এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৩ জুন ২০১৮ ০৭:১৩395940
  • না বইটা পড়া হয়নি, কাল একটা কাজ পড়ে গেছিল। আজ অবশ্যই পড়ে মতামত দেবো।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৬:৫৭395939
  • অষ্টাবক্র আবার ভেতর থেকে কথাও বলতো। কী ভয়ানক! ওর মা-বাবা একটুও অবাক হতেন না, যেন এমন হয়েই থাকে। ওর বাবা আবার রেগে যেতেন, ভূমিষ্ঠ হবার আগেই এত কথা কীসের? ঃ-)
  • avi | ১৩ জুন ২০১৮ ০৬:৫৪395938
  • অভিমন্যু, চক্রব্যূহ এসব শুনলেই এদের সমনামী ভয়ানক সব সিনেমার কথা মনে পড়ে। বাবাগো।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৬:৫১395937
  • উনি এখন একটা ধারাবাহিক উপন্যাস লিখছেন, সেখানে চরিত্রদের নাম নোঈ, পেখম, পুশকিন, শাক্য, রীপ,কাজু, নিশান ---
    সন্দেহ হয় উনি গুর্চতে মাঝে মাঝে আসেন কিনা। ঃ-)
  • S | ১৩ জুন ২০১৮ ০৬:৩১395936
  • হুম টিভি সিরিজ। অদম্য কি সেই জার্মান ছোকরার তৈরী জিনিসে দম দেবে?
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৬:২৬395935
  • অভিমন্যুর কেসটা মনে রেখে আগে থেকেই করবেন, তখনও শুনতে পায় শুনেছি, কান তৈরী হয়ে গেলেই শুনতে পায়। ঃ-)
  • avi | ১৩ জুন ২০১৮ ০৬:২৫395934
  • আমি বেশি বকবক করি বলে গিন্নী বলে অনুরূপ অবস্থায় আমিই যেন সারাদিন বকবক করে (কানের গোড়ায়) শিক্ষার ব্যবস্থা করি।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৬:০১395933
  • রুকু অনেকদিন আসে না। ফেবু থেকেও বেরিয়ে গিয়েছে। কেউ খবর জানেন ওর?
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:৫৩395932
  • মাতৃভাষা বেশিরভাগ সময়েই পিতৃভাষার চেয়ে ভালো হয়। পিতারা কম কথা বলেন বেশিরভাগ ক্ষেত্রে। মায়েরাই বাচ্চার সঙ্গে কথা বলে বলে প্রথম কথা বলতে শেখান বেশিরভাগ ক্ষেত্রে।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৫:৪২395931
  • দুটোই খুব ভালো বলে বোধ হয়। মায়ের সাথে বাড়িতে ইনজিরি বলে, বাকিদের সাথে জার্মান। আমার সঙ্গে ইনজিরিতে কথা হত। একদম মার্কিন অ্য়াকসেণ্টে এফোর্টলেস ইনজিরি বলে। জার্মান কতটা ভালো বলে টা আমি বলতে নিশ্চিতভাবে বলতে পারবনা। তবে যেহেতু জার্মানিতে বসবাস করে তাই আর পাঁচজন জার্মানের থেকে নিশ্চয় খারাপ বলবেনা।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:৩৫395930
  • ওদিকে একজন দেখলাম উত্তেজনায় ঘোশ লিখে ফেলেছেন ঘোষ এর জায়্গায়। ঃ-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:৩৪395929
  • নতুন একটা বইয়ের নাম সাজেস্ট করে দিলাম স্মরণবাবুকে, "অদম্যের কী দম!!!!" ঃ-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:৩২395928
  • কিন্তু গুর্চতে কারা মহিলা কারা পুরুষ সে তো জানা নাজায়েজ! শুধু নিক ধরে যদি বিচার করা হয়। ঃ-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:৩১395927
  • মাতৃভাষা আর পিতৃভাষা দুটো ভাষাই কি বলে ছোকরা? কোন্‌টা বেশি ভালো বলে, মানে কোন্‌টায় সচ্ছন্দ?
  • paps | ১৩ জুন ২০১৮ ০৫:৩০395926
  • বড়েস কি টেলিভিসন সিরিজের কথা বলছেন?
  • paps | ১৩ জুন ২০১৮ ০৫:২৬395925
  • ছোকরার বাবা জার্মান আর মা আমেরিকান। তো ওকে লয়াব থেকে বের করে দেওয়ার পর একদিন বাসস্টপে দেখা। আমাকে দেখে এগিয়ে এল। এদিকে আমার তো খুব অস্বস্তি হচ্ছে। কিছু কথা হওয়ার পর কেরিয়ার নিয়ে কিছু অ্য়াডভাইস চাইলে আমি ওকে ইউ এস গিয়ে পিএইচডি করতে বলি কারণ ওর ড্রাগ সংক্রান্ত গল্প পুকুর পেরিয়ে আমেরিকাতে হাজির হওয়ার চান্স কম।
  • S | ১৩ জুন ২০১৮ ০৫:২২395924
  • ওশেন এইটের মতন গুরুর আটজন মহিলাকে আইডেন্টিফাই করে ফেলেছি যাঁরা যাবেন সোনার দোকানে চুরি করতে, আর চাঁই চাঁই সোনা পিঠে করে নিয়ে আসবেন (অদম্য স্টাইলে)। কিন্তু আপনাদের কাকে কোথায় কোন ট্যাটু দেবো সেটা প্ল্যান করতে হবে।
  • S | ১৩ জুন ২০১৮ ০৫:১৯395923
  • পাপসের ল্যাবের সেই ছোকরাই কি ব্রেকিঙ্গ ব্যাডের কন্সেপ্ট বানিয়েছিলো?
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৫:১৪395922
  • এ ছোকরা একদিন বড় কিছু একটা করতে পারে, সেই সম্ভাবনা আছে।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৫:১১395921
  • ছোকরা একজন ব্রাইট স্টুডেণ্ট ছিল সন্দেহ নেই। ভাল খবর যে এই ঘটনার পর পড়াশোনা ছেড়ে দেয় নি। সে এখন এ পিএইছডি করছে University of Marburg তে
  • দ্য অর্ডার অফ টাইম | ১৩ জুন ২০১৮ ০৫:০৭395920
  • ডি সি - দ্য অর্ডার অফ টাইম কি পড়ে উঠলেন? কেমন লাগল একটু জানাবেন।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৫:০৬395919
  • পুলিশ ল্য়াব ইন্সপেকশনে আসবে ভেবে ল্য়াবের বেশ কিছু পোস্টার খুলে ফেলা হল। ঐ সময় আমাদের ল্য়াবে মরফিন বানানোর উপর কাজ করছিল ৩-৪ জন এবং ২ জনের কাজ বেশ এগিয়ে গেছিল মরফিন তৈরির জন্য। জার্মানির রুল অনুযায়ী নারকোটিক ড্রাগ সিনথেসিস এর কাজ কেউ করলে সেটা পুলিশের উপস্থিতিতে করতে হবে এবং প্রজেক্ট রিলেটেড প্রতিটি মেটিরিয়্য়াল এর হিসাব পুলিশের কাছে নিয়মিত আপডেট করতে হবে। এছাড়া পুলিশকে ঘণ্টা হিসাবে পেমেণ্ট করতে হবে প্রজেক্ট থেকে পুলিশের ল্য়াবে কাটানো সময়ের বেসিসে। যথারীতি এসব কিছু করা হয়নি, কারণ কেই বা এই আকালের যুগে পুলিশকে টাকা দিতে চায়। আর তাছাড়া আমরা নিশ্চিত ছিলাম যে জার্মান পুলিশ নিশ্চয় কেমিস্টরির জার্নাল পড়ে না যে আমাদের মরফিন তৈরির নূতন রুট রিপোর্ট করলে পুলিশ জেনে যাবে যে অমুক ল্য়াবে মরফিন বানানোর কাজ হয়েছে। তো মরফিন এর এই নূতন সাকসেস স্টোরি কিছুদিন আগেই ২ জন কনফারেন্সএ প্রেসেন্ট করে এসেছে পোস্টাররূপে। মেসক্য়ালিন ঘটনার পর মরফিন সংক্রান্ত সব পোস্টার যুদ্ধকালীন তৎপরতায় খুলে ফেলা হল জাটে পুলিশ ইন্সপেকশানে এসে কিছুটি টের না পায়।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৪:৪২395918
  • ছোকরা একজন সম্ভাবনাময় মানুষ ছিল। ভাবুন, চাঁই চাঁই র মেটেরিয়াল ফুটিয়ে ফুটিয়ে বোতল বোতল ড্রাগ তৈরী করে রফতানি করছে, ঐ ল্যাবের পাশে নতুন কারখানা খুলেছে। কোটি কোটি টাকার অর্ডার আসে। শয়ে শয়ে জব তৈরী হয়েছে। ঃ-)
  • i | ১৩ জুন ২০১৮ ০৪:৩৮395917
  • এখনো হয়। ভালোমতই।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৪:৩৭395916
  • এক্স এর ঐ একই ল্য়াবে পিএইচডি করার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর প্রফ এক্স কে পিএইচডি স্টুডেণ্ট হিসেবে নিতে চাননি। প্রফ এক্স এর উপর একারণে অসন্তুষ্ট হননি যে এক্স ড্রাগ বানাতে গেছিল। ওনার অসন্তোষের কারণ ঐ যেভাবে এক্স খোলা ভেসেলে চাঁই চাঁই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বড় স্কেলে রিয়াকশন সেট করেছিল, কারন এতে আগুন ধরে যাওয়ার সমুহ সম্ভাবনা ছিল এবং তাতে গোটা ল্য়াব পুড়ে যেত। ফলত: ডিপ চেয়ারপার্সন এবং হায়ার অথরিটিকে জানানো হয় সব কিনতু হায়ার অথারিটি প্রফকে সাজেস্ট করে ছোকরাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পিএইচডি স্টুডেণ্ট হিসেবে নিয়ে নিতে। ইউনি অথরিটির ড্রাগের ব্যবসা করার কোনো প্ল্য়ান ছিল কিনা কে জানে
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৪:৩৪395915
  • অনেক আগেও একবার এই ভাটেই কথা হচ্ছিল। সায়ানাইড নিয়েই। কাবলিদারা হাতে কলমে করতেন আকরিক থেকে স্বর্ণ নিষ্কাশন। সায়ানাইড পদ্ধতিতে।
  • i | ১৩ জুন ২০১৮ ০৪:৩৩395914
  • অন্য প্রসঙ্গে..
    হনুজীকে মাঝে মধ্যে চিমটি কেটেছি-খেয়াল করেন নাই।
  • i | ১৩ জুন ২০১৮ ০৪:৩১395913
  • সায়নাইডের সঙ্গে সোনার ওতপ্রোত সম্পর্ক এমনিতেই। গোল্ড এক্সট্র্যাকশনে সায়ানাইড ব্যবহার হয়।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৪:২৩395912
  • S, লোকেদের না তো, শুধু ঐ বিরাট কোটি কোটি টাকার কেনাবেচার দোকানের মালিক ও ম্যানেজারদের। ঃ-)
    এমনি লোকেরা তো ভালো লোক, মাথায় ফুলের মালা পরে আর ইডলি দোসা সম্বর রসম খেয়ে আনন্দে গান গায়। ঃ-)
  • paps | ১৩ জুন ২০১৮ ০৪:২১395911
  • কারেকশন to my post 13 Jun 2018 -- 04:00 AM: "বড় বড় সোডিয়ামের চাঁই টগবগ করে ফুটছে" এর জায়গায় "বড় বড় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর চাঁই টগবগ করে ফুটছে" হবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত