এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১১:২২396901
  • আধার আর তাতে ফোন থাকলে ইন্স্ট্যান্ট রিটার্ণ ফাইল করা যাবে। OTP দিয়ে।

    ITR ১, ২ এগুলো ফর্ম। V হল তাদের রিটার্ণ।
  • | ১৭ জুলাই ২০১৮ ১১:২১396899
  • নিজে ফিলাপ করতে গেলে গতবছর অবধি সবমিট করার সময় ঐ ভেরিফিকেশান কী প্রকারে করিতে চাও জিগ্যেস করছিল। এবার রিটার্ন ফিলাপ করার জন্য ইনিশিয়েট করলেই প্রথমে রেডিও বাটন সিলেক্ট করতে হচ্ছে।

    ITR-1, 2 ইত্যাদি ঐ সাইটে FAQ আছে তো বহুদিন ধরে কার জন্য কোনটা দরকার। ২০১৬ অবধি এক্সেলে অফলাইন ফিলাপ করে এক্সেমেল জেনারেট করে আপলোড করা যেত। গতবার থেকে এক্সেলের ফান্ডাটা বাদ্দিয়েছে।
  • Pi | ১৭ জুলাই ২০১৮ ১১:০৮396898
  • এই আইটিআর ১,২, ভি এসব কী!!

    ডিসি, তাই তো বলল। আমি প্রতিবার বাবাকে পাঠিয়ে দি। কোলকাতায় বোধহয় অত না।
  • dc | ১৭ জুলাই ২০১৮ ১১:০২396897
  • ও বাবা তাই নাকি? আমি জানতাম না, আগের বছর অবধি ব্যাঙ্গালোর পাঠিয়েছি। এই সিএ খুব কেত মেরে বললো এবার নতুন নিয়ম, অনলাইনে ভেরিফায় হয়ে যাবে। ব্যাটাকে ফোন করবো আজকে।
  • | ১৭ জুলাই ২০১৮ ১০:৫৫396895
  • গত দু বছর ধরেই তো ITRV পাঠাতে হচ্ছে না। হয় নেট ব্যাঙ্কিং নয় আধার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই হচ্ছে ২০১৬ থেকে।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১০:৫৫396896
  • আধার ছাড়াও হয়, ব্যাঙ্কের থ্রু দিয়ে। আগের বারেও হয়েছিলো। সম্ভবত তার আগের বারেও (মনে নাই)। আমাদের আধারে ফোন নং নাই বলে ব্যাঙ্কের থ্রু দিয়েই করাই।
  • dc | ১৭ জুলাই ২০১৮ ১০:৫৩396894
  • দু হাজার কি পার হেড? তাহলে তো খুব বেশী নেয়। আমাদের বাড়িতে তিনজনের ইনকাম ট্যাক্সাম ভরতে হয়, তার মধ্যে একজন সিনিয়ার সিটিজেন। আর আগের বছর কলকাতায় একটা প্রপার্টি বেচে চেন্নাইতে একটা প্রপার্টি কিনেছি। এই সব কিছু হিসেব করে একজন সিএ সাড়ে তিন হাজারে তিনটে আইটি ফাইল করে দিল। আর এবার দেখলাম আধার নং দিয়ে অনলাইন ই ভেরিফাই হয়ে গেল, ব্যাঙ্গালোরে আর পাঠাতে হলো না।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১০:২৮396893
  • উফ্‌ বাপ্স। প্রথম পোস্টটা পড়ে ভয় লেগে গেসলো। এসব কিছুই নাই, আর এখনো ITR-1 - নিজেকে আশিব্বাদ করি সারা জীবন এরকমই থাকো। ;p
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:২৬396892
  • ডিলিমিটার ভুল হয়ে গেছে ঃ-)

    AL ভরতে হবে আয় ৫০ লাখের উপর হইলে।
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:২৫396891
  • Standard IT terms that has a sheet dedicated in the ITR2 form:

    CG: Capital Gain (ST: Short term, LT: long term)
    HP: House property
    OS: Other sources
    EI: Exempt Income
    SPI: Spouse income
    FA: Foreign Assets (if you hold ESPP/ESOP/RSU)
    AL: Assets and Liabilities (applicable for income ৫০)

    এইরকম আর কি।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১০:২১396890
  • হুঁ, ওই যে সিজি, এসপি ইত্যাদি। সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি জানি, আর এসপি মানে সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ।
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:১৯396889
  • অজ্জিত, আমাকে বলছ? এই ট্যাক্সো র গ্লসারি?
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:১৬396888
  • আমি দু একটা পুরোনো পোস্ট দেখে এটা লিখে ফেলেছিলাম। মনে হয় এটা তামাদি হয়ে গেছে।

    শুধু ফর্ম ১৬ দিয়ে রিটার্ণ ফাইল করা রিস্কি, ভাল মাত্রায়। যদি না অফিস কে সব তথ্য দেওয়া থাকে - যেটা খুব শক্ত। এই সাইট গুলো ইচ্ছে করে সেটা বোঝানোকে কাটিয়ে যায়।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১০:১৩396887
  • এই যে - বাগ পাওয়া গেছে।

    পষ্ট লিখলুম এইটা - glasaari<...>plij<...>

    সেটাকে ঘেঁটে দিলো।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১০:১১396886
  • একটা গ্লসারি...>plij<...
  • | ১৭ জুলাই ২০১৮ ১০:১০396885
  • হ্যাঁ ক্লিয়ার ট্যাক্সে এখন দিলে ২০০ বা ৩০০ কিছু একটা লাগবে। ওদের শুরুতে মানে এপ্রিল মে মাসে নাকি ফ্রি থাকে। ঐ অজ্জিত যেমন বলল ইউজার আইডি বানিয়ে ফর্ম-১৬ আপিয়ে দিলে ওরা জমা করে দেয়।
    আমি কোনোদিন করি নি অবশ্য, কিন্তু আমাদের অফিসে রমরমা বাজার।

    কাল করে ফেলেছি, আমার ঐ মিনিট কুড়ি মত লাগল। সব ডেটা যোগাড় করে বসেছিলাম।
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:০৮396884
  • সি এ হইতে সাবধান। এনারা পয়্সা নেন, কিন্তু ছোট ডিটেল সযত্নে এড়িয়ে যান।
  • anag | ১৭ জুলাই ২০১৮ ১০:০৪396883
  • ফর্ম কিছু খুব বদলায় নি। কিন্তু FA আর AL ভরার দরকার থাকতে পারে। সেটা দেখে নিতে হবে। এছাড়া এইঃ

    SALARY - ফর্ম ১৬বি
    HP - বাড়ির হিসেব
    CG - মিউচুয়াল ফান্ড ইত্যাদি
    OS - ফিক্সড, savings ইন্টরেস্ট (৮০ TTA এর সঙ্গে সেম হয় জেনো)
    EI - ডিভিডেন্ড
    SPI - বাচ্চাদের থেকে আয় থাকলে
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ০৯:৪৬396882
  • সিএ টিএ যাদের একাধিক বাড়ি, তাছাড়া শেয়ার ইত্যাদি আছে - বেচাকেনা করে - তাদের লাগে। আমাদের মত স্যালারি-সর্বস্ব লোকজনের ওই দিয়ে কী হবে?
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ০৯:৪৫396881
  • আর ফর্ম ১৬ নিয়ে এরকম আমার হয়েছে। কানেক্টিভা যখন ছাড়লাম, তার পরেই তো গণেশ উল্টোলো। সেবার রিটার্ন ফাইল করতে গিয়ে দেখি সেই ফিনান্সিয়াল ইয়ারের জুন মাসের পর টিডিএসই জমা দেয়নি। ফর্ম ১৬ তো দূরের কথা। পে-স্লিপ দেখে দেখে এপ্রিল থেকে আগস্টের ডেটা ভরেছিলাম (আগস্টে ছাড়ি) - সেপ্টেম্বর থেকে মার্চ এখনকার দোকানে - তার ফর্ম ১৬ ছিলো। কানেক্টিভার ফর্ম ১৬ পেয়েছিলাম জুলাইয়ের পর। তখন আরেকটা রিভাইজড রিটার্ন করে দিয়েছিলাম - খুব একটা তফাৎ ছিলো না - আগেরটার সাথে।
  • র২হ | ১৭ জুলাই ২০১৮ ০৯:৪২396880
  • আরে নীল খামটা দিব্যি তো!

    লেখার নামগুলো লিঙ্ক সহ হয়? নতুন উইন্ডোতে খুলবে এমন?

    আমার দু’পয়সা - টইয়ের লেখা পরিবর্তিত অন্যত্র - ‘লিখতে হবে’ এমন কিছু বোধয় নয়। লিখলে গুরুচণ্ডাঌ আনন্দিত হবে নিশ্চয়, তবে সেটা কোন দাবী বা আকাঙ্খা নয়। এমনিতে, ছাপা কাগজের ক্ষেত্রে কি হয়? আমি জানিনা, আমার লেখা তো কেউ কোনদিন কোথাও ছাপেনি; তবে টই যেহেতু নিজের পোস্ট, কি জানি।

    আর অন্য বড় কাগজ - আমি যদ্দুর বুঝেছি, কনসার্নটা লেখকদের নিয়ে নয়, ঐ অন্য প্রতিষ্ঠান নিয়ে মূলত। লেখক চাইবেন লেখা আরো বেশী মানুষের কাছে পৌঁছোক, এতে আর গোল কি। কিন্তু কোন প্রতিষ্ঠান গুরুকে লেখক খোঁজার ক্ষেত্র হিসেবে কাজে লাগালে সেটার কিছু একটা অ্যাকনলেজমেন্টের দাবী থাকে।

    আর শেয়ার ইত্যাদি, একই লেখা গুরুর ও অন্য ব্লগে আছে ধরলাম, শুভানুধ্যায়ীরা গুরুর লিঙ্কটাও শেয়ার করলে গুরুতে পাঠক বাড়বে, আর এটা তো সবাই চাই।

    সবই ব্যক্তিগত মত, কর্তৃপক্ষের পোস্ট পড়ে যা মনে হলো আরকি।
  • π | ১৭ জুলাই ২০১৮ ০৯:৪১396879
  • আচ্ছা!

    এখানে সব দেখি সি এ কে দিয়ে করান। ২০০০-৩০০০ টাকা দিয়ে!
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ০৯:৩৯396878
  • ইনকাম ট্যাক্সের অনলাইন সিস্টেমটা বেশ ভালোই। আগের রিটার্ন আর ফর্ম ২৬এএস থেকে নিজেই অনেকটা করে নেয় (বেসিক ডিটেইলস আর টিডিএস অংশটা) - ইনকাম আর সেভিংস ফর্ম ১৬ থেকে ভরতে হয়।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ০৯:৩৮396877
  • ক্লিয়ারট্যাক্স অনলাইন ব্যাপার। সাইটে অ্যাকাউন্ট বানিয়ে ফর্ম ১৬ তুলে দিলে বাকিটা করে দেয়। পেইড সার্ভিস মনে হয়, তবে বিশাল কিছু না। নিজে করিনি, তবে অনেকে করে ওটা দিয়ে।
  • kumu | ১৭ জুলাই ২০১৮ ০৯:৩৬396876
  • পানগীতি বা তাম্বুলগীতি কোথায় পাব?
  • π | ১৭ জুলাই ২০১৮ ০৯:৩৫396875
  • না
  • kumu | ১৭ জুলাই ২০১৮ ০৯:২২396874
  • বুবুভা নয়,টইতে লেখা অনেক পরিবর্ত্তন করে অন্যত্র পাঠালেও কি গুরুতে পূর্বপ্রকাশিত লিখতে হবে?
  • π | ১৭ জুলাই ২০১৮ ০৯:০৬396873
  • মামু, প্রথম পাতার নীল খামের চিঠিতে এটা কোন টাইম্পিরিয়ড দেখাচ্ছে? শেষ ঘোড়সওয়ারে বা মার্ক্সীয় শিল্পে তো অনেক কমেন্ট, ১ টা তো না। ১ টা দেখাচ্ছে কেন?
  • π | ১৭ জুলাই ২০১৮ ০৯:০৫396872
  • কিন্তু কুমুদি তুমি তো গুরুতে পূর্বপ্রকাশিত লিখে দাও বলেছিলে। সেটা লেখা থাকলে তো অসুবিধে নেই।। কিন্তু বুবুভা কি ব্লগের অরিজিনাল লেখা অন্যত্র গুরুর উল্লেখ ছাড়া দেখতে খারাপই লাগে।। গুরু থেকে অন্তত জ্ঞানত না উল্লেখ করে দেওয়া হয়না, কোন ক্ষেত্রে লেখক না জানালে কিছু করার নেই।। অনুমতি পাওয়া যায়নি বলে লেখা দেওয়া হয়নি এমনও আছে।। যাগ্গে।

    তবে কাল ঞ না কে লিখেছিলেন, তাঁকে আরেকটা কথা জানানোর ছিল। কারুর ফেবু তে কোন লেখা দেখে ভাল মনে হলে কিছু ক্ষেত্রে ব্লগ আকসেস দিয়ে সেই লেখা দিতে বলা হয় ও ব্লগে লিখতে বলা হয়, কিন্তু তার মানে এটা না, তাঁর সব ফেবুর পোস্ট ব্লগে দিতে বলা হয়।। ব্লগ আকসেস অল্প কিছুজনকে দেওয়া হয়, তাঁরা তাঁদের মত করে নিজের খেরোর খাতা সাজাবেন। সেখানে নতুন লেখা দেবেন, এটা তো কাম্যই। সে লেখা যেখানে ইচ্ছে শেয়ার করতে পারেন, গুরুর পক্ষ থেকেও অনেক শেয়ার করা হয়।
  • Ishan | ১৭ জুলাই ২০১৮ ০৯:০৩396871
  • কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। নাও হতে পারে, তবুও ক্লিয়ার করে দিই, কারণ, বিশেষ করে টাকা-পয়সার প্রসঙ্গটা বেশ অস্বস্তিকর লাগছে। গুরুর দিক থেকে এমন কোনো নিয়ম বা পলিসি নেই, যে, গুরুতে লিখলে অন্য কোথাও লেখা যাবেনা। এই নিয়ে ভুল বোঝাবুঝি রাখার কোনো জায়গাই নেই।

    কিন্তু অন্য একটা বিষয়ে ভিন্নমত আছে। ব্লগ নিয়েও ততটা নয়, বুলবুলভাজা নিয়ে অবশ্যই। ব্লগের লেখা লেখকের নিজস্ব, অন্য কোথাও প্রকাশিত হলে তাতে গুরুর ছাপ থাকবে এমন একটা প্রত্যাশা থাকে। কিন্তু সেটা ওই সৌজন্য স্বীকার টুকুই। কোনো পত্রিকা না করলে আর কী করা যাবে। কিন্তু বুলবুলভাজার লেখা এডিটেড সেকশনের লেখা। আমরা ওগুলো প্রকাশ করি। একই লেখা সাধারণভাবে একাধিক পত্রিকায় প্রকাশিত হয়না। হলে অতি অবশ্যই অনুমতি নেওয়া প্রয়োজন। লেখকের এবং পত্রিকার। আগেই লিখেছি, আমরা এইটা অনুসরণ করি। ফলে অন্যদের দ্বারাও অনুসৃত হবে এটা প্রত্যাশিত। এটা না মেনে চললে কোনো কিচুই আটকানো যাবেনা। গুরুর অন্য যৌনতা সেকশনের লেখাগুলি কপি করে এক বিখ্যাত প্রকাশক বই করবেন ঠিক করেই ফেলেছিলেন। আপত্তি করে এলাম। কিন্তু এইটুকু না মানলে সেই আপত্তিটুকুও করতে পারতাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত