাকতে হবে তো?
    কিছু স্টুডেন্ট যদি জেদ ধরে আমরা পুরনো হোস্টেল গুলো তে যাবোই না, তখন কি হবে?
    কলেজ ও ইউনি গুলোর স্বাধীকার নিয়ে স্টুডেন্ট ও বিদ্দ্ব জনেরা এতো ব্যস্ত, তারা কেন সরকার দায়ী বলে হাত পা ঝেড়ে দিচ্ছেন?
    হোস্টেল দেখাশোনার দায়িত্ব তো, কলেজ কাউন্সিলের মধ্যেই পড়ে না কি?
  • গজেশ্বর গাড়ুই | ২৪ জুলাই ২০১৮ ০৯:৫২397188
  • কেন? হনু কি আজকের এই সময়ের প্রথম পাতা দেখেনি? মমতার হস্তক্ষেপে শান্তিকল্যাণ? নির্মল মাজিই যত নষ্টের মূল, মমতা কিচ্ছুটি জানতো না। জেনেই সমাধান করে ফেল্ল। হুঁঃ।
  • dd | ২৪ জুলাই ২০১৮ ০৮:৪৪397187
  • মেডিকেল কলেজে অনশন ওঠায় সকলেই খুসী। আম্মো। তবে আমার খুসীর আরেকটা বাড়তি কারন আছে। গত দশ বারোদিন ধরে ব্লগে,টইতে এবং আমন্ত্রিত লেখায় যে সুনামি চলছিলো তার থেকে অব্যাহতি পাওয়া যাবে।

    টইপত্তরে এক ঝলকে যে লিস্টি দেখলাম ঃ

    মুখে যদি রক্ত ওঠে
    মেডিকেল কলেজ - কী ঘটছে
    মেডিকেল কলেজ - গত দুদিনে যা দেখলাম
    মেডিকেল কলেজ হস্টেল নিয়ে ঠিক কী হয়েছে
    দুঃসময়
    মেডিকেলের এই আন্দোলন কাদের উত্তরাধিকার
    মেডিকেল কলেজ
    কলকাতা মেডিকেল কলেজ
    কলকাতা মেডিকেল কলেজ হস্টেলের হাল হকিকত

    আরো টই, যাতে মুখ্য বিষয় বা শিরোনাম না হলেও এই প্রসংগেও আলোচনা হয়েছিলো। যাস্ট লাস্ট আট দশদিনে।

    বেশী লেখা মানেই কি বেশী প্রতিবাদ? এটা কি আমাদের মিছিলে কত লোক হয়েছিলো - সেই সিম্পটম ?।
  • !! | ২৪ জুলাই ২০১৮ ০৮:৪২397186
  • একজন আমাকে বলল উপনিষদ মানে নাকি বুটজুতো! এব্যাপারে কেউ কিছু জানেন?
  • kumu | ২৪ জুলাই ২০১৮ ০৮:৪০397185
  • উফ অবশেষে একজন সাপোর্টার পাওয়া গেছে। জিন্দাবাদ।

    সে কী,আমিও তো ভাল বলেচি,কয়েক পাতা পেছনে,হানু জানে।
  • h | ২৪ জুলাই ২০১৮ ০৮:৩৪397184
  • মেডিকাল কলেজের অনশন ওঠায়, মোটামুটি সমাধান সূত্র বেরোনোয় খুব ই রিলিভ্ড লাগছে। ছেলেমেয়েরা সুস্থা হয়ে উঠলে বাঁচা যায়। এই টিপিকাল শিক্ষা প্রতিষ্ঠানের সমাধান করতে সাকারের উচ্চতম স্তরের হস্তক্ষেপ কেন লাগল, কেন তিনজন অধ্যক্ষ এলেন গেলেন মোটামুটি পরিষ্কার। কারো কোন অটোনোমি নেই, সিদ্ধান্ত নিতে অধ্যাপক/পরিচালক কর্মী রা ভয় পান, সরকার কোনটা অ্যাপ্রুভ করবেন বা করবেন না ভেবে। আর সরকার গোটা সিদ্ধান্ত টাই নেন, তাঁদের কি সিদ্ধান্ত নিলে বেশি ক্ষমতাসম্পন্ন দেখাবে সেটা ভেবে। সমস্ত পথ শেষ হলেও এই ছাগলামোর কোন শেষ নেই। এবং লোকে শুনলে খুশি হবেন, আধুনিক করপোরেট ও ঠিক এ ভাবেই চলে, গোটা কয়েক দামড়া ছাড়া কারো হাতে কোন ক্ষমতা নেই, এবং তাঁদের সময়/মুড অনুযায়ী বিনিয়োগকারী, কর্মী, খদ্দের সবার ই দৈনন্দিন কোনমতে চলছে। রামছাগলে দেশটা ভরে গেল। ক্ষমতার চেহারা সর্বত্র অ্যাবসোলিউটলি এক রকম। কোথাও অটোনোমি কিস্যু নেই।
  • ভুলেছ আমায়? | ২৪ জুলাই ২০১৮ ০৫:০৫397183
  • সুজানা আনা মারিয়া
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০৪:৫৭397182
  • সাত নম্বরটার নাম দেবেন সপ্তগ্রামের সুরসপ্তক। ঃ-)
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০৩:৪৪397181
  • ফ্রেঞ্চ ফ্লেভার দিয়েছে। আদিউ আদিউ ঃ-)
  • Tim | ২৪ জুলাই ২০১৮ ০৩:৩৫397180
  • আদৌ শব্দটা কবে থেকে আদেও হয়ে গেল? এ আবার কি বিচ্ছিরি বানান!
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০২:১৯397179
  • ইশশ...আমার পিতৃদেব ও আমায় মারিয়া মারিয়া লম্বা না করিয়া খাটোই করিয়া রাখিয়াছে
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০২:১১397178
  • না না, আমি ধন্যবাদ দিয়ে খাটো করি না, লম্বা করি। পিটিয়ে লম্বা করা গেলে ধন্যবাদ দিয়ে লম্বা কেন করা যাবে না? ঃ-)
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০২:০৮397176
  • কি যেন বলে টলে না?!..... অযথা ধন্যবাদ দিয়ে খাটো টাটো.....ইত্যাদি প্রভৃতি
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০২:০৮397177
  • এই ভদ্রলোক মনে হয় ১, ২, ৩, ৪, ৫ এই অর্ডারে নাম রেখেছেন। প্রথম তিনটে জানা নেই, কিন্তু মনে হয় চৌথুপীর চর্যা ৪ নম্বর আর পাঁচমুড়ো পঞ্চানন হল ৫ নম্বর। এইবারে ৬ নম্বর কী হয় সেটা দেখার। হয়তো নাম দেবেন ষটচক্রের ষষ্ঠীতলা। ঃ-)
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০২:০২397175
  • মারিয়া, অনেক ধন্যবাদ। গানটা নানা জায়্গায় শুনতাম আগে তাই আজ মারিয়া শুনে মনে পড়ল। ঃ-)
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০২:০০397174
  • প্রাচীন ভারতে আলোর গতি নিয়ে আরেকজন এসে গ্যাছেন টইতে। ঃ-) এরপর কোনদিন শোনা যাবে প্রাচীন ভারতে রিলেটিভিটি, কোয়ান্টাম ইত্যাদিও জানা ছিল, হিগস বোসনেরও ওঁরা লেজ চেপে ধরেছিলেন। ঃ-) আর মহাকর্ষ তরঙ্গ? ও তো খুব ভালো করে জানা ছিল। ওতে চেপেই তো আসা যাওয়া করতেন নারদ ইত্যাদিরা। ঃ-)
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০১:৫৭397173
  • এবার কাকে কিভাবে উত্তর দেব?

    ? এর উত্তর - মলাট বলে ফেবু গ্রুপ আছে সেখানে একবার পোস্ট টা চিপকে সিয়ে আসুন। আশা আছে পাবার।

    আর এই A to Z
    হুঁ এটা একটা অনেক পুরানো গান। S.P. Balasubrahmanyam আর Asha Bhosleর গাওয়া Sagar মুভির গান
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০১:৫৪397172
  • কেন চার পাতা বাদ ছিল? বিতর্কিত কিছু ছিল বলে?
  • Ishan | ২৪ জুলাই ২০১৮ ০১:৫৩397171
  • চার পাতা ছিলনা নাকি? কে জানত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত