এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুলাই ২০১৮ ১৪:০৯396840
  • আচ্ছা সবাই রিটার্ন ফাইল করে ফেলেছ? অজ্জিত সিকি? ফর্ম নাকি প্রচুর বদলেছে?
  • এঁ | ১৬ জুলাই ২০১৮ ১৩:৪৮396839
  • ব্যাপারটা উল্ট। লোকে ফেসবুকে লেখে তারপর কারোদের অনুরোধে হয়ত গুরু ব্লগে দিল।
  • pinaki | ১৬ জুলাই ২০১৮ ১১:২৭396838
  • গুরুর লেখকরা যখন গুরুতে ব্লগ লেখেন, সেটা ফেসবুকে শেয়ার করার সময় গুরুর ব্লগের লিন্কটা দিতে চাননা কেন? এর কি কোনো বিশেষ কারণ আছে? নাকি এমনিই? অন্য পত্রিকায়, যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদিতে লিখলে কিন্তু ফেসবুকে সেখনকার লিন্কই দিতে হয়, এবং তার নিচেও লেখা নিয়ে আলোচনা হয় দিব্যি।

    আমার মনে হয় গুরুর মত একটা স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগকে টিকিয়ে রাখতে গেলে তার প্রচারের জন্য কিছু ন্যূনতম ইনিশিয়েটিভ সকলেরই নেওয়া উচিত।

    আরও একটা বিষয় খেয়াল করলাম। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা পোর্টাল চালু করার পরে তারা লাগাতার গুরুর নিয়মিত লেখকদের দিয়ে লেখানো শুরু করল। এবার ঘটনা হল গুরুর কোনও সেই অর্থে 'নিজেদের লেখক' গোষ্ঠী নেই। অন্য সমস্ত ব্যাবসায়িক পত্রিকার যেটা আছে। সেই লেখকদের ওপর নিয়ম চাপানো থাকে যে তারা অন্যত্র লিখতে পারবেননা। গুরু দর্শনগতভাবে এর বিরোধি বলে জানি। কিন্তু সেই সুযোগ নিয়ে একটি ব্যাবসায়িক পত্রিকা গুরুর নিয়মিত লেখকদের ঘাড়ে চেপে নিজেদের ব্র্যান্ড তৈরীর স্ট্র্যাটেজী নিলে তাকে কীভাবে আটকানো যায় জানা নেই। ছোট পত্রিকা, ব্যাবসায়িক উদ্দেশ্য নিয়ে না চলা পত্রিকা, এরা দাঁড়িয়ে থাকে এমন কিছু শক্তিশালী লেখকের ওপর যাঁরা কখনো সখনও ব্যাবসায়িক পত্রিকায় লিখলেও সেই ছোট পত্রিকাকেই নিজের প্রাথমিক প্রকাশমাধ্যম মনে করেন এবং সেরা লেখাটা সেখানেই দেন। অন্ততঃ আমার বোঝাপড়া এরকম। এই নিয়ে সৈকত বন্দ্যো সহ গুরুর নিয়মিত লেখকদের, যাঁরা বিভিন্ন সময় বড় পত্রিকায় লিখেছেন বা লেখেন, তাঁদের মতামত শুনতে আগ্রহী। আমার ব্যক্তিগত মতে ইন্ডিয়ান এক্সপ্রেস যে প্রক্রিয়াটি চালাচ্ছে, তাতে ব্যক্তি হিসেবে লেখকের কিছু লাভ হচ্ছে ঠিকই, কিন্তু তা প্রতিষ্ঠান হিসেবে গুরুর ইন্টারেস্টের উল্টোদিকে যাচ্ছে।
  • π | ১৬ জুলাই ২০১৮ ০৯:৩৬396837
  • পিটিয়ে মেরেছে ভালই করেছে!! ৷
  • বাঙাল | ১৬ জুলাই ২০১৮ ০৯:২২396835
  • বলপূর্বক বাচ্চামেয়েকে চকোলেট খাওয়ানো! পিটিয়েছে ভালই করেছে।
  • π | ১৬ জুলাই ২০১৮ ০৭:৫৭396834
  • কুমুদি, সেতো ব্রাজিল আর্জেন্তিনা জিতলে আরো হত!

    ঃ)
  • π | ১৬ জুলাই ২০১৮ ০৭:৫৬396833
  • এই লেখাটা পড়ে বেশ কনফিউজড হয়ে গেলাম। আমি যদিও সেভাবে খুব বেশি অমর চিত্র কথা পড়িনি, পড়েছি মাঝেসাঝে, কিন্তু উপেন্দ্রকিশোরের রামায়ণ মহাভারত পুরাণের গল্প তো তেড়ে পড়েছি। এমনকি ব্রতকথার বইগুলো অব্দি গল্প পড়ব বলে পড়তাম। মনে পড়ে গেল, অন্য গল্পের বইয়ের মত ওগুলোও খাওয়ার টেবিলে নিয়ে এসে খেতে খেতে পড়তাম, মা কী রেগে যেত।। তো, কথা হল, এতে কি চাড্ডি হয়ে গেছি? রাজাকাহিনি কি আনন্দমঠ, রমেশচন্দ্রও গিলেছি। তাতেও তো হইনি। অত ছোটোবেলায় পড়া এরকম প্রভাব ফেলে? অনেকে বলছে আমরা তো ছোটবেলায় এর পাশাপাশি সুকুমার রায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ দেবদেবী নিয়ে নানাবিধ মজার লেখা, খিল্লি মশকরা এসবও পড়েছি, সেটা ব্যালেন্স করেছে।। কিন্তু না করলে? আর সামহাউ, মুসলিম মানে ভিলেন কি আলিয়েনও তো ভাবিনি, তো কেন ভাবিনি?

    ছোটবেলায় পড়া বইপত্রের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কতটা থাকে, কত আগে থেকে থাকে?

    আমার তো মাঝে মাঝে ভিডিও গেমস গুলোর কি কিছু কার্টুনের প্রচণ্ড ভায়োলেন্সে অস্বস্তি লাগে। তারপর মনে পড়ে ঠাকুরমার ঝুলি কি নানা রূপকথাতেও ভায়োলেন্স ছিল। একই ইম্প্যাক্ট?

    ওদিকে আবার অমর চিত্রকথা পড়া অনেকে বলছে, সিরাজ, টিপু সুলতান, আকবর এসব চরিত্রের মত বেশ কিছু মুসলিম চরিত্র নিয়েও অমর চিত্রকথা জনপ্রিয়ই ছিল। তাই এই অভিযোগ ঠিক না। অবশ্য এখানে তো নানা স্টাডির কথা বলেছে।

    https://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/amar-chitra-katha-massive-hit-comic-book-that-redefined-hinduism-1.832473?ref=rabibashoriyo-ft-stry
  • kumu | ১৬ জুলাই ২০১৮ ০৭:৩৯396832
  • ফ্রান্স জিতল,তাতে" কলকাতার লোকজনের বাঁধভাঙা আনন্দ উচ্ছাস বাঁধ মানচে না" কেন?
  • π | ১৫ জুলাই ২০১৮ ২২:১১396831
  • আর ক'টা গোল হবে রে বাবা!
  • aka | ১৫ জুলাই ২০১৮ ২১:৩০396830
  • আর নিডল থেকে এইচাইভি ইম্পসিবল।
  • aka | ১৫ জুলাই ২০১৮ ২১:২৯396829
  • যারা কাগজ কুড়োতো, সবাই নাকি ছেলেধরা, ওদের ঐ লম্বা ঝোলায় পুড়ে নিয়ে যাবে। কি ভয় পেয়েছিলাম।
  • π | ১৫ জুলাই ২০১৮ ১৮:৪৪396828
  • আর একক, আগে হত কিন্তু এবারে অনেক বেড়ে গেছে, এক লাফে! কিছু পরিসংখ্যান দেখছিলাম।

    ভাল কথা, ব্যান্ডেজ ভূত, স্টোন ম্যান, এগুলোর কোন সমাধান হয়েছিল? নাকি ব্যান্ডেজ ভূত পুরো গুল্প?

    দেদি গেল কই? মুম্বইএর এইচ আউ ভি নিডল কেস সত্যি?
  • π | ১৫ জুলাই ২০১৮ ১৮:২৯396827
  • আচ্ছা, ল্যাপটপ থেকে খোলা ডক ফাইলে দেখছি বান্গ্লা ফন্টে সব যুক্তাক্ষর ভেঙ্গে গেছে আর ইকার গুলো পরে পড়েছে, হঠাত করে।

    ওদিকে আবার মেমরি কার্ড স্ল্ট কোন কার্ড রেকগনাইজ করছে না। অন্য ল্যাপটপে ঢুকতেই পারছিনা, কারণ ২ প্রেস করলে আসছেনা, নাম্বার কি থেকেও। এদিকে পাসওয়র্র্ডে ২ আছে। কোনোটার কোন সমাধান?
    অতঃ কিম?
    ঃ(
  • | ১৫ জুলাই ২০১৮ ১৫:০৭396826
  • ওদিকে ইউপিতে এক মহিলাকে রেপ করে মন্দিরে পুড়িয়ে মেরেছে। ২০১৪ অনওয়ার্ড্স ভারত পুরো প্রি-মুঘল যুগে পৌঁছে গেছে। যে কেউ যে কোনওসময় যে কোন জায়গায় যে কোনওরকম ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে যেতে পারে।
  • একক | ১৫ জুলাই ২০১৮ ১৪:০১396825
  • হ্যা, এটা নিয়ে হইচই হচ্চে তো। এই ছেলেধরা গুজব আর শেষ হয়না সেই ছোটবেলা থেকে শুনছি .....ছেলেধরা ধরে নিয়ে যাবে :(
  • হিমাংশু রায় | ১৫ জুলাই ২০১৮ ১১:৩৫396823
  • অচেনাদের ভয় নেই
    চেনা মানুষের ভয়
    হঠাৎ বৃষ্টিতে ক্ষতি নেই
    চেনা বৃষ্টিতেই মৃত্তিকা ক্ষয়।।
  • aranya | ১৫ জুলাই ২০১৮ ১০:৪০396822
  • উপস, সেকেন্ড
  • sm | ১৫ জুলাই ২০১৮ ১০:৩৬396821
  • ৫০ মিনিট টা সামান্য বেশি হয়ে গেলো না?--))
    ওই সময় তো আম্মো নিয়ে থাকি।
  • aranya | ১৫ জুলাই ২০১৮ ১০:১৮396820
  • শেষ ৫০ মিটার সত্যিই অসাধারণ।
    অলিম্পিক মেডেল পেতে গেলে ৫০ মিনিটের নিচে দৌড়তে হবে, হিমার বেস্ট টাইম দেখলাম ৫১.১৩। এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি, তবে আশা করাই যায়
  • pi | ১৫ জুলাই ২০১৮ ০৯:৩০396819
  • ঃ))
  • T | ১৫ জুলাই ২০১৮ ০৯:২২396817
  • প্রথমবার ইশকুলে দৌড়নোর পর আমি সবাইকে বললাম আমি লিউইসের চাইতে জোরে দৌড়ুই। সবাই আমাকে বলল তোর এত কল্পনাশক্তি, তুই কবি ফবি হ। সুতরাং বড় হয়ে কবি হ'লে অ্যাথলেটিক্সের অবদানকে অস্বীকার করা যাবে না।
  • Ishan | ১৫ জুলাই ২০১৮ ০৫:০৬396815
  • আমি তো প্রথম থেকে শেষ একই স্পিডে দৌড়ই। অ্যাথলেটিক্সের ইতিহাসে এইটিই আমার বৈপ্লবিক অবদান ছিল। যথারীতি কেউ বুঝলনা।
  • aranya | ১৫ জুলাই ২০১৮ ০৪:৩৯396814
  • ৪০০ মিটার কলেজে খুব প্রিয় ইভেন্ট ছিল। প্রথম ২৫০ মিটার একটু আস্তে দৌড়ে, তার পর কার্ভে দৌড়ানোর সময় গতি বাড়ানো, এই ছিল স্ট্র্যাটেজি। এখন ছেলেদের ৪০০ মিটারে বোধহয় প্রথম থেকেই অ্যাকসিলারেট করে

    খুবই ভাল লাগল হিমার দৌড়। বেশ কয়েকবার দেখলাম। ট্র্যাক এন্ড ফিল্ডে এই প্রথম ভারতের এত বড় সাফল্য। এ মেয়ে আশা করি হারিয়ে যাবে না, আরও অনেক সম্মান আনবে দেশের জন্য।

    টেকনিকালি, মনে হল আর একটু আগে থেকে অ্যাকসিলারেট করতে পারত। এটা হিমার বেস্ট টাইম নয়, তবে বিশ্ব মিটে সোনা জেতার আনন্দ-ই আলাদা
  • pi | ১৪ জুলাই ২০১৮ ১৩:৩২396813
  • হুচিকে জন্মদিনেত অনেক শুভেচ্ছা! পায়ের তলায় অনেক সর্ষে হোক!
  • kumu | ১৪ জুলাই ২০১৮ ০৭:১৪396812
  • ছুটন্ত বিদ্যুৎ-একদম ঠিক। আমিও অনেকবার দেখলাম,যদিও আমার ফুটবল,কিরিকেট এইসবে তেমন আগ্রহ নাই।

    স্বপ্নপূরণের ছবি।
  • Atoz | ১৪ জুলাই ২০১৮ ০৩:৪২396811
  • আচ্ছা, পিটিঊষা র কী খবর? আমাদের ছোটোবেলায় পিটিঊষা ছিলেন বিখ্যাত দৌড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত