এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৩ জুন ২০১৮ ০৩:৫২395490
  • রইবার সকাল মজা লুটুন
  • r2h | ০২ জুন ২০১৮ ২২:৩২395489
  • পিটিদা, জামাল মোমিনের বুলবুলভাজার লিঙ্ক ঠিক হয়েছে।
  • b | ০২ জুন ২০১৮ ২০:৪৫395488
  • শিলংএ অ্যান্টি শিখ রায়ট লেগেছে। অবস্থা ঘোরালো।
  • S | ০২ জুন ২০১৮ ২০:০৫395486
  • এই সপ্তাহে ট্রাম্প যে কিমের সাথে দেখা করলো, তার কোনও ছবি আছে?
  • dc | ০২ জুন ২০১৮ ১৯:২৯395485
  • হুঁ তাই দেখছি। যাচ্ছেতাই অবস্থা।
  • T | ০২ জুন ২০১৮ ১৯:২৫395484
  • দাবীই শুধু উঠছে না, ঝুলিয়েও দিচ্ছে। খবরের কাগজ দেখছেন না! পাবলিক ট্রান্স মোডে চলে গ্যাছে। ক্যালাও এবং ক্যালাতে দাও।
  • T | ০২ জুন ২০১৮ ১৯:২৩395483
  • ছাগল থিয়োরী সস্নেহে এমব্রেস করে নিন। :))
  • dc | ০২ জুন ২০১৮ ১৯:২২395482
  • আজকাল সবেতেই ফাঁসির দাবী উঠছে নাকি!
  • π | ০২ জুন ২০১৮ ১৯:১৮395481
  • তবে ঐ সাহিত্য সংকলন গোয়েন্দাপীঠ লালবাজার এবার বইমেলার বেস্টসেলার।
  • π | ০২ জুন ২০১৮ ১৯:১৬395480
  • এই মন্তব্যও বেশ সমাদৃত।

    'দৃষ্টান্ত তৈরী করুন স্যার, যে মায়ের গায়ে হাত তুলতে পারে তার অপরাধ কোনো দাগী খুনির থেকে কম নয়, হয়তো বাড়াবাড়ি লাগছে কিন্তু এই মহিলার ফাঁসি হলে আমি আমি খুশি খুশি হবো'
  • π | ০২ জুন ২০১৮ ১৯:১৩395479
  • এটায় আমাদের বার্লিনের বাঘমামার মন্তব্যে হাজার হাজার লাইক বর্ষিত হচ্ছে।

    'আমার বাড়ির ফুল ডেইলি চুরি করে পাঁচিল এর উপর থেকে পালতে গিয়ে যাতে কেহ আহত না হয়, আমি রাতে বাড়ির গেট খুলে রাখি, আর চোর দের উদ্দেশ্যে বাংলায় লিখে রেখেছিলাম, যেমন ওখানে রাখা ডালায় আমাদের জন্য কিছু ফুল রেখে দেয়া আর কার বাড়ি তে কি ফুল গাছ লাগবে, জানালে আমি ফ্রি তে গাছ সাপ্লাই করবো! তারপর থেকে ফুল সবটা চুরি হয়না,। আর কারো সাহস হয়নি ফুল গাছ চাইবার, বাড়ির পাশের খেলার মাঠের চারদিকে ফুল গাছ লাগাতে চাইলাম, মডার্ন যুবক রা আগ্রহ দেখায়নি!'
  • π | ০২ জুন ২০১৮ ১৯:১২395478
  • এটা পড়ে বুঝিনি, এত লোক অভিযোগ করে মেসেজ করার পরেও ভিডিও চোখে পড়ার অপেক্ষা কেন করতে হল।

    'শাশুড়িকে মারধর পুত্রবধূর, ভাইরাল হওয়া ভিডিও-র সূত্র ধরে গ্রেফতার পুত্রবধূ

    টিভি সিরিয়ালের শাশুড়ি-বৌমার ঝগড়া নয়। রিল লাইফ নয়। রিয়েল লাইফ। শাশুড়িকে মারধর করছেন পুত্রবধূ, বিনা অনুমতিতে বাগান থেকে ফুল তোলার দায়ে।এই নির্মম ঘটনার ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছিলেন এক প্রতিবেশী। নিমেষে সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পঁচিশ হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেন। আমাদের কাছে অসংখ্য মেসেজ আসে নিপীড়িতা বৃদ্ধাকে বাঁচানোর জন্য।

    বাঁশদ্রোণী থানার সার্জেন্ট শুভ্র চক্রবর্ত্তীর নজরে আসে ওই ভিডিও, জানান ওসিকে। থানার অফিসাররা দ্রুত অনুসন্ধান করে বৃদ্ধার বাড়ি খুঁজে বার করেন। বৃদ্ধা যশোদা পাল অ্যামনেশিয়ার রুগী। ক্ষমতাও ছিল না পুলিশের কাছে নালিশ জানানোর। স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। জানা যাচ্ছে, এই দুর্ব্যবহার এবং শারীরিক নিগ্রহ রোজকার ঘটনা ছিল।

    আজ বিকেল পাঁচটায় অভিযুক্ত গৃহবধূ স্বপ্না পালকে গ্রেপ্তার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। পাঠকদের ধন্যবাদ,খবর তো তাঁদের থেকেই পাওয়া।'
  • π | ০২ জুন ২০১৮ ১৯:০৭395477
  • ওমা দেখনি তোমরা! এখন তো রিসেন্ট সব অপরাধ নিয়ে ওরকম সাহিত্য রচনা হয়, আর অভিযুক্তের ছবি এই এত্ত বড় বড় করে সেই পোস্টে দিয়ে দেওয়া হয়। কে না জানে, অভিযুক্ত মানেই অপরাধী।
    সেগুলো হাজারে হাজারে শেয়ার হয়, সেখানে একটু অন্য়্রকম মন্তব্য করলে হাজারে হাজার রিআকশন, সে নিয়ে দেওয়ালে দেওয়ালে সুতো ঈঃ আর পরেরদিন কাগজে সেই ছবি সহ গল্প।
  • T | ০২ জুন ২০১৮ ১৮:২৪395476
  • আর স্টকে নেই হয়ত।
  • সিকি | ০২ জুন ২০১৮ ১৮:১৪395475
  • কপু আজকাল আর শনিবাসরীয় সাহিত্য লিখছে না? কেউ শেয়র টেয়ার করে না তো আর!
  • pi | ০২ জুন ২০১৮ ১৭:৩৬395473
  • আরে কালই টই থেকে খুলছিল না লেখাটা, প্রথম পাতা থেকে খুলছিল, তাতে লিখলামও এই সমস্যার কথা। আজ প্রথম পাতাতেই লেখাটা নেই!

    আরো কিছু অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রতিভাদির লেখা কাল বিকেলে ১৪২ বার ঐ ফেসবুকে শেয়ারড দেখাচ্চিইল, কিছুক্ষণ বাদে দেখাল ১৩২! সাহেবুলের লেখাতেও এরকম। আরো কয়েকট লেখাতেও শেয়ার করলে সবসময় আসছে না। পরশু দুপুরে সাইট বসেঊ গেল।
  • | ০২ জুন ২০১৮ ১৬:০২395472
  • নামের জায়গায়! @PT লেখা থেকেই তো মেরুদন্ডের মুরোদ দেখা যাচ্ছে। এই পোস্টগুলো দেখলে বুঝতে পারি কলকাতার পাবলিক ট্র‍্যান্সপোর্টে গ্রোপিং এত বেশি কেন।

    মাঝেমধ্যেই বুবুভা বা হরিদাস পালে ডি লিঙ্কড হয়ে যায় লেখা। কেউ খেয়াল করে বললে ঈশান পরে দেখে ঠিক করে এটা জেনেও এরা এইগুলো করবে যদি এই সুযোগে একটু ছুবলে নেওয়া যায় আর কি
  • @PT | ০২ জুন ২০১৮ ১৫:৩৯395471
  • অম্বিকেশ দাওয়াইএর ভয় টই লোপাট করে দেয়া হয়েছে। সবার মেরুদন্ড তো আবার সমান নয় :)
  • PT | ০২ জুন ২০১৮ ১৪:৫৩395470
  • "জামাল মোমিন ও ভদ্রলোকেরা" নামক টইটি কি কোন কারণে উধাও হয়েছে? page not found দেখাচ্ছে!!
  • র২হ | ০২ জুন ২০১৮ ১৪:১৩395469
  • ওদিকে কপু বলছে আবাপকে বাটাম দেবে।

    একজন পুলিশ পথদুর্ঘটনায় মারা গেছেন, আবার লিখেছে হেলমেট ছিল না।
  • π | ০২ জুন ২০১৮ ১২:৪৭395467
  • হানুদা, কল্লোলদা তোমার সাথে যোগাযোগ করতে পারছেনা। পারলে কল কোরো।
  • b | ০২ জুন ২০১৮ ১২:৪০395466
  • গোপনে বিমানের চিত্রায়ন করতে হবে কেন?
  • Atoz | ০২ জুন ২০১৮ ১২:২৩395465
  • ব্যাস আর বাল্মিকী বসে বসে কী যেন আলোচনা করছেন দরজা বন্ধ করে, বাইরে থেকে আড়ি পাতছেন সঞ্জয় আর সুমন্ত্র। ঃ-)
  • dc | ০২ জুন ২০১৮ ১২:১৫395464
  • আড়িপাতাটা দেখে মনে হলো কেউ যেন খোরাক করছে :d
  • Atoz | ০২ জুন ২০১৮ ১২:০৯395463
  • হি হি হি হি ---ভরদ্বাজ ---ওরে বাবা ---যন্ত্র সর্বস্ব ----আড়িপাতা---- হি হি হি ---ভরদ্বাজ নিজে শুনলেও হেসে গড়াগড়ি যেতেন।
  • sm | ০২ জুন ২০১৮ ১২:০৭395462
  • কিন্তু ইনকাম ট্যাক্স বা লোন সংক্রান্ত তথ্য তো সফট ওয়্যার স্টোর করে রাখার কথা।
  • T | ০২ জুন ২০১৮ ১২:০৫395461
  • আরে ওটা চাড্ডিদের পোর্টাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত