এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ জুন ২০১৮ ০৫:৩২396240
  • ডিডি, ডিডি আছেন? ঐ অষ্টবসুদের গরুচুরির গল্পটা আবার লিখে দেবেন? ওরা সেইজন্যেই তো সবাই মানুষ হয়ে জন্মেছিল? কিন্তু একজন এরকম এত বছরের জন্য রয়ে গেল, বাকীরা মুক্তি পেল ---এইটা কেন? ঐ বসুই কি গরুচুরির মূল পান্ডা ছিল?
  • aranya | ২৫ জুন ২০১৮ ০৩:৫২396239
  • হুতো, পাই, সিকি - থ্যাংকু
  • পারমিতা | ২৫ জুন ২০১৮ ০৩:৪৫396238
  • ইন্দ্রাণীকে অনেক ধন্যবাদ “একটি জীবন”-এর লিঙ্কটার জন্য - হঠাৎ গুরুতে ঢুঁ মারতে এসে চোখে পড়ে যাওয়া আর দেখে ফেলা।
  • Atoz | ২৫ জুন ২০১৮ ০১:৪৮396237
  • কোন্‌ মার্গ? আনন্দমার্গ না বিষাদমার্গ ?
  • paps | ২৫ জুন ২০১৮ ০১:৩২396236
  • রাস্তার নাম পাল্টে মার্গ করে দিচ্ছে, কারণ সরকার অঙ্গীকার করেছে জনসাধারণকে মার্গদর্শন করিয়েই ছাড়বে।
  • Du | ২৪ জুন ২০১৮ ২০:০৯396235
  • বিলু রাক্ষস নিয়ে কি কোনো টই ছিল?
  • Du | ২৪ জুন ২০১৮ ১৯:২২396234
  • নিউটাউন মোড়কে নাকা লিখে বোর্ড লাগিয়ে রেখেছে। বিশ্ব বাংলা নির্বিকার।
  • pi | ২৪ জুন ২০১৮ ১৬:১৭396233
  • হ্যাঁ, আমারো তাই মনে হচ্ছে। আর ক্রমশঃ নানা লোককে ভোকাল হতে দেখা যাচ্ছে।
  • র২হ | ২৪ জুন ২০১৮ ১৫:৫০396232
  • হ্যাঁ, কমছে মনে হয়। স্বপ্নভঙ্গ হচ্ছে।

    আর সিপিএম ঝিমিয়ে পড়েনি।
  • π | ২৪ জুন ২০১৮ ১৫:০৩396231
  • হ্যাঁ, ক্যালাতে হবে। জগতের ভুজুংভাজুং দিয়ে চলে।

    ত্রিপুরায় ককবরক চ্যানেলেও পুরো হিন্দি কমেন্ট্রি দেখে আজ চমকে গেছিলাম। শুনলাম ওটি এখন মুখ্যমন্ত্রীর চ্যানেল।

    আচ্ছা, হুতো, ঐ গ্রুপে বিজেপির আগের রমরমা একটু কমেছে না ?
  • r2h | ২৪ জুন ২০১৮ ১৪:৫৭396230
  • কিন্তু সে তো হিন্দী ইংরেজীও। ওগুলো আবার আলাদা করে। তাহলে ঐ দুটো কি বেশী অফিসিয়াল? হিন্দী ইঁরেজী সোম থেকে বৃহস্পতি আর শুক্রবার বাকি বাইশ?
  • T | ২৪ জুন ২০১৮ ১৪:৫৫396229
  • আহা, সে আর কতক্ষণের জন্য।

    হুতোদা, আপিশিয়াল ভাষা।
  • r2h | ২৪ জুন ২০১৮ ১৪:৪৪396228
  • ভারতের ভাষার ব্যাপরটা এমন ক্যাচাল, ভাল্লাগে না।
    আমার আপনার প্রিয় শহর আগরতলা গ্রুপে তুলকালাম চলছে। সব রাস্তাঘাটের নাম পাল্টে মার্গ করে দিচ্ছে।

    লিখে লিখে হাত ভেরে গেল। একজন অভিমান করে লিখেছেন - 'বেশ, আপনি হিন্দীর অপমানে আমার সঙ্গে জয়ী হলেন'। তখন আবার সান্ত্বনা দিতে হয়।

    অষ্টম শিডিউলের বাইশখানা ভাষাকে কী বলে? অফিসিয়াল/ জাতীয় - কী?
  • | ২৪ জুন ২০১৮ ১৪:৪০396227
  • অ্যাই তুই ত প্রেত্যেক উইকেন্ডে বাড়ি আসিস র‍্যা?
    (টি-কে কি ক্যালাতে হবে?)
  • *() | ২৪ জুন ২০১৮ ১৪:৩১396226
  • শীর্ষেন্দূর ডিরোজিওর শত্রু
  • h | ২৪ জুন ২০১৮ ১৪:২৫396225
  • ফিকশন সম্পর্কে মাইরি সম্পাদিকার কি হতছেদ্দা, একি ডিম নাকি, পাড়লেই হল
  • π | ২৪ জুন ২০১৮ ১৪:০৭396224
  • গল্প লেখার জন্যেও বই লাগে! সিনেমা নিয়ে লিখতেও?? গল্প একটা দিলেই হল!!
  • T | ২৪ জুন ২০১৮ ১৩:৫৯396223
  • আচ্ছা বাড়ী না ফিল্লে লেখাপত্তর হয় নাকি! এইখানে বই ফই কিসু নেই, কী করে লিখব! আর তারপর সারাদিন রাতই প্রায় ল্যাবে। ধ্যার।
  • T | ২৪ জুন ২০১৮ ১৩:৫৪396222
  • শীর্ষেন্দুবাবুর বাল সাহিত্য পুরষ্কার প্রাপ্তি
  • T | ২৪ জুন ২০১৮ ১৩:৫০396221
  • হা হা হা হা, বৌদি-সাহিত্যিক...হা হা হা।
  • সিকি | ২৪ জুন ২০১৮ ১৩:৪৬396220
  • আরে হ্যাঁ, এ তো শরাবীর গান। ভুললাম কী করে?
  • dc | ২৪ জুন ২০১৮ ১৩:৩৬396219
  • পুরোটা জানার জন্য দেখে ফেলুনঃ

  • | ২৪ জুন ২০১৮ ১৩:১৭396218
  • শীর্ষেন্দু আর ভাল! -্‌-

    এদিকে কাল একজন বুগুকে বৌদি-সাহিত্যিক বলল।
  • π | ২৪ জুন ২০১৮ ১৩:১৫396217
  • অরণ্যদা, এবারে প্রচুর অরণ্যভ্রমণের সুযোগ হোক। অনেক বাঘের সাথে মোলাকাত হোক। আর শীর্ষেন্দু ভাল ভাল কিছু লিখুন।
  • সিকি | ২৪ জুন ২০১৮ ১৩:০৭396216
  • অরণ্যদার জন্মদিন গেল নাকি? অনেক অনেক শুভেচ্ছা আর একটা ভাচ্চুয়াল মোটরসাইকেল।

    নশা অগর শরাব মে হোতি তো নাচতি বোতল - এই মর্মে একটা শায়েরি চলত কলেজে। পুরোটা কেউ জানে? অবশ্য বীয়ারকে শরাব বললে মর্মপীড় রাগ করতে পারেন ...
  • pi | ২৪ জুন ২০১৮ ১২:৪৬396215
  • হ্যঁ। বলেই ফেলুন না! এমনিতেও এককের যুগান্তকারী আইডিয়াদের দেখা পাওয়াযায়না অনেকদিন হল। বানামেরাও ভদ্রসভ্য হয়ে গেছে।

    ছবি কার তোলা জিগেশ করবই ভাবছিলাম। এই সেল্ফির যুগে ওম্নি শর্র্টকাট না নিয়ে বোতলে ঠেস দেওয়া ফোন, তা ভাল।

    আর টি, একমাস দেখব আর। তাতপর তোর কালীর কপালে তাণ্ডব নাচছে।
  • র২হ | ২৪ জুন ২০১৮ ১২:২৪396214
  • আরে না না, বোতল বেশী হয়নি, বরং শেষ দিকে একটু কমই পড়ে গেছিল।
    বোতল পঞ্চবিংশতি কথাটা বেড়ে বলেছে সিকি। এমনিতে বোতল ষষ্ঠী আরাতভাবে বেশী বাস্তবানুগ, আপাতভাবে বললাম কারন ছবিতে না আসা বোতলও ইতিউতি এদিক ওদিক আছে, যেমন ক্যামেরাটাও (এই এক ঝামেলা, ক্যামেরা বলবো না ফোন বলবো?) একটা বোতলে হেলান দিয়ে দাঁড়করানো।
    বোতলে হেলান দিয়ে... খুব কাব্যিক কিন্তু।

    সে যাগ্গে, বোতল টোতল গৌণ। কত যে রাজা উজীর মরে ফৌত হয়ে গেল, বিশ্বসাহিত্যের নতুন নতুন ধারা এবং সম্ভাবনার দিঙনির্দেশ হলো, প্রযুক্তির আগামীতে প্রথম ঊষার কিরণ পড়লো সে আর আপনাদের কি বলবো।

    আর অরণ্যদাকে জন্মদিনের একদিনের পুরনো শুভেচ্ছা! অরণ্যদার সঙ্গে যে কতগুলো সমবেত হুইস্কি বকেয়া পড়ে যাচ্ছে, উহ।
  • T | ২৪ জুন ২০১৮ ১১:৫৯396213
  • বাড়ী ফিরি। তারপর লিখব। মাক্কালী।
  • pi | ২৪ জুন ২০১৮ ১১:২৬396212
  • যাক।
    আর টি, এগুলো কেন কাজের না, কিছু লোকের পকেট ভারি খালি, সেনিয়ে একটুউ ভাল করে বড় করে লেখ না বাবা!

    উফ। লিটারালি বাবা বাছা করছি।

    কুমুদিকে আর বলবই না।
  • aranya | ২৪ জুন ২০১৮ ১০:৪৪396211
  • সবাই ঠিক আছে দু
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত