এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ জুলাই ২০১৮ ১৫:১৬397140
  • anirban | ২৩ জুলাই ২০১৮ ১৪:৫২397139
  • দারুন খবর। আন্দোলনে যারা ছিলেন সবাইকে অভিনন্দ্ন।
  • pepe | ২৩ জুলাই ২০১৮ ১৩:৫৯397138
  • বাহ খুব ভাল খবর
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১৩:২৮397137
  • যাক।
  • pi | ২৩ জুলাই ২০১৮ ১৩:২৭397136
  • জিতে গেছে ওরা। অনশন উঠছে।
  • pi | ২৩ জুলাই ২০১৮ ১৩:২৫397134
  • এদিকে বিধানসভার বিবৃতিতে আবার সেই প্রতীকী অনশন বলা হয়েছে !
  • | ২৩ জুলাই ২০১৮ ১৩:২৫397135
  • লিখিত না আসা পর্যন্ত কিছু না বলাই ভাল। এদের নোঙরামির যা লেভেল!
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১৩:০৬397133
  • তাইলে অ্যাদ্দিন ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ দেখাচ্ছিলো কেন?
  • pi | ২৩ জুলাই ২০১৮ ১২:৫৭397132
  • সমাধান হয়েছে বলছে নাকি !

    একটু আগে চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিবৃতি দিয়েছেন, কলেজের অটোনমি আছে, সিট আলটমেন্ট কাউন্সিলের কাজ।

    কাউন্সিল মিটিং চলছিল। শোনা যাচ্ছে সমাধানসূত্র বেরিয়েছে। এখনো কনফার্মড জানিনা।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১১:৪৪397131
  • দুটো চ্যাপটার পড়েছি সবে। খারাপ লাগছে না। জয়া চ্যাটার্জীর বইটা পিডিএফ আছে, এর পরে ধরবো।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১১:৪৩397130
  • হ্যাঁ, একসময়ের জেনারেল সেক্রেটারি। পুরনো আইএএস।
  • | ২৩ জুলাই ২০১৮ ১১:২৯397129
  • নীতিশ সেনগুপ্ত মানে মুলোদের? কেমন বইটা?

    নিউ মার্কেটে পীরের কবর নিয়ে আইডিয়া নেই, তবেডেমোগ্রাফির কথা চিন্তা করলে মনে হয় এককালে ছিল হয়ত, পরে কখনও চুপচাপ সরিয়ে দিয়েছে।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১১:২৭397128
  • আরএসএস "থিংকার", জন সংঘের কো-ফাউন্ডার, সন্দেহজনক মৃত্যু।
  • lcm | ২৩ জুলাই ২০১৮ ১১:২৪397127
  • দীন দয়াল উপাধ্যায় জংশন! ইনি কে?
    কলকাতা মেট্রো স্টেশনের নামের মতন - নাম ধরে।
  • b | ২৩ জুলাই ২০১৮ ১১:২০397126
  • মোগলসরাই জংশন-এর নাম পরিবর্তন কমপ্লিট।

  • lcm | ২৩ জুলাই ২০১৮ ১১:১১397125
  • এই সময়-তে মেডিক্যাল কলেজ হস্টেলের ছবি দেখ্লাম, কি অবস্থা !
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১০:৪৮397124
  • আচ্ছা, একটা অন্য প্রশ্ন করি।

    পুরনো নিউ মার্কেট, মানে হগ সাহেবের বাজারের মধ্যে কোনো মুসলিম পীরের সমাধি আছে? নীতিশ সেনগুপ্তর বেঙ্গল ডিভাইডেড পড়ছিলাম, তাতে এইটার কথা আছে। চিত্তরঞ্জন দাশ মারা যাবার কিছু আগে এই নিয়ে বিতর্ক হয়েছিল। তখন চিত্তরঞ্জন গান্ধীজীকে বলেন যে - "একটা ভুল হয়েছে, কিন্তু সমাধি খুঁড়ে তুলে আনতে হলে আরো বড় ভুল হয়ে যাবে...হিন্দুরা যদি সরাতে চায় আর তার ফলে মুসলিম কাউন্সিল মেম্বাররা যদি রিজাইন করতে চায়, আমিও ওদের সাথে রিজাইন করবো। কিন্তু মুসলমানরা যদি নিজেরা সরাতে চায়, তাহলে ঝামেলা এড়ানো সম্ভব।"

    এর পরেই উনি মারা যান।

    ব্যাপার হল নিউ মার্কেটে তো অতবার গেছি, কখনো এটা চোখে পড়েনি। তাহলে কি পরে কোনো সময়ে এইটা সরানো হয়েছে?
  • | ২৩ জুলাই ২০১৮ ১০:৪১397123
  • হ্যাঁঃ এক্ষুণি পড়ছিলাম। মাজি'র কথা লিখলেও বিরোধী ও বিভিন্ন অন্য লোক যাওয়াতে উনাদের সমিস্যে হয়ে গ্যাসে গিয়া।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১০:৩৭397122
  • এবং এই সময়ের প্রথম পাতা...

    গণ কনভেনশনটা সুমনের পছন্দ হয়নি।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ১০:৩৫397121
  • কাল থেকে একটা আন-আইডেন্টিফায়েড সিসিটিভি ফুটেজ ছড়ানো হচ্ছে। খুব পরিষ্কার যে ছেলেগুলোকে ডিসক্রেডিট করার চেষ্টা হচ্ছে। অনির্বাণ মাইতিও ফেবুতে লিখেছে দেখলাম - এই হায়ার অথরিটি সিসিটিভি ফুটেজের পিছনে সময় নষ্ট না করে আসল সমস্যার সমাধানে সময় দিলে কাজে দিত।
  • | ২৩ জুলাই ২০১৮ ১০:০০397120
  • হেহে কৌশিক দত্তর লেখাটার উপরে ছিপিএম ছাপোট্টারের ত্রিফলা বতি পুরো হেলিকপ্টার পেরেন্টদের মত গিয়ে পড়েছে। :-))
  • b | ২৩ জুলাই ২০১৮ ০৯:০১397119
  • read.gov বেশ ভালো ওয়েবসাইট। রেকো করলাম।
  • Pi | ২২ জুলাই ২০১৮ ২৩:২০397118
  • প্রায় ৮০০০ লোক সই করে ফেলেছেন!৷ আর আপনি মিস করে গেছেন? বা, এখনো জানেন না, মেডিকেলে কী চলছে? ১২ দিন অনশন হয়ে গেলে, কয়েকজন ছাত্র খুবই অসুস্থ, অধ্যক্ষ মেনে নিয়েছেন ছাত্রদের সব দাবি নায্য বলে, ডি এম ই ও মৌখিকভাবে, কিন্তু 'হায়ার অথরিটি' র সিলমোহর পড়েনি বলে এখনো বিশ বাঁও জলে, এমনকি এই রিপোর্ট ও কাগজে এসেছে, মুখ্যমন্ত্রী নাকি সই করবেন না!৷ এখন যদি আরো লোকজন পাশে এসে না দাঁড়ান, আরো চাপ না দেন, তো কবে?
    দাবি না মানা হলে তো অনশন ও উঠবে না,
    তখন দাবি নায্য বলে স্বীকৃত হওয়ার পরেও মানা না হলে চাপ দেবেন না?

    আজ কনভেনশনে হাজার হাজার লোক এসেছেন,
    তিলধারণের জায়গা হয়নি সেসব ছবি, ভিডিও ও দেখেছেন নিশ্চয়, প্রচুর সই সেখানেও হয়েছে।
    যাঁ্রা এখনো করতে পারলেন, তাঁদের জন্য অনলাইন পিটিশনটি রইল। পড়ে ও সই করতে কয়েক মিনিট ও খরচ হবেনা কিন্তু।

    কালকের দিন খুবই গুরুত্বপূর্ণ, তার আগে যত সই আসে, ভাল।৷ তাই সই করুন, এবং করে বন্ধুদের শেয়ার ও করুন। দেওয়ালে, মেসেঞ্জারে, হোয়াপে।
    সময় কিন্তু সত্যিই বেশি নেই।

    আর পরশু মহামিছিল। মেডিকেল কলেজের চলমান আন্দোলনের পাশে দাঁড়িয়ে। দুপুর তিনটে থেকে। তাতেও যে পারবেন আসুন, দূরের লোকজন যতজনকে পারেন জানান।
  • সিকি | ২২ জুলাই ২০১৮ ১৮:৪২397116
  • আমিও রইলাম, ভার্চুয়ালি।
  • π | ২২ জুলাই ২০১৮ ১৭:৪৯397115
  • এখন মিছিলের কল দিচ্ছে ছাত্রছাত্রীরা আর পিছনে মৌসুমীদি গান, আমি খুঁজছি তোমার ঠিকানা।
  • π | ২২ জুলাই ২০১৮ ১৭:২৯397113
  • তিলধারণের জায়গা নেই। এত্ত লোক।
    হু হু করে লোকজন আসছে

    আজই ছ'টায় মিছিলের কল দেওয়া হয়েছে, মেডিকেল থেকে ধর্মতলায়।
  • সিকি | ২২ জুলাই ২০১৮ ১০:৩১397111
  • আমেরিকা অনেক দূর অরণ্যদা, এই দেশেই অন্য শহরে অনেক বাঙালি জানেই না। খবর রাখে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত