এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ০৮ জুলাই ২০১৮ ০০:৫২396510
  • মাধ্যমিক না উচ্চমাধ্যমিকে পাশফেল বলে একটা গল্প ছিল। মনে করতাম সেসব অন্ধকার স্ট্রেসফুল সময়ের কাহিনী, এখন আর এমন হয়না।
    অম্লান সরকারের খবরটা পড়ে একটা ভুল ভাঙলো।
  • dd | ০৭ জুলাই ২০১৮ ২২:১৪396509
  • @ফাইদি।ঐত্তো দৃ সাহেবই লিখে দিয়েছেন।

    আর কামানের আবার "আবিষ্কার" কিসের? সেই চীনেরাই করেছিলো বোধয়। 12th/ 13th century।তবে প্রথম দিকে কামান ছিলো ভারী। সচল ছিলো না। ফীল্ড আর্টিলেরী মানে রনাংগনে মোবাইল কামান ব্যবহার করতে করতে প্রায় ১৬ শতক।

    তবে Swivel gun ছিলো। হাত দেড়েক লম্বা। উটের পিঠে ও বসিয়ে দাগানো হতো। তবে সেটি ছোট্টো কামান না কি বড়ো বন্দুক বলা মুষ্কিল।

    আচ্ছা, আপনেরা নিশ্চয়ই আমার সুললিত প্রব্ন্ধ " কামানের সালতামামী ঃ আদির ইতিবৃত্ত, ভবিষ্যতের নিশানা" পড়ে দেখেনি নি? তাহলে আর এ বিষয়ে বিশদ জানবেন কি করে?

    অব্শ্য, এও ঠিক, উক্ত প্রবন্ধটি আমি এখনো লিখে উঠতে পারি নি।
  • দ্রি | ০৭ জুলাই ২০১৮ ১৪:৫৪396507
  • @পাইদি

    "বাবুরনামায় বাংলীর কামান চালানোর প্রশংসা আছে।? কামানের আবিষ্কার বাঙালিদের?"

    বাবুরনামায় বাবুরের সৈন্যদের সাথে বাঙ্গালীদের যুদ্ধের বর্ণনা আছে। সরযূ নদীর তীরে। সেখানে একটা লাইন আছে যেটাকে প্রশংসা বলা যেতে পারে। ডেফিনিটলি নট আবিষ্কারক।

    "Late that afternoon I got into a
    little Bengali skiff and went to the place where the emplacements had been raised. Master Ali-Quh fired one large stone and then a few balista shots. The
    Bengalis have a reputation for fireworks. This time we tried them well. They do not aim at a particular place and fire but simply shoot any way."

    বাবুরনামা (অনুবাদঃ হুইলার থ্যাকস্টন)
    পেজ ৪৩৭
  • pi | ০৭ জুলাই ২০১৮ ১৪:৩৫396506
  • হতাশা ক্রমে আসিতেছে।

    নাঃ, সত্যি হতাশ।
  • h | ০৭ জুলাই ২০১৮ ১৩:৫৪396505
  • আরে অত হতাশা র কিসু নেই। ফাইট দিলে এরা হেরে যাবে ঃ-))))
  • avi | ০৭ জুলাই ২০১৮ ১৩:২৩396504
  • সম্ভবত ব্যক্তিবিশেষের চাহিদার উপর ইহার আগমন আর নির্ভর করিতেছে না। ইহা অবশ্যম্ভাবী। নিয়তি ঠাকুরাণ আপন স্কন্ধে লইয়া আনিতেছেন। :(
  • h | ০৭ জুলাই ২০১৮ ১৩:০৪396503
  • অভির সঙ্গে ঐ ব্যাপারটায় একমত যে হিউমর পোলিটিকাল ডিকটেটরশিপে খোলে বেশি। কিন্তু তাই বলে তো আর পোলিটিকাল ডিকটেটরশিপ চাইতে পারি না ঃ-)))

    অবশ্য জেনেরালি আমি এখনকার স্ট্যান্ড আপ কমেডিয়ান দের সম্পর্কে আশাবাদী।
  • avi | ০৭ জুলাই ২০১৮ ১১:৩৪396502
  • বলরাম কর্মকার বানাতেন তো হ্যান্ডহেল্ড কামান। তাই দিয়ে বাহমনি রাজার একটা আস্ত ফৌজ রুখে দিয়েছিলেন। তাতে বিজয়নগরের রাজা খুশি হয়ে ওঁকে ওখানেই রেখে দেন।
  • ! | ০৭ জুলাই ২০১৮ ১১:০৫396501
  • কী সন্দেহবাতিক! বাংগালীদের কামানের ভয়ে আলেক্সান্ডার পর্যন্ত ফিরে গেল!
  • pi | ০৭ জুলাই ২০১৮ ১০:৫১396500
  • ডিডিদা ও অন্যান্যদের কাছে প্রশ্ন।
    বাবুরনামায় বাংলীর কামান চালানোর প্রশংসা আছে।? কামানের আবিষ্কার বাঙালিদের?
  • avi | ০৭ জুলাই ২০১৮ ০৯:৫১396499
  • বিপ্রদাস পড়ে আমি কিছুতেই বুঝতে পারি নি লেখকের কাছে সতী আর বন্দনার মধ্যে কে বেশি সুন্দরী। অধ্যায় অন্তর হলেই সুন্দরীশ্রেষ্ঠা বদলে যাচ্ছিলেন।
  • Atoz | ০৭ জুলাই ২০১৮ ০৭:৪১396498
  • "আজিও তো সেই খেলা খেলে গোরা রায় / মধ্যে মধ্যে ভাগ্যবানে দেখিবারে পায়" ঃ-)
  • | ০৭ জুলাই ২০১৮ ০৭:৩১396497
  • কিন্তু কিন্তু 'গোরা'
    নামকরণের সার্থকতাটা কেউ দেখলেন না যে বড়! শুরুতে ছিলো মন্দ গোরা মানে গায়েতে ফর্সা মনেতে মনসা। তারপর প্রেমে-ট্রেমে পড়ে বাবুর খেয়াল হোলো 'গোরা'য় গলদ। সেইখান থেকে গিয়ে শেষে হোলো ভালো গোরা অর্থাৎ কিনা শ্রীচৈতন্য টাইপের লিবেরাল!
  • Atoz | ০৭ জুলাই ২০১৮ ০৭:১৫396496
  • বিপ্রদাস মনে হয় ক্যারিকেচার, ওই যোগাযোগে এক গরুকে চাদর খাওয়ানো বিপ্রদাস ছিল(ঈশ দাদা, তোমার চাদরটা যে গরু খেয়ে নিল, "আহা কুমু থাক থাক, ওকে কিছু বলিস নে" ঃ-) ), সেই চরিত্রকে ইয়ে করে। ঃ-)
  • avi | ০৭ জুলাই ২০১৮ ০৭:০৮396495
  • আহা, বিপ্রদাস পথের দাবি তাও কেউ কেউ পড়ত, বক্তৃতার ফাঁকে ফাঁকে একটু আধটু প্রেম-ষড়যন্ত্রও হচ্ছিল তো। কিন্তু শেষ প্রশ্ন এক অখণ্ড সঙ্কলন। শুধু এক একটা প্যারার আগে 'কমল কহিল', 'আশুবাবু কহিলেন' জুড়ে দিলেই হয়ে যায়। আর একদম শেষে আগুনখেকো বিপ্লবীর 'মন্দির ওহী বনায়েঙ্গে'।
  • Atoz | ০৭ জুলাই ২০১৮ ০৭:০৩396494
  • আর ওই বিপ্রদাস? ঃ-)
  • avi | ০৭ জুলাই ২০১৮ ০৬:৫৯396493
  • হুঁ, তাপ্পর সেই মডেল জনপ্রিয় হয়ে গ্যালো। আগেই অবিশ্যি বাঁকাচাঁদবাবু আনন্দমঠ লিখেচেন। তা এসব দেখে শরৎবাবু ভাবলেন আম্মো লিখব নবেলমুখী প্রবন্ধসঙ্কলন। কিন্তু হায়, শেষ প্রশ্ন কেউ পড়লো না।
  • রাগবেন না (প্রপার নাউন), রাগবে | ০৭ জুলাই ২০১৮ ০৬:২৬396492
  • মিসোজিনিস্ট জোক করার জন্যে কেউ কি আপনার নামে পুলিশে ডায়েরি করেছে? আপনার বাকস্বাধীনতা আছে তো! একইসঙ্গে, অন্যদের সেই জোকসের বিরুদ্ধে আপত্তি জানাবারও অধিকার আছে, কারণ অন্যদেরও বাকস্বাধীনতা আছে।

    ব্যাপার হচ্ছে স্বাধীনতাটা বাকেরই, আচরণের নয়। কেউ যদি মিসোজিনিস্ট আচরণ করে, তখন কিন্তু তার সেটার স্বাধীনতা নেই। ঠিক তেমনি রবীন্দ্রনাথের খিল্লি ওড়ানোর স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার স্বাধীনতা নেই।
  • Atoz | ০৭ জুলাই ২০১৮ ০৫:১৩396491
  • গোরার কেসটা আমসত্ত্বই বটে। অসমসত্ত্ব আমসত্ত্ব একেবারে। হাতে ছিল মনে হয় গোটা পঁচিশ কি ত্রিশ আলাদা আলাদা প্রবন্ধ, সবাইকেই খুশি করার উপাদানওয়ালা আমের বাটি বাটি পাল্প। টক মিষ্টি তিতকুটে সব। তুড়ুক তোবা, বাঁদর বোবা, কাক দেশান্তরী আমের পাল্পও ছিল। কিন্তু লোকে প্রবন্ধ পড়তে চায় না। তখন সম্পাদক কইলেন, "বাবামশাই, এসব প্রবন্ধ গেলানো তো সোজা না ব্যাটাদের। আপনি বরং এক কাজ করুন, উপন্যাস ফাঁদুন। তার মধ্যে গুঁজে গুঁজে দিন এগুলো। ধারাবাহিক বের করবো বহু পর্বে।দেখবেন সোনামুখ করে খেয়ে নেবে সব। " ঃ-)
  • রাগবেন না | ০৭ জুলাই ২০১৮ ০৫:০০396490
  • আচ্ছা, একটা কথা বলি, রাগেন না, আপ্নাদিগকে আমি ভারি পচুন্দো করি।
    যদি বই নিয়ে খিল্লি করলে ভক্তদের অনুভূতি আহত হয় আর তারা চিল্লায়, আপ্নেরা সেই নিয়ে খিল্লি করছেন, কিন্তু মিসোজিনিস্ট জোক কে পুউরো জোক হিসেবে নিতে আপত্তি করছেন। ইহা কি ঠিক? তুলনা কি ঠিক অরেন্জ আপেল হল না?

    ধরুন, মহিলারা যদি এমোন জোক চরিত্রদের সেক্স পাল্টে পড়েন, তবে তো মজাও নিতে পারেন!
  • একক | ০৭ জুলাই ২০১৮ ০৪:৪২396489
  • গোরা উপন্যাস হিসেবে কেমন সেটা ব্যাপার নয়। বাঙালির মধ্যে একইসঙ্গে জাতি হিসেবে প্রচন্ড আইডেন্টিটি ক্রাইসিস ও একটু উঁচু আসনে বসে সবাইকে গ্রহণ করার খোয়াব দুটোই আছে। দ্বিতীয়টাও ক্রাইসিস থেকেই এসেছে।

    তো, গোরা লেখাটা দুটোকেই ক্যাটার করে। প্রথমে পাঠক সে নিজে গোঁড়া বা লিবেড়াল যেই হোক, নিজের ডিপ রুটেড আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা থেকে ভাবে, আহা বাড়াবাড়ি করলেও ওর জাত্যাভিমান তো খাঁটি। বাই জোভ, ট্যাঁশ ফিরং গুলোকে কেমন চেপে ধরেচে দেক !

    দ্বিতীয় ফেজে গোরা যখন নিজেই যবন তখন পাঠক ওই উঁচু আসন টা খুঁজে পায় যেটায় চেপে বসে গোরা কে স্নেহমিশ্রিত "দেখলে তো বাবা শেষ অবধি ড্যাশ ড্যাশ " বলে গ্রহণ করতে পারে। পাঠকের ইগো মাসাজ সম্পূর্ণ।

    এই লেখা, হাত ফস্কে বেরোনো লেখা নয়। প্ল্যান্ড এবং পাঠকপসন্দ ডাবল হোয়ামি আমসত্ত্ব একেবারে :)
  • Atoz | ০৭ জুলাই ২০১৮ ০৪:২৭396488
  • গোরা !!!!!!!!!
  • Du | ০৭ জুলাই ২০১৮ ০৩:২১396487
  • করুনা কোন্টা? মনে তো পড়ছে না ঃ(
  • Dibyendu Singha Roy | ০৬ জুলাই ২০১৮ ২২:৪৫396486
  • একটা সাহায্য চাই। প্রাচীন মিশর, মিশরের দেবদেবী, ইতিহাস ও মিথ নিয়ে যদি কিছু বই সাজেস্ট করেন বন্ধুরা।
    ফিকশন নন ফিকশন সব চলবে শুধু বাংলা হওয়া চাই
  • h | ০৬ জুলাই ২০১৮ ২২:৪১396485
  • এটা তো ওপেন দ্যাখাচ্ছে, সাবস্ক্রিপশন লাগার কথা না, দারাও ব্যবস্থা করছি।
  • lcm | ০৬ জুলাই ২০১৮ ২২:৩৮396484
  • দু,
    কোথাও দেখেছিলাম মেসির বোধহয় স্প্যানিশ সিটিজেনশিপ-ও আছে।
  • Du | ০৬ জুলাই ২০১৮ ২২:১৩396483
  • আরও একটা মূল্যবান বক্তব্য আছে ফুটবল মাঠে কান্নাকাটি নিয়ে। মুশকো ছেলেরা ব্যথা পেয়েছে দেখাতে চায় না এই প্রিঅয়জাম্পশনের ওপর শুরুতে অ্যাডভান্টেজ পাবে প্লেয়ারেরা কখনো আন্ডিউ কিন্তু তাতে ক্ষতি অতো নেই যেমন টিম বলেছে। আস্তে আস্তে রেফারিদের মাইন্ডসেট বদলে যাবে আর ফেয়ার আর ইভেন হয়ে যাবে যেমন রাশিয়া ম্যাচের রেফারি অত পাত্তা দেন নি।
    এইটা মিটু র মতোন খানেক। কিছু ভুলভাল হলেও ট্রেন্ড হিসেবে কম ক্ষতিকর চুপ করে থাকার চেয়ে। আল্টিমেটলি পারপেট্রেশন কমবে।
  • Du | ০৬ জুলাই ২০১৮ ২১:৫৮396482
  • স্পেনের খেলার দিন মনে হয়েছিল এত বালক বয়স থেকে ঐ দেশে থেকেও মেসি ঐ দেশের হল না কেন? আইন নাকি দেশের ওপর টান রয়ে গেছে?
  • Du | ০৬ জুলাই ২০১৮ ২১:৫৫396481
  • সত্যিই গোরা লোকে অনুধাবন করে গেছে আশ্চর্য। অনুভুতি অব্দি পৌছয়ওনি কিছু হার্টও হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত