এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৯ জুলাই ২০১৮ ০০:১৮396990
  • দ্রি, দ্রি, দ্রি ই ই ই -----
    আগামীর অবয়ব?????
  • সিকি | ১৯ জুলাই ২০১৮ ০০:০৩396989
  • ইন্দোদাদা, ওটা I (আই) নয়। বাংলা দাঁড়ি (।) বা পূর্ণচ্ছেদ। যে পোস্টগুলো করেছে সে ভীষণভাবে তোমার পরিচিত এবং তোমার বন্দুক। সে দাঁড়ি মেরে মেরে একটা বিশেষ টইকে ডোবাবার চেষ্টা চালাচ্ছিল। তুমি আই নামেই লেখো।

    ডিডিদাদা, দেশ যেদিন বদলে যাবে, সেদিন ফেসবুক বন্ধ হয়ে যাবে, আর দক্কারই হবে না।
  • dd | ১৮ জুলাই ২০১৮ ২৩:২০396988
  • "উনি বললেন ফেসবুক এমন একটা ব্যপার দাঁড়িয়েছে যে সবাই যেন সবসময় ডায়াসে উঠে আছে, মুখের সামনে মাইক"। বাঃ বাঃ। এটা একেবারে আমার মনের কথা।

    গুচ গ্রুপ বা অমন গ্রুপ হলে অন্য কথা - নানান যায়গা থেকে হাজারে লোক আসে, যায়, কথা কয়। আদারওয়াইস ফেসবুক তো নিজের সিলেক্টেড বন্ধু বান্ধবদের নিয়েই। আর আত্মীয় স্বজন। এই ত্তো ব্যাপার। একটা পার্সোনাল স্পেস।

    যেমতি সিংগুল ডি আর ডবোল ডির কমন ফ্রেন্ড এক গাদা। সেটাই স্বাভাবিক। তো এই খানে খামোখা চেঁচিয়ে কি লাভ?

    কিন্তু কিছু লোক দেখি, ফর্চুনেটলি হাতে গোনা কয়েকজনই, ফেসবুক জুড়ে শুধুই "বক্তব্য রেখে" চলেছে। সেও আবার ঝাঁক বেঁধে। একজন লিখলো তো বাকী পাঁচজন শেয়ার করলো। এইবারে নাম্বার টু আরেকটি পোস্ট করলেন তো বাকীরা আবার শেয়ার করল। এইভাবে রেকারিং ডেসিমেল চলতেই থাকে।

    নিজের পেজ খুলে দেখি ছয়ে ছয়ে একশো ছত্রিশটা পোস্ট। না কি প্রচার চলেছে। সমাজ বদলে যাবে। দেশ বদলে যাবে। শুধুই রাজনীতির পোস্ট। প্রতিদিন। পার হেড এক ডজন করে। তার পর কমুনাল শেয়ার।

    বাধ্য হয়ে অনেককেই আনফলো করতে হোলো।
  • গজেশ্বর গাড়ুই | ১৮ জুলাই ২০১৮ ২৩:০১396987
  • আসতেই পারতো, কিন্তু লাভ নেই। এ একেবারে গঙ্গা পলিউশন, পরিষ্কার হওয়ার কোনো চান্সই নেই। একেবারে হিন্দমোটর কেস। গন।
  • | ১৮ জুলাই ২০১৮ ২২:৩১396986
  • উনি বললেন ফেসবুক এমন একটা ব্যপার দাঁড়িয়েছে যে সবাই যেন সবসময় ডায়াসে উঠে আছে, মুখের সামনে মাইক।
  • | ১৮ জুলাই ২০১৮ ২২:১৭396985
  • আচ্ছা ঈশানের ওই ফেসবুক ক্রমশ ঈশ্বর হয়ে উঠছে দেখে একটা সাম্প্রতিক অভিজ্ঞতাব মনে পড়ল। বাংলাদেশের এক বন্ধু ভারতের।কোন প্রিন্ট মিডিয়ায় গল্প পাঠাতে চান বলে খোঁজ করছিলেন কোথায় পাঠানো যায়। তিনি আবাপ গ্রুপে দেবেন না কারণ তারা নানাভাবে বাংলাদেশকে ছোট দেখাত/দেখায়। তা সেজন্য খুজতে গিয়ে খেয়াল হল সত্যিই তো আজকাল প্রায় কোথাও রবিবারে নিয়মিত গল্প বেরোয় না। এই সময় তো কতমাস গল্প বের করে নি তার ঠিক নেই। প্রতিদিনের রোব্বারও বিভিন্ন থিম করে বানায়।

    তখনই আলোচনা হচ্ছিল উনার সাথে যে লোকে কি আর গল্প পড়ে না? তা তো নয় ওয়েবের পত্রিকায় প্লাস ফেসবুকে তো গল্পের বিশেষ করে গোলগাল গল্পের রমরমা।
  • Du | ১৮ জুলাই ২০১৮ ২২:০৩396984
  • Du | ১৮ জুলাই ২০১৮ ২১:৫৫396983
  • আর ঐ আই আজকে আর আসবে না।ওটা গগাঁ
  • Du | ১৮ জুলাই ২০১৮ ২১:৫৪396982
  • ইন্দো ডাক্তারকে একখানা কম্যুনাল ভিডিও পাঠিয়েছি ফেসবুক মেসেঞ্জারে। কিছু যদি ছোট করে ওয়াট্সয়াপ কনটেন্ট লিখে দ্যাও কাউন্টার করার জন্য।
  • Ekak | ১৮ জুলাই ২০১৮ ২১:৪২396981
  • করলুম, এই কেস দিনের আলো দেখবে কিনা ভর্সা নেই
  • | ১৮ জুলাই ২০১৮ ২১:১৮396980
  • সই করলাম।
    খুব ভরসা নেই যদিও।
  • Ishan | ১৮ জুলাই ২০১৮ ২১:১৪396979
  • এছাড়াও একটু আগে আবিষ্কার করলাম খামটি ক্লিকেবল করার বদলে গোটা কন্টেনারটিই ক্লিকেবল করে দিয়েছি। জ্বালাতন।
  • Ishan | ১৮ জুলাই ২০১৮ ২১:১৩396978
  • ভারতীয় আইন ব্যবস্থায় সবই টুইস্ট করা যায়। পিটিশন টিটিশন দিয়ে কী হবে জানিনা। যাহোক সই করে দিচ্ছি।
  • Indo/Indranil | ১৮ জুলাই ২০১৮ ২১:১২396977
  • I নিকে একজন নানান টইয়ে মন্তব্য করছেন। তিনি আর আমি এক নই।ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য ইন্দো নামটিই ব্যবহার করবো।
  • Prativa Sarker | ১৮ জুলাই ২০১৮ ২০:৩৬396974
  • ধর্ষণের মামলায় ফরেন্সিক ডিপার্টমেন্টের মুখ বন্ধ খাম পেশ করা হল আদালতে। একটা বেশ বড় খাম। তাতে থাকার কথা চারটে ছোট ছোট খামে খুন হয়ে যাওয়া মেয়েটির চুলের নমুনা। ঘটনাস্থল থেকে সিট ওই নমুনাগুলো সংগ্রহ করেছিল। সেগুলোর ডি এন এ পরীক্ষাও করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কোর্টে পেশ করার পর খাম খুলে দেখা গেল সব ফক্কা। কোন নমুনাই নেই তাতে।
    কাঠুয়া মামলা সত্যিই খুব রহস্যময় হয়ে উঠছে দিন দিন।
    শুধু এইই নয়। যথেচ্ছ ভয় দেখানো চলছে ধর্ষিতার আইনজীবীদের। দীপিকাকে তো বটেই, তার সহকর্মী পুরুষ আইনজীবীটিকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে ফাঁসানো হয়েছে।
    দীপিকা সিং রাওয়াতের সঙ্গে যাদের রোজকার যোগাযোগ, নারী ও শিশুর অধিকার নিয়ে লড়ে চলা এন জিও আপনে আপের কেন্দ্রবিন্দুতে থাকা Tinku Khanna র সঙ্গে কথা হচ্ছিল এইসব নিয়ে।

    গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করাই আমাদের কর্তব্য ও ভবিতব্য। তাই পিটিশনটিতে স্বাক্ষর দেবেন বন্ধুরা। রাষ্ট্রপ্রধানের কাছেও সুবিচার চেয়ে আবেদন করা হবে। তখনো পাশে থাকবেন।
    আপাতত এই সই আপনাকে রাখুক ন্যায়ের পক্ষে।
  • Du | ১৮ জুলাই ২০১৮ ২০:২৮396973
  • একই দেশের লোক বাচ্চাদের চকোলেট দিলে মেরে ফ্যালে পিটিয়ে এদিকে বন্ধ অ্যাম্বুলেন্সের দরজা ভাঙার সাহস পায় না অশায় ভাবে বাচ্চাকে মরে যেতে দ্যাখে। যারা দরজা ভান্গ্তে দ্যায় না তারাই বা কি কিছুই বুঝি না।
  • aka | ১৮ জুলাই ২০১৮ ২০:১৮396972
  • খামখানা কিন্তু ক্ষিউট টাইপ, দেখলেই ক্লিকাতে ইচ্ছে করে।
  • Atoz | ১৮ জুলাই ২০১৮ ২০:০৩396971
  • নিচের ডানকোণে একটা আকাশিরঙের খাম লাফায় ক্যানো? ঃ-)
  • Atoz | ১৮ জুলাই ২০১৮ ১৯:৫৪396970
  • অনেক অনেক প্রবন্ধের দাবী উঠছে। আহ, হানুমেসো কী খুশি কী খুশিই না হবেন!!!! ঃ-)
  • Ishan | ১৮ জুলাই ২০১৮ ১৯:২৪396969
  • আরে এটা তো সিধে প্রোডাকশনে এসেছে। নানা ডিভাইসে নানারকম সমস্যা আছে, থাকবে। এক এক করে ঠিক করে দেওয়া যাবে।
  • π | ১৮ জুলাই ২০১৮ ১৫:৩৫396968
  • বক্সা রিজার্ভ কারুর ঘোরা থাকলে বলবেন, এক দুটো জিনিস জানার ছিল।
  • ট্যাবলেট | ১৮ জুলাই ২০১৮ ১৪:০০396967
  • আইপ্যাড/কিন্ডল বাদ দিয়ে একটা মোটের উপর ভালো, বড়সড় (আপ টু ১০ ইঞ্চি) ট্যাবলেট রেকমেন্ড করেন। বইটই পড়া যাবে, সাথে অন্য ফোন ফিচার। টিঁকবে আশা করি অন্তত পাঁচবছর।
  • নেতাই | ১৮ জুলাই ২০১৮ ১২:৩৬396966
  • হানুদা লা জবাব
  • | ১৮ জুলাই ২০১৮ ১১:৩৮396965
  • ট্যাক্সপেয়ার,

    হ্যাঁ নেট ব্যাঙ্কিংও নাই মানে ঐ যেমন যা বললেন। এক্ষেত্রে মনে হয় ITRV পাঠাতে হবে। যাই হোক জমা হয়ে গেলে ঐ মেসেজেই লেখা থাকে কী করিতে হইবে। দরকার হলে হেল্পলাইনে ফোনও করা যায়। শুনেছি হেল্পফুল।

    আর RSA Token হল ঐ ছোট্ট পেজার টাইপ দেখতে জিনিষগুলো, ওটিপি জেনারেট হয় আর তাই দিয়ে সাইট অ্যাকসেস অথন্টিকেট হয়। ক্লায়েন্ট সাইটে বাড়ি থেকে অ্যাকসেস করার জন্য আমাদের ক্লায়েন্ট দেয়।
  • T | ১৮ জুলাই ২০১৮ ১০:৫১396964
  • আর বাগও রয়েছে। খামের একটু বাইরে ক্লিক কল্লেও এখন কী চলছে খুলে যাচ্ছে। কর্তৃপক্ষকে অনুরোধ এই রম উদ্ভট ইনোভেশনএর খেলায় নামবেন না।
    ডেস্পারেট ইনোভেশন কিভাবে সিঁধকেটে বিশ্ব বাঙ্গালা অনলাইন সরণিকে একেবারে ওয়াইল্ড ওয়েস্টে পরিণত কচ্চে সেই বিষয়ে প্রবন্ধ লিখতে হনুদাকে অনুরোধ করি।
  • | ১৮ জুলাই ২০১৮ ১০:৪২396963
  • কোণা রে বাপু
  • | ১৮ জুলাই ২০১৮ ১০:৪১396962
  • হ্যা হ্যা এইজন্য আমার মত মস্ত বিশাল স্ক্রিন ব্যাভার করতে হয়। কোন কণায় কি পড়ে আছে দেখাই যায় না।
  • T | ১৮ জুলাই ২০১৮ ১০:৪০396961
  • এই উদ্ভট নীল খামটা ক্যানো। এইগুলি চক্রান্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত