এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৭ জুলাই ২০১৮ ০৮:৩৫396870
  • ছোটাইএর এই কথা গুলো আমারো

    ১।আমি গুরুর ব্লগের লেখা ছাপা পত্রিকায় দিয়েছি।

    ২।গুরুচন্ডালি ই লেখক হিসেবে আমাকে মর্যাদা দেয়-সে কথা ভুলি না,কখনো ভুলব না।

    ৩।একই সঙ্গে নিজেকে গুরুর কেন কোনো পত্রিকার লেখক হিসেবেই ভাবি না। লিখে যাব আর এক জায়্গায় আবদ্ধ না থেকে বিবিধ পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছনর চেষ্টা করব।

    ৪।ব্যক্তিগত লাভ মানে এইটাই; টাকা পাবো বলে অন্যত্র লিখি না। আর যেখানেই লিখি, সমান যত্নে, সমান আবেগে লিখি।
  • i | ১৭ জুলাই ২০১৮ ০৫:২৪396869
  • পিনাকীর গতকালের পোস্ট একটা নিহিত বার্তা বহন করছে এরকম মনে হয়েছে আমার। সেই সুরটি আমার ভালো লাগে নি।
    ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা পোর্টালে সাম্প্রতিককালে লেখা না বেরোলে আর সে লেখা এখানে শেয়ার না করলে (আমি ফেসবুকে নেই)হয়ত পোস্টটি একদমই এড়িয়ে যেতাম।
    সব কথার উত্তর দিতে গেলে, নিজের কানেই জবাবদিহির মত ঠ্যাকে। তার কোনো দায় আমার নেই।
    জাস্ট দু তিনটে কথা-

    আমি নিজে গুরুর ব্লগের লেখা ( যা আগে আমার ব্লগেই প্রকাশিত) ছাপা পত্রিকায় দিয়েছি ( খুব খুব ছোটো ছাপা পত্রিকা, যেমন এখানকার পুজোর পত্রিকা, বা ঘরোয়া কোনো পত্রিকা যার রীডারবেস প্রায় কিছুই নয়)-সেই সব পত্রিকায় লেখা পাঠানোর সময়, লিখে দেওয়া সত্ত্বেও তাঁরা গুরুচন্ডালি ডট কম এ লেখাটি পূর্বে প্রকাশিত -বাক্যটি ছাপেন নি বা সরাসরি বলে দিয়েছেন ওয়েবজিন আর ছাপা পত্রিকা আলাদা-ছাপা কোথাও না বেরোলেই হ'ল।
    এ'টা আমার অভিজ্ঞতা অর্থাৎ লেখক বলে দিলেও প্রকাশক / সম্পাদক কৃতজ্ঞতাসূচক বাক্যটি ছাপেন নি।

    গুরুচন্ডালি ই লেখক হিসেবে আমাকে মর্যাদা দেয়-সে কথা ভুলি না। একই সঙ্গে নিজেকে গুরুর কেন কোনো পত্রিকার লেখক হিসেবেই ভাবি না। লিখে যাব আর এক জায়্গায় আবদ্ধ না থেকে বিবিধ পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছনর চেষ্টা করব।
    ব্যক্তিগত লাভ মানে এইটাই; টাকা পাবো বলে অন্যত্র লিখি না। আর যেখানেই লিখি, সমান যত্নে, সমান আবেগে লিখি।
  • anandaB | ১৭ জুলাই ২০১৮ ০০:১৭396868
  • ওই 'পঞ্চাশ পাতার বইটা'? The Reluctant Fundamentalist, এখানেই রেকো পেয়েছিলাম। তবে দেখলাম যে বইটা প্রায় দুশো পাতার, কিন্তু তাও :) আরও একটা বই লাইন এ আছে তারপর দেশভাগ এর ওপর, নাম তাও খেয়াল পড়ছে না এই মুহূর্তে। এ জীবনে আর কিসু হলো না :(
  • Ishan | ১৭ জুলাই ২০১৮ ০০:১২396867
  • অন্য যেটা লেখা হলনা, সেটা হল শেয়ার করার প্রসঙ্গে। কার মনে নেই, তবে মাঝে সাঝে গুরুর লেখা স্টেটাস কিংবা হোয়াটস অ্যাপ কিংবা অন্য লিংক হিসেবে দেখি। ব্লগ হলে টেকনিকালি কিছু বলার নেই, কিন্তু আইডিয়ালি আমি চাইব গুরুর লেখাটা গুরুর লেখা হিসেবেই যাক। বুবুভা হলে স্রেফ চাওয়া না, দাবী করব। কারণ, নেটে শেয়ার ছোটো জিনিস হলেও, প্রবণতাটা ক্রমশ বাড়ছে দেখছি। পত্রিকা এমনকি ছাপা বইয়েও কোনো কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়াই বার করে দেওয়া হচ্ছে। আমরা নিজেরা পূর্বপ্রকাশিত লেখা নিয়ে স্ট্রিক্টলি অনুমতি নিই। তারপর "অমুক জায়গা থেকে নেওয়া" জাতীয় কৃতজ্ঞতা স্বীকার করি। অন্যদের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য হওয়া উচিত।
  • π | ১৭ জুলাই ২০১৮ ০০:১০396866
  • কী বই, আনন্দদা?
  • Ishan | ১৭ জুলাই ২০১৮ ০০:০৮396865
  • সইরত নেটফ্লিক্সে আছে।
  • anandaB | ১৬ জুলাই ২০১৮ ২৩:৫৪396864
  • হ্যা বইটা পড়ার ইচ্ছা আমার-ও হয়েছে, মূলত এই নেটফ্লিক্স সিরিজ টাই দায়ী। আশা করি Amazon এ পেয়ে যাবো। কিন্তু ৯০০ পাতার বই পড়তে আমার ক জন্ম লাগবে কে জানে, একটা পঞ্চাশ পাতার বই নিয়ে গত একমাস ধরে লড়ে যাচ্ছি
  • π | ১৬ জুলাই ২০১৮ ২৩:৪৮396863
  • লোকে বলছে বইটা অনেক বেটার। শুরু করেও সিরিজ দেখব ভেবে রেখে দিয়েছিলাম। তাহলে পড়েই নি!৷ শাক্য বিশাল রেকো দিল।
    এসব বলে লোভ দেখিয়ে দিয়েছে।

    '৯০০ পাতার বই। এবং বিক্রম চন্দ্রা যেটা করেছিলেন, ক্রাইম কাহিনীর মলাটে ক্লাসিক একটা উপন্যাস লিখে ফেলেছিলেন। উপন্যাসের মূল চরিত্র বম্বে। এবং ৫০ বছরের একটা প্রেক্ষাপট ধরেছিলেন, যেখানে ক্রাইমের ব্যাকড্রপে একটা শহরের ওঠানামা দেখানো হচ্ছে। দুখানা উদাহরণ।

    ১। গণেশ গাইতোণ্ডে হিন্দু হলেও সেকুলার। তার ধর্ম নিয়ে মাথাব্যাথা নেই। কিন্তু বাবরি দাঙ্গার পর তার দলের মুসলিম ছেলেরা দল ছেড়ে দেয়। আসরে নামে শিবসেনা। গণেশ ডন থেকে আস্তে আস্তে হিন্দু ডন হয়ে ওঠে। সে নিজেও জানে এসবই আসলে ফালতু। কিন্তু কিছু করবার নেই। তাকে এই খেলাটাই খেলে যেতে হবে।

    ২। একটা জায়গায় ছিল, গণেশের গ্যাং-এর ছেলেরা দীওয়ার দেখছে। সারা ঘরে পিন ড্রপ সাইলেন্স। সকলে বিজয় হয়ে উঠতে চায়। সেই জায়গাটা যেভাবে লিখেছে, মানে বলিউড, মাফিয়া, বম্বে এবং বাস্তব/ সিনেমা এক হয়ে যাচ্ছে, তার তুলনীয় কিছু আমি ইন্দো-অ্যাংলিকান সাহিত্যে দেখিনি।

    বইটাকে বলা হয় ইন্দো-অ্যাংলিকান লিটারেচারের একটা পিনাকল। তবে ফ্লপ করেছিল। সাধারণ পাঠক এত সেরিব্রাল বই নিতে পারেনি'
  • anandaB | ১৬ জুলাই ২০১৮ ২৩:২৮396862
  • সেক্রেড গেমস দেখছি, ৬ টা পর্ব অবধি হয়ে উঠেছে এখনো অবধি, প্রথমে ভেবেছিলাম অল্প অল্প করে দেখলেই ভালো ইমপ্যাক্ট হবে কিন্তু এখন মনে হচ্ছে পুরোটা একসাথে দেখে নিলেই বোধহয় ভালো হতো, কে জানে

    যতটুকু পড়েছি, নওয়াজ আর সাইফ এর দুটি প্যারালাল কাহিনী নাকি আলাদা আলাদা শুটিং হয়েছে, কাশ্যপ আর মোটওয়ানে যথাক্রমে। ট্রিটমেন্টেও অবশ্য পরিষ্কার বোঝা যায়। আর আমার ব্যক্তিগত মতামত নওয়াজ কে কাশ্যপ ছাড়া বেটার কেউ use করতে পারে না, একদম অন্য লেভেল এ চলে যায়

    বিষয় যেহেতু থ্রিলার সুতরাং খামোকা কাহিনী বলে স্পয়েল করতে চাই না, তবে ভারতে সাম্প্রদায়িকতা এবং আনুষঙ্গিক উগ্রপথের চাষ কিছুটা অন্তরাল এ চলছে এরকম একটা বিষয় মনে হয়েছে, মূল কাহিনী আমার অনেক দার্শনিক লেগেছে :) এবং সেক্স এর ব্যবহার (বিশেষ করে কাশ্যপের অংশে) অবিচ্ছেদ্য মনে হয়েছে

    টেকনিক্যালিটি নিয়ে কিছু বলার যোগ্যতা নেই, ও বিষয় নিয়ে এখানে মতামত শোনার আগ্রহ রইলো, আমি হিন্দি টাই দেখেছি। কোথাও কোথাও শুনতে একটু অসুবিধা হওয়াতে সাব টাইটেল দেখতে হয়েছে (আমার ডায়লগ বুঝতে না পারলে ভয়ানক অসুবিধা হয়), এখন সেটা ইচ্ছাকৃত (মানে সিচুয়েশন ডিমান্ডেড) নাকি এডিটিং/টেকনিকাল প্রব্লেম জানি না

    ঠিক ওই এক-ই কারণে নানা পাটেকার-এর একটা মারাঠি মুভি কিছুদূর দেখে ছেড়ে দিয়েছি, ক্রমাগত সাব টাইটেল পড়লে অ্যাকচুয়াল সিনেমা টা আর ফোকাস এ থাকে না।

    তবে রেকো যখন পেলাম সইরত দেখার প্ল্যান করলাম :)
  • π | ১৬ জুলাই ২০১৮ ২৩:১৮396861
  • সইরত পাব কই?
  • π | ১৬ জুলাই ২০১৮ ২৩:০৪396860
  • না, দেয়নি। আরো কা'দিন ঝোলাবে কে জানে! সবাই চ্যাঁচাচ্ছে। কিন্তু প্রতিবারই দেরি করে, এবার একটু বেশিই।

    ক্লিয়ারট্যাক্স নামাতে হবে?
  • | ১৬ জুলাই ২০১৮ ২২:৫৬396859
  • হ্যাঁ সেই।

    আর সিরিয়াসলি এখনো ফর্ম-১৬ দেয় নি এ কি ইয়ার্কি!

    এদিকে উইকেন্ডে উইমবলডন ফাইনাল মিস করেছি।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ২২:৪৭396858
  • হুঁ। সেই যে বছর এখানে চলে এলুম, তার পরের বার রিটার্ন ফাইল এরকম একজনকে দিয়েছিলুম - ভয় ছিলো এত বছরে সব বদলে গেছে, পারবো কী না। ও মা, তর ঝোলানোর এফেক্ট আমাকে তার পরের বছর অবধি, আর সুমনাকে তার পরে তিন বছর অবধি সইতে হয়েছে।
  • | ১৬ জুলাই ২০১৮ ২২:৪৩396857
  • হ্যাঁ কাউকে দিয়ে ভরালে তারা আবার অনেকসময় সব ঠিকঠাক ভরেও না। তাছাড়া ওই সাইটের পাসওয়ার্ড রিসেট করিয়ে নিজেদের কাছে নিয়ে ঢকে সাইটে। এও বেশ চাপের লাগে।
  • Ishan | ১৬ জুলাই ২০১৮ ২২:২৮396856
  • পিনাকী একটা কোচ্চেন করেছে। উত্তর দিয়ে দিই। বিভিন্ন জায়গায় লেখার বিভিন্ন ফরম্যাট থাকে। খবরের কাগজের ফরম্যাট এমনিই আমার বিশেষ পছন্দ না। একমাত্র রবিবাসরীয়র কয়েকটা লেখা বাদ দিলে আমার নিজের পছন্দসই সব লেখাই গুরুতে আসে।

    ব্যক্তিগত পচন্দ আর ফরম্যাট ছাড়াও তার অবশ্য অন্য কারণও আছে। সব টপিক সবাই ছাপতে চায়না। রাজনৈতিক শুধু না, অরাজনৈতিক বিষয়ও। যেমন ধনঞ্জয়। স্রেফ প্রচারের স্বার্থেই নানা কাগজে লিখতে আমি আগ্রহী ছিলাম, কিন্তু বড় মাধ্যমরা আগ্রহী ছিলনা। উল্টোটাও ঘটে। তারাও অনেক কিছুতে আগ্রহী থাকে, যাতে আমি থাকিনা। গুরুতে সেসবের বালাই নেই। এডিটোরিয়াল পলিসির সঙ্গে কনফ্লিক্ট হবে মনে হলে, দাও ব্লগে লিখে। :-)
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ২২:২৩396855
  • ছিলো? খেয়াল করিনি আগে।

    @পাই - দশ মিনিট লাগে। যদিও তার আগে ব্যাঙ্কের ইন্টারেস্ট ইত্যাদি যোগাড় করে রাখতে হয়। আর অনেক ক্ষেত্রে ফর্ম ১৬ ক্লিয়ারট্যাক্সে পিডিএফ হিসেবে তুলে দিলে ৩/৪ কাজ নিজেই হয়ে যায় (করে দেখিনি যদিও)। আগে এক্সেলে করতাম, এখন অনলাইনেই করে দিই।
  • Ishan | ১৬ জুলাই ২০১৮ ২২:২১396854
  • উইকেন্ডে ফুটবলকে অস্বীকার করে দুখানি বহুল প্রচারধন্য অডিও-ভিশুয়াল দেখে ফেললাম। এক হল নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ সেক্রেড গেমস। দুই, বিখ্যাত মারাঠি সিনেমা সইরত। সেক্রেড গেমস বোধহয় হিন্দিতে, কিন্তু আমি ইংরিজি অডিওতেই দেখলাম নানা কারণে। কিন্তু কী আশ্চর্য, দেখতে কোনো অসুবিধেই হলনা। কারণ, যদিও থ্রিলারটির প্রেক্ষাপট মুম্বাই, পিচনে আবহসঙ্গীতের মতো সমানে বেজে চলেছে আশি-নব্বইয়ের ভারতীয় সাম্প্রদায়িকতার উত্থানের ইতিহাস, সঙ্ঘ পরিবারের উত্থানকে প্রায় সার্জিকাল ছুড়ির মতো চিরে চিরে দেখানো হয়েছে, কিন্তু এইসব আদ্যন্ত ভারতীয় জিনিসপ্ত্রের উপস্থিতি সত্ত্বেও, গোটা উপস্থাপ্না, নির্মাণ পদ্ধতি, অব্যর্থভাবেই পশ্চিমী। হলিউডি বললেও ভুল বলা হয়না। ছোটো-চোটো শট, চকিৎ ক্লোজ-আপ, আচম্বিত এডিটিং, বেশিরভাগ সময়েই যেকোনো হলিউডি থ্রিলারকে মনে করায়। অকাতর সোজাসাপ্টা ভায়োলেন্স, কালো, আদি অকৃত্রিম সেক্স, এই একই ট্রিটমেন্ট দেখি নেটফ্লিক্সের অন্যান্য সিরিজে, সে ভার্সাই হোক কিংবা স্পার্টাকাস। আরেকটা জিনিস নেটফ্লিক্সের সিরিজে অব্যর্থভাবেই দেখি, তা হল 'অন্য' যৌনতার সাহসী উপস্থিতি। খোলামেলা এবং সোজাসাপ্টা। এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। হাঁ করে দেখতে হয়। শেষের দিকে একঘেয়ে হয়ে গেলেও, টান-টান ভাব ধরে রাখার চেষ্টায় কোনো খামতি নেই।
    এর সঙ্গে একই নিঃশ্বাসে সইরত এর নাম করছি, কারণ, সইরত দিল একটি সম্পূর্ণ অন্য ফ্লেভার। সিনেমাটি একটুও ইংরিজি নয়, হিন্দিও না। ইংরিজি অডিও অন করে দেখার চেষ্টাই করিনি, কারণ হাস্যকর লাগবে ব্যাপারটা। সম্পূর্ণ মারাঠি ভাষায় শুনলাম পুরোটা, কানের আরাম হল, বোঝার জন্য অবশ্য সঙ্গে ইংরিজি সাবটইটল ছিল। কিন্তু এহ বাহ্য। স্মার্টনেস এ সিনেমাতেও আছে, কিন্তু অধিক আছে মেলোড্রামা, অবাস্তবতা। গপ্পো বলবনা, কিন্তু জায়গায় জায়গায় পরতে পরতে ইউরোপীয় চোখে অবাস্তব লাগে ঘটনাপ্রম্পরা। যেমন নায়িকা যেভাবে নায়ককে নিয়ে পালায়, দেখলে রিয়েলিস্টিক বোধ হবার কোনো কারণ নেই। কিন্তু, কিন্তু, কিন্তু, তার পরেও, সিনেমাটি কাঁপিয়ে দিল শেষ পর্যন্ত। চুঁয়ে গেল, বহু ব্যবহারে জীর্ণ একটা কথা, তাই বলা যেতে পারে, হাড়ের ভিতর হাল্কা করে কাঁপুনি ধরাল। বিশ্বাস করতে ইচ্ছে করে, এর পুরো নির্মাণটিই পরিকল্পিত। এই মেলোড্রামা, এই হাসিখেলা, সবই। চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য, এই আমাদের শিল্প, এই আমাদের রিয়েলিটি, এই আমাদের 'আঞ্চলিকতা'। দেখ হারামজাদা, চোখ খুলে দেখ। এই জিনিসকে নেটফ্লিক্স সিরিজ, বলিউডি হিন্দি সিনেমা কখনও ধরতে পারবে বলে মনে হয়না।
    গোল্লায় যায় বলিউড, চুলোয় যাক নেটফ্লিক্স, আসুন, আরও সইরত বানাই।
    (যাঁরা দুটোই দেখেছেন, তাঁদের মতামত কাম্য)
  • স্বাতী রায় | ১৬ জুলাই ২০১৮ ২২:১৮396853
  • এমপ্লয়ার এর ফর্ম ১৬ দেওয়ার কথা জুন ১৫ তারিখের মধ্যে। নিজে ভরাই যায়। কাউকে দিয়ে ভরালে বেশির ভাগ সময় সে ক্লায়েন্টের একাঊন্ট আই ডি দিয়েই ভরে, নিজের নাম না ব্যবহার করেই। কোন ঝামেলা হলে নিজেকেই সামলাতে হয়। তার থেকে নিজে ভরাই ভাল। এমন কিছু ঝক্কি না।
  • π | ১৬ জুলাই ২০১৮ ১৯:৫১396852
  • এবারে এটা নিয়ে নিশ্চয় সিনেমা নামবে!

    https://m.timesofindia.com/india/camouflage-cricket-and-sandy-cues/amp_articleshow/64991434.cms#amp_tf=From%20%251%24s

    উফ্হ, এই এত উদ্ভাবনী কৌশল, এত বুদ্ধি খাটানো, এত পরিশ্রম, এত রিস্ক নেওয়া,
    এত অর্থব্যয় যদি মানুষ মারার কিছুর পিছনে না গিয়ে মানুষকে বাঁচানো কি দুর্ভোগ কমানোর পিছনে যেত!। এর অবশ্য পাল্টা যুক্তি আসবে, এগুলো আসলে বানানো, এটার ভয় দেখিয়ে নেট এফেক্টে অনেক মানুষের প্রাণ সুরক্ষিত রাখার জন্য, কিন্তু কোন দেশই এর পিছনে এত কিছু না ঢাললে তো আর এই করে সুরক্ষিত রাখতে হতনা!
  • π | ১৬ জুলাই ২০১৮ ১৯:৪৬396851
  • আমদের অফিস তো এখনো ফর্ম ১৬ ই দিল না! এদিকে এবার নাকি ৩১ র মধ্যে না দিলে ৫০০০ ফাইন?

    ভাল কথা, এবার ভাবছি নিজে করব কিনা। কত সময় লাগে, আর কত ঝামেলার?
  • স্বাতী রায় | ১৬ জুলাই ২০১৮ ১৯:২১396850
  • হাউস প্রপারটির এস্টিমেটেড রেন্ট তো আগেও ছিল।
  • pi | ১৬ জুলাই ২০১৮ ১৭:০৭396849
  • এরকম অনেক লেখাই আছে, যেগুলো ফেসবুকের লেখা দেখে অনুরোধ করা নয়ই, মানে ফেসবুকে লেখা যে হয়েছে, তাই জানা নেই। পরে জানা গেছে। গুরুর ব্লগে বেরোনোর পরে ফেসবুকে গেছে, এমনও আছে। পিনাকীদা সেরকম কিছু দেখেছে কিনা জানিনা। এটা আমার দেখা বললাম।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ১৬:৫৬396848
  • হাউজ প্রপার্টির নিয়ম বদলেছে। ভাড়া দিলে একরকম, ভাড়া না দিয়ে খালি রেখে দিলেও এস্টিমেটেড ভাড়া ইত্যাদি কীসব আছে।
  • সিকি | ১৬ জুলাই ২০১৮ ১৬:৩৯396847
  • খুব বেশি বদলেছে বলে তো মনে হল না। আমি ফি বচ্ছর চারটে ভরি, এ বছর এখনও পর্যন্ত দুটো ভরেছি, নিজেরটা নিয়ে। বাকিদুটোর রিকো আসে নি এখনও।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ১৫:৩৫396846
  • ৮০জিজি

    আলাদা ক্যাটেগরি আছে - কারো ১০০% ছাড়, কারো ৫০% এরকম।
  • | ১৬ জুলাই ২০১৮ ১৫:৩১396845
  • হু^ সব হয়ে গেছে। শুধু একটা কনফার্ম করো তো, অক্সফ্যাম, নানহি-কলি এগুলোর টোটাল 80GGA তে ভরব তো? ওখানে কিসোব সায়েন্টিফিক রিসা হ্যন ত্যন লিখে রেখেছে।
    বকী হেড তো দেখি পলিটিকাল পার্র্টি ডোনেশান ইত্যাদি হাবিজাবি।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ১৪:৫৬396844
  • এবারে দেখবে ২০০০০০ অবধি ইন্টারেস্ট "লস ফ্রম হাউজ প্রপার্টিজ" আর তার ওপরে আরো ৫০,০০০ অবধি সেকশন ৮০ ডিডাকশনে দেওয়া যাবে।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ১৪:৫৪396843
  • প্রিন্সিপাল তো ৮০সি এর মধ্যে আসে।
  • | ১৬ জুলাই ২০১৮ ১৪:৪৬396842
  • হোমলোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট দেব কোথায় খুঁজে পাচ্ছি না।
  • গজেশ্বর গাড়ুই | ১৬ জুলাই ২০১৮ ১৪:২৫396841
  • আমার হয়ে গেছে। এখন আরেকজনেরটা করছি - ভূতের বেগার!

    হ্যাঁ, বেশ কিছুটা বদলেছে। আগের মতন ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ থেকে তুলে বসিয়ে দিলুম আর হয়ে গেল - অমন নয়। তাছাড়া, প্রপার্টি নিয়েও নিয়মকানুন এসেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত