এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৯ জুলাই ২০১৮ ২২:২৯396570
  • আপনার যদি মনে হয় কুযুক্তি তাহলে তাই। আপনাকে কনভিন্স করানো আমার কাজ নয়। তবে বাংলা ও ইংরিজি "অনার্স" অবশ্যই কলা বিভাগের সম্পত্তি।

    আমার এক নিকটাত্মীয় উমাতে বিজ্ঞান শাখায় খুব খারাপ নম্বর পেয়ে ইংরিজির লিখিত পরীক্ষাতে একদম ওপরের দিকে (বোধহয় প্রথম) ছিল বলে ইংরিজিতে অনার্স পড়ে। শুধু উমার নম্বরের ভিত্তিতে সে JU-তে কোথাও-ই ভর্তি হতে পারত না।

    আর সব জায়গায় ভর্তির মোটেই সিস্টেম এক নয়। পব-র কলেজগুলোতে ভর্তির কোন "একরকম" সিস্টেম চালু নেই। সেন্ট জেভিয়ার্সের তালিকায় যে ক-ছাত্র, খ-ছাত্রীর থেকে আগে ছিল তাদের অবস্থান উল্টে যায় JU-তে। দু জায়্গাতেই উমার নম্বরের ভিত্তিতে তালিকা তৈরি হয়েছিল।

    কেউ কেউ অনার্সের বিষয়ের নম্বর দুবার যোগ করে!!

    কেউ কেউ আবার তারসঙ্গে মাধ্যমিকের একটা অংশ যোগ করে-অন্ততঃ ২ বছর আগে করত!!

    ওদিকে বেলুড়, নরেন্দ্রপুর প্রবেশিকা তো নেয়-ই আর তার সঙ্গে উমার নম্বরের শতাংশ তাদের ইচ্ছে মত যোগ করে।

    তাই গূঢ় প্রশ্ন এটাই যে হাত-ধুয়ে JU-কে টার্গেট করা কেন?
  • sm | ০৯ জুলাই ২০১৮ ২২:০৭396569
  • পিটি র পোস্টের উত্তর --
    প্রথমত, বড্ড বেশি কুযুক্তি সাজাচ্ছেন।
    ৬টি সাবজেক্ট এর মধ্যে, বাংলা ও ইংলিশ হলো কমন সাবজেক্ট। এটা কলা বিভাগের সম্পত্তি নয়। সুতরাংএদুটি বিষয়ে, নাম্বার এর বেসিসে ভর্তি হওয়া ই বাঞ্ছনীয়।কারণ যেকোন স্ট্রিম থেকে এ দুটি বিষয়ে পড়া যেতে পারে।ইচ্ছুক ক্যান্ডিডেট কে বাঁধা দেওয়া উচিত নয়।
    এরপর আসি তুলনামূলক সাহিত্য। এটাও যে কেউ পড়তে পারে।
    বাকি থাকে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ও দর্শন। পিটি জীবনে কজন ছাত্র বা ছাত্রী দেখেছেন, যারা সাইয়েন্স থেকে পাশ করে উপরিউক্ত তিনটি সাবজেক্ট নিয়ে পড়েছে?
    অর্থাৎ কলা বিভাগ এর ক্যান্ডিডেট দের ব্লক করার প্রশ্নই ওঠে না।
    তাহলে সংস্কৃত এর মতো, সেম সাবজেক্ট এ ৬০--৭০ শতাংশ মার্কস এর ক্রাইটেরিয়া রাখলেই হয়।
    এক ইউনিতে তো ভর্তির জন্য দুটো নিয়ম চলতে পারে না।তাই না?
  • PT | ০৯ জুলাই ২০১৮ ১৯:৫৯396568
  • বাংলা, ইংরিজি, ইতিহাস, তুসা, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান, এই ৬ টিতে যে কেউ ভর্তি হতে পারে। কাজেই প্রবেশিকা না রেখে শুধু উমার নম্বরের ভিত্তিতে ভর্তি করলে সব আসনই না-কলাদের খপ্পরে চলে যেতে পারে। অর্থনীতিতে অঙ্কে ৭৫% চাই আর সংস্কৃততে ঐ বিষয়েই ৬৫% নম্বর চাই। কাজেও ওখানে প্রবেশিকার দরকার নেই কেননা বিরাট সংখ্যক পড়ুয়া এমনিতেই বাদ হয়ে যাবে।

    BSc-তে এসবের দরকার নেই কেননা কলা বা কমার্স পড়ে, এমনকি অঙ্ক না থাকলে (বায়োলজি-র পড়ুয়ারাও তাই বাদ) কেউ এপ্লাই-ই করতে পারবে না।

    এসব নিচের দেওয়া তথ্যের ভিত্তিতে লেখা। এর বোধহয় কোন তিনো বা সিপিএম নাই!! এমনকি এর সঙ্গে কেন JU-সেরা তারও কোন সম্পক্ক নাই।

    https://university.careers360.com/articles/jadavpur-university-admission-criteria
  • pi | ০৯ জুলাই ২০১৮ ১৯:৩২396567
  • সায়েন্স বা অন্য যেকোন স্ট্রিম থেকে আর্টসে যাওয়া যায়। তো, সেটা যাওয়ার জন্য প্রবেশিকা দরকার বই কি।

    প্রেসিতেও তো আছে। সেখান থেকে তোলার দাবি নেই ?

    আমি ব্যক্তিগতভাবে প্রবেশিকার পক্ষে। সব জায়গাতেই। সব বিষয়েই। আমাদের বিষয়ে প্রেসিতে প্রবেশিকা দিয়ে ও যাদবপুরে শুধু নম্বরের ভিত্তিতে, কোনটায় বেটার সিলেকশন হয়েছে, এই অভিজ্ঞতা থেকেই। আর কোনকারণে উচ্চমাধ্যমিকের ফল তত ভাল না হলে, অন্য বিষয়ের জন্য ফল খারাপ হয়ে গেলে, আর কোন আশা রইল না, প্রমাণ করার আরেকটা সুযোগ তো বটেই। এছাড়াও, প্রেসির প্রবেশিকা যা দেখেছি, উচ্চমাধ্যমিকে ঐ বিষয় নিয়ে প্রশ্নের থেকে অনেক অনেক আলাদা। মানে বিষয় নিয়ে কারুর সত্যি আগ্রহ থাকলে কি ঐ বিষয় নিয়ে আপটিচুড দেখার জন্য প্রেসির প্রবেশিকা যেকোন দিন উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের থেকে ভাল ছিল।

    তবে, এই পুরো কেস নিয়ে অস্বস্তির জায়গা হল, একটা ভালমতন এলিটিজম কিছুজনের ( এখানে না) পোস্টে দেখছি। আর পুরো ইস্যুটা নিয়ে বলতে গেলেই মনে হচ্ছে, এই উচ্চমাধ্যমিক বাদে দ্বিতীয় সুযোগ, বিষয় নিয়ে আলদাকরে দেখা, এইচ এসে না থাকা বিষয় নিয়ে পড়তে চায়া, এগুলো শুধু জেউ কেন, অন্যান্য কলেজের লোকজনের জন্যেও প্রযোজ্য তো। তাহলে এই নিয়ে দাবির সাথে ঐ দাবিও করতে হয়। সেনিয়ে কিছু শুনছিনা। যাদবপুরের নানা প্রাক্তনীরা জে উ কেন সেরা লিখে চলেছেন, এটাও একটু অস্বস্তিকরই।
  • সিকি | ০৯ জুলাই ২০১৮ ১৭:৫৪396566
  • আহা, অ্যাদ্দিনে 'বিকাশ'পুরুষের ভাচ্চুয়াল দর্শন পেলাম। আমি ধন্য।
  • | ০৯ জুলাই ২০১৮ ১৭:৩৪396565
  • আমি কোথায় একটা দেখলাম এটা নাকি 'চিন্তনশক্তি' যচই করার জন্য। যদিও নীতিগতব্ভাবে আন্দোলন সমর্থন করছি, কিন্তু এই 'চিন্তনশক্তি' দেখে হোঁচট খেলাম। মানে এর হাত ধরে অনেক প্রশ্ন আসে আর কি।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৭:৩০396564
  • এতক্ষণে বুজলাম, সিকির পুরো পুরি বিকাশ হয় নি। আধুলি ও হয় নি। শিগ্ গিরি, বিকাশ ভবনে যোগাযোগ করুক, পূর্ণ বিকাশের জন্য--))
    ইঞ্জনিয়ারিং এ নাম্বার বেসিসে ভর্তি করতে চাইলে করুক না।
    সেই নিয়ে আন্দোলনও চলতে পারে।১৫পার্সেন্ট সর্ব ভারতীয় সিট ছেড়ে দিয়ে, করা যেতেই পারে।
    তাতে করে,জয়েন্ট বোর্ড তুলে দিতে হবে
    কিন্তু কোশ্চেন তো অন্য জায়গায়। যোদুপুরে সায়েন্স এ প্রবেশিকা পরীক্ষা নেই।
    কলা বিভাগে সব সাবজেক্ট এও নেই।
    এই ছটা সাবজেক্ট কি করে সৃষ্টি ছাড়া হলো?
  • | ০৯ জুলাই ২০১৮ ১৭:২১396563
  • পার্থ চাটুজ্জের এডুকেশন মডেলটা খুবই চমৎকার, যেটা উনি সব জায়গায় চালাতে চান। খুবই আন্তরিক "দেওয়া-নেওয়ার" সম্পর্ক গড়ে তুলতে চান। যেমন উনি পি-এইচ-ডি করে এলেন আর ওনার সুপারভাইসার ভিসি হয়ে গেলেন রায়গঞ্জ ইউনিভার্সিটির।
    https://www.telegraphindia.com/1160413/jsp/frontpage/story_79917.jsp

    যাদবপুরে সেইটে হচ্চে না। এত দুস্টু ছেলেমেয়ে সব! আহারে! তা বলে অ্যাত্তো রাগ? ;)
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৭:১০396562
  • খবর ৩৬৫ দিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে হয়। :)
  • সিকি | ০৯ জুলাই ২০১৮ ১৭:০৮396561
  • আর এইচেসে বাংলা আছে, তাই বাংলা নিয়ে আন্ডারগ্র্যাডে ঢুকতে প্রবেশিকার দক্কার নেই, এই যুক্তিকেই টেনে তা হলে এ-ও বলা যেতেই পারে, এইচেসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর বায়োলজি আছে, তাই আলাদা করে জয়েন্ট এন্ট্রান্সের (পড়ুন প্রবেশিকা) দক্কারই নেই, সরাসরি এইচেসের নম্বরের বেসিসেই ইঞ্জিনীয়ারিং কলেজে আর মেডিকেল কলেজে ভর্তি করা হৌক।

    (হৌক না লিখলে আবার সেই ফীলিংটা আসে না)।
  • সিকি | ০৯ জুলাই ২০১৮ ১৭:০৫396560
  • গুণে দেখলাম, বাংলা আর ইংরেজি ছাড়া আর কোনওটিই আমার এইচেসে ছিল না। মানে সায়েন্স স্ট্রিমে পড়েও আমার ইতিহাসে গ্র্যাজুয়েশন করা কোনও সমস্যা হত না, প্রবেশিকা না থাগলে।
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৬:৫৯396558
  • এটা অ্যামন লড়াই ক্ষ্যাপা ক্যানো। ওরে ওইজন্যই 'বোধহয়' লিখেছিলাম। আর সব স্কুলে পল সায়েন্স কী হিস্ট্রি হেইচেসে অফার করা হয় না। আপদ যত্তসব।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৬:৫৩396557
  • তর্ক করার জন্য কেউ আবাহন করেছিল কি?ভুল ভাল তথ্য পেশ করা হচ্ছিল, সেটা ধরিয়ে দিলাম।
    যেমন হেইচ এস এ কভার করে না, তাই প্রবেশিকা পরীক্ষা!
    এসব ফালতু তথ্য দেবার মানে কি?
    ওই সাবজেক্ট গুলোর মধ্যে, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ,ফিলোজফি,পলিটিক্যাল সায়েন্স আছে। মানে ছয়টির মধ্যে পাঁচটিই হেইচ এস এ থাকে।
    ঢপ ধরা পড়ে গেছে।
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৬:৪১396556
  • ধুসস, খেয়েদেয়ে কাজ নেই, এঁর সঙ্গে নাকি তক্কো করবে।

    প্রবেশিকা পরীক্ষা অবশ্যই চালু রাখা উচিত৷ অ্যাদ্দিন ধরে চলে আসছে যখন। :)
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৬:৩২396555
  • Das and other executive committee members were gheraoed from 6 pm on July 4 after the EC announced it would admit undergraduate students in English, Comparative Literature, Bengali, History, Political Science and Philosophy only on the basis of marks, reversing its last week decision to hold entrance tests.
    https://www.business-standard.com/article/pti-stories/ju-vc-other-officials-allowed-to-leave-after-30-hour-gherao-118070600354_1.html
    ওই ছটা সাবজেক্ট এর মধ্যে ইংলিশ, বেঙ্গলি সব কটাই আছে দেখছি। সুতরাং জেনে শুনে তক্ক করলে ভালো হয়।
    দুই ইঞ্জিনিয়ারিং,এ অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু বহুদিন।
    যদি নাম্বার বেসিসে হয়, তো ভালোই।
    সেটা নিয়ে আন্দোলন করুক না।
  • h | ০৯ জুলাই ২০১৮ ১৬:২৪396554
  • ঃ-))))
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৬:১৮396553
  • :))
  • PT | ০৯ জুলাই ২০১৮ ১৬:১৭396552
  • হেথা নয়, হেথা নয়..........বোধহীনতা এক জায়গাতেই রেকর্ডেড থাকা ভাল!!
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৬:১৫396551
  • পিটি, আপনিই বরঞ্চ এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে কিছু আলোকপাত করুন।
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৬:১৪396550
  • ইংরেজি নেই বোধহয়। আর জয়েন্টটাই তো প্রবেশিকা পরীক্ষা। হেইচ্চেসের মার্কস দেখেই লোকে নিয়ে পাত্ত তো।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৬:১২396549
  • ওই ছটা সাবজেক্ট এর মধ্যে একটা তো ইংরেজি শুনছি। তা, হেইচ এস এ ইংলিশ সাবজেক্ট থাকে না!
    দুই, তাহলে জানা গেলো, ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্র্যাজুয়েড লেভেল এ যদু পুরের জন্য আলাদা প্রবেশিকা নেই। ব্রেশ!
    ভালই তো।আন্দোলন পুরোটাই তো আন্ডার গ্র্যাজুয়েড দের ভর্তি নিয়ে। পোস্ট গ্র্যাুড দের জন্য তো নয়!
  • PT | ০৯ জুলাই ২০১৮ ১৬:০৫396548
  • এই তক্কটা হীরকে ট্রান্সফার করুন!!
  • T | ০৯ জুলাই ২০১৮ ১৬:০৩396547
  • কারণ ওই ছটা সাবজেক্টের বেসিকগুলো হেইচেসে কভার করা হয় না। সেজন্য এন্ট্রান্স টেস্ট।
    এঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে এন্ট্রান্স টেস্ট থাকে।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১৫:৫৮396546
  • যদুপুর ইউনি তে, সাইয়েন্স এ প্রবেশিকা পরীক্ষা হয় না।
    কলা বিভাগেও হয় না, ছ টি ডিসিপ্লিন ছাড়া। কেন?
    যদি ভুল হয় জানাবেন।
    দুই, ইঞ্জিনিয়ারিং এ যদুপুরের জন্য কোন দিনই আলাদা প্রবেশিকা পরীক্ষা হয় বলে, শুনি নি।
    ইঞ্জিনিয়ারিং এ অভিন্ন স্টেট এর জন্য জয়েন্ট আর অল ইন্ডিয়ার পরীক্ষা হয়।
    মেরিট লিস্ট ও চয়েস অনুযায়ী ভর্তি করা হয়।
    এতো বহুদিন ধরে চলে আসছে।
  • pi | ০৯ জুলাই ২০১৮ ১৪:১৬396545
  • এন্জিনিয়ারিঙ্গ এ প্রবেশিকা থাকলে অন্য বিষয়ে নয় কেন? প্রেসিতে তো সব বিষয়ে ছিল। উঠে গেছে কি?
  • বাঙাল | ০৯ জুলাই ২০১৮ ১৩:০৩396544
  • একদম, খেটেখুটে ওসব প্রবেশিকার ব্যবস্থা করে কি হবে! মুলো পার্টিতে টাকা দিয়ে ঢোকানো হোক।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ১১:০৫396543
  • যদুপুরের, ধর্না জারি। হোক প্রবেশিকা, বলে গন্ডগোল চলছে।কিছু শিক্ষক মদত দিচ্ছে।
    এই বিশ্ব বিদ্যালয়টি, দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে।ভয়নক বাজে পরিস্থিতি!
  • pi | ০৯ জুলাই ২০১৮ ১০:১২396542
  • বহুবচনে কিলস ! ঃ)

    এদিকে দীপাকে নিয়ে তেমন কোন হইচইই নেই। অবশ্য আমিও থোড়াই জানতাম, জিম্ন্যাস্টিক্সে বিশ্বকাপ হয়, সেটা হচ্ছে, দীপা গেছে, কোয়ালিফাই করেছে, কিছুই তো জানিনা। মিডিয়া সেভাবে জানিয়েছে বলেও জানিনা।
  • আল্লাহ | ০৯ জুলাই ২০১৮ ১০:০২396541
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত