এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নিল্খামের কার্বারি | ২০ জুলাই ২০১৮ ০০:৫৯397050
  • খামটা পচুন্দৈ হৈল বলা যায় (সাইট্দর্শক মাত্র)!
    তবে কি, আমার তো বড় স্ক্রিন, তাও দুটো
    প্রকৃত দুঃখীদের কথা ঠিক জানা নেই
  • Du | ২০ জুলাই ২০১৮ ০০:২৩397049
  • দিলাম ইন্দো। সত্যি~ই এই পঙ্গপালের আক্রমণ ঠেকানো কঠিন। শুধু মনে হয় জেনেশুনেও কি ইতিহাসের পুনরাবৃত্তি আটকানো যায়না? ঃ(((
  • Indo | ২০ জুলাই ২০১৮ ০০:০২397048
  • দু দি, মেসেঞ্জারে একটা প্রশ্ন করেছি।দেখে জানিও।
    আর একটা ব্যাপার হচ্ছে ভিডিওটা এত মিথ্যে কথায় ভরা যে কাউণ্টার করতে গেলে অনেক কথা বলতে হয়।সেটা আবার হোয়াটস অ্যাপের লোকজন পড়তে চাইবে না।
  • দ্রি | ১৯ জুলাই ২০১৮ ২৩:৫৫397047
  • আমার কিন্তু মনে হয়েছে ওটা আজকের (অর্থাৎ 19 Jul 2018 এর) আপডেট। তা না হলে "আজ ..." কথাটার কোন মানে থাকে না।

    আবার নীচে কাল ... ও আছে।

    তবে ভাটিয়ালী ক্লিক করলে যে লিস্টটা আসে তার ওপর এইটা করে কি রিয়েল কোন বেনিফিট হল? আর যদি হয়ই, তাহলে সিম্পলি পুরনোটাকে রিপ্লেস করে এই ফরম্যাট করে দাওনা কেন?

    অগ্নিকোণে ভাসমান এনভেলপ, এতে অসুবিধে ঠিক নেই, তবে সুবিধেটা ভালো বুঝলাম না।
  • Atoz | ১৯ জুলাই ২০১৮ ২৩:৫১397046
  • এ খাম দেনেওলাকে শো কজের চিঠি দেওয়া হোক। ঃ-)
  • Atoz | ১৯ জুলাই ২০১৮ ২৩:৫০397045
  • ডেস্কটপেই এত বিরক্ত লাগছে কোণের ওই লাফানো খাম দেখে, ছোট্টো মোবাইলে না জানি লোকের কেমন লাগছে !!!!
  • সাইট ইউজার | ১৯ জুলাই ২০১৮ ২৩:৪২397044
  • খামে ভরা গত দুদিনের সাইট অ্যাকটিভিটির ক্লিকেবল কনটেন্ট খুবই পছন্দ হয়েছে। এবারে টইপত্তরে শুধু টইয়ের টপ (লাস্ট কমেন্টেড, এখন যেমন আছে) টোয়েন্টি, হরিদাস পালের পাতার শুরুতে শুধু ব্লগপোস্টের টপ টোয়েন্টি, বুলবুলভাজায় শুধু বুলবুলভাজার টপ টোয়েন্টি করে দিয়ে নীল খামের কনটেন্ট প্রথম পাতায় চালান করে দিলেই শান্তিকল্যান।
    (বি.দ্র.: মোবাইলে সাইট খুলে দেখিনি)
  • Tim | ১৯ জুলাই ২০১৮ ২৩:৪১397043
  • দ্রিদা, ওটা মনে হয় লেটেস্ট আপডেট। শেষ পাতায় তো অনেক নাম দেখছি।
  • দ্রি | ১৯ জুলাই ২০১৮ ২৩:৩৪397042
  • ও আরেকটা জিনিষ এইমাত্র ফাইন্ডাউট করলাম। খামে ক্লিক করলে একটা বাক্স আসছে। তাতে লেখা এখন কী চলছে .. আজ ..। তো এখানে একটি কথা লেখা আছে যেটা ডাহা মিথ্যে। লেখা আছে আগামীর অবয়ব - লিখেছেন ১১ জন। আসলে লিখেছেন মোটে ৪ জন। ঈশেনের মেশিন সিম্পল কাউন্টিং করতে পারে না।

    ওটা বদলে করে দাও, পোস্ট পড়েছে ১১টি।
  • pi | ১৯ জুলাই ২০১৮ ২৩:১৩397041
  • এদিকে এক সাংবাদিক মহলের বক্তব্য,

    একুশে জুলাই টিএমসির আজেবাজে লোক যাতে ঢুকে বািয়াল করতে না পারে, তাই ব্যারিকেড চালু করল।

    নয়তো, একুশে জুলাইয়ের আগে হাসপাতালগুলোতে রুটিন টহল। গ্রাম থেকে আসা লোকজনের ট্রিটমেন্টের পরিকাঠামো দেখা হ্যান ত্যান

    কে জানে কোন্টা বিশ্বাস করব?
  • Atoz | ১৯ জুলাই ২০১৮ ২৩:০৮397040
  • প্রেমপত্র তো আর পোস্টকার্ডে দেওয়া যায় না! ও খামেই দিতে হয়। ঃ-)
  • h | ১৯ জুলাই ২০১৮ ২৩:০৫397039
  • আমার আসলে বেসি অসুবিধে পারপাসে
  • দ্রি | ১৯ জুলাই ২০১৮ ২২:৪৬397038
  • আপনাদের খামে অসুবিধে। নীলে অসুবিধে। ক্রসে অসুবিধে। কালোয় অসুবিধে। এত অসহিষ্ণুতার জন্যই পৃথিবীর এই অবস্থা।

    বায় দা ওয়ে, এই খামের পারপাসটা কী? এছাড়াও, খামের একটা ইউনিকর্নের মত শিং আছে। ওটার কি কোন স্পেশাল সিগনিফিক্যান্স আছে? নাকি ওটা কিছু বলতে চাইছে, যেমন কমিক্সে থাকে।
  • pi | ১৯ জুলাই ২০১৮ ২২:৩২397037
  • এই মুহুর্তে মেডিকেলে প্রায় ১০০ পুলিশ জমা হয়েছে।
  • Atoz | ১৯ জুলাই ২০১৮ ২২:১৭397036
  • ভাগ্যিস হোয়াট্সাপ নাই। ঃ-) "যে সাপের শিং নাই ...."
  • Du | ১৯ জুলাই ২০১৮ ২০:৪৯397035
  • ফেবুও মোবাইলে অ্যাপে ঝামেলা দেয় আমাকে মোর কমেন্ট রিপ্লাই এগুলো দেখতে দেয় না।
  • pi | ১৯ জুলাই ২০১৮ ২০:৪৮397034
  • হানুদার চোখের আরাম এখন নীলসাদায় ?
  • h | ১৯ জুলাই ২০১৮ ২০:২৮397033
  • আমি ইউ এক্স এর লোক নই, একটু যারা এসব বোঝে তাদের সঙ্গে কথা বলে নিলে ভালো হত, আমি একেবারেই গাড়োল এসব বিষয়ে। মোবিলিটি ইউজার দের বুঝি না। আমার মেয়ে কে বলতে পারি টেস্ট করতে।

    আমার কালো ক্রসে এমনি প্রবলেম নেই, আই গেস নীল আর কালো টা আমার চোখে লাগছে, বেশি সমস্যা হচ্ছে, ক্রসটা খামের পক্ষে একটু বেশি বড়, ওটা ছোটো করে দিলে, গ্রে কালার করে দিলে আই গেস আই ক্যান প্লে। অ্যাবাউট ওয়ান্স আ সেশন।

    জেনেরাল ক্রস পেজ ক্রস ব্রাউজার পার ডিভাইস প্রেফারেন্স যদি এসে যায়, আমি গুড।
  • Ishan | ১৯ জুলাই ২০১৮ ২০:২০397032
  • ঠিক আছে। কালো ক্রস উড়িয়ে দেব। পপ আপেই একটা সাত দিন বা চিরতরে বন্ধ করার অপশন দিয়ে দেব। ডান।
  • h | ১৯ জুলাই ২০১৮ ২০:১৭397031
  • দাঁড়া দেখে বলছি। এ পুরো ডাকঘর। অন্ধকারের রাজা এলেন চিঠি নিয়ে ;-)

    ফোঙে যেটা হচ্ছে --
    খাম দুবার ডানা মত মেলছে। তার পরে খুব সুক্ষ্ম ভাবে একজন সরু মত কোলিগ কে দিয়ে কালো ক্রসে টাচ করাতে পারলে, খাম ডিস্যাপিয়ার করছে। কিন্তু অন্য পেজ এ গেলে, যেমন ভাট থেকে টই এ, আবার খাম আসছে। কিন্তু স্থূল ভাবে বুড়ো আঙ্গুল দিয়ে এক ই কাজ করতে চাইলে এক্বারে এখন কি চলছে এসে যাচ্ছে।

    কিন্তু ল্যাপি তে যেটা হচ্ছে, ভদ্র ভাবে কারো সাহায্য ছাড়াই, ক্রস করে উড়িয়ে দেওয়া যাচ্ছে কালো ক্রস এর সাহায্যে। কিন্তু অন্য পেজে গেলে আবার ফিরে আসছে।

    আই গেস অল আই ওয়ান্ট ইজ, একবার ওড়ালে যেন আর না আসে, পার সেশন।

    এটা কাদের কাজে লাগবে জানি না, কিন্তু যারা টইপত্তর এর লিস্ট যে কোন কারণেই হোক পপ করে দেখতে চায় একমাত্র তাদের কাজে লাগবে। তো তাদের মত বিচিত্র ছাগল দের তোর কেন দরকার। এভরিবডি ইজ সাপোজ্ড টু নো, হোয়ার টই ইজ।

    কিন্তু এবার যদি তুই ওক্খানে একট পপ বেসড সার্চ কিছু দিয়ে দিশ, তাইলে আই গেস কারো কারো কাগে লাগবে। তবে তাদের রোগা হতে হবে।
  • Ishan | ১৯ জুলাই ২০১৮ ১৯:৪১397030
  • এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। নড়াচড়াটা ঠিক দুবার হচ্ছে। কোনো অসুবিধে হলে বল। বন্ধ করে দেব। কারণ এটা নিয়ে আরও অনেক প্ল্যান আছে।

    বন্ধ করলে পরের পাতায় গেলে আবার খুলছে, পড়েছি। কীকরে অ্যাড্রেস করা যায় ভাবছি। ওটা আরেকবার বলার দরকার নাই।
  • Pi | ১৯ জুলাই ২০১৮ ১৯:১৯397029
  • কাল। অনেকে যাচ্ছেন, একসাথে। যাঁরা হয়তো একে অপরের চেনাও না, কিন্তু এরকম একটা ইস্যুর জন্য তো চেনা অচেনা লাগেনা। বাকিরাও যে পারবেন চলে যান, সংখ্যার জোর কিছুটা হলেও ম্যাটার করে হয়তো, এই অনড় কর্তৃপক্ষের উপর ততই চাপ পড়বে, যত বাড়বে চাপ দেওয়ার সংখ্যা। সেটা এখনো এত কম, যেখানে কটা বাচ্চা ছেলে ২০০ ঘ্ণটা না খেয়ে মরণপণে রয়েছে, এটা সত্যি অবাক কাণ্ড!৷ মিডিয়াতেও হইচই এত কম!৷
    অনতত কাল অনেকে যাওয়া, এটুকু কি করা যাবে?

    কাবেরী বসু দের মত কেউ কেই কাল ওখানে গিয়ে অনশনে বসছে, তারপর সবাই যাবে আকাদেমিতে জমায়েতে। এই প্রতিবাদ এবারে বাইরে এভাবে ছড়িয়ে পড়াও খুব দরকার!

    আর কাল কি, আমাদের মত দূরে থাকা লোকজন, যে যেখানে আছি একসাথে অনশন করতে পারিনা? যাদবপুরের সময় তো এত এফেক্টিভলি এটা করা গেছিল, নানা প্রান্ত থেকে সলিডারিটি, এবারে এখানে কেন সেটা হচ্ছেনা?
    কাল একটা চেষ্টা করা হোকনা।
    কাল সকাল দশটাা থেকে, আমরা যে যেখানে আছি।

    আর কিছু না হলেও সবাই মিলে অন্যদের জানানো, শেয়ার, ইনভাইট, এটুকু তো করাই যায়!৷ খুবই অল্প সময় লাগে কিন্ত।

    আর যারা পারবেন, চলে তো যাচ্ছেনই, এগারোটায়, মেডিক্যাল কলেজে, ওখন থেকে লাইভ হবে, আর তিনটের সময়, আকাদেমির সামনে।
    #হোকপ্রতিবাদমেডিকেলকলেজ

    https://www.facebook.com/events/655063454853495/?ti=cl
  • Ishan | ১৯ জুলাই ২০১৮ ১৮:৫৫397028
  • হনুর নীল খাম এখনও নাচছে? নাচা তো বন্ধ করে দিয়েছি।
  • π | ১৯ জুলাই ২০১৮ ১৭:৪২397027
  • অনিকেতরা যাবে মনে হচ্ছে মানে??

    ঐ সাইটটা দেশে খোলেনা।
  • h | ১৯ জুলাই ২০১৮ ১৭:৩৪397026
  • অতএব বাংলা সাহিত্য কে এগিয়ে নিয়ে যাবার একমাত্র উপায় হল, ইংরেজি তে লেখা। ;-)
  • h | ১৯ জুলাই ২০১৮ ১৭:৩০397025
  • কুমু দির এই 'সুধা তোমাকে ভোলে নি' গোছের প্রায় ডাকঘর থেকে তোলা কমেন টা খুব ই মজার লাগলো।
  • h | ১৯ জুলাই ২০১৮ ১৭:২৯397024
  • ক - গুরুচন্ডালি তে লিখিত ব্লগের ইনটেলেকচুয়াল রাইট কার?
    খ - ব্লগ খোলার শর্ত সমূহ কোথায় পাওয়া যাবে?
    খ - ফেসবুক/গুগল ব্লগ ইত্যাদি গুলোতে প্রকাশিত ব্লগের ইনটেলেকচুয়াল রাইট কার?
    গ - টইপত্তরের সঙ্গে ব্লগ এর লিগাল স্ট্যাটাস এর ডিফারেন্স কি? মানে টইপত্তরের লেখা যদি কেউ ঝেড়ে দেয় (নিজের এবং অন্যের কমেন্ট এর আলাদা রুল থাগতে পারে)
    ঘ - একজন ব্লগ বা টই লিখলো বা বুলবুলভাজা লিখলো, সে মরে গেল বা বিছিন্ন হয়ে গেল বা ভুলে গেল। তার লেখা সম্পূর্ণ অন্য পত্রিকা ঝেড়ে দিলে রাইট প্রোটেকশনের ব্যবস্থা কে করবে।
    ং - সেল্ফ প্ল্যাগিয়ারিজম, এক জায়্গায় লেখা মাল, গুরুচন্ডালি কে প্রায় অপরিবর্তিত অবস্থায় দিয়ে দিল, গুরুচন্ডালি বিশ্বাস করে ছেপে দিল, তার পরে দেখা গেল ঝাড়া মাল, কে দায় নেবে।

    এইগুলো বড় কিসু না, উত্তর দিতে হবে তাও না, কিন্তু সিচুয়েশনাল ইসু, জেগুলো ভবিষ্যতে অ্যাড্রেস করতে হবে গুরু কে, অবশ্য আমি খবর রাখি না, অ্যাড্রেস হয়ে গেছে তাও হতে পারে। এর ১০% ও অ্যাড্রেস্ড হলেও ধরে নিতে হভে সমসাময়িক বাংলা মুদ্রন প্রকাশনা জগত থেকে গুরু অনেকটা এগিয়ে।

    ইন্দ্রানি দি একটা কোশ্চেন করছিল, কেউ উত্তর দিয়েছে কিনা খেয়াল করি নি। জে ছোটো পত্রিকা হলেও গুরুচন্ডালি তে পূর্ব প্রকাশিত বা যেকোনো পত্রিকায় পূর্ব প্রকাশিত মাল ছাপাতে চায় না, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং অযাচিত কউন্সেল হল, সে লেখা দেবেন না। নতুন একটা লেখা দিয়ে দ্যান, এবং সেটা ব্লগের না হলে ই ভালো।

    পত্রিকা রা একটা ধন্য করছে ভাব দেখায় বটে, ইন্ডিভিজুআল কন্ট্রিবিউশন এর অভিজ্ঞতা এটা অনেক সময়ে হয়ে্ছে, কিন্তু আমি এক জায়গার অপরিবর্তিত (মানে রিয়েলি বিশাল পরিবর্তন না করলে) অন্য জায়গায় দেওয়ার কথা ভাবতেই পারি না। এটা মিনিমাম ইন্টিগ্রিটি।

    প্রকাশনার জগতে কে কাকে ধন্য করছে টা সব সময়েই পালটাতে পারে, কে কি ছাপবে কে কাকে ছাপবে, সেটা গোটাটাই রিলেটিভ পারসেপশনের ব্যাপার। এবং আরো বেশি মোমেন্টের ব্যাপার। আমার রিডিং হল, পার্টিজান মেডিয়া ব্যাপারটা এখন ট্লিভিশন চ্যানেলে বেশি শিফ্ট করে গেছে, হার্ড নিউজ সফ্ট নিউজ এর পার্থক্যে একটা স্পেস প্রিন্টে তৈরী হয়েছে। ডেকান হেরাল্ডে শহেলা র লেখা বেরোয়, উমর খালিদ আর ব্যান বোধ হয় ইন্ডিয়ান এক্সপ্রেসেই লিখেছে, এটা আগেকার মিডিয়ার বেলায় অকল্পনীয় ছিল। কিশেন জি র স্টেটমেন্ট নিয়ে, জে ইউ এর ছাত্রী দের ইনটারভিউ নিয়ে যারা ফাটিয়ে দিছিল, তারা মমতার আমলে সুধুই জেলা সফরে ধমকের কথা লিখবে। এটা যেমন পার্টিজান কিন্তু এক ই সঙ্গে বুক অফ রেকর্ড গোছের যে পত্রিকা গুলো, সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষত একটা স্পেস ক্রিয়েট হয়েছে, টেলিভিসনের ব্রেকিং নিউজ এর সঙ্গে কম্পিট করার জন্যই তাকে অ্যানালিটিকাল নিউজ এ ফিরতে হয়েছে। সুজাত বুখারি ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখতেন প্রায় ই। আমি রাইজিং কাশ্মীর বহুদিন ফলো করেছি যখন ফেসবুকে ছিলাম, ডিসেন্ট ভালো লেখালিখি। চারিদিকে বোমা গুলির মধ্যে অসম্ভব মাথা ঠান্ডা। কিন্তু চাপান উতর টা জার্নালিস্টিক লেখায়, ফিকশন ছাপা জাস্ট কপালের ব্যাপার। এবং ফিকশনের রাজনীতি টা হল, এক্সপেরিমেন্টাল ফিকশন ছাপা হচ্ছে বড় কাগজে কোনদিন ই ছিল না। ট্র্যাদিশনালা ভালো গল্প পেলেই আমরা ধন্য। রাজনৈতিক গল্প ছাপা হতে পারে, মানে ধরুন জেন্ডার রাজনীতির গল্প ছাপা হতে পারে, কিন্তু ভুখা মিছিলের গল্প ছাপা হবে কিনা জানি না। তবে হতাশ হবার কিছু নেই, বেশি নিরীক্ষা করতে চাইলে, এবং বড় জায়গায় লেখার স্বাধীনতা / সম্ভাবনা বাড়াতে গেলে বাংলায় না লিখে ইংরেজিতে লেখাই ভালো। বাংলায় দুর্দান্ত গল্প লিখে ৫০ কপি বন্ধুর শ্বশুর্বাড়িতে বেচে মুখ কালি করে আর কি করবেন, দেশী ইংরেজি সাহিত্যে এখন এই বাংলা র থেকে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়, ঠিক যেমন, সাহিত্য ডিসিপ্লিন টার ক্রিটিকাল হরাইজন বাংলা বিভাগ গুলোর থেকে ইংরেজি বিভাগগুলোয় ঢের ঢের বেশি;-)
  • kumu | ১৯ জুলাই ২০১৮ ১৬:৫৬397023
  • আহা,সবাই অই নীল খামটিকে এত দুচ্ছাই করেন কেন?আমার উটি বেশ লাগছে।কতদিন খাম পাই না,তার ওপর সাগরনীল খাম।
  • র২হ | ১৯ জুলাই ২০১৮ ১৬:৩৬397021
  • ওয়েলকাম আইদি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত