এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১৭ জুন ২০১৮ ১৫:১৬396090
  • অ্যাক্রস্টিক মূলত প্রেমাস্পদকে ইম্প্রেস করার কাজে লাগে, সেসব হয়ে গেলে আর ওটা বিশেষ লেখা হয় নাঃ)
  • π | ১৭ জুন ২০১৮ ০৮:৪৬396088
  • সুমিত, দিয়ে দিন না উইকিতে!

    আর ইনি অসাধারণ কবিতাই লেখেন, মর্মপীড়ের বরপুত্র, আরো অনেক কবিতা আছে।
  • T | ১৭ জুন ২০১৮ ০৮:২২396087
  • পীড় যে পদ্যের মধ্যে এমন চাতুরী করিয়া রাখিয়াছিলেন তাহা আগে বুঝি নাই। :)
  • Paps | ১৭ জুন ২০১৮ ০৩:২০396086
  • লজ্জা বানানটাই ভুল। ক্ষি লজ্জা!
  • paps | ১৭ জুন ২০১৮ ০৩:০০396085
  • কুমুদি আবার এক্সপি ৪০ থেকে কমিয়ে ৩০ করলেন কেন? ৪০ তো বেশ পয়া ফিগার ছিল। অবিশ্য়ি আমার ফিগার ১২ টাও কমিয়ে হিসাব করা। আসলে রিসার্চ পিরিয়ডের উইকএন্ড গুলো বাদ দিয়ে হিসেব করেছি। এছাড়া ২-৩ বছর পর পর বাড়ি এসে যে সময়টা কাটিয়েছি ল্যাবের বাইরে সেটাও বাদ দিয়ে নীট ১২ বছর মতো দাঁড়ায়, নয়তো আরো বেশি হয় (একটু লজ্জ্বা লজ্জ্বা ইমোজি সহ)। এক্সপি বাড়িয়ে বললে আমাদের বক্তব্যটা অবশ্য় আরো জোরাল হয়।
  • paps | ১৭ জুন ২০১৮ ০২:৫৭396084
  • একটা নতুন জিনিস শেখা হল--অ্যাক্রস্টিক। জানতানমা এরকম কোনো কবিতা হয়। থ্যানক য়ু Sumit Roy..
  • Sumit Roy | ১৭ জুন ২০১৮ ০০:৪৬396083
  • পড়ে দেখলাম। এই এক্রস্টিকটা অসাধারণ। পারলে উইকিতে ঢুকিয়ে দিতাম...
    এক্রস্টিক কবিতা নিয়েই উইকিতে আর্টিকেলটা লেখা হচ্ছে...
    https://bn.wikipedia.org/s/azqx
  • r2h | ১৭ জুন ২০১৮ ০০:০২396081
  • আচ্ছাঃ)
    আমিও ঠিক সেরকম ভালো অ্যাক্রস্টিক পাইনি।

    উইকিতে কি বিষয় নিয়ে? লিংক দিন না।
  • Sumit Roy | ১৬ জুন ২০১৮ ২৩:৫৮396080
  • r2h, যাচাইযোগ্য রেফারেন্স লাগে, তাই বিখ্যাতদের কবিতা চাওয়া। উইকিপিডিয়ায় দিতাম আরকি... যাই হোক, ধন্যবাদ :)
  • r2h | ১৬ জুন ২০১৮ ২৩:৫২396079
  • ও, না লিংক তো নেই, ফেসবুকে মাঝে মাঝে আসে, দেখি, পেলে পাঠাবো।
  • r2h | ১৬ জুন ২০১৮ ২৩:৫১396078
  • অখ্যাত কবিদের অ্যাক্রস্টিক আছে অনেক। অখ্যাত কবি রবাহূতর দোলের অ্যাক্রস্টিক আছে গুরুর পাতায়। আরেক অখ্যাত কবি শান্তনু ঘোষ দস্তিদারের অ্যাক্রস্টিক আমাদের হৃদয়ে আছে, কিন্তু সেটি যেহেতু এক বন্ধুর দিদিকে নিয়ে লেখা তাই সেটা বলা যাবে না।

    পাই, সালমা সুলতান।
  • Sumit Roy | ১৬ জুন ২০১৮ ২৩:৪৪396077
  • বাংলা ভাষায় বিখ্যাত কবির লেখা কোন এক্রোস্টিক কবিতার সন্ধান হবে? একটু দরকার ছিল...

    যেসব কবিতায় প্রতিটি লাইনের প্রথম অক্ষরগুলো একত্রিত করলে আলাদাভাবে অর্থবোধক কিছু তৈরি হয় তাদেরকে এক্রোস্টিক কবিতা বলে উদাহরণ:

    গভীর গর্জন সদা করে জলধর,
    উথলিল নদ নদী ধরণী উপর।
    রমণী রমণ লয়ে, সুখে কেলি করে
    দানবাদি দেব যক্ষ সুথিত অস্তরে।
    সমীরণ ঘন ঘন ঝন ঝন রব,
    বরুণ প্রলয় দেখি প্রবল প্রভাব।
    স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়।
    কলহ করয়ে কোন মতে শাস্ত নয়।। - মধুসুদন দত্ত

    শেখ মুজিব যার অগ্নিঝরা ডাক,
    খতম করলো হাজার হাজার পাক।
    মুক্ত হলো বাংলাদেশ হারলো পাকিস্তান,
    জিতলো সারা বাংলাদেশের সাহশী সন্তান।
    বুঝলো সবাই শেখ মুজিবের অমর কৃর্তি বানি,
    রচনা হয় নতুন স্বদেশ সোনার বাংলা খানি।
    রইলো মুজিব সবার মনে দিক বিজয়ী বীর,
    হয়না তাঁহার তুলনা সে গর্ব পৃথিবীর।
    মাথায় তাঁহার স্বদেশ প্রীতির রাঙানো আবেশ,
    নন্দিত এই মুজিব মনেই সোনার বাংলাদেশ। - শেখ খলিলুর রহমান
  • π | ১৬ জুন ২০১৮ ২৩:৪০396076
  • হুম্ম।

    নজরুলের অনেক ইসলামো সঙ্গীত কিন্তু অনেকে গাইতেন।
  • h | ১৬ জুন ২০১৮ ২৩:৩৪396075
  • @পাই, সুফি গানের আ'ণ্চলিকতা আমাদের নেই, কালিকাপ্রসাদ দের দোহার হাসন রাজা র গান বা মুসলমান বাঙ্গালি দের বিয়ের গান কিছু এনেছিল।
  • π | ১৬ জুন ২০১৮ ২৩:২৮396074
  • ওদিকে পড়লাম,

    'কোনো নেগেটিভ চরিত্রে ভারতবর্ষের টেলিভিশনে সাধারণতঃ সংখ্যালঘু কাউকে দেখানো যায় না। তার জন্য বিস্তর হ্যাপা পোয়াতে হয়। এসবের বিরুদ্ধে কঠোর আইন আছে। সিনেমার কথা আলাদা।'
  • π | ১৬ জুন ২০১৮ ২৩:২৫396073
  • না। লিন্ক আছে?
  • r2h | ১৬ জুন ২০১৮ ২৩:১৬396072
  • হুম, দাদুকবি মোটামুটি দীর্ঘজীবি হলেও অল্পবয়্সে থেকেই অনেক কিছু করে চলেছেন, তবে তুলনামূলকভাবে একটু ধীরে সুস্থে চলার লোক... কালী সিঙ্গি আরেকজন লোক, উফ।

    সৌম্যেন্দ্রনাথ ঠাকুর যুগলসেতুর এক ব্যতিক্রম বটে।

    এককের আরেকটা কি থিওরী ছিল, শোকের উৎসবের আধিক্য, মনে ধরেছিল বেশ।

    আপনারা কেউ শাম ইদ্রিসের কমেডিগুলো দেখেন? রমজান নিয়ে কতগুলো ছিল।
  • π | ১৬ জুন ২০১৮ ২৩:০৯396071
  • প্রেজেন্টরদের পোষকের য়াপারট খেয়াল করিনি। প্রেজেন্টরদের মধ্যে মুসলিম কজন আছেন কে জানে।

    যদি খুব ভুল না করি, সেই আদি যুগে ডিডি নিউজে সলমা বা কী যেন নাম, কেউ ছিলেন, মুসলিম ট্র্যাডিশানাল সালোয়ার কামিজ পরে খবর পড়তেন? খুব পছন্দের ছিলেন, মিনুত পরেই।

    আর এদিকে কমলিকা, ছন্দা সেন ঃ)
    আমার আর বাবার মধ্যে বেট থাকত, কোন খবরে আজ সন্ধে আর রাতে কে পড়তে আসবেন।

    কিন্তু তখন টিআরপি জাঁতাকলের বাইরে, উন্নততর সিরিয়ালের দিনেও মুসলিম পরিবার কোন সিরিয়ালে আসত? কোলকাতা কোলকাতাতে মুসলিম পরিবার ছিল? কিছু মনে পড়ছেনা।

    ওদিকে মনে পড়ছে মির্জা গালিব, বুনিয়াদ তো দেশভাগের সময় নিয়ে ছিল, তাতে ছিল?

    বরং হিন্দি সিনেমাতে ঐ আন্ডার্গ্রাউন্ড ওয়ার্ল্ড ছাড়াও এসেছে। মাম্মো, গরন হাওয়া, সর্দারি বেগম, সেলিম লংড়ে পে মত রো, ম্স্কবুল, গ্যাংঅস অব ওয়াসিপুর, হায়দর বা মেইন স্ট্রিমে বম্বে, পাকিজা, মুঘলে আজম, তাজমহল অমর আকবর, বাজিরাও মস্তানি, যোধা আকবর, ফিজা, মাচিস,, ইয়াহা মনে পড়ছে আরো আছে নিশ্চয়।

    এ আর রহমান নুসরত ফতে আলি খান রাহত আলি সুলতান খানদের দৌঅতে ( অন্য আরো অনেকেই আছেন) সুফি মিউজিক ভালভাবে এসেছে। কিন্তু বাংলা গানে? সেই নজরুলের পর আর তেমন কে ? কবীর সুমন বাদ রাখছি।

    আচ্ছা, আমীর খান কোন মুসলিম রোলে অভিনয় করেছেন?
  • Ekak | ১৬ জুন ২০১৮ ২৩:০১396070
  • পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর বিস্ফোরণ ঘটুক, যা যা চাইছেন পাবেন। পবর মুসলিম দের কারো কারো হাতে পয়সা থাকলেও স্ট্রং আপার মিডল ক্লাস নেই যেটা বাংলাদেশে আছে। সেটা না থাকলে অত উৎসব রং চং সংস্কৃতি কোদ্দিয়ে আসবে। তার ওপর পৌত্তলিক ধর্ম নয় যে নিম্নবর্গের মধ্যে নেবে চাট্টি শেতলার কাহিনী নিয়ে সিরিয়াল হবে। বাবাতারোকনাথ এর ইসলামিক সংস্করণ চেষ্টা করে দেখুন নাবাতে পারেন কিনা :)

    অবশ্য রোকেয়া বা সুফিয়া কামাল কে নিয়ে বাওপিক হতে পারত। সে হয়নি। ওসব জিনিসে ধর্মনিরপেক্ষ ভাবে অরুচি আচে জনতার। পড়ে রইলো টিপিকাল আলো আর শব্দের মচ্ছব সারা রাজ্য জুড়ে। সেজন্যে গো টু টপ।
  • π | ১৬ জুন ২০১৮ ২২:৪৩396069
  • তবে ট্রেইলরে সেই তিন তালাক দেখে, যাগ্গে। সিরিয়াল না দেখে কোন ধারণা করবনা।
  • h | ১৬ জুন ২০১৮ ২১:৫৫396066
  • মেনস্ট্রীমে মুস্লিম নমিনাল ভয়েস বাঙ্গলায় নেই। দুর্গা পুজো দোল লক্ষ্মি পুজোর দিনে নিউজ প্রেজেন্টার রা উট্সবের পোষক পরেন কিন্তু ইদের দিনে ওসবের বালাই নাই। জিউএলারিই র দোকান আজকাল ইদে ছাড় ঘোষনা করা উপলক্ষে অন্তত বোঝা যায় দেশে একটা উত্সব আছে। বিজেপি কে দোষ অন্তত এক্ষেত্রে দেওয়া যায় না, তারা পোলিটিকাল কারনে হলেও ইফতারে নেমোন্তন্ন পেলে যাবে, আমি সেটা দোষের দেখি না, এটা তথাকথিত শিক্ষিত বাঙ্গালি প্রেজুডিস, সে মুসলমান কে বাঙ্গালি হিসেবে অল্প স্বল্প স্বীকৃতি দিতে পারলেও, স্বতন্ত্র আইডেন্টিটি স্বীকার করতে রাজি না, বা করার প্রয়োজন আছে বলে মনে করে না। আসলে কোন ধরণের সম্খ্যালঘু হিসেবে বান্চার অভিগ্যোতাই আমাদের স্বর হিসেবে স্বীকৃতি দেবার অভ্যেস নেই, এর পরে আমি সময়াভাব এবঙ্গ পোলিটিকাল কারেক্টনেস সম্পর্কে রসিকতা আশা করব। তবে পোপুলর মিডিয়া সম্পর্কে বলা উচিত জিতের একটা সিনেমা তুলোন করেছে ইদ উইক উপলক্ষে। এটাকে রেকগনাইজ করতে আমার বাধা নেই, টেলিভিসন প্রোগ্রামিঙ্গ এ এটা আশা উচিত।
  • | ১৬ জুন ২০১৮ ২১:২৭396065
  • হুতো,
    দাদুকবির কথা ভোলাটা ঠিক হবে না হে।
  • π | ১৬ জুন ২০১৮ ২১:১৩396064
  • আচ্ছা, এখানেও দিয়ে যাই।

    গুরুচণ্ডা৯ থেকে প্রকাশিত দুটি বই নিয়ে আয়োজিত একটি আলোচনা সভাঃ

    আলোচ্য বই
    -------------
    কাশ্মীরঃ রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র ও জনমত
    লেখক - মিঠুন ভৌমিক
    আলোচনা করবেন - সিদ্ধার্থ গুহ রায় এবং বোধিসত্ত্ব দাশগুপ্ত

    এবং

    তক্কোগুলি, চরিতাবলী ও আখ্যানসমূহ
    লেখক - কল্লোল
    আলোচনা করবেন - সলিল বিশ্বাস এবং সঞ্জয় মুখোপাধ্যায়
    -------------------
    দুটি বইয়েরই লেখক উপস্থিত থাকবেন আলাপচারিতা ও আলোচনার জন্যে।
    ------------------
    কবে কোথায়
    --------------
    ১৭ই জুন, ২০১৮, রবিবার সন্ধ্যা ছ'টা।
    আরশি, ১৮ জনক রোড, কলকাতা।

    লেক মলের পশ্চিমে জনক রোড, যেখানে বিখ্যাত রাধুবাবুর চায়ের দোকান, সেই দোকান ছড়িয়ে এক মিনিট হাঁটলেই ডানদিকে আরশি।

    প্রবেশ অবাধ।
  • r2h | ১৬ জুন ২০১৮ ১৯:৫৩396063
  • উপেন্দ্রকিশোরের গল্পে পড়ছিলাম এক ঠানদির তিন মেয়ে, নাতি নাতনি ইত্যাদি আছে, ঠানদির বয়েস চল্লিশ। আলেকজান্ডার বত্রিশ বছর বেঁচে মোটামুটি অমর হয়ে গেছেন। মহাবীর আর গৌতম বুদ্ধ মোটামুটি প্রৌঢ় বা বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচেছেন, মুহম্মদও বাষট্টি, তাও ধরে নিলাম প্রৌঢ়, যীশুও খুবই অল্প বয়সে কাজ কর্ম গুটিয়ে ফেলেছেন। বনং ব্রজেৎ যেন কততে?
    আধুনিক কালে সুকুমার রায়, বেঁচে থাকলে আরো কত কি হতো, কিন্তু ঐ অল্প আয়ুতেই কি না করেছেন।

    ঠানদির ব্যাপারটা আচ্ছা আলাদা, বাল্যবিবাহ ইত্যাদি, কিন্তু আগেকার দিনে কি লোকজন তাড়াতাড়ি ম্যাচিওর্ড হতো?
    অবশ্য শো বিজে লোকজন অল্প বয়সে সফল হয়।

    জ্ঞান বিজ্ঞান সীমিত ছিল, লোকজন অল্পবয়সে সিলেবাস শেষ করে লায়েক হয়ে যেত? লাইফ একস্পেক্টেন্সি কম ছিল বলে তাড়াহুড়ো?
  • Hmm | ১৬ জুন ২০১৮ ১৮:৫৯396062
  • এখানে ছাগল নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন বিশ্বকাপের খেলা দেখতে দেখতে ছাগলের নতুন সংজ্ঞা পেলামঃ
    GOAT - Greatest Of All Time :)
  • বাঙাল | ১৬ জুন ২০১৮ ১৭:৫৯396061
  • বম্বে আইআইটির ইনফিনিটি করিডরে গোরুর এবং গোবরের গন্ধে হাঁটা দুস্কর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত