এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ১২ জুলাই ২০১৮ ১৭:১১396749
  • আমি এক বন্ধুনীর সাথে মোটামুটি কন্ট্রাক্ট করেই ফেলেছিলাম যে দুজনে যে যার বে করার পর পরস্পরের সাথে পরকীয়া করব। তারপর দেখলাম ৪৯৭ ধারা সাক্ষাৎ শয়তান। তিনি ড্যাংড্যাং করে বেরিয়ে যাবেন, আর আমি ঝুলে পড়ব। তাই থেকে প্ল্যান স্থগিত রয়েছে। জেন্ডার সাম্য এলেই দুগ্গা বলে এগোতে হবা।
  • ?? | ১২ জুলাই ২০১৮ ১৬:০৬396748
  • পোশাকে কয়েন গাঁথা, এটা কোন কালচার?
  • নবকুমার | ১২ জুলাই ২০১৮ ১১:৫৭396746
  • সংবিধানে বিয়ের ডিফল্ট পালনীয় শর্ত কিছু আছে কিনা দেখতে হবে। অথবা বাধ্যতামূলক বৈবাহিক এগ্রীমেন্ট।

    পুরুষ নারীর ভূমিকার প্রতি আইনী দৃষ্টিভঙ্গীটা বড় ক্যাচ, এসেম লিখেছেন, আগেও গুরুতে এই নিয়ে আলোচনা হয়েছে।
  • T | ১২ জুলাই ২০১৮ ১১:৫৪396745
  • অ্যামনো ঘনঘোর বরিষায় ওগো বিপ তুমি কোথায় বস? পরকীয়ার ধ্বজা যে লতপতাচ্চে!
  • নবকুমার | ১২ জুলাই ২০১৮ ১১:৫৩396744
  • এসেমের পয়েন্ট কিন্তু স্যাংক্টিটি নয়, কন্ট্রাক্ট ভায়োলেশন।
  • সিকি | ১২ জুলাই ২০১৮ ১১:৩৩396743
  • যত পড়ছি, মাইরি মুগ্ধ হয়ে যাচ্ছি :D আহা, সেই এক বাটামমূলক রাষ্ট্রের স্বপ্নে বিভোর হয়ে থাকি যাই।

    আহা, আমার বিবাহের স্যাংক্টিটি রাষ্ট্র না দেখিলে কে দেখিবে ... আহা!

    (অশ্রুমোচনপূর্ব্বক প্রস্থান)
  • sm | ১২ জুলাই ২০১৮ ১০:২০396742
  • বিয়ে হলো কনট্র্যাক্ট।বিয়ে করলে, শর্ত পালন করতেই হবে।এতো লিভ ইন নয় যে, দুদিন পর কেটে পড়বো!ওস্তাদ লোকজন আবার বাচ্চা কাচ্চার দায়িত্বও রাষ্ট্রের হাতে দিয়ে দিতে চায়।এদের জন্যই দরকার; রাষ্ট্রের বাটাম!যাদের গায়ে লাগবে, তাদের বিয়ে-শাদীর মধ্যে না যাওয়াই উচিত।
    তবে এই আইন মোতাবেক শুনলাম ছেলেটি পরকীয়া করলে শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু মেয়েটির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। আইনের এই বৈষম্য সংবিধান পরিপন্থী। তাই আশু সংশোধন করা উচিত।
  • | ১২ জুলাই ২০১৮ ০৯:১৯396741
  • এই যে "পরকীয়া সম্পর্ককে ‘বেআইনি’ না-বললে বিবাহ নামক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, মত কেন্দ্রীয় সরকারের।"
    https://www.anandabazar.com/national/section-497-adultery-must-remain-a-punishable-offence-centre-tells-to-sc-1.830946?ref=hm-ft-stry-center-1
    তাহলে ডিভোর্সকেও 'বে-আইনি' বলা হোক, নইলে বিবাহ নামক 'সুমহান প্রতিষ্ঠান'টি ধ্বংস হয়ে যাবে তো! প্লাস ভারতীয় ভাবাবেগে আঘাত ইত্যাদি ন্যাকাকান্না তো আছেই। একবার যখন গলায় দড়ি ঝুলিয়েছিস বাপ, হেঁ হেঁ, সমাজ নামক জ্যাঠামশাইটির অনুমতি না নিয়ে খুলবি কি করে রে পাগলা?
  • modi | ১২ জুলাই ২০১৮ ০৭:২৪396740
  • গরীবের ঘরে আজ শুধু রুটি, হয়তো পেঁয়াজ,
    আপনার মনে দয়া, যদি হয়, গরীব নওয়াজ।
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ০৭:২৩396739
  • বাঘা তেঁতুল দিয়ে বুনো ওল খাওয়ার মতন। ঃ-)
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ০৫:৪৯396738
  • আলুর সঙ্গে একটু একটু তামাকের গুঁড়ো মিশিয়ে দেওয়া দরকার। বিষে বিষে বিষক্ষয়। ঃ-)
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ০৫:৪৬396737
  • কী সাংঘাতিক!!!! আলু তো ভাজা খাই, পোস্তোয় খাই, মাংসের ঝোলে খাই, এমনি তরকারিতে ও খাই!!!!! সেদ্ধও খাই।
  • Ishan | ১২ জুলাই ২০১৮ ০৫:৪৪396736
  • তামাক তো আমেরিকার অবদান। কলম্বাস ১৪৯২। গ্যালিলিও ১৬০০+। মোটামুটি ১০০ বছরে লাতিন আমেরিকার হাফ ফৌত হয়ে গিয়েছিল ইউরোপিয়ান মহামারীর প্রকোপে। আর ইউরোপিয়ান সভ্যতায় মহামারীরই স্পিডে পপুলার হয়েছিল আমেরিকান আলু আর তামাক। দুটোকেই এখন বিষ বলে গণ্য করা হয়। :-)
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ০৫:৩৮396735
  • গ্যালিলিওর বিড়ি বেচার প্রস্পেক্ট শুনে প্রশ্ন এল মনে। গ্যালিলিওর আমলে সিগারেট বা বিড়ি ছিল কি? ইউরোপে এই সিগারেট বস্তুটি সমাজে ঢোকে কবে? গ্যালিলিওরা কী দিয়ে নেশা করতো? মাথাই বা ঠান্ডা করতো কীভাবে?
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ০০:৪৩396734
  • ক, সায়নাচর্যের জবাব নেই। ঃ-)
    বাজারের ফর্দ ছন্দে লেখা কঠিন ব্যাপার।
    পেঁয়াজের সঙ্গে মিল পাওয়া শক্তই বটে। অনেক ভেবে শুধু রেওয়াজ আর ফৈয়াজ(খাঁ) পেলাম। ঃ-) তাও ঠিকঠাক হল বলে মনে হয় না। ঃ-)
    তবে পেঁয়াজকে নাকি পলান্ডু বলে(যদিও পালামৌ খ্যাত সঞ্জীববাবু বলেছেন পলান্ডু অন্য জিনিস ), পলান্ডু হলে মিল পাওয়া যায়, ঝান্ডু। ঃ-)
  • pi | ১১ জুলাই ২০১৮ ২১:৪১396733
  • আবার এটা পড়লাম। কনফিউজড।

    'শরীয়ার একটা প্রায়োগিক জায়গা বলছি।

    ধরো একটা ওয়াকফ সম্পত্তি। সেটার নিয়মকানুন দেশের ইউনিফর্ম সিভিল কোড দিয়ে চালানো যাবে কি??'
  • pi | ১১ জুলাই ২০১৮ ২১:৩৪396732
  • এই নিয়ে এবার ঝামেলা শুরু হল। তবে এঈ শরিয়া সত্যি কী ভালটা করতে পারে?

    ---
    '
    এইটা একজন মুস্লিম ভদ্রলোক লিখেছেন
    মুসলিম পার্সোনাল ল-বোর্ড, দ্বিচারিতা ও চরম ভণ্ডামি প্রসঙ্গে়়

    আমি আজ পর্যন্ত মুসলিম পার্সোনাল ল-বোর্ড ও তাদের তাঁবেদারকে শরীয়া আইন প্রয়োগের বিষয়ে পূর্ন শরীয়া আইন প্রয়োগ নিয়ে কোন কথা কিম্বা আন্দোলন করতে শুনিনি়় ভারতে মুসলিম পার্সোনাল ল-বোর্ড শরিয়া আইনের কেবল দেওয়ানি আইনের বিষয়ে কথা বলে, তিন তালাক, বহু বিবাহ আর বাবরি মসজিদ কিম্বা অনুরূপ বিষয়ের মধ্যে সীমা বদ্ধ়়
    কিন্ত ফৌজদারি অপরাধ যেমন খুন, ডাকাতি, চুরি, রেপ প্রভিতি বিষয়ে ইসলামিক যে আইন গুলি ও তার প্রয়োগ আছে, কখনো কিছু বলতে শুনিনি!!
    ইসলামী আইনে এমন ফৌজদারী অপরাধের ক্ষেত্রে হাত কেটে নেওয়া, পাথর ছুড়ে মেরে ফেলা, কালবিলম্ব না করে কোতল করা; এই সব বিষয়ে শরিয়া সমর্থন কারীরা কোন নড়াচড়া করবেনা বরং কৌশল করে চুপ করে থাকবে়় শরিয়া যদি হতেই হয় আ তো যা আছে তার প্রয়োগের জন্য আন্দোলন করুক়় নতুবা এমন উদ্যোগ ও তার সমর্থন কারীকে দ্বিচারী ও ভণ্ডা ছাড়া অন্য কিছু মনে করার কোন কারন নেই়় এই পদক্ষেপকারী এবং সমর্থনকারীদের বোকা, অশিক্ষিত ও অসেচতন এবং ধর্মান্ধ উন্মাদ মুসলমানদের কাছে সহজে জনপ্রিয় হওয়ার কৌশল মাত্র়়

    এই পদক্ষেপে মুসলিমদের ক্ষতি ছাড়া কোন লাভ নেই়়
    এমন দাবি যত প্রকট হবে উগ্র হিন্দুত্ববাদীদের হাত তত শক্ত হবে়়
    ভারত একটি গণতান্ত্রিক ধর্মনিরেপেক্ষ দেশ, কোন ধর্মীয় আইন গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দিচ্ছে এবং দেবে়়

    জন্মে সূত্রে কোন মুসলিম সে নবাব, নওয়াজ কিম্বা আমার মত সাধারণ বা তস্য সাধারণ হতে পারে, এই ভারতের মাটিতেই তার জন্ম, বেড়ে ওঠা, সুখ-দুঃখ ও যাবতীয় আবেগ জড়িয়ে অবশেষে এখানেই তার অন্তিম কবর়়
    সার্বিক ভাবে ভারত ভাল থাকা মানে সেই মুসলিমও ভাল থাকবে, ভারতের বিড়ম্বনা মানে তারও বিড়ম্বনা ও জীবন যন্ত্রনা়়
    ব্যক্তিগত ভাবে আমি রাষ্ট্রে যে কোন ধর্মীয় আইনের তীব্র বিরোধী,সে হিন্দু কোড বিল কিংবা মুসলিম পার্সোনাল আইন যাই হোকনা কেন়়

    ইরজ Azad
  • PT | ১১ জুলাই ২০১৮ ১৭:০৩396731
  • "এই বিশ্ববিদ্যালয়ের বামপন্থি ঘরানার রহস্য এটাই যে অধ্যাপক ছাত্রছাত্রী ও তাদের রাজনৈতিক দলগুলির মৌরসিপাট্টা তারা অনৈতিক একটি পদ্ধতি ব্যবহার করে দশকের পর দশক বজায় রেখেছে।"
    সায়েন্স ও ইন্জিনিয়ারিং-এ যদি দশকের পর দশক ধরে "নৈতিক" ভাবে ছাত্র ভর্তি হয়ে থাকে তাহলে সেগুলোতো এতদিনে অ-বামপন্থী ঘরানার দখলে চলে যাওয়ার কথা।
  • sm | ১১ জুলাই ২০১৮ ১৫:৫৫396730
  • পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে কিছুই প্রায় জানতাম না, sch এর লেখার আগে।
    আমি কলকাতার ই বাসিন্দা।
    আর এডমিশনে টেস্ট অলয়েজ একটা সিলেবাস ফলো করা উচিত। এতেই ফেয়ার মূল্যায়ণ সম্ভব।
    না,হলেই ডিসক্রিমিনেশন এর কালো হাত চলে আসবে।
    ওদিকে,যদু পুরে তো গন্ডগোল অব্যাহত।
    কতো রকম বাহানা চলছে। শর্তের ওপর শর্ত!
  • | ১১ জুলাই ২০১৮ ১৪:২৯396729
  • থাক এটা

  • বাঙাল | ১১ জুলাই ২০১৮ ১৪:২৫396728
  • "আর অন্য বিষয়ে শুধু ইনফরমেশন জানা বা না জানা" এখানে ইনফরমেশন প্রকাশের কেরামতির দিকটা একেবারেই বাদ গেলনা? পদ্যে আমি বিশেষ নতুন ইনফো পাইনা পাই নতুন প্রকাশভঙ্গী। আলাপ আর বন্দিশে গুলিয়ে ফেললে চলবে!
  • একক | ১১ জুলাই ২০১৮ ১৩:৩৬396727
  • বিজ্ঞান বিষয়ে, একই তথ্য ও সূত্রের উপর ভিত্তি করে কম বা বেশি মাথা খাটানো ........আর অন্য বিষয়ে শুধু ইনফরমেশন জানা বা না জানা, এই দুটো কোনভাবেই তুলনীয় ভাবতে পারছি না, দুঃখিত। ডিপিসি -ইউরোডফ সব ডেকে এনেও তা ক্লাস টুএলভ এর স্টুডেন্ট এর পক্ষে পার্টিকুলার কোনো একটি দুটি ইনফরমেশন যা শহরের বিশেষ বৃত্ত বা বড়জোর মফস্বলের হাতে গোনা পারিবারিক পরিবেশ ছাড়া আলোচিত হয়না, একে ব্যালান্স করা যাচ্ছে না। মূল বিষয়টি কোর্সে থাকা জরুরি এরপর আপনি তার ওপর হাজার রকম প্যাঁচ কষানো প্রশ্ন করুন না। সেটা হলে এত কথা হতনা। আর সত্যি ই যদি এত গ্রামে গঞ্জে হাইকু আর পোস্টকলোনিয়ালিজম ফলত তাহলে ওই ওই সাবজেক্টে স্টুডেন্ট সংখ্যায় তার যথেষ্ট প্রভাব ও পড়ত।

    গুরুর মতো জায়গা যেখানে পান থেকে চুন খসলে সামাজিক নির্বাচন আর হিস্টোরিসিজম টেনে আনা হয়, সেখানে এতো ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হচ্ছে দেখেই আশ্চর্য লাগছে :) যাগ্গে ....অনেক হলো
  • sswarnendu | ১১ জুলাই ২০১৮ ১৩:১২396726
  • anag,
    প্রশ্নগুলো শক্ত আমিও বলতে চাইনি কিন্তু, একদম ঠিক শব্দই বলেছেন, অফবিট। আমার মনে হয়েছে যে শহুরে ( আসলে শুধু শহুরেতে এইটা হয় না, একটা বিশেষ রকম শহুরে ) পরিমণ্ডল ছাড়া যথেষ্ট অফবিট, একটা কম্পিটিটিভ পরীক্ষায় হলে সেইটা লিখে সুযোগ পেয়ে আসার জন্যে। প্রশ্নগুলোয় সময় দু ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা। যদি ধরেও নি প্রথমে একটু ঘাবড়ে গিয়েই তারপর ঝরঝর করে লিখতে শুরু করে দেবে, ওই প্রাথমিক ঘাবড়ে যাওয়ার সময়টুকুর দাম একটা কম্পিটিটিভ পরীক্ষায় যাঁরা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন সকলেই বোঝেন আমার ধারণা।
    আর আমার জ্ঞানমতে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস নিয়ে কাগজে একটা পরিমাণ লেখালিখি এ বছর হয়েছে, ধ্রুবজ্যোতিবাবু মারা যাওয়ার পরে। ২০১৭ র জুলাই এর আগে মফস্বলের ছাত্রছাত্রীদের মেধাবী অংশ সে সম্পর্কে জানত, এ বিশ্বাস করতে আমার খানিক সমস্যা হচ্ছে। আপনি বলতে পারেন ওইটা তো একটামাত্র টপিক, না লিখলেই হল। আবারো, অল্প কয়েকটা টপিকের একটা একদম বাদ চলে গেল আপনার জন্যে, আপনার কোন দোষ ছাড়াই, একে আমি আনফেয়ারই বলি। বিশেষত, আমার অন্তত মনে হয়েছে টপিকটা সম্পর্কে খানিক জানা থাকলে সবকটা টপিকের মধ্যে ওইটা নিয়ে লিখে নম্বর পাওয়াই সহজতম সম্ভবত।

    পাই,
    শহরের ছাত্রছাত্রীদের কিভাবে সুবিধে হচ্ছে সেইটা ওপরে anag এর উত্তরেই খানিক লিখলাম, তাই আর আলাদা করে লিখছি না। তোমার অন্য পোস্টটা প্রসঙ্গে, হ্যাঁ এইরকম পোস্ট ইত্যাদিগুলোই সমস্যা। আমার এই মতটা আজকের নয় তুমি জানো, আগেও কথা হয়েছে। কিন্তু এই মুভমেন্ট, তিনো, ভাজপা সব মিলিয়ে আমার মতগুলোর বেশ কিছুটা অন্য ইন্টারপ্রিটেশন করা হচ্ছে বলে মনে হচ্ছে আমার, যেটা বেশ দুঃখজনক।
  • anag | ১১ জুলাই ২০১৮ ১২:৩৬396725
  • না না স্বর্ণেন্দু, আমি বলতে চাইছিলাম যে ভাষাটা অন্য ডিপ-এ ততটা বাধা হয় না। কম্প লিট এ বাংলাতে উত্তর লেখা যায় কিন্তু সব পড়ার জিনিস বাংলাতে পাওয়া যায় না। আমার নিজের মনে হয়েছে যে প্রশ্নগুলো ততটা শক্ত নয় যতটা অফবিট। অমি বনগাঁ থেকে আসা কম্প লিট দেখেছি যার সেই ব্যাপ্তি টা ছিল যা থেকে এগুলো লেখা যায়। কখনো কথা হলে বোঝানোর চেষ্টা করব।

    এস এম, আপনি শুনেছি আমার স্কুল। ফোন নম্বর পেলে কখনো কথা হবে। কোনো পরীক্ষায় পাওয়া কিন্তু ফান্ডার পরিচয় নয়, আর আমি হয় তো ভুল শব্দ ব্যবহার করেছি। হয় তো ফান্ডার থেকে দখল শব্দটা বেশি সুপ্রযুক্ত।

    LCM দা, বাড়িতে জিগ্গেস করব। বৌ পড়েছে ঐখানে - কি বলে দেখি।
  • pi | ১১ জুলাই ২০১৮ ১২:২০396724
  • ওরে বাবা রে। এখন দেখি এই সাম্ঘাতিক পোস্ট চলে এসেছে আর তাতে যুদ্ধ চলছে!

    'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠ্য কয়েকটি বিষয় যেমন বাংলা ও ইংরেজি সাহিত্য, তুলনামূলক সাহিত্য, ইতিহাস মাস কমিউনিকেশান ফিলম স্টাডিজ ইত্যাদিতে বিভিন্ন প্রকৃতির লেফটিস্ট ফ্রিঞ্জগুলির পার্টি রিক্রুটমেন্ট আছে। ছাত্রছাত্রীদের ছোট বড় বিভিন্ন লেফট পার্টিগুলি থেকে পলিটিক্স করার জন্যই অনেকসময় এমনকি খরচখরচা দিয়েও ভর্তি করা হয়। তারা মেধাবী বলে সেই সেই ডিপার্টমেন্টগুলি চান্স পায়, সেটাও নয়। ওই যে প্রবেশিকা পরীক্ষার খাঁচাকল, ওটাই পথ। একথা সবাই জানে যে, সিপিএম ও বিভিন্ন ধরণের নক্সালবাদী পার্টিগুলির হোল্ড আছে এক একটা ডিপার্টমেন্টে। উচ্চমাধ্যমিক পরীক্ষা নম্বরের ভিত্তিতে ভর্তি হলে, পার্টিগুলির দখলদারিত্ব থাকবে না বলেই, সেই সেই সাবজেক্ট নিয়ে ভর্তি প্রক্রিয়ায় প্রবেশিকা পরীক্ষার এত আবশ্যকতা। এমনকি সেই প্রবেশিকা পরীক্ষায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবী মোতাবেক এমসিকিউ টাইপ প্রশ্ন রাখা যাবে না। কারণ এমসিকিউ টাইপ প্রশ্নে ম্যানিপুলেট করা যায় না। (একথা ঠিক যে, সাহিত্যে এমসিকিউ টাইপ প্রশ্ন হয় না, কিন্তু নাম্বার ম্যানিপুলেট করার সম্ভাবনাও বড় প্রশ্নে বাধাহীন)। এই বিশ্ববিদ্যালয়ের বামপন্থি ঘরানার রহস্য এটাই যে অধ্যাপক ছাত্রছাত্রী ও তাদের রাজনৈতিক দলগুলির মৌরসিপাট্টা তারা অনৈতিক একটি পদ্ধতি ব্যবহার করে দশকের পর দশক বজায় রেখেছে। সরকার বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারে হস্তক্ষেপ করলে, তা আপত্তিকর। কিন্তু যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করে বামপন্থি রাজনৈতিক দলগুলির এই অনৈতিক দখলদারিত্বের অবসান কীভাবে সম্ভব, সেটা ভাবা নিশ্চয়ই প্রয়োজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বামপন্থি নয়। বামপন্থি ছাত্রদের ওখানে অনৈতিকভাবে ভর্তি করান হয়। যথারীতি মেধার ভিত্তিতে যাদের সেখানে ওই ওই ডিপার্টমেন্টগুলিতে পড়াশোনা করার কথা তারা বঞ্চিত হয়। আমি বাম হই অথবা ডান, অন্যায়ভানে কোন স্টুডেন্টকে পড়ার সুযোগ দিতে গেলে, আর একজনকে বঞ্চিত করতেই হয়, এটা অন্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অন্যায়টাই খুব সুচারুভাবে দশকের পর দশক ধরে চলছে।'
  • pi | ১১ জুলাই ২০১৮ ১২:০৫396723
  • হ্যাঁ, দ্রি। তুলে দিলে ভাল হয়।

    আমার মফস্বল বা এমনি জেলা সদর শহরের চেয়েও বেশি গ্রামে সমস্যার মনে হয়। তো, এই সমস্যা তো পদে পদে আছে, সব বিষয়ে, শুধু প্রবেশিকা কেন, এমনি নিয়্মিত পরীক্ষার ক্ষেত্রেও। নানাবিধ পরিকাঠামো, এক্সপোজারই গ্রামে কম।

    স্বর্ণেন্দু ঐ প্রশ্নগুলোয় শহর কীভাবে বাড়তি সুবিধা পাবে,লিখলে ভাল হত।
    এখনকার সময় ভাবলে, টিভি, ইন্টারনেট, কাগজ আর নানা বইপত্রের সুবাদে এগুলো নিয়ে এক্সপোজার খুব আলাদা কি? বইপত্তর অবশ্য কোলকাতার বাইরে অত সহজে আভেলেবল না। গ্রামের দিকে নেট টেটও। নানাবিধ নাটক, গানের সাংস্কৃতিক চর্চা,
    অনুষ্ঠান, এসব জেলায় কিছু সদর শহরে থাকলেও গ্রামে কতটা আছে জানিনা।

    গ্রন্থনের সাক্ষাৎকার পড়ে চমকে গেছিলাম, কিন্তু ওর ঐ এক্সপোজার ওদের জায়গায় একটা চর্চার ঘরানা থেকে স্বাভাবিকভাবেই এসেছে মনে হয়। এবাত সেসব গ্রামে কতটা আছে জনিনা। এই যে একের পর এক মহীন গেয়ে দিল, গ্রামে কজনের কাছে মহীনের নাম আদৌ পৌঁছেছে?

    পব র কিছু জেলা সদর তো তাও বেটার মনে হয়, আমার ত্রিপুরার রাকধানী শহরেই এরকম চর্চার পরিসর সুগ বেশ কম মনে হয়েছে। দেশের নানা ছোট শহর, গ্রামে থাকতে হয়। প্রায় কিছু নেই বললে চলে।
  • sswarnendu | ১১ জুলাই ২০১৮ ১১:৫৭396722
  • ইন্টারেস্টিং।
    কিন্তু তাহলে কম্পোজিশন দীর্ঘদিন ধরেই এমন আলাদাভাবে স্কিউড কেন তার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। anag এর যুক্তিটা কারণ ধরে নেওয়ার অসুবিধে হচ্ছে সেইটা আর এই প্রশ্নগুলোয় সমস্যা নেই -- এ দুটো পরস্পর বিরোধী খানিক। ইংরেজিতে এ সব টপিকে প্রবন্ধ লিখতে পারতে অসুবিধে না হলে ইংরেজি টেক্সট পড়তে হয় এতে অসুবিধে হবে কেন?
  • lcm | ১১ জুলাই ২০১৮ ১০:১৯396721
  • অনগ,
    জানি না, কতটা আছে। এখানে দুগ্গাপুজোয় একজন বলছিল, তামিল শেখায়। গুগল সার্চে বেরিয়ে এল - যাদবপুরের কম্পারেটিভ লিটারেচারের সিলেবাস থেকে -

    http://www.jaduniv.edu.in/upload_files/dept_file/1462953396-1.pdf

    Language I (Tamil)
    --------
    1. Consonants and vowels
    2. Parts of speech (nouns, pronouns, verbs, adjectives, adverbs
    etc)
    3. Vocabulary (names of objects, fruits, flowers, places, colors,
    time, months, parts of body, relationships etc)
    4. Translation of sentences from English to Tamil and vice versa.

    Language and Literature II (Tamil)
    -------
    This course is designed to initiate the learner into a comprehensive
    sampling of representative Tamil texts of the 20th century.
    1. Paragraph writing
    2. 10 Proverbs
    3. 5 Poems (one each by Bharathiar, Manushyaputhiran,
    Kanimozhi, Vairamuthu, Salma etc)
    4. 3 short stories (Puthumaippithan/Jeyakanthan, Neela
    Padmanabhan/ Asokamitran, Sujatha, Ambai etc)
    5. 2 critical essays (Bharathiyar, K.Kailasapathy etc)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত